1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন খুটাখালীতে অবৈধ বালু উত্তোলনের গর্তে আটকা পড়ে শ্রমিকের মৃত্যু সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বান্দরবান রোয়াংছড়িতে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে গেছে গুলিস্তান বাজারে মোবাইলকোর্ট ব্যবসায়ীকে অর্থদণ্ড চকরিয়ায় অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে জরিমানা ও কারাদণ্ড বান্দরবানে জ্বালানি তেলের মূল্য তালিকা না থাকায় জরিমানা চকরিয়ায় দুই বোনের পুকুরে ডুবে মৃত্যু চকরিয়ায় বন্যহাতি হত্যা করে পুঁতে রাখার চেষ্টা, উপরে তৈরি করা হয় ‘কাঁচা ঘর’! মরিচ্যায় তেলের পাম্পে অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে মারধর করা আজম গ্রেপ্তার

পুলিশ পুরোদমে কাজ শুরু করলে আমরা সেনানিবাসে ফেরত যাব: সেনাপ্রধান

  • পোস্টিং সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

অনলাইন ডেস্ক ::

পুলিশ বাহিনী ঠিকভাবে কাজ শুরু করলে আমরা সেনানিবাসে ফেরত যাব বলে মন্তব্য করেছেন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান।

আজ সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনা বাহিনীর অস্থায়ী ক্যাম্পে সৈনিকদের ব্রিফ দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘পুলিশ বাহিনী যখন সুন্দরভাবে কার্যক্রম শুরু করবে, তখন আমরা সেনানিবাসে ফেরত যাব।’

এসময় তিনি বলেন, ‘পুলিশকে আরও সংঘটিত করতে হবে। তাহলে নিশ্চিত যে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যাব। আমরা দিনরাত কাজ করে যাচ্ছি, আমাদের সেনাবাহিনী সমস্ত ডিভিশনে আছে। ইনশাল্লাহ খুব শিগগিরই পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘খুলনা বিভাগের পরিস্থিতি খুব স্বাভাবিক। স্বাভাবিক সময় যে পরিমাণ অপরাধ হয়, এখন সেটাও হচ্ছে না।’

থানার কার্যক্রম শুরু ব্যাপারে তিনি বলেন, ‘সর্বশেষ রিপোর্ট পাওয়া পর্যন্ত সারাদেশে ৯৫% এর উপর থানার কার্যক্রম শুরু হয়েছে। আর ঢাকা শহরে ৮৫% এর বেশি থানায় স্বাভাবিক কার্যক্রম চলছে।’

সংখ্যালঘুদের উপর হামলার ব্যাপারে উল্লেখ করে তিনি বলেন, ‘সারাদেশের ২০টি জেলায় মাত্র ৩০টি মাইনরিটি রিলেটেড অপরাধ সংগঠিত হয়েছে। যার মধ্যে অধিকাংশই হলো মন্দিরে অগ্নিসংযোগ ও লুটপাট। তবে এগুলোর মধ্যে অধিকাংশ ঘটেছে পলিটিক্যাল কারণে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com