খুন – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Mon, 10 Jul 2023 11:49:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.6 চকরিয়ায় অটোরিক্সার ব্যাটারী চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ https://coxsbazarshomachar.com/2023/07/10/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/ https://coxsbazarshomachar.com/2023/07/10/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/#respond Mon, 10 Jul 2023 11:42:39 +0000 https://coxsbazarshomachar.com/?p=571 কক্সবাজার সমাচার ডেস্ক:

কক্সবাজারের চকরিয়ায় অটোরিকশার ব্যাটারী চুরির অপবাদে আরমান(২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করে সড়কের পাশে লাশ ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার সকাল ৭টার দিকে শেখ হাসিনা বানৌজা সড়কের বরইতলী ইউনিয়নের পহরচাঁদা মাদ্রাসার সামনে পথচারীরা একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, শনিবার রাত ১২টার দিকে বরইতলী ইউনিয়নের হাফালিয়া কাটা এলাকা থেকে এক যুবককে ব্যাটারী চুরির অপবাদে মারতে মারতে পহরচাঁদা মাদ্রাসা স্টেশনে নিয়ে আসে। পরে হারবাং পুলিশ ফাঁড়িতে খবর দিলে, একদল পুলিশ এসে যুবককে গাড়িতে তোলার চেষ্টা করে। সকালে ওই যুবকের মৃতদেহ দেখতে পেয়ে ধারণা করা হচ্ছে, ব্যাটারী চুরি বিষয়ে যুবককে বেদম মারধরে মারা গেলে কে বা কারা রাতের আঁধারে লাশ ফেলে চলে যায়।

হারবাং পুলিশ ফাঁড়ির উপ পুলিশ পরিদর্শক অপু দে বলেন, শনিবার রাতে ওই সড়কে আমার ডিউটি থাকায় আমি টিম নিয়ে ওখানেই ছিলাম। রাতে এক যুবক টমটমের ব্যাটারী চুরি করেছে বলে জানতে পেরে তাকে খোঁজাখুঁজি করেছি, পরে না-পেয়ে আমরা চলে এসেছি।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার জানান, সকালে খবর পেয়ে সড়কের পাশ থেকে আরমান নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সে পৌরসভার ৫নং ওয়ার্ড উত্তর কাহারিয়া ঘোনা খোন্দকার পাড়া এলাকার মোহাম্মদ জাকারিয়ার ছেলে এবং পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক। মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের রহস্য খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

]]>
https://coxsbazarshomachar.com/2023/07/10/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af/feed/ 0
উখিয়ায় রোহিঙ্গা যুবককে অপহরণের পর হত্যা https://coxsbazarshomachar.com/2023/06/26/%e0%a6%89%e0%a6%96%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a6%95%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2023/06/26/%e0%a6%89%e0%a6%96%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a6%95%e0%a7%87/#respond Mon, 26 Jun 2023 12:33:10 +0000 https://coxsbazarshomachar.com/?p=430 উখিয়া প্রতিনিধি।।

কক্সবাজারের উখিয়া উপজেলায় আশিক এলাহী (২৩) নামে এক রোহিঙ্গা যুবককে অপহরণের পর পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ জুন) সকালে উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এইচ/৫৯ ব্লক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আশিক ১১ ব্লক সি/৭ এর শহিদুল হকের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সকাল সাড়ে ৬টার দিকে উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এইচ/৫৯ ব্লকে সন্ত্রাসীরা আশিক এলাহী নামের এক রোহিঙ্গাকে হত্যা করে হাত পা-বাঁধা অবস্থায় ফেলে চলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে। খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন ও থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

]]>
https://coxsbazarshomachar.com/2023/06/26/%e0%a6%89%e0%a6%96%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a6%95%e0%a7%87/feed/ 0
চকরিয়ায় সালিশি বৈঠকে ছুরিকাঘাতে যুবক খুন https://coxsbazarshomachar.com/2023/06/25/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9b/ https://coxsbazarshomachar.com/2023/06/25/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9b/#respond Sun, 25 Jun 2023 09:09:03 +0000 https://coxsbazarshomachar.com/?p=414 নিজস্ব প্রতিবেদক।।

বিচার দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সালিসি বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধির সামনে ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই এলাকার মোহাম্মদ লেদুর ছেলে।

স্থানীয় লোকজন জানায়, ৬/৭ সাস আগে নাসির উদ্দিন নামের এক ব্যক্তি আনোয়ার হোসেনের স্ত্রীর সাথে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডার জেরে হাতে কামড় দেন। এ বিষয় নিয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদ সালিশ বিচারের মাধ্যমে নাসির উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা ফরমান। এই জরিমানার টাকা যথাযথ পরিশোধও করেন নাসির উদ্দিন।

কয়েকদিন আগে ওই এলাকার মোহাম্মদ এনামের ছেলে মো. আয়াজ (২২) আনোয়ার হোসেনকে ‘এক কামড়ে ১০ হাজার টাকা’ উস্কানিমুলক কথা বলে ক্ষ্যাপায়। এক পর্যায়ে এই বিষয় নিয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদকে বিচার দেন আনোয়ার।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় বাজারে একটি কামারের দোকানের সামনে বসে এই বিষয়ে বিচার চলছিল। এক পর্যায়ে আয়াজ কামারের দোকান থেকে ছুরি নিয়ে আনোয়ার হোসেনের পিঠে আঘাত করে। এসময় লোহার রড় নিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লীচিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মারা যান।
নিহত আনোয়ার হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, স্থানীয় মেম্বার সুলতান মাহমুদকে বিচার দেওয়ায় আমার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাকে দ্রুত হাসপাতালে চিকিৎসা না নেয়ায় তিনি মারা যান।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক আবদুল জব্বার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী পূর্বক ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

]]>
https://coxsbazarshomachar.com/2023/06/25/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9b/feed/ 0