1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি সিলেটে ৩ দিনের কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের পরিচিত সভা ও মিলনমেলা এদেশের সনাতনী ধর্মাবলম্বীরা স্বাধীনতার পক্ষেই ছিল-সালাহউদ্দিন আহমেদ লামায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান ১০ লক্ষ টাকা জরিমানা ১২ ফেব্রুয়ারী বাংলাদেশে ধানের শীর্ষের ভূমিধস বিজয় হবে-সালাহউদ্দিন আহমদ এদেশের সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করে থাকেন বিএনপি-সালাহউদ্দিন আহমেদ আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচন হবে এদেশের মানুষের ভাগ্য বদলের দিন-সালাহউদ্দিন আহমেদ বমু বিলছড়িতে ধানের শীষের জনসভায় সালাহউদ্দিন আহমদ আলীকদমে ১০০ শীতার্ত পরিবারকে পৌঁছে দেয়া হলো শীত উপহার নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

জাতিসংঘের প্রতিনিধিদল মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে ঢাকায় পৌঁছেছে

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

অনলাইন ডেস্ক :

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে গত জুলাই ও আগস্টের শুরুতে দেশজুড়ে সংঘটিত নৃশংসতার সময়ের ঘটনাগুলো তদন্তের জন্য ঢাকা পৌঁছেছে জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দল। বুধবার মধ্যরাতে ঢাকা এসেছে দলটি। প্রাথমিক কারিগরি দল হিসেবে তারা বাংলাদেশে প্রায় এক সপ্তাহের সফর করার কথা রয়েছে।

জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালেই যাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বৈঠক করার কথা রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে। তিনি বর্তমানে মন্ত্রণালয়ে সহকারী পররাষ্ট্র সচিব হিসেবে কাজ করছেন। প্রাথমিক তথ্যানুসন্ধানের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘের হাইকমিশনার দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের নেতৃত্বে তিন সদস্যের দল। এ সময় ঢাকায় এসে অংশীজনদের সঙ্গে আলোচনা করে কাজের ধারা, প্রক্রিয়া, শর্তসহ সব বিষয় চূড়ান্ত করবে।

ফলে ঢাকায় যে দলটি এসেছে, সেটিই যে জাতিসংঘের মূল তথ্যানুসন্ধানী দল, এটা এখনো বলার সময় আসেনি। এনিয়ে গতকাল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, জাতিসংঘের দলটি উপদেষ্টাদের সঙ্গেও দেখা করবে। এ ছাড়া বিভিন্ন সরকারি কর্তৃপক্ষ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবে।

অন্যদিকে প্রথমে জাতিসংঘের কারিগরি, নাকি তদন্ত দল আসবে, জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘বিষয়টি এখনো জাতিসংঘ থেকে আমাদের জানানো হয়নি। আশা করছি, প্রাথমিক দল হিসেবে সংশ্লিষ্টদের সঙ্গে দলটি আলোচনা করবে। মূলত বাংলাদেশের কোন কোন ক্ষেত্রে সহযোগিতা লাগবে এবং একই সঙ্গে জাতিসংঘের দলটি বাংলাদেশে এলে তাদের কী ধরনের সহযোগিতা লাগবে, তা নিয়ে আলোচনা হবে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com