1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি সিলেটে ৩ দিনের কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের পরিচিত সভা ও মিলনমেলা এদেশের সনাতনী ধর্মাবলম্বীরা স্বাধীনতার পক্ষেই ছিল-সালাহউদ্দিন আহমেদ লামায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান ১০ লক্ষ টাকা জরিমানা ১২ ফেব্রুয়ারী বাংলাদেশে ধানের শীর্ষের ভূমিধস বিজয় হবে-সালাহউদ্দিন আহমদ এদেশের সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করে থাকেন বিএনপি-সালাহউদ্দিন আহমেদ আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচন হবে এদেশের মানুষের ভাগ্য বদলের দিন-সালাহউদ্দিন আহমেদ বমু বিলছড়িতে ধানের শীষের জনসভায় সালাহউদ্দিন আহমদ আলীকদমে ১০০ শীতার্ত পরিবারকে পৌঁছে দেয়া হলো শীত উপহার নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

  • পোস্টিং সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

মোঃ নাজমুল হুদা, বান্দরবানঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও কক্সবাজারে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে মোট ১ লাখ ৯ হাজার ৩০০ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

শনিবার (২৪ জানুয়ারি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ রেজুখাল চেকপোস্ট ও মংজয়পাড়া বিওপি এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবির তল্লাশিদল ও প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড ‘ডগ হিরো’ অংশ নেয়।

বিজিবি সূত্র জানায়, প্রথম অভিযানে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশিকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ির অতিরিক্ত চাকার ভেতরে অভিনব কৌশলে লুকানো ৭৫ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাইভেটকার চালক আব্দুল হক (৪৬) আটক হন। তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে রেজুখাল চেকপোস্টে দ্বিতীয় অভিযানে টেকনাফ থেকে কক্সবাজারগামী আরেকটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী মিলন মাহমুদ সজিব (২৭)-এর আচরণ সন্দেহজনক হলে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্বীকার করলেও স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে করালে তার পেটে ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরে পায়ুপথের মাধ্যমে তার শরীর থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে মংজয়পাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪২ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জামিরতলি এলাকায় অভিযান পরিচালনা করে। স্থানীয় কারবারি, গ্রাম পুলিশ, পাড়ার হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি পাহাড়ি বাড়ি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৩০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ৫ লিটার বাংলা মদ জব্দ করা হয়।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন,বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।” তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com