অন্যান্য – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Thu, 05 Dec 2024 03:36:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.6 ভারতের পতাকা মাড়ানোর ভাইরাল ছবিটি ‘এআই’ দিয়ে তৈরি : রিউমর স্ক্যানার https://coxsbazarshomachar.com/2024/12/05/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2024/12/05/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be/#respond Thu, 05 Dec 2024 03:36:30 +0000 https://coxsbazarshomachar.com/?p=2373 অনলাইন ডেস্ক :

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনের সমাপ্তি ঘটে। সরকার পতনের পরের দিনগুলোতে দেশে সহিংসতা আরও প্রকট আকার ধারণ করে। এ সময় সারা দেশে রাজনৈতিক সহিংসতা, লুটপাট ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটে।

এই অভ্যন্তরীণ অস্থিরতার প্রভাব ভারত-বাংলাদেশ সম্পর্কেও পড়ে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এরই ধারাবাহিকতায় কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের সামনে জাতীয় পতাকা পোড়ানো এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটে।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায়, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরিহিত এক ব্যক্তি ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়াচ্ছেন। তবে এই ছবি বাস্তব নয়, এটি বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি। বিষয়টি জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাছাই সংস্থা রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার বলছে, টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়ানোর ভাইরাল ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

তারা আরও জানায়, ছবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করে কোনো নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। রিউমর স্ক্যানারের অনুসন্ধানেও ছবিটি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে দেখা গেছে। সাধারণত এমন কোনো ঘটনা ঘটলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পাশাপাশি জাতীয় গণমাধ্যমেও প্রতিবেদন আকারে প্রকাশিত হয়।

উদাহরণ দিয়ে ফ্যাক্ট চেকার সংস্থাটি বলে, কিছুদিন আগে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতের ও ইসরায়েলের পতাকা মাটিতে এঁকে তার ওপর হেঁটে প্রতিবাদ করার ঘটনা ঘটে। সেই ঘটনার বিষয়ে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনগুলোতে ঘটনার প্রাসঙ্গিক ছবি ও বিস্তারিত তথ্যও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এই ছবির ক্ষেত্রে এমনটি দেখা যায়নি।

দাবি করা ছবির সূত্রপাত অনুসন্ধানে স্ক্যানার টিম দেখে, এটি গত ১ ডিসেম্বর ‘Voice of Bangladeshi Hindus’ নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে প্রথম প্রচারিত হয়। এই অ্যাকাউন্ট থেকে আগেও বিভিন্ন গুজব ছড়ানোর নজির পেয়েছে রিউমর স্ক্যানার টিম।

ভাইরাল ছবিটি গভীরভাবে বিশ্লেষণ করেছে রিউমর স্ক্যানার টিম। বিশ্লেষণে দেখা যায়, ছবিতে থাকা ব্যক্তির ডান পায়ের একটি আঙুল অস্বাভাবিকভাবে অর্ধেক দেখা যাচ্ছে। পাজামার একটি ভাঁজ এমনভাবে রয়েছে, যা দেখতে ধুতির মতো মনে হয়। বাংলাদেশের পতাকার লাল বৃত্তের কাপড়ের ভাঁজও স্বাভাবিক নয়। এ ছাড়া ছবির আলোর প্রতিফলন, ছায়া ও ব্যক্তির চোখের অভিব্যক্তিতেও অসামঞ্জস্য দেখা গেছে। এ ধরনের অসামঞ্জস্য সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ছবির ক্ষেত্রে দেখা যায়।

তথ্য যাচাইকরণ সংস্থাটি বলেছে, এ ধরনের অসামঞ্জস্য লক্ষ করার পর ছবিটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইট ব্যবহার করা হয়। এসব ওয়েবসাইটের বিশ্লেষণে ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার পক্ষে ৯৯ শতাংশ পর্যন্ত নিশ্চিত ফলাফল পাওয়া গেছে।

রিউমর স্ক্যানার জানায়, ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম ট্রুমিডিয়ার পর্যবেক্ষণও বলছে, আলোচিত ছবিতে ম্যানিপুলেশনের উল্লেখযোগ্য প্রমাণ রয়েছে। অর্থাৎ ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সুতরাং বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরা এক ব্যক্তি ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়াচ্ছেন, এমন দাবি করা ও প্রচার করা ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি; যা মিথ্যা।

]]>
https://coxsbazarshomachar.com/2024/12/05/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be/feed/ 0
রোহিঙ্গা নাইফ আতঙ্কে বাংলাবাজারের এক পরিবার! https://coxsbazarshomachar.com/2024/07/28/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%86%e0%a6%a4%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82/ https://coxsbazarshomachar.com/2024/07/28/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%86%e0%a6%a4%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82/#respond Sun, 28 Jul 2024 05:24:15 +0000 https://coxsbazarshomachar.com/?p=1100
**সৌদি আরব ও কাতারে মাদক সংশ্লিষ্টতার কারনে জেল**
**মাদক কারবারে বাধা দেওয়াই বাংলাদেশী যুবককে হত্যার হুমকি**
কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় মোহাম্মম নাঈম উদ্দীন (২৩) নামের এক যুবক পরিবার নিয়ে বিপাকে রয়েছে। প্রতিদিন সরাসরি এবং হোয়াটসএ্যাপ মেসেঞ্জারে শুনতে হচ্ছে হত্যার হুমকি। পুরা পরিবার সহ তার প্রতিবেশীরা রয়েছে আতঙ্কে। পাওনা টাকা চাওয়া এবং মাদক কারবারের বিষয় প্রকাশ করায় রোহিঙ্গা যুবক নাইফ ক্ষিপ্ত। এমনটাই জানিয়েছেন রোহিঙ্গা যুবক নাইফ মোক্তারের অত্যাচারে অতিষ্ঠ এই স্থানীয় পরিবার।
ভোক্তভোগী মোহাম্মদ নাঈম বাংলাবাজার স্থানীয় মৃত মোঃ ছালামত উল্লাহ ও মাদরাসা শিক্ষিকা শফিকা বেগমের দ্বিতীয় পুত্র। সে সদ্য কাতার ফেরত প্রবাসী। এব্যাপারে ভোক্তভোগী মোহাম্মদ নাঈম বাদী হয়ে কক্সবাজার আদালতে মামলা ও কক্সবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। হত্যার হুমকি ও অন্যান্য বিষয়ে প্রতিবেদকের হাতে বেশ কিছু অডিও ক্লিপ, ভিডিও এবং স্ক্রীনশট রয়েছে।
কক্সবাজার আদালতে দায়ের করা সিআর মামলায় মোহাম্মম নাঈম ঘটনার বর্ণনা দিয়ে বলেন, নাইফ মোকতার (৩০) সত্যিকার অর্থে একজন রোহিঙ্গা। তার জন্ম সৌদি আরবে, বেড়ে উঠাও সেখানে। প্রতারনার আশ্রয় নিয়ে তার পরিবার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৬নং ওর্য়াডের ঝিমংখালী গ্রামের উল্লেখ করে একটি জন্ম নিবন্ধন ইস্যু করে। সেখানে উল্লেখ আছে তার পিতার নাম মোক্তার আহম্মাদ মাতা আসমা খাতুন। যদিও এই তথ্যের কোন সত্যতা পাওয়া যায়নি। সেই জন্ম নিবন্ধনের সূত্রে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস  একটি পাসপোর্ট ইস্যু করে। ২০২১ সালের দিকে সৌদি সরকার অনৈতিক কর্মকান্ড ও মাদক সেবনের দায়ে ১বছরের সাজা পরবর্তী বাংলাদেশে পাঠিয়ে দেয় নাইফকে।
তৎসময় বাংলাদেশী মোঃ নাঈম উদ্দীনের এক বন্ধুর মারফত পরিচয় হয় নাইফের সাথে। নাইফ মোকতার সেখানে বসবাসের কয়েক মাসের মাথায় এক রোহিঙ্গা নারীকে বিয়ে করে ক্যাম্পে থাকতো।
এদিকে তাদের দুজনের বন্ধুত্ব বাড়তে থাকে। এক সময় নাইফ মোকতার স্থানীয় মোঃ নাঈম কে কাতার যাওয়ার প্রস্তাব দেয়। মোঃ নাঈম সে প্রস্তাবে রাজি হয়ে তার সাথে ভিসা নিয়ে কাতার চলে যান। তখনো মোঃ নাঈম রোহিঙ্গা যুবকের কর্মকান্ড সম্পর্কে অবগত ছিলনা।
কাতার যাওয়ার পর দুজনে যৌথভাবে ট্রাভেল এজেন্সীর কাজ শুরু করে। সেখানে যৌথভাবে লেনদেন শুরু করে। বিদেশ যাওয়ার কয়েক মাস পর স্থানীয় মোঃ নাঈম দেখতে থাকে রোহিঙ্গা যুবক নাইফ এর আসল চরিত্র।
নাইফ নিয়মিত মাদক সেবন করে। সে সাথে নিয়মিত মাদক কারবারিদের সাথে তার উঠবস। সেখানেও নাইফ একটি মাদক সিন্ডিকেট গড়ে তুলে। এসব অবৈধ কর্মকান্ডের তথ্য কাতারে থাকা নাইফের এক মেয়ে বন্ধু ও পুলিশ কে প্রকাশ করে দেয় মোঃ নাঈম। এতেই বাধে বিপত্তি। জানার পর মোঃ নাঈম কে রুমে আটকে নির্যাতন করে নাইফ।
পরিস্থিতি সামলে নিতে মোঃ নাঈম বিষয়টি পরিবারে অবগত করে। তারা একটি বিমানের টিকেট ব্যবস্থা করে দেয়। গত ২০২৩ সালের ৪ই এপ্রিল বাংলাদেশে মায়ের কাছে নিরাপদে চলে আসে নাঈম। এদিকে রোহিঙ্গা নাইফের কাছে স্থানীয় মোঃ নাঈম পাঁচ লক্ষ টাকার অধিক পাওনা রয়েছে। সে টাকা চাইতে গিয়েই এখন বিপাকে পুরা পরিবার।
এদিকে, তখনো কাতার অবস্থান করছিল রোহিঙ্গা নাইফ। মোঃ নাঈমের এভাবে চলে আসা সে মেনে নিতে পারেনি। ইতিমধ্যে খবর আসে মাদক সহ কাতার আইন শৃংখলা বাহিনীর হাতে আটক নাইফ। সম্প্রতি ফিরে আসে বাংলাদেশে। স্থানীয় মোঃ নাঈম বিভিন্নভাবে যোগাযোগ করতে থাকে পাওনা টাকা আদায়ের জন্য। নাইফ আজ দিবে কাল দিবে বলে ঘুরাতে থাকে। রোহিঙ্গা যুবক নাইফ টাকা তো দিবে দূর মাদকের বিষয় কেনো প্রকাশ করেছে মর্মে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।
ভোক্তভোগী মোঃ নাঈম উদ্দীন বলেন, আমি এবং আমার পরিবার এখন আতঙ্কিত। তারা যে কোন মুহূর্তে আমাকে হামলা করতে পারে। তার কক্সবাজারে একটি মাদক সিন্ডিকেট রয়েছে। তাদের রাজনৈতিক ও সামাজিক অবস্থান শক্ত। তারা যে কোন সময় আমার ও আমার পরিবারের বড় ধরনের ক্ষতি করতে পারে। আমি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি। সে সাথে তার দায়েরকৃত মামলার সুষ্টু তদন্তপূর্বক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এব্যাপারে মুঠোফোনে অভিযুক্ত নাইফ মোক্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোঃ নাঈম উদ্দীনকে তিনি আপন ছোট ভাইয়ের মত স্নেহ করতেন। টাকা ছাড়া ফ্রীতে ভিসা দিয়ে কাতার নিয়ে গিয়ে নিজের বিপদ ডেকে এনেছেন। সে বর্তমানে কাতারে মাদক মামলার সাথে এক প্রকার যুদ্ধ করছেন। নাইমের কারনে তার এক সহকর্মী কাতার জেলে আটক রয়েছেন বলে স্বীকার করেন। সৌদিআরবেও কি মাদক নিয়ে আটক হয়েছিলেন কিনা এবং মোঃ নাঈমকে হত্যার হুমকির এমন প্রশ্নের সদোত্তার পাওয়া যায়নি। তিনি উল্টো মোঃ নাঈমের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা পাওনা আছেন বলে দাবি করেন।
কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মাহবুবুর রহমান বলেন, রোহিঙ্গারা দেশ ও দেশের বাহিরে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। বেশিরভাগ রোহিঙ্গারা নামে বেনামে বাংলাদেশের জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট বানিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। অনতিবিলম্বে তাদের সনাক্ত করে জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা জরুরী। সূত্র: কক্সবাজার নিউজ সিবিএন
]]>
https://coxsbazarshomachar.com/2024/07/28/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%ab-%e0%a6%86%e0%a6%a4%e0%a6%99%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82/feed/ 0
সদর ইউএনও এবং টিপু সুলতানের তড়িৎ পদক্ষেপে পানি মুক্ত ৩শ পরিবার https://coxsbazarshomachar.com/2024/07/11/%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%89%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%93-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8/ https://coxsbazarshomachar.com/2024/07/11/%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%89%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%93-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8/#respond Thu, 11 Jul 2024 15:45:24 +0000 https://coxsbazarshomachar.com/?p=1070 শাহী কামরানঃ

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার তড়িৎ পদক্ষেপে পানিমুক্ত ৩শ পরিবার। ঝিলংজার দক্ষিন হাজীপাড়া গ্রামে ড্রেন দখল করায় পানি বন্দী প্রায় তিন’শ পরিবার।

আজ ১১ই জুলাই কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ হাজী পাড়া গ্রামে পানি নিষ্কাশনের রাস্তা দখল করে বসতবাড়ি নির্মাণ করায় পানি বন্দী প্রায় তিন’শ পরিবার। যেখানে প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস। ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানের নেতৃত্বে সদর ইউএনও ফারজানা রহমানের তড়িৎ পদক্ষেপে পানিমুক্ত উক্ত এলাকার মসজিদ সহ বসবাসকারী পাঁচ হাজার মানুষ। সে সাথে দখলদার একই এলাকার মনজুর আলম ও জাহেদুল আলম নামে দুই ব্যক্তিকে সাবধান করে দেন তিনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অতি বৃষ্টির কারনে পানি বন্দী দক্ষিণ হাজীপাড়া গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ। পানি বন্দীর কারন খতিয়ে দেখলে দেখা যায় একই এলাকার মনজুর আলম ও জাহেদুল আলম নামে দুই ব্যক্তি দীর্ঘ বছরের পানি চলাচলের ছড়া দখল করে বসতি নির্মাণ করেছে। বসতি নির্মাণ করার সময় কোন রকম পানি চলাচলের যায়গা রাখেনি তারা। ফলে মসজিদ সহ স্থানীয় এলাকাবাসী অতি বৃষ্টির পানিতে বন্দী ছিল পুরা বর্ষা মৌসুম।

খবর পেয়ে ছুটে যান কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান ও ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান। সদর ইউএনও ফারজানা রহমানের তড়িৎ সিদ্ধান্তে ভাঙ্গা হয় সীমানা প্রাচীর ও বের করে আনে পূর্বের পানিরছড়া। মুহুর্তে পানিমুক্ত হন স্থানীয়রা।

স্থানীয় বেশ কয়েকজন জানান, দক্ষিন হাজীপাড়া এই গ্রাম সৃষ্টিলগ্ন হতে কোনদিন পানি দেখা যায়নি। পূর্বের পানির ছড়া দখল করায় এমন অবস্থায় পড়তে হয়েছে।
স্থানীয় ইদ্রিস বলেন, একই এলাকার ভূমিদস্যু মনজুর আলম ও জাহেদুল আলম এই পানির ছড়া দখল করে খাস জমিতে বসতবাড়ি নির্মাণ করেছে। ফলে পানি চলাচল বন্ধ হয়ে যায়। আজ সদর ইউএনও মহোদয়ের হস্তক্ষেপে আমরা সাময়িক পানি বন্দী হতে মুক্ত হলেও একটি স্থায়ী সমাধান দরকার।

স্থানীয়রা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ড্রেনেজ ব্যবস্থা দ্রুত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। পাঁচ হাজার মানুষের পানি নিষ্কাশনের ব্যবস্থার পাশাপাশি অবৈধ দখলদার হতে পূর্বের পানির ছড়া পুনরায় চালু করার জোর দাবি জানা স্থানীয়রা।

এব্যাপারে নালা দখলের অভিযুক্ত জাহেদুল আলম সত্যতা স্বীকার করে  মুঠোফোনে বলেন, আমার রেজিষ্টার্ড যায়গা তবুও জনস্বার্থে আমরা নালার জন্য যায়গা ছেড়ে দিবো। এক সময় এখানে পানি চলাচলের যায়গা ছিল। আমি নিজ উদ্যোগে স্থানীয় জনসাধারন ও চেয়ারম্যানকে অনেকবার বলেছি ড্রেন ব্যবস্থা করতে কিন্তু তারা বিলম্ব করেছে তাই আজ তারা পানি বন্দী হয়েছে। ভবিষ্যতে সরকারি বরাদ্দ যদি হয়, জনস্বার্থে যদি ড্রেন হয়, আমি সর্বাত্মক সহযোগীতা করবো ।

এব্যাপারে নালা দখলের আরেক অভিযুক্ত মনজুর আলম মুঠোফোনে বলেন, তিনি এলাকার স্বার্থে সর্বাত্মক সহযোগীতা করবেন।

]]>
https://coxsbazarshomachar.com/2024/07/11/%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%89%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%93-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%81-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8/feed/ 0
কক্স ওয়েস্ট ইন হোটেলে পর্যটক হয়রানীর অভিযোগ https://coxsbazarshomachar.com/2024/06/24/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2024/06/24/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0/#respond Mon, 24 Jun 2024 05:35:03 +0000 https://coxsbazarshomachar.com/?p=967 কক্সবাজারে ‘কক্স ওয়েস্ট ইন’ নামিয় হোটেলে আমেরিকা প্রবাসী এক দম্পতিকে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। ব্যাগ তল্লাশীর নামে মূল্যবান ব্যবহৃত জিনিসপত্র ও ডলার চুরির অভিযোগ তুলেছে এই প্রবাসী দম্পতি।

গত ২০ই জুন কক্সবাজার হোটেল মোটেল জোন এলাকায় ‘হোটেল কক্স ওয়েস্ট ইন’ এ ৬০৩ নম্বর হোটেল কক্ষে উঠেন এক পর্যটক দম্পতি। ২১ই জুন সকাল ১১টায় যথাসময়ে উক্ত দম্পতি হোটেল কক্ষ চেক আউট করেন। এবং ব্যাগ হোটেল রিসেপশনে রেখে বাহিরে একটি রেস্তোরাঁয় লাঞ্চ করতে চলে যান। লাঞ্চ করে হোটেলে ফিরলেই বাধে বিপত্তি।

হোটেল কর্তৃপক্ষ প্রথমে পর্যটক দম্পতির বিরুদ্ধে টাওয়াল চুরির অভিযোগ তুলে। ব্যাগ তল্লাশীর জন্য জোর জবরদস্তি শুরু করে এক প্রকার। প্রায় ১ঘন্টা পর্যটক তার অবস্থান বুঝানোর চেস্টা করে ব্যর্থ হয়ে পর্যটক দম্পতি ব্যাগ তল্লাশীর অনুমতি দেন। তবে শর্ত জুড়ে দেন মহিলা দ্বারা যেন মহিলা পর্যটকের ব্যাগ তল্লাশী করা হয়। দীর্ঘ তল্লাশী শেষে ব্যাগে টাওয়াল না পেলেও হোটেল কর্তৃপক্ষের তৎসময় দায়িত্বে থাকা কর্মকর্তারা লোভ সামলাতে পারেনি। ব্যাগ তল্লাশীর নামে দুর্দান্ত চুরি কার্জ সম্পাদন করে তারা। ব্যাগে থাকা মূল্যবান ক্যাশ ডলার ও একটি হাতের ব্রেসলেট নিয়ে ফেলে।

এমন পরিস্থিতি থেকে আত্মসম্মান রক্ষার্থে এই পর্যটক দ্রুত হোটেল ত্যাগ করে। তারা চট্রগ্রাম নিজ বাড়িতে ফিরে ব্যাগ তল্লাশী করে যেন চক্ষু চড়কগাছ। ব্যাগে নেই মূল্যবান ১হাজার মত ডলার ও একটি ব্রেসলেট।

তৎক্ষণাৎ ওই পর্যটক কক্সবাজারে মুঠোফোনে এক বন্ধুকে বিষয়টি জানান। তার বন্ধু দ্রুত গিয়ে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

তিনি জানান, সব সিসিটিভি ফুটেজে আমি দেখি ও বিশ্লেষণ করি। তারা পর্যটকের সাথে খুবি খারাপ আচরন করেছে। সামান্য দুটি টাওয়েল চুরির দ্বায় এনে ব্যাগ তল্লাশীর নাম দিয়ে তারা কুকর্ম করেছে। ফুটেজে দেখা যায় ব্যাগ চেকিং এমন একটি কক্ষে করা হয় যেখানে সিসিটিভি ক্যামরা নাই। এমনকি পর্যটক নারীর ব্যাগটিও পুরুষ দ্বারা তল্লাশী করে যা পর্যটক হয়রানীর জন্য যথেষ্ট বলে মনে করি।

হেনস্তার শিকার পর্যটক শেখ মোঃ আলী রনি বলেন, হোটেল কর্তৃপক্ষের এই হেনস্তার কারনে আমরা মানষিকভাবে খুবি কষ্ট পেয়েছি। তাদের অনেক অনুরোধ করার পরেও তারা ব্যাগ তল্লাশীর নামে ডলারও ব্রেসলেট চুরি করেছে। আমি পর্যটক সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি সঠিক তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক আর যেন কেউ এইরকম হয়রানির শিকার না হয়।

হোটেল কক্স ওয়েস্ট ইন এর জেনারেল ম্যানেজার আবুল হোসাইন মিলনকে মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ওসময় তিনি হোটেলে উপস্থিত ছিলেন। পর্যটক দম্পতির বিরুদ্ধে হাউজ কিপিং বয় টাওয়াল চুরির অভিযোগ তুলেন। হোটেল ডেস্কে থাকা কর্মকর্তারা ব্যাগ তল্লাশী করে। পর্যটক হোটেল ত্যাগ করে সন্ধ্যায় নিজ বাড়িতে চলে যান। পরের দিন শুনি ওই পর্যটকের ব্যাগ হতে কিছু জিনিস খুঁজে পাচ্ছেনা। ব্যাগ তল্লাশী করার রুমে সিসিটিভি ফুটেজ নেই ও এমনভাবে পর্যটন হয়রানীর ব্যাপারে তিনি কোন সদোত্তর দিতে পারেনি। সূত্র: সিবিএনবিডি

]]>
https://coxsbazarshomachar.com/2024/06/24/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0/feed/ 0
রামুর জনস্বাস্থ্য অফিসের কর্মচারী ইফতেখারের বদলী বাতিলের দাবী https://coxsbazarshomachar.com/2024/02/08/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2024/02/08/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0/#respond Thu, 08 Feb 2024 11:26:17 +0000 https://coxsbazarshomachar.com/?p=744 রামু উপজেলা থেকে দূর্নীতির দ্বায়ে অভিযুক্ত জনস্বাস্থ্য অফিসের কর্মচারী (মেকানিক) ইফতেখার উদ্দিন এর শাস্তিমূলক ফেনী জেলাতে বদলী হওয়ার বছর না পেরুতেই আবারো রামু উপজেলা জনস্বাস্থ্য অফিসে যোগদান করেছে। ৪ ফেব্রæয়ারী চট্টগ্রাম সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো: আলী আজগর স্বাক্ষরিত এক চিঠিতে দূর্নীতিবাজ কর্মচারী ইফতেখার উদ্দিনকে ঈদগাঁও থেকে রামু জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে বদলী আদেশ করা হয়েছে। এতে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছে রামু সর্বস্থরের জনপ্রতিনিধি এবং সচেতন মহল।

তাদের দাবী উপর মহলে টাকা বিলিয়ে এভাবে দূর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দিলে কিভাবে মাঠ পর্যায়ে অনিয়ম দূর্নীতি বন্ধ হবে। তাই দ্রæত ইফতেখার উদ্দিনের রামুতে বদলী আদেশ প্রত্যহার করার দাবী জানান সাধারণ মানুষ।

২২ সালের ১৯ অক্টোবর রামু উপজেলা গর্জনিয়া এলাকার ফরিদুল আলম জেলা প্রশাসকের কাছে দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, তৎকালীন রামু উপজেলা জনস্বাস্থ্য অফিসে কর্মরত মেকানিক ইফতেখার উদ্দিন রামু উপজেলা জুড়ে দূর্নীতির আখড়া তৈরি করেছিল,প্রতিটি সরকারি কাজে নিয়ম বর্হিভূত ভাবে অতিরিক্ত টাকা আদায়,গ্রাম পর্যায়ে টিউবয়েল স্থাপনে টাকা আদায়, সরকারি ভাবে ডিপমটর বসানোর খেত্রে ৭/৮ টাকা ঘুষ গ্রহন সহ অফিসের প্রতিটি কাজে ব্যপক অনিয়ম দূর্নীতি করে আসতো। তৎকালীন সময়ে ইফতেখার উদ্দিনের বিরুদ্ধে ঢাকার প্রধান প্রকৌশলী এবং দূর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন জায়গায় অভিযোগ করেছিল জনপ্রতিনিধি সহ অনেক রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

তার প্রেক্ষিতে গত বছরের ১৩ মার্চ অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নির্দেশে ইফতেখার উদ্দিনকে ফেনী জেলায় শাস্তিমূলক বদলী করা হয়েছিল। কিন্তু কিছু দিন যেতে না যেতেই ইফতেখার উদ্দিন টাকার জোরে আবারো কক্সবাজারের ঈদঁগাও উপজেলাতে বদলী হয়ে আসে। কথায় আছে কয়লা ধুলেও ময়লা যায় না। সেখানে তার দূর্নীতির প্রসার ঘটিয়েছে ইফতেখার।

এব্যাপারে জানতে ঈদঁগাওর পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,দূর্নীতি এখন কোথায় নাই জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের ইফতেখারের নামে অনেক অভিযোগ জানিয়েছিল আমাদের এলাকার লোকজন,এসব বিষয় আমি ইউএনও কে জানিয়েছিলাম।

এদিকে রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছালাউদ্দিন বলেন,ইফতেখার উদ্দিনকে আমি ব্যাক্তিগত ভাবে চিনি,সে দূর্নীতির আতোড়ঘর তৈরি করেছিল রামুতে এমনকি সে ঠিকাদারীর সাথেও জড়িত ছিল। তাই আমরা তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছিলাম এখন যদি সে আবার রামুতে আসে আমরা কোন ভাবেই তা মেনে নেব না। এটা প্রতিহত করা হবে। আমি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী সহ সবার দৃষ্টি আকর্ষণ করছি।

রামু উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ বলেন,আমি যুতটুকু জানি জনস্বাস্থ্য অফিসের ইফতেখার উদ্দিনের ব্যাপারে অনেক দূর্নীতির অভিযোগ ছিল,তার বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হয়েছিল। এখন হঠাৎ করে সে যদি আবারো রামুতে বদলী হয়ে আসে এটা কোন ভাবেই ঠিক হবে না।

সুশাসনের জন্য নাগরিক সুজন রামু উপজেলা কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম বলেন,দূর্নীতিবাজরা যদি এক বছর না পেরুতেই আবারো সেই কর্মস্থলে আসতে পারে তাহলে কিভাবে দূর্নীতি বন্ধ হবে। সেখানে তার পুরানো সিন্ডিকেটদের আবারো সক্রিয় করে সব লুটপাট করবে। তাই ইফতেখার উদ্দিনকে রামুতে বদলী আদেশ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাচ্ছি।

এ ব্যপারে রামু উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কাছাই মং জানান,উর্ধতন কর্তৃপক্ষ বদলী আদেশ করলে আমি সেটা না মানার কিছু নাই। সে যদি আবারো কোন অনিয়মের সাথে জড়িয়ে পড়ে তখন আবারো তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল মনজুর বলেন, ইফতেখার উদ্দিনের বদলী আদেশ হয়েছে উর্ধতন কর্তৃপক্ষের সেখানে আমাদের করণীয় নাই। তবে দায়িত্বপালন যদি কেউ কোন ধরনে অনিয়ম করে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্রঃ সেতুটিভি২৪

]]>
https://coxsbazarshomachar.com/2024/02/08/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
শীত আসছে এক সপ্তাহ পরেই https://coxsbazarshomachar.com/2023/10/11/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87/ https://coxsbazarshomachar.com/2023/10/11/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87/#respond Wed, 11 Oct 2023 04:48:42 +0000 https://coxsbazarshomachar.com/?p=661

কক্সবাজার সমাচার ডেস্কঃ আবহাওয়াবিদগণ আভাস দিয়েছেন আগামী এক সপ্তাহ পরেই দেশে শীতের আমেজ শুরু হবে।

রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চল ছাড়া দেশের বাকি অংশে বৃষ্টি একেবারেই কমে গেছে। বৃষ্টি কমে যাওয়ায় তাপমাত্রাও কিছুটা বেড়েছে। তবে আপাতত তাপমাত্রা আর বাড়ার কোনো সম্ভাবনা নেই। তবে আগামী এক সপ্তাহের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিলে তাপমাত্রা ক্রমাগত কমে শীতের আমেজ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল সৈয়দপুরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে বুধবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।বৃহস্পতিবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

]]>
https://coxsbazarshomachar.com/2023/10/11/%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%87%e0%a6%87/feed/ 0