জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বাসষ্টেশনে আইকনিক পরিবহনের যাত্রীবাহি বাস থামিয়ে ৩৪ হাজার ইয়াবা-সহ দুই মাদক-কারবারীকে আটক করেছে র্যাব-১৫।
গত রবিবার (২৬ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার খুটাখালী বাসষ্টেশনের শাহ মজিদিয়া হোটেলের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে থেকে ধৃত দুই চোরাকারবারীকে আটক করা হয়।
আটক-মোঃ আবুল কালাম আজাদ (৫৮) পটুয়াখালী জেলার, কলাপাড়া থানার,হোসেনপুর এলাকার মৃত হযরত আলী হায়দারের ছেলে ও মোঃ রবিউল হোসেন রবি (২৬) কক্সবাজার জেলার উখিয়া থানার শিকদার বিল ৪নং ওয়ার্ডের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
মিডিয়া ব্রিফিংনে জানান-কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া যাত্রীবাহি আইকনিক এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব-১২-৫১৬৪) বাসটিতে পেশাদার মাদক ব্যবসায়ীরা স্বকৌশলে ইয়াবা নিয়ে যাচ্ছে।গোপনে এমন সংবাদ পেয়ে রবিবার রাত ১২টার দিকে খুটাখালী বাসষ্টেশনের মজিদিয়া হোটেলের সামনে মহাসড়কে বাসটি থামিয়ে তল্লাশী করেন র্যাব।এসময় বাসের ড্রাইভারকে জিজ্ঞাসাবাদে বাস ড্রাইভার জানায়,বাসের এফ-১ সিটের যাত্রী মোঃ রবিউল হোসেন রবি সিটের নিচে লুকানো রয়েছে।ঠিক ওই সিটে চেক করলে লুকানো ব্যাগভর্তি ইয়াবা পাওয়া যায়।উপস্থিত লোকজনের সামনে গণনা করার পরে ৩৪ হাজার ইয়াবা পাওয়া গেছে।তাই পেশাদার ওই কারবারী রবি আর সহযোগী চালক আজাদকে আটক করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন-তারা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সাধারণ যাত্রী পরিবহনের আড়ালে এই বিশাল মাদকের চালানটি পাচার করছিল এবং প্রতিনিয়ত তারা এভাবে মাদক পাচার করে থাকেন বলে জানান।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
Leave a Reply