1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন খুটাখালীতে অবৈধ বালু উত্তোলনের গর্তে আটকা পড়ে শ্রমিকের মৃত্যু সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বান্দরবান রোয়াংছড়িতে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে গেছে গুলিস্তান বাজারে মোবাইলকোর্ট ব্যবসায়ীকে অর্থদণ্ড চকরিয়ায় অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে জরিমানা ও কারাদণ্ড বান্দরবানে জ্বালানি তেলের মূল্য তালিকা না থাকায় জরিমানা চকরিয়ায় দুই বোনের পুকুরে ডুবে মৃত্যু চকরিয়ায় বন্যহাতি হত্যা করে পুঁতে রাখার চেষ্টা, উপরে তৈরি করা হয় ‘কাঁচা ঘর’! মরিচ্যায় তেলের পাম্পে অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে মারধর করা আজম গ্রেপ্তার

প্রধান উপদেষ্টা সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিলেন

  • পোস্টিং সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

অনলাইন ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন।

বুধবার দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানিয়েছে।

প্রধান উপদেষ্টার নির্দেশনাগুলো হলো-

• সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে ‘মার্চিং অর্ডার’ প্রদান করেছে।

• সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে।

• জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা বৈষম্যহীন মানবিক দেশ গড়ার যে প্রত্যয়, যে ভয়হীন চিত্ত আমাদের উপহার দিয়েছে, তার ওপর দাঁড়িয়ে বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে আমাদের স্ব স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে।

• নতুন বাংলাদেশ গড়ার জন্য গৎবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে, চিন্তার সংস্কার করে, সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে।

• দুর্নীতির মূলোৎপাটন করে, সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে।

• সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।

• সরকারি ক্রয়। যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে।

• সৃষ্টিশীল, নাগরিক-বান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয় বা বিভাগ স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার কর্মসূচির সময়াবদ্ধ কর্মপরিকল্পনা দাখিল করবে, যা নিয়মিত মূল্যায়ন বা পরিবীক্ষণ করা হবে।

• ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশ নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com