বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Tue, 24 Sep 2024 03:26:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.8 কক্সবাজারে গ্রেপ্তার চেয়ারম্যানকে ছিনিয়ে নেয়ার চেষ্টা, পুলিশের সঙ্গে সংঘর্ষ https://coxsbazarshomachar.com/2024/09/24/1905/ https://coxsbazarshomachar.com/2024/09/24/1905/#respond Tue, 24 Sep 2024 03:24:25 +0000 https://coxsbazarshomachar.com/?p=1905 নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়ার পর পুলিশের ওপর হামলা করে থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে তার কর্মী সমর্থকরা।

গতকাল সোমবার বেলা ৩ টার দিকে আওয়ামী লীগ সমর্থিত এ চেয়ারম্যানকে বহনকারী পুলিশ ভ্যানটি সদর থানায় ঢোকার পর তার কর্মী–সমর্থকরা এ ঘটনা ঘটায়। এ সময় পুলিশ ও আব্দুল্লাহর কর্মী–সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

গ্রেপ্তার চেয়ারম্যান আবদুল্লাহকে গত ১৮ জুলাই কক্সবাজার শহরের লালদীঘির পাড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আহসান হাবিব হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে সদর মডেল থানায় সোপর্দ করার জন্য নিয়ে আসে। পুলিশের গাড়ি থেকে নামানোর সময় তার সন্ত্রাসী বাহিনী তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ সন্ত্রাসীদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়।

ওসি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, গত ১৮ জুলাই কক্সবাজার শহরের লালদীঘির পাড়ে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের মিছিলে হামলার ঘটনা ঘটে। এ সময় গুলিতে মারা যান আহসান হাবীব নামের একজন তরুণ। ওই তরুণ বিআরবি ক্যাবলের কর্মচারী ছিলেন।

এ ঘটনায় আহসান হাবিব হাসানের পিতা হেলাল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার তদন্তে জড়িত থাকার তথ্য পাওয়ায় আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানোর পর আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

]]>
https://coxsbazarshomachar.com/2024/09/24/1905/feed/ 0
মিরপুরে ‘স্বৈরাচারের চল্লিশা’ উদযাপন https://coxsbazarshomachar.com/2024/09/15/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%8d/ https://coxsbazarshomachar.com/2024/09/15/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%8d/#respond Sun, 15 Sep 2024 16:48:50 +0000 https://coxsbazarshomachar.com/?p=1821 অনলাইন ডেস্ক :

বাঙালি মুসলিমের একটি বহুল পরিচিত ঐতিহ্য রয়েছে। কেউ মারা গেলে চল্লিশতম দিনে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে থাকে খাবারও। এরকম আয়োজনকেই ‘চল্লিশা’ বলা হয়। রীতি অনুযায়ী এটা সবখানেই পালন করা হয়।

চল্লিশা মূলত শোক পালনের উদ্দেশে পালন করা হলেও এবার ব্যতিক্রমী চল্লিশা ‘উদযাপন’ করল মিরপুরবাসী। তবে তা কোনো মৃত ব্যক্তির জন্য নয়, সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পতনের চল্লিশ দিন উপলক্ষ্যে এই চল্লিশার আয়োজন করা হয়। যার নাম দেওয়া হয়েছে ‘স্বৈরাচারের চল্লিশা’।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বরে আজমল হাসপাতালের গলিতে এই চল্লিশার আয়োজন করে মিরপুরবাসী।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে অভেদ্য দুর্গ হিসেবে পরিচিতি পেয়েছিল রাজধানীর মিরপুর ১০ নম্বর। শুধু মিরপুরেই পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ছাত্র-জনতাসহ নানা শ্রেণি-পেশার শতাধিক নিহত হয়েছে বলে জানা গেছে।

স্বৈরাচারের চল্লিশা উপলক্ষে গরু জবাই ও বিরিয়ানী রান্না করা হয়। একই সঙ্গে দোয়া ও মোনাজাত করা হয়। পরে এলাকাবাসীসহ সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের পরিচিত মুখ মো. নাহী, মাসুদুর রহমান, ফারদিন হাসানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, শ্রমিক, দিনমজুর ও এলকাবাসী।

চল্লিশার আয়োজক মো. হাবিবুর রহমান জানান, আন্দোলনে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, বিশেষ করে আজমল হাসপাতালের এই গলিতে সাধারণ জনগণের অংশগ্রহণে এই এলাকা হয়ে ওঠে এক অভেদ্য দূর্গ ও আন্দোলনকারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। তাই আজ স্বৈরাচার পতনের চল্লিশ তম দিনে আমরা বাঙালি মুসলিমের ঐতিহ্য অনুযায়ী চল্লিশা পালনের মাধ্যমে এলাকাবাসীর অবদানের কৃতজ্ঞতা স্বরূপ তাদের আপ্যায়নের একটা চেষ্টা করলাম।

উল্লেখ্য, ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের ফলে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার।

]]>
https://coxsbazarshomachar.com/2024/09/15/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%8d/feed/ 0
কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ’র মোবাইল চুরি https://coxsbazarshomachar.com/2024/09/12/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8/ https://coxsbazarshomachar.com/2024/09/12/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8/#respond Thu, 12 Sep 2024 12:33:14 +0000 https://coxsbazarshomachar.com/?p=1779 অনলাইন ডেস্ক :

কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুলাহর মোবাইল ফোন চুরি হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের কলাতলীর কক্স হিলটন নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফোনটি চুরি হয়। হাসনাত আবদুল্লাহ সেখানে বিশ্রাম নিচ্ছিলেন।

জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, দুপুরে দিকে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার ফোনটি চুরি হয়েছে। ফোনটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় আন্দোলনের নিহতদের পরিবারের সাথে দেখা করতে সেখানে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে কক্সবাজার শহরে আসেন তিনি।

]]>
https://coxsbazarshomachar.com/2024/09/12/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a8/feed/ 0
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ সম্পন্ন, পাঁচ দাবি https://coxsbazarshomachar.com/2024/09/05/%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b7%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-3/ https://coxsbazarshomachar.com/2024/09/05/%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b7%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-3/#respond Thu, 05 Sep 2024 13:38:45 +0000 https://coxsbazarshomachar.com/?p=1654 অনলাইন ডেস্ক :

আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির এক মাস পূর্তিতে গণজাগরণের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সারা দেশে ডাকা ‘শহীদি মার্চ’ শেষ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

লাখো ছাত্র-জনতার অংশগ্রহণে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় শহীদ মিনারে এসে থামে শহীদি মার্চের পদযাত্রা।

এর আগে বিকেল সাড়ে ৩টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদি মার্চ শুরু হয়। এতে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীসহ লাখো মানুষ অংশ নেন। মার্চ চলাকালে আশপাশের দোকানিরা হাত নাড়িয়ে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

এ সময় শিক্ষার্থীরা ‘সফল হোক সফল হোক, শহীদি মার্চ সফল হোক’, ‘শহীদদের কারণে, ভয় করি না মরণে’, ‘শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’- এ ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

‘শহীদি মার্চ’ থেকে পাঁচটি দাবি:

শেখ হাসিনা সরকারের পতনের এক মাস উপলক্ষে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত কর্মসূচি ‘শহীদি মার্চ’ থেকে পাঁচটি দাবি জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার কর্মসূচি থেকে এই পাঁচ দাবি জানানো হয়। বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার।

দাবিগুলো হলো—

১. গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

২. শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে দিতে হবে।

৩. প্রশাসনে দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।

৪. গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে।

৫. রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/09/05/%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b7%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6-3/feed/ 0
বৃহস্পতিবার ‘শহীদি মার্চ’ পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন https://coxsbazarshomachar.com/2024/09/04/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a/ https://coxsbazarshomachar.com/2024/09/04/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a/#respond Wed, 04 Sep 2024 09:34:56 +0000 https://coxsbazarshomachar.com/?p=1643 অনলাইন ডেস্ক :

ছাত্রজনতার অভ্যূত্থানে নিহত শহীদদের স্মরণে আগামীকাল বৃহস্পতিবার ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে।

মূলত: সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে বিভিন্ন সহিংসতায় নিহতদের স্মরণে এবং আওয়ামী লীগ সরকারের পতনের এক মাসপূর্তি উপলক্ষে ‘শহীদি মার্চ’ কর্মসূচির ঘোষণা এসেছে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের পক্ষ থেকে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালন করা হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। ঘোষণা অনুযায়ী, এদিন বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে শুরু হবে এ কর্মসূচি।

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। এ সময় সেখানে হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুদারসহ অন্য সমন্বয়করাও উপস্থিত ছিলেন। মূলত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলন থেকে গেল জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছেন সমন্বয়করা।

সারজিস জানান, রাজু ভাস্কর্য থেকে শুরু করে নিউমার্কেট, মানিক মিয়া এভিনিউ, কারওয়ান বাজার ও শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে তাদের ‘শহীদি মার্চ’।

আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, জাতীয় নিরাপত্তার জন্য কাজ করবে ছাত্র আন্দোলন। তবে আইন নিজের কাঁধে তুলে নেওয়া যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, যারা হত্যার সাথে জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি টিম গঠন করা হচ্ছে। জনগণ যেভাবে চায়, সেভাবে গঠন হবে আগামীর বাংলাদেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী পুনর্গঠিত হবে। তাদের উদ্দেশ্য হবে চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধ।

]]>
https://coxsbazarshomachar.com/2024/09/04/%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b9%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a/feed/ 0
আওয়ামী সরকারের শতাধিক প্রভাবশালীর ব্যাংক হিসাব জব্দ https://coxsbazarshomachar.com/2024/08/26/%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa/ https://coxsbazarshomachar.com/2024/08/26/%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa/#respond Mon, 26 Aug 2024 15:26:56 +0000 https://coxsbazarshomachar.com/?p=1516 অনলাইন ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের টানা সাড়ে ১৫ বছরের ক্ষমতার অবসান ঘটেছে। সরকার পতনের পর এখন ওই আমলের মন্ত্রী-এমপিসহ প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতি, অর্থপাচার ও ঋণ কেলেঙ্কারির বিভিন্ন খবর বেরিয়ে আসতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাংক হিসাব তলব ও জব্দ করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ইতোমধ্যে সদ্য বিগত সরকারের এমন শতাধিক প্রভাবশালী ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ ও স্থগিত হয়েছে। সাবেক মন্ত্রী-এমপি থেকে শুরু করে ব্যবসায়ী, গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্থার শীর্ষ ব্যক্তি, সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তাদের নাম রয়েছে এ তালিকায়।

সবশেষ এ তালিকায় যুক্ত হয়েছে ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী নাছরিন ইসলাম, পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান, আর্থিক খাতের আলোচিত নাম চৌধুরী নাফিজ সরাফাত ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব সাংবাদিক নাঈমুল ইসলাম খান ও তাদের স্ত্রী-সন্তানদের নাম। গত ২৫ আগস্ট তাদের সবার ব্যক্তিগত এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ও লেনদেন স্থগিত করা হয়েছে।

এর দুদিন আগে, গত ২৩ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য পদত্যাগ করা সভাপতি নাজমুল হাসান পাপন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং দিনাজপুর-৬ (হাকিমপুর) আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের স্ত্রী-সন্তানদের ব্যক্তিগত এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ও লেনদেন স্থগিত করা হয়েছে।

তার আগের দিন, ২২ আগস্ট সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস), তার স্ত্রী কাশ্মিরি কামাল ও মেয়ে নাফিসা কামাল এবং সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, তার স্ত্রী আইরিন মালবিকা মুনশি ও মেয়ে তানিয়া অনন্যা মুনশি এবং তৃষা মুনশির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। এছাড়াও এদিন দেশের ব্যাংকিং খাতের মাফিয়াখ্যাত শিল্পগ্রুপ এস আলম গ্রুপের স্বত্বাধিকারী এস আলম ও তার পরিবারের ব্যক্তি প্রতিষ্ঠানের নামে-বেনামে কত টাকা ঋণ আছে, তা জানতে ২২ আগস্ট ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ বাংক।

গত ২০ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সদ্য পদত্যাগ করা চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও তার ছেলে জুহায়ের সারার ইসলাম, মার্চেন্ট ব্যাংকারদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি মো. ছায়েদুর রহমান, শেয়ারবাজারের আলোচিত কারসাজিকারক মো. আবুল খায়ের, শেয়ারবাজারের আলোচিত ব্যক্তি জাভেদ এ মতিন, সম্পদ ব্যবস্থাপক কোম্পানি সিডব্লিউটির এমডি মনিজা চৌধুরীসহ আট ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিত করা হয়। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়। এ আটজনের বিরুদ্ধে অভিযোগ, বিগত সরকারের আমলে দেশের পুঁজিবাজার অস্থির করার পেছনে জড়িত ছিলেন তারা।

একইদিন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ৯১ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সকল হিসাব তলব করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এদিন আলোচিত সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার চিঠি দেওয়া হয় গত ১৯ আগস্ট। ওই চিঠিতে জাহিদ মালেক তার মেয়ে সিন্থিয়া মালেক, ছেলে রাহাত মালেকের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করতে বলা হয়।

একইদিন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত সিকদারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী মাহমুদা আলী সিকদার এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান কম্পিউটার ওয়ার্ল্ড বিডির ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়।

১৯ আগস্ট জব্দ করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ সারহান নাসের তন্ময়ের ব্যাংক অ্যাকাউন্টও। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।

সাবেক শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, তার স্বামী তৌফীক নাওয়াজ এবং বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর ব্যাংক অ্যাকাউন্টও জব্দ করা হয় এদিন। পাশাপাশি তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত রাখারও নির্দেশ দেওয়া হয়। এদিন সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানের স্ত্রী-সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের অ্যাকাউন্টও জব্দ করা হয়।

গত ১৮ আগস্ট ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সাবেক ডিবি প্রধান আলোচিত হারুন অর রশিদ এবং তার স্ত্রী, সন্তান ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়।

ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু তার সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত করা হয় একইদিন।

পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের শফিকুল ইসলাম শিমুলের ব্যাংক হিসাব জব্দ করা হয় ১৫ আগস্ট। একইসঙ্গে তাদের স্ত্রী, সন্তান এবং মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত রাখতে বলা হয়।

গত ১৪ আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আরও সাবেক তিন সংসদ সদস্য ও তাদের স্ত্রী, সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করে বিএফআইইউ। ওই তিন সাবেক সংসদ সদস্যরা হলেন- আওয়ামী লীগ নেতা জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের মির্জা আজম, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের জান্নাত আরা হেনরী এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল।

গত ১৩ আগস্ট সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তার স্ত্রী আরিফা জেসমিন কনিকাসহ তার সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়।

একইদিন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী সন্তানদের ব্যক্তিগত ও তাদের মালিকানাধীন সব ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয় বিএফআইইউ। আর্থিক সংস্থাটির পক্ষ থেকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে পাঠা‌নো চি‌ঠি‌তে বলা হ‌য়ে‌ছে আসাদুজ্জামান খান, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে সাফি মুদ্দাসির খান এবং মেয়ে সাফিয়া তাসনিম খানের নামে থাকা সব ধরনের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্ট বন্ধ থাক‌বে।

আগের দিন, ১২ আগস্ট সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রীর নামে থাকা ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় বিএফআইইউ। একইস‌ঙ্গে তা‌দের হিসা‌বের সব তথ্য চে‌য়ে‌ছে সংস্থা‌টি। বিএফআইইউ’র পক্ষ থেকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে পাঠা‌নো চি‌ঠি‌তে বলা হ‌য়, মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারীর ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ থাক‌বে।

একই দিন সাবেক সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুখমিলা জামান চৌধুরীর নামে থাকা ব্যাংক হিসাবও জব্দের নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে তা‌দের হিসা‌বের সব তথ্য চায় সংস্থা‌টি।

 

]]>
https://coxsbazarshomachar.com/2024/08/26/%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%aa/feed/ 0
বাংলাদেশের পতাকা ফের খামচে ধরেছে আওয়ামী শকুন: সারজিস আলম https://coxsbazarshomachar.com/2024/08/26/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%be%e0%a6%ae/ https://coxsbazarshomachar.com/2024/08/26/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%be%e0%a6%ae/#respond Mon, 26 Aug 2024 06:52:50 +0000 https://coxsbazarshomachar.com/?p=1508 অনলাইন ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, পতিত স্বৈরাচার ও আওয়ামী শকুন স্বাধীন বাংলাদেশের পতাকা ফের খামচে ধরেছে। তারা বাংলাদেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়। এ বিষয়ে তাই সবাইকে বিশেষ সতর্ক থাকতে হবে।

সারজিস আলম গতকাল রোববার (২৫ আগস্ট) রাতে বাংলাদেশ সচিবালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন। ছাত্র-জনতার প্রতিরোধে বিক্ষোভরত আনসার বাহিনীর পোশাক পরা কয়েক হাজার বিশৃঙ্খলা সৃষ্টিকারী পালিয়ে যাবার পর তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।

আনসার বাহিনীর পোশাক পরা বিশৃঙ্খলাকারীদের নৈরাজ্য সৃষ্টি সম্পর্কে হুঁশিয়ারি দিয়ে সারজিস আলম বলেন, ‘আমরা ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের অবসান ঘটিয়েছি। একদিনের জন্যও সচিবালয় ঘেরাও করিনি। কারণ পুরো রাষ্ট্র কাঠামো সচিবালয় থেকেই পরিচালিত হয়। আমরা তাদের সাথে কথা বলার জন্য এখানে এসেছি। একবার সাতজনের দল নিয়ে এসেছি, একবার ১৭ জনের দল নিয়ে এসেছি। তাদেরকে বলা হয়েছিল তাদের অধিকাংশ দাবি আমরা মেনে নিয়েছি। আপনাদের দাবিগুলো রাষ্ট্র সংস্কার হওয়ার পর আপনারা জানান। আমরা অবশ্যই শুনবো। তাদের প্রতিনিধিদল যখন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিল, ঐখান থেকে কিছু উসকানিদাতা, আমরা মনে করি তারা ঐ পরাজিত শকুন, যারা কিনা রাষ্ট্রের স্থিতিশীলতা চায় না, ঐসব শকুনরা চায় রাষ্ট্র আবার ঐ ফ্যাসিস্টদের হাতে যাক। আমাদের কাছে মনে হয়েছে এটি একটি বৃহৎ পরিকল্পনার অংশ। তারা একেক সময়ে একেক পরিকল্পনা করেছে। ছাত্র জনতা প্রত্যেকবার রুখে দিয়েছে। আজকে তারা এখানে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যত উপদেষ্টা ছিলেন কিংবা এই সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আটকে রেখেছিল। আল্টিমেটলি তাদের উদ্দেশ্য ছিল রাষ্ট্রকাঠামোর ফাংশনটিকে বন্ধ করা। কিন্তু তারা ভুলে গিয়েছে এই ছাত্র-জনতা আজকে থেকে কয়েকদিন আগেই ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারকে গলা ধরে নামিয়েছে, পতন ঘটিয়েছে, দেশ থেকে বিতাড়িত করেছে। তারা কয়েকশ আর কয়েক হাজার এসে মনে করছে যে ছাত্র-জনতা মনে হয় ঘুমিয়ে পড়েছে।’

সারজিস আলম আরও বলেন, ‘স্পষ্ট করে বলে দিতে চাই, আর যদি সচিবালয়ের আশপাশে এইরকম কোনো নরপিশাচকে আমরা দেখতে পাই, যারা রাষ্ট্রকাঠামোকে ব্যাহত করতে চাইবে, তাদের সচিবালয়ের আশপাশে কোন অস্তিত্ব থাকবে না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আপনাদের যদি কোনো দাবি থাকে রাষ্ট্র আগে স্থিতিশীল অবস্থায় আসুক আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওয়েগুলো আছে সেই ওয়েতে আপনারা অ্যাপ্রোচ করুন। পরে যদি আপনাদের যৌক্তিক দাবিগুলো না মানা হয়, তাহলে আমরা যারা আছি আমরা আপনাদের পাশে দাঁড়াবো। কিন্তু আজকে যারা এই চক্রান্ত করেছে আমরা স্পষ্ট করে বলতে চাই, তারা কেউই আনসার বাহিনীর সদস্য নয়, তারা হলো চক্রান্তকারী। তাদের বিরুদ্ধে বিচারের জন্য যা যা করা দরকার, আমরা তা-ই করবো। যারা আমাদের ভাইদের গায়ে হাত তুলেছে, ওদেরকে যেখান থেকে হোক খুঁজে বের করে ঐ কালো হাতগুলো ভেঙ্গে দেওয়া সরকারের দায়িত্ব, সকলের দায়িত্ব। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, তাদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র-জনতা তাদের খোঁজে সবসময় সজাগ থাকবে।’

]]>
https://coxsbazarshomachar.com/2024/08/26/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%be%e0%a6%ae/feed/ 0
আনসার সদস্যদের হামলায় আহত সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ https://coxsbazarshomachar.com/2024/08/26/%e0%a6%86%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86/ https://coxsbazarshomachar.com/2024/08/26/%e0%a6%86%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86/#respond Sun, 25 Aug 2024 18:33:25 +0000 https://coxsbazarshomachar.com/?p=1505 অনলাইন ডেস্ক :

রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলাকালে গুরুতর আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

রোববার (২৫ আগস্ট) রাত ১১টার দিকে সচিবালয়ে অবস্থান করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম বিষয়টি নিশ্চিত করেছন।

খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন হাজারো আনসার সদস্য। একপর্যায়ে দুপুর ১২টা থেকে তারা সচিবালয়কে অবরুদ্ধ করে রাখে। এতে সবগুলো গেট বন্ধ হয়ে যায়। বিকেল ৫টায় অফিস ছুটি হলেও রাত সাড়ে ১০টার আগে কর্মকর্তা-কর্মচারীরা বের হতে পারেননি।

বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আনসারদের সব দাবিদাওয়া মেনে নেয়ার আশ্বাস দেন। পাশাপাশি তিনি বাহিনীর সদস্যদের ‘রেস্ট প্রথা’ বাতিলেরও ঘোষণা দেন। সে সময় আনসারদের আন্দোলনের সমন্বয়ক নাসির কর্মসূচি স্থগিত করেন।

কিন্তু আন্দোলনকারীদের একটি দল আজকের (রোববার) মধ্যে তাদের চাকরি জাতীয়করণের ঘোষণা দেয়ার দাবিতে সচিবালয় ঘিরে রেখে উপদেষ্টা ও কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে। রাতে অনেক কর্মকর্তা-কর্মচারীকে দেয়াল টপকে সচিবালয় ছাড়তেও দেখা যায়।

রাত ৯টার আগে ফেসবুক লাইভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত শিক্ষার্থীদের সচিবালয়ে আসার আহ্বান জানান। পরে রাত ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে সচিবালয় অভিমুখে রওনা হন। পরে রাত সাড়ে ৯টার দিকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা পৌঁছালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

প্রায় আধা ঘণ্টা পর্যন্ত সচিবালয় এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়।

শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনতাও লাঠি হাতে নেমে পড়েন। ছাত্র-জনতার ধাওয়া খেয়ে সচিবালয় এলাকা ছেড়ে যান আনসার সদস্যরা। পালানোর সময় লাঠি দিয়ে আনসার সদস্যদের পিটিয়েছেন ছাত্র-জনতা। পরে সেনাবাহিনী সচিবালয় এলাকায় অবস্থান নিলে পরিবেশ শান্ত হয়। প্রায় সাড়ে ১০ ঘণ্টা পর সচিবালয়ে অবরুদ্ধ উপদেষ্টা এবং কর্মীরা মুক্ত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, ৩০ জনের মতো শিক্ষার্থী ও আনসার আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাদের বেশির ভাগেরই মাথায় আঘাত। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/08/26/%e0%a6%86%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86/feed/ 0
শেখ হাসিনা, মেনন ও ইনুসহ ২৭ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ https://coxsbazarshomachar.com/2024/08/20/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b9-%e0%a7%a8%e0%a7%ad/ https://coxsbazarshomachar.com/2024/08/20/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b9-%e0%a7%a8%e0%a7%ad/#respond Mon, 19 Aug 2024 18:47:10 +0000 https://coxsbazarshomachar.com/?p=1407 অনলাইন ডেস্ক :
আসামিদের মধ্যে আরও রয়েছেন- সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত, কামাল আহমেদ মজুমদার। এছাড়া সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের সাবেক প্রধান হারুন অর রশীদসহ মোট ২৭ জন। 

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুসহ ২৭ জনের নামোল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগে সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনসমূহ এবং অস্ত্রধারী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের অজ্ঞাতনামা নেতাকর্মী এবং পুলিশের কর্মকর্তা ও সদস্যসহ ৫০০ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে আরও রয়েছেন- সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত, কামাল আহমেদ মজুমদার। এছাড়া সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের সাবেক প্রধান হারুন অর রশীদসহ মোট ২৭ জন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ শাহরিয়ার হাসান আলভীর পিতা মো. আবুল হাসান আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর বরাবর এই অভিযোগ দাখিল করেন।
আবেদনে তিনি আনীত অভিযোগ গ্রহণ করে তদন্ত-পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের আর্জি পেশ করেন।

অভিযোগকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. আসাদ উদ্দিন।

অভিযোগের সঙ্গে জাতীয় দৈনিক যুগান্তর, দৈনিক মানবাধিকার কণ্ঠস্বর, আজকের সংবাদ, পূর্বাঞ্চলসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং বিভিন্ন ডকুমেন্ট সংযুক্ত করা হয়েছে। অভিযোগে ঘটনার সময়কাল গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশ উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৩(২) ও ৪(১) (২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয় আসামিদের নির্দেশ ও পরিকল্পনায় অন্যান্য আসামি দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র-জনতাকে হত্যা করে তাদের নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার অফিস এই অভিযোগ রিসিভ করেছে (ডায়েরি নং-৬৭৫)।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির সাথে একাত্ম হয়ে গণতন্ত্রকামী রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এবং সাধারণ মানুষের গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার শাসনামলে সংঘটিত নানা অপরাধ নিয়ে এখন সংক্ষুব্ধরা দেশের বিভিন্ন আদালতে মামলা করছেন।

]]>
https://coxsbazarshomachar.com/2024/08/20/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b9-%e0%a7%a8%e0%a7%ad/feed/ 0
হাসিনা-কাদের-নওফেলসহ ১০৮ জনের বিরুদ্ধে চট্টগ্রামে ওয়াসিম হত্যা মামলা রুজু https://coxsbazarshomachar.com/2024/08/19/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%93%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b2%e0%a6%b8%e0%a6%b9-%e0%a7%a7%e0%a7%a6%e0%a7%ae/ https://coxsbazarshomachar.com/2024/08/19/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%93%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b2%e0%a6%b8%e0%a6%b9-%e0%a7%a7%e0%a7%a6%e0%a7%ae/#respond Mon, 19 Aug 2024 12:57:58 +0000 https://coxsbazarshomachar.com/?p=1395 মাসুদ পারভেজ :

কোটা সংস্কার আন্দোলনের সময় পেকুয়া উপজেলার বাসিন্দা, চট্টগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী ছাত্রদল কর্মী ওয়াসিম আকরাম হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের করেছেন তার মা। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেলসহ ১০৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় এ হত্যা মামলা দায়ের করা হয়েছে।

১৬ জুলাই মুরাদপুর এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের সময় ছাত্রলীগ-আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা জানান, নিহত ওয়াসিমের মা জোসনা রোববার রাতে হত্যা মামলাটি করেন।

পুলিশ ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, নিহত ওয়াসিম ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

মামলায় ওয়াসিমের মা অভিযোগ করেছেন, এই ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জে এম নাসির উদ্দিন, চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু এবং আওয়ামী লীগ সমর্থিত ১২ জন চসিক ওয়ার্ড কাউন্সিলর জড়িত।

এ ছাড়া, মামলায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

নিহত ওয়াসিম চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার দক্ষিণ মেহেরনামা এলাকার শফিউল আলমের দ্বিতীয় সন্তান। ওয়াসিম পাঁচ ভাইবোনের মধ্যে দ্বিতীয়। তার বাবা ও বড় ভাই আর্শেদ আলম সৌদি আরবে থাকেন।

]]>
https://coxsbazarshomachar.com/2024/08/19/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%93%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b2%e0%a6%b8%e0%a6%b9-%e0%a7%a7%e0%a7%a6%e0%a7%ae/feed/ 0