বালু উত্তোলন – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Mon, 25 May 2026 14:02:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.6 লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ https://coxsbazarshomachar.com/2026/05/25/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d/ https://coxsbazarshomachar.com/2026/05/25/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d/#respond Mon, 25 May 2026 14:02:46 +0000 https://coxsbazarshomachar.com/?p=3658 মোঃ নাজমুল হুদা,লামাঃ বান্দরবান জেলার লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকালে (২৫ মে) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি কুমারী এলাকার পেতাইন্যারছড়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এ অভিযান চালায়। এতে কুমারী পুলিশ ফাঁড়ি সদস্যরা সহযোগিতা করেন।

সূত্র জানায়, একটি চক্র পেতাইন্যারছড়া এলাকার ওপর দিয়ে বয়ে চলা কুমারী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো মঈন উদ্দিন’ র নেতৃত্বে সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে অভিযানে নামেন। এসময় উপস্থিত ছিলেন কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জামিল উদ্দিন, স্থানীয় ইউপি মেম্বার মোঃ ওমর ফারুকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অভিযানের টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৫টি বালু উত্তোলনের শ্যালো মেশিন ও অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, পরিবেশ ধংসকারীদের কোন ছাড় নেই। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

]]>
https://coxsbazarshomachar.com/2026/05/25/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d/feed/ 0