1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামার সরইতে উন্মুক্ত বাজেট সভা ও চাল বিতরণ কক্সবাজার আদালত প্রাঙ্গনে গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দলের দুইনেতাঃ আটক-৩ স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পেকুয়া পৌরসভা ঘোষণায় আনন্দ শোভাযাত্রা আরাফাতের দিন মক্কায় ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা, এসময় কাবাঘরের ছায়া থাকবে না লামায় হাম রোগে দুই ম্রো শিশুর মৃত্যু বাড়ি ফেরার উচ্ছ্বাসে সরগরম কমলাপুর স্টেশন ভারতে ১০ দিনে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম থানচি রেমাক্রীতে ডায়রিয়ার প্রাদুর্ভাব,অর্ধশতাধিক আক্রান্ত চকরিয়ায় ছেলের হাতে বাবা খুন দা’র কুপে দেহ থেকে বিচ্ছিন্ন হাত মালুমঘাটে হাইওয়ে কমিউনিটি পুলিশিং সভা সম্পন্ন

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পেকুয়া পৌরসভা ঘোষণায় আনন্দ শোভাযাত্রা

  • পোস্টিং সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

সমাচার রিপোর্টঃ

কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরকে পৌরসভায় রূপান্তর করায় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পেকুয়া শহিদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পেকুয়া বাজারের পশ্চিম প্রান্তে গিয়ে শেষ হয়। দুপুর থেকে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা শোভাযাত্রায় আসতে শুরু করেন। বিকেলে শোভা যাত্রা শুরু হলে এক কিলোমিটারেরও বেশী রাস্তা জুড়ে ছিলো মানুষের উপস্থিতি।

কারো হাতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেস্টুন আবার কারো হাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে প্লেকার্ড। মিছিলে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক শ্রেণি পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ছফওয়ানুল করিম।

এসময় ছফওয়ানুল করিম বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে তার প্রমাণ পেকুয়াকে পৌরসভা ঘোষণা। মাতামুহুরীকে উপজেলা ঘোষণা।
তিনি আরো বলেন, সালাহউদ্দিন আহমদ কথা দিলে কথা রাখেন সেটা সবসময় প্রমাণিত। এই পৌরসভা গঠনের মধ্য দিয়ে পেকুয়ার মানুষের জীবনমানের পরিবর্তন হবে। তিনি পেকুয়াকে পৌরসভায় উন্নীত করায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,  বিএনপি নেতা ইউসুফ রুবেলসহ আরো অনেকে।

জানা যায়, গত ১৭ মে পেকুয়া সদর ইউনিয়নকে পেকুয়া পৌরসভা হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এই ঘোষণার পর পেকুয়াবাসীর মাঝে আনন্দের শেষ নেই।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com