1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় বন্যহাতি হত্যা করে পুঁতে রাখার চেষ্টা, উপরে তৈরি করা হয় ‘কাঁচা ঘর’! মরিচ্যায় তেলের পাম্পে অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে মারধর করা আজম গ্রেপ্তার চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক-৪ ডুলাহাজারায় ট্রেনের কাটায় পড়ে শিশু আবিরের মৃত্যু উচ্ছেদে সৈকতের বালিয়াডি ফাঁকা হলেও দাঁডিয়ে আছে ড্রাগন মার্কেট চট্রগ্রাম অঞ্চলের ফরেস্ট রেঞ্জার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন বাঁকখালীতে বনবিভাগের অভিযানে বসতঘর-তামাক চুল্লিসহ দুই করাতকল উচ্ছেদ স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে চকরিয়ায় অপহৃত পারভেজ ১৬ ঘন্টার মধ্যে উদ্ধার খুটাখালীতে ডাকাতিঃ স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট চকরিয়ায় পৃথক দু’টি স্হানে অভিযানঃজরিমানা সহ ৪টি মেশিন,পাইপ ধ্বংস আর বালু জব্দ

শিক্ষার্থী হত্যার পর পুড়িয়ে ফেলার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

  • পোস্টিং সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

অনলাইন ডেস্ক :

ঢাকার আশুলিয়ায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেন সজলকে (১৯) গুলি করে হত্যার পর তার মরদেহ আগুন দিয়ে পোড়ানোর অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে মামলার করা হয়েছে।

আজ বুধবার (২৮ আগস্ট) ঢাকার সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে নিহতের ভাই মিজানুর রহমান এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আশুলিয়া থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল-মামুন, ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান।

বাদীপক্ষের আইনজীবী আনোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদন থেকে জানা গেছে, গত ৫ আগস্ট আশুলিয়া থানাধীন বাইপাইলে হাজার হাজার ছাত্র-জনতা কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে মিছিল করছিলেন। সেই আন্দোলন দমনের জন্য পুলিশ নির্বিচারে আন্দোলনকারীদের ওপর গুলি চালায় এবং গ্রেপ্তার করে। ওই সময় সিটি ইউনিভার্সিটির বিএসসি (টেক্সটাইল) দ্বিতীয় সেমিস্টারের ছাত্র মো. সাজ্জাদ হোসেন সজলকে (১৯) আটক করে থানায় নিয়ে অমানবিক নির্যাতনের পর পুলিশ গুলি করে মেরে ফেলে।

  • পরে তার মরদেহ ধ্বংস/গুম/নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে আরও অজ্ঞাতনামা সাত-আটজন আশুলিয়া থানার সামনে রাস্তার ওপর রাখা পুলিশের ব্যবহৃত লেগুনায় থাকা সজলের মরদেহসহ অন্য ছাত্রদের মরদেহ পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com