অপরাধ – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Mon, 25 May 2026 14:02:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.11 লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ https://coxsbazarshomachar.com/2026/05/25/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d/ https://coxsbazarshomachar.com/2026/05/25/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d/#respond Mon, 25 May 2026 14:02:46 +0000 https://coxsbazarshomachar.com/?p=3658 মোঃ নাজমুল হুদা,লামাঃ বান্দরবান জেলার লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকালে (২৫ মে) উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি কুমারী এলাকার পেতাইন্যারছড়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এ অভিযান চালায়। এতে কুমারী পুলিশ ফাঁড়ি সদস্যরা সহযোগিতা করেন।

সূত্র জানায়, একটি চক্র পেতাইন্যারছড়া এলাকার ওপর দিয়ে বয়ে চলা কুমারী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো মঈন উদ্দিন’ র নেতৃত্বে সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে অভিযানে নামেন। এসময় উপস্থিত ছিলেন কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জামিল উদ্দিন, স্থানীয় ইউপি মেম্বার মোঃ ওমর ফারুকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অভিযানের টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৫টি বালু উত্তোলনের শ্যালো মেশিন ও অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, পরিবেশ ধংসকারীদের কোন ছাড় নেই। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

]]>
https://coxsbazarshomachar.com/2026/05/25/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b2%e0%a7%81-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d/feed/ 0
গুম হওয়া সাংবাদিক কাজল আয়নাঘরের নির্মমতার বর্ণনা দিলেন https://coxsbazarshomachar.com/2024/08/30/%e0%a6%97%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b2-%e0%a6%86/ https://coxsbazarshomachar.com/2024/08/30/%e0%a6%97%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b2-%e0%a6%86/#respond Fri, 30 Aug 2024 09:03:50 +0000 https://coxsbazarshomachar.com/?p=1571 অনলাইন ডেস্ক :

৫৩ দিনের গুম জীবনের ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। কখনো বিকট শব্দের মাধ্যমে, কখনো নগ্ন করে নির্যাতন চালানো হয়েছে তাকে। এমনকি নামাজরত অবস্থায় বেদম মারধরেরও শিকার হন তিনি। নির্যাতনের একেকটি গল্প যেনো ছাড়িয়ে যায় আরেকটিকে। কাজল বলেন, দু-একটি নয়, নির্যাতনের এমন অনেক সেল রয়েছে আয়নাঘরে।

শফিকুল ইসলাম কাজল বলেন, আমাকে যেখানে রাখা হয়েছিল সেখানে মাথা উঁচু করে রাখা যেতো না। কোনো দিকে ঘুরে দাঁড়ানো যেতো না। আমাকে উলঙ্গ করে রাখা হয়েছে। রুমে সাউন্ড টর্চার করা হয়। ভয়ংকর শব্দ হতো, যেনো কানের পর্দা ফেটে যায়। হঠাৎ একদিন শুনি রোজার মাস চলছে। পরে ওজু ছাড়াই নামাজ পড়ি। এসময় হাতকড়া পড়ানো ছিল, চোখ বাধা ছিল ফলে সেজদাহ দিতে গিয়ে পড়ে যাই। তখন শব্দ হয়। এরপর কয়েকজন এসে আমাকে মারলো।

২০২০ সালের ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে গুম করা হয় কাজলকে। তারপর জম টুপি পড়িয়ে তাকে নিয়ে যাওয়া হয় মাটির নিচের কোনো অজ্ঞাত স্থানে।

ফটো সাংবাদিক কাজল বলেন, আমার স্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রী কল করে বলেছিলেন- আপনার স্বামী অনেকের বিরুদ্ধে চলে গেছে। আমি সবাইকে ম্যানেজ করতে পেরেছি কিন্তু মেহেরপুরের প্রতিমন্ত্রীর কাছে আপনি মাফ চান।

বনিক বার্তা ও দৈনিক খবরের কাগজে ফটো সাংবাদিক হিসেবে কাজ করতেন কাজল। সম্পাদনা করতেন একটি পক্ষকাল নামে একটি ম্যাগাজিন। তবে বিগত সরকারের নানা অনিয়ম নিয়ে নিয়মিত লিখতেন ফেসবুকে। বিশেষ করে পাপিয়া কেলেঙ্কারিতে জড়িত কয়েকজন মন্ত্রী-এমপির তথ্য ও ছবি প্রকাশ করে রোষানলে পড়েন সরকারের।

কাজল বলেন, যৌন কেলেঙ্কারি একটি তালিকা আমি প্রকাশ করি। তালিকায় নাম ছিল ৩৪ জনের মত। নূর আলী নামে একজন তার হোটেলে তাদের ব্যবসা বাণিজ্য উদ্ধারের জন্য অনেককেই আশ্রয় দেয় সেখানে। ধীরে ধীরে এর গভীরে গিয়ে দেখি এখানে বিভিন্ন মন্ত্রী-এমপিরাও যাতায়াত করেন।

এদিকে বিভীষিকাময় ৫৩ দিন পর সাংবাদিক কাজলকে ২০২০ সালের ৩ মে রাতে ফেলে রাখা হয়েছিল যশোরের বেনাপোলের একটি খালে। তারপর আওয়ামী লীগের এমপি সাইফুজ্জামান শেখরসহ আরও দুইজনের করা ৩টি ডিজিটাল নিরাপত্তায় করা মামলায় কারাগারে থাকেন। পরে হাইকোর্ট থেকে ওই বছরের ২৫ ডিসেম্বর জামিন নিয়ে মুক্ত হন কাজল। জীবন নিয়ে নিরাপত্তাহীনতা শঙ্কায় গত বছরের সেপ্টেম্বরে পারি জমিয়েছেন যুক্তরাজ্যে।

সাংবাদিক কাজল জানান, নির্যাতনে রক্ত ক্ষতিগ্রস্ত হওয়ায় শরীরে বাসা বেঁধেছে গ্যাংগ্রিন রোগ। তাই কাটা পড়তে পারে একটি পা। এ অবস্থায় ক্ষতিপূরণ ও শেখ হাসিনাসহ দোষীদের বিরুদ্ধে মামলা করতে রাষ্ট্রের সহযোগিতা চান তিনি।

]]>
https://coxsbazarshomachar.com/2024/08/30/%e0%a6%97%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%b9%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b2-%e0%a6%86/feed/ 0
মহেশখালীর প্যারাবন : সরকারি কর্মকর্তাদেরকে বেলার আইনি চিঠি https://coxsbazarshomachar.com/2024/06/28/%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b6%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2024/06/28/%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b6%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be/#respond Fri, 28 Jun 2024 09:25:09 +0000 https://coxsbazarshomachar.com/?p=991 নিজস্ব প্রতিবেদক :
মহেশখালীর সোনাদিয়া দ্বীপে প্যারাবনের গাছ কেটে চিংড়ি ঘের তৈরির কার্যক্রম বন্ধে দুই সচিবসহ সাত সরকারি কর্মকর্তাকে আইনি চিঠি দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

গতকাল বৃহস্পতিবার বেলার আইনজীবী জাকিয়া সুলতানা স্বাক্ষরিত এ আইনি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে গাছ কেটে অবৈধ চিংড়ি ঘের তৈরি বন্ধের পাশাপাশি দ্বীপ ধ্বংসকারী সকল কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

একইসাথে ইতিমধ্যে এসব কার্যক্রমের কারণে সোনাদিয়া দ্বীপের পরিবেশ, প্রতিবেশ এবং বিরল উদ্ভিদ–প্রাণী প্রজাতির যে ক্ষতি হয়েছে তা নিরূপণ করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।

যাদেরকে এ চিঠি দেওয়া হয়েছে তারা হলেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, প্রধান বন সংরক্ষক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্বাজারের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সংবাদপত্রের বরাত দিয়ে বেলার পক্ষ থেকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, সোনাদিয়া দ্বীপে গত চার মাসে নতুন করে অন্তত ২ হাজার একর প্যারাবন দখল করে ৩৭ টির বেশি চিংড়ি ঘের তৈরি করা হয়েছে। কেটে ফেলা হয়েছে ছোট ও বড় ২২ লাখের বেশি বাইন, কেওড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ।

সোনাদিয়া দ্বীপটিকে ১৯৯৯ সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে পরিবেশ অধিদপ্তর। ফলে সেখানকার মাটি, পানি ও প্রাকৃতিক পরিবেশের কোনো পরিবর্তন করা যাবে না। এরপরও দ্বীপে গাছ কেটে চিংড়ি চাষ শুরু করলে সোনাদিয়া দ্বীপ রক্ষায় ২০০৩ সালে দ্বীপের ৪ হাজার ৯১৬ হেক্টর ইজারা অথবা দ্বীপ ধ্বংসকারী যে কোনো কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। উচ্চ আদালতের এ আদেশ এখনো বহাল রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

চিঠির বিষয়টি নিশ্চিত করে বেলার আইনজীবী জাকিয়া সুলতানা বলেন, উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকার পরও সোনাদিয়া দ্বীপে গাছ কেটে চিংড়ি ঘের তৈরি আদালত অবমাননার শামিল। তাই এই চিঠির মাধ্যমে কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। এরপরও পরিবেশ বিধ্বংসী কার্যক্রম বন্ধ না হলে পুণরায় আদালতের আশ্রয় নেওয়া হবে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/06/28/%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b6%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be/feed/ 0
চাকরি ও মডেলিং বিজ্ঞাপনের আড়ালে শত কোটি টাকার যৌন ব্যবসা https://coxsbazarshomachar.com/2024/06/27/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2024/06/27/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%87/#respond Thu, 27 Jun 2024 11:39:51 +0000 https://coxsbazarshomachar.com/?p=988 অনলাইন ডেস্ক :
সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় বেতনে চাকরি, মডেলিংয়ের নামে বিজ্ঞাপন দিয়ে তরুণীদের ফাঁদে ফেলতো একটি চক্র, যেটি গড়ে তুলেছিল মেডিকেলের দুই শিক্ষার্থী। ফাঁদে পা দেওয়া তরুণীদের ব্যক্তিগত ছবি হাতিয়ে নিয়ে ব্ল্যাকমেইল করে পরে যৌন ব্যবসায় বাধ্য করতো। দীর্ঘদিন ধরে শত শত তরুণীকে ফাঁদে ফেলে চক্রটি। এভাবে তারা কয়েক বছরে শত কোটি টাকার ব্যবসা গড়ে তোলে।

বুধবার (২৬ জুন) দুপুরে রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া এসব কথা জানান।

এর আগে মঙ্গলবার (২৫ জুন) ঢাকা, সাতক্ষীরা, চাঁদপুর ও যশোরের বিভিন্ন জায়গা থেকে ওই চক্রের সদস্যদের গ্রেপ্তার করার তথ্য জানায় সিআইডির সাইবার পুলিশ সেন্টার।

গ্রেপ্তাররা হল- মো. মেহেদী হাসান (২৫) ও শেখ জাহিদ বিন সুজন (২৬), মো. জাহিদ হাসান কাঁকন (২৮), তানভীর আহমেদ প্রকাশ দীপ্ত (২৬), সৈয়দ হাসিবুর রহমান (২৭), শাদাত আল মুইজ (২৯), সুস্মিতা আক্তার প্রকাশ পপি (২৭) ও নায়না ইসলাম (২৪)। তাদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন, ২০টি সিম কার্ড, একটি ল্যাপটপ এবং বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেক বই জব্দ করা হয় বলেও জানানো হয়েছে।

সিআইডি প্রধান বলেন, ওই চক্র ফেসবুকে ভুয়া আইডি ও পেজ খুলে ফ্রিল্যান্সিং, লোভনীয় চাকরি, মডেল বানানো, প্রতিভা অন্বেষণের বিজ্ঞাপন দিয়ে তরুণীদের কাছ থেকে কৌশলে আপত্তিকর ছবি ও ভিডিও হাতিয়ে নিতো। পরে সেই ছবি ও ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে তাদের যৌন ব্যবসায় বাধ্য করতো।

তিনি জানান, চক্রের মূলহোতা মেহেদী হাসান ও তার খালাতো ভাই শেখ জাহিদ বিন সুজন চক্রটি গড়ে তোলে। তারা দুই জনই মেডিকেল শিক্ষার্থী। গত ৭ বছরে তারা প্রায় ১০০ কোটি টাকা আয় করে। এই টাকা দিয়ে তারা যশোর, সাতক্ষীরা, খুলনা ও ঢাকায় বিপুল পরিমাণ জমি কিনেছে। নির্মাণ করেছে আলিশান বাড়ি। তাদের আত্মীয়-স্বজনের ব্যাংক অ্যাকাউন্টেও বিপুল অর্থ রাখার তথ্য মিলেছে।

সিআইডি তাদের অনুসন্ধানে জানতে পেরেছে, চক্রটি মূলত উঠতি বয়সী তরুণীসহ যেসব তরুণী পারিবারিক ভাঙনের শিকার বা আর্থিক সমস্যা রয়েছে তাদের টার্গেট করতো। শুরুতে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির বিজ্ঞাপন, কখনও মডেল তৈরি, কখনও প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার বিজ্ঞাপন দিতো। যারা সাড়া দিতো তাদের নিয়ে টেলিগ্রামে গ্রুপ খুলতো। তারপর তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে বিদেশি বায়ারদের কাছে পাঠানোর কথা বলে আপত্তিকর ছবি হাতিয়ে নিতো। সেসব ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে অসামাজিক কাজে বাধ্য করতো। চক্রটির টেলিগ্রাম গ্রুপে হাজার হাজার সাবস্ক্রাইবার রয়েছে। যারা একটি নির্দিষ্ট অর্থ দিয়ে ওই গ্রুপগুলোতে যুক্ত থাকত।

এক প্রশ্নের জবাবে সিআইডি প্রধান মোহম্মদ আলী মিয়া বলেন, ২০১৭-১৮ সাল থেকে চক্রটি কাজ করে যাচ্ছে। তাদের একজন গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে পড়ে, আরেকজন পড়ে ইবনে সিনা মেডিকেল কলেজে।

তিনি বলেন, এখানে যারা সার্ভিস নিচ্ছে তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এখানে তিন ধরনের অপরাধ হচ্ছে। একটি সাইবার ক্রাইম অপরাধ, একটি নকল আইডি খুলে নকল বিজ্ঞাপন দেওয়ার অপরাধ। পর্নোগ্রাফি করছে, সেটি আরেকটি অপরাধ।

]]>
https://coxsbazarshomachar.com/2024/06/27/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a8%e0%a7%87/feed/ 0
কক্স ওয়েস্ট ইন হোটেলে পর্যটক হয়রানীর অভিযোগ https://coxsbazarshomachar.com/2024/06/24/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2024/06/24/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0/#respond Mon, 24 Jun 2024 05:35:03 +0000 https://coxsbazarshomachar.com/?p=967 কক্সবাজারে ‘কক্স ওয়েস্ট ইন’ নামিয় হোটেলে আমেরিকা প্রবাসী এক দম্পতিকে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। ব্যাগ তল্লাশীর নামে মূল্যবান ব্যবহৃত জিনিসপত্র ও ডলার চুরির অভিযোগ তুলেছে এই প্রবাসী দম্পতি।

গত ২০ই জুন কক্সবাজার হোটেল মোটেল জোন এলাকায় ‘হোটেল কক্স ওয়েস্ট ইন’ এ ৬০৩ নম্বর হোটেল কক্ষে উঠেন এক পর্যটক দম্পতি। ২১ই জুন সকাল ১১টায় যথাসময়ে উক্ত দম্পতি হোটেল কক্ষ চেক আউট করেন। এবং ব্যাগ হোটেল রিসেপশনে রেখে বাহিরে একটি রেস্তোরাঁয় লাঞ্চ করতে চলে যান। লাঞ্চ করে হোটেলে ফিরলেই বাধে বিপত্তি।

হোটেল কর্তৃপক্ষ প্রথমে পর্যটক দম্পতির বিরুদ্ধে টাওয়াল চুরির অভিযোগ তুলে। ব্যাগ তল্লাশীর জন্য জোর জবরদস্তি শুরু করে এক প্রকার। প্রায় ১ঘন্টা পর্যটক তার অবস্থান বুঝানোর চেস্টা করে ব্যর্থ হয়ে পর্যটক দম্পতি ব্যাগ তল্লাশীর অনুমতি দেন। তবে শর্ত জুড়ে দেন মহিলা দ্বারা যেন মহিলা পর্যটকের ব্যাগ তল্লাশী করা হয়। দীর্ঘ তল্লাশী শেষে ব্যাগে টাওয়াল না পেলেও হোটেল কর্তৃপক্ষের তৎসময় দায়িত্বে থাকা কর্মকর্তারা লোভ সামলাতে পারেনি। ব্যাগ তল্লাশীর নামে দুর্দান্ত চুরি কার্জ সম্পাদন করে তারা। ব্যাগে থাকা মূল্যবান ক্যাশ ডলার ও একটি হাতের ব্রেসলেট নিয়ে ফেলে।

এমন পরিস্থিতি থেকে আত্মসম্মান রক্ষার্থে এই পর্যটক দ্রুত হোটেল ত্যাগ করে। তারা চট্রগ্রাম নিজ বাড়িতে ফিরে ব্যাগ তল্লাশী করে যেন চক্ষু চড়কগাছ। ব্যাগে নেই মূল্যবান ১হাজার মত ডলার ও একটি ব্রেসলেট।

তৎক্ষণাৎ ওই পর্যটক কক্সবাজারে মুঠোফোনে এক বন্ধুকে বিষয়টি জানান। তার বন্ধু দ্রুত গিয়ে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

তিনি জানান, সব সিসিটিভি ফুটেজে আমি দেখি ও বিশ্লেষণ করি। তারা পর্যটকের সাথে খুবি খারাপ আচরন করেছে। সামান্য দুটি টাওয়েল চুরির দ্বায় এনে ব্যাগ তল্লাশীর নাম দিয়ে তারা কুকর্ম করেছে। ফুটেজে দেখা যায় ব্যাগ চেকিং এমন একটি কক্ষে করা হয় যেখানে সিসিটিভি ক্যামরা নাই। এমনকি পর্যটক নারীর ব্যাগটিও পুরুষ দ্বারা তল্লাশী করে যা পর্যটক হয়রানীর জন্য যথেষ্ট বলে মনে করি।

হেনস্তার শিকার পর্যটক শেখ মোঃ আলী রনি বলেন, হোটেল কর্তৃপক্ষের এই হেনস্তার কারনে আমরা মানষিকভাবে খুবি কষ্ট পেয়েছি। তাদের অনেক অনুরোধ করার পরেও তারা ব্যাগ তল্লাশীর নামে ডলারও ব্রেসলেট চুরি করেছে। আমি পর্যটক সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি সঠিক তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক আর যেন কেউ এইরকম হয়রানির শিকার না হয়।

হোটেল কক্স ওয়েস্ট ইন এর জেনারেল ম্যানেজার আবুল হোসাইন মিলনকে মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ওসময় তিনি হোটেলে উপস্থিত ছিলেন। পর্যটক দম্পতির বিরুদ্ধে হাউজ কিপিং বয় টাওয়াল চুরির অভিযোগ তুলেন। হোটেল ডেস্কে থাকা কর্মকর্তারা ব্যাগ তল্লাশী করে। পর্যটক হোটেল ত্যাগ করে সন্ধ্যায় নিজ বাড়িতে চলে যান। পরের দিন শুনি ওই পর্যটকের ব্যাগ হতে কিছু জিনিস খুঁজে পাচ্ছেনা। ব্যাগ তল্লাশী করার রুমে সিসিটিভি ফুটেজ নেই ও এমনভাবে পর্যটন হয়রানীর ব্যাপারে তিনি কোন সদোত্তর দিতে পারেনি। সূত্র: সিবিএনবিডি

]]>
https://coxsbazarshomachar.com/2024/06/24/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0/feed/ 0
কক্সবাজারে স্ত্রীর ছুরিকাঘাতে প্রবাসী স্বামীর মৃত্যু https://coxsbazarshomachar.com/2024/06/10/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95/ https://coxsbazarshomachar.com/2024/06/10/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95/#respond Mon, 10 Jun 2024 13:37:22 +0000 https://coxsbazarshomachar.com/?p=822 কক্সবাজারে দ্বিতীয় বিয়ের জের ধরে প্রথম স্ত্রীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন হারুনুর রশীদ (৪০) নামের এক প্রবাসী।

রবিবার (৯ জুন) রাতে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটার আশুর ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুনুর রশীদ স্থানীয় নুরুল আলমের ছেলে।

জানা যায়, সৌদি আরব থেকে এসে চট্টগ্রামে দ্বিতীয় বিয়ে করেন রশীদ। এ নিয়ে প্রথম স্ত্রী রহিমার সাথে তার বিরোধ চলে আসছিল। রবিবার রাত ১০টার দিকে কৌশলে মেয়েকে দোকানে পাঠিয়ে স্বামী হারুনুর রশীদকে ছুরিকাঘাত করে পালিয়ে যান রহিমা। মেয়ে এসে বাবার রক্তাক্ত দেহ দেখে চিৎকার করে। পরে প্রতিবেশীরা গুরুতর আহত হারুনুর রশীদকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে রাবেয়া সুলতানা নিহা জানায়, তার মা চা নিয়ে গিয়ে  বাবাকে দেন। অল্প কিছুক্ষণ পর তার বাবা হঠাৎ ছটফট করতে শুরু করেন। এ সময় তাকে দোকানে পাঠানো হয়। বাড়ি ফিরে এসে তার বাবার রক্তাক্ত মরদেহ দেখতে পায়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় নিহত হারুনুর রশীদের শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। নিহতের স্ত্রীকে ধরার জন্য পুলিশ কাজ করছে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/06/10/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9b%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95/feed/ 0
রামুর জনস্বাস্থ্য অফিসের কর্মচারী ইফতেখারের বদলী বাতিলের দাবী https://coxsbazarshomachar.com/2024/02/08/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2024/02/08/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0/#respond Thu, 08 Feb 2024 11:26:17 +0000 https://coxsbazarshomachar.com/?p=744 রামু উপজেলা থেকে দূর্নীতির দ্বায়ে অভিযুক্ত জনস্বাস্থ্য অফিসের কর্মচারী (মেকানিক) ইফতেখার উদ্দিন এর শাস্তিমূলক ফেনী জেলাতে বদলী হওয়ার বছর না পেরুতেই আবারো রামু উপজেলা জনস্বাস্থ্য অফিসে যোগদান করেছে। ৪ ফেব্রæয়ারী চট্টগ্রাম সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো: আলী আজগর স্বাক্ষরিত এক চিঠিতে দূর্নীতিবাজ কর্মচারী ইফতেখার উদ্দিনকে ঈদগাঁও থেকে রামু জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে বদলী আদেশ করা হয়েছে। এতে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছে রামু সর্বস্থরের জনপ্রতিনিধি এবং সচেতন মহল।

তাদের দাবী উপর মহলে টাকা বিলিয়ে এভাবে দূর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দিলে কিভাবে মাঠ পর্যায়ে অনিয়ম দূর্নীতি বন্ধ হবে। তাই দ্রæত ইফতেখার উদ্দিনের রামুতে বদলী আদেশ প্রত্যহার করার দাবী জানান সাধারণ মানুষ।

২২ সালের ১৯ অক্টোবর রামু উপজেলা গর্জনিয়া এলাকার ফরিদুল আলম জেলা প্রশাসকের কাছে দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, তৎকালীন রামু উপজেলা জনস্বাস্থ্য অফিসে কর্মরত মেকানিক ইফতেখার উদ্দিন রামু উপজেলা জুড়ে দূর্নীতির আখড়া তৈরি করেছিল,প্রতিটি সরকারি কাজে নিয়ম বর্হিভূত ভাবে অতিরিক্ত টাকা আদায়,গ্রাম পর্যায়ে টিউবয়েল স্থাপনে টাকা আদায়, সরকারি ভাবে ডিপমটর বসানোর খেত্রে ৭/৮ টাকা ঘুষ গ্রহন সহ অফিসের প্রতিটি কাজে ব্যপক অনিয়ম দূর্নীতি করে আসতো। তৎকালীন সময়ে ইফতেখার উদ্দিনের বিরুদ্ধে ঢাকার প্রধান প্রকৌশলী এবং দূর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন জায়গায় অভিযোগ করেছিল জনপ্রতিনিধি সহ অনেক রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

তার প্রেক্ষিতে গত বছরের ১৩ মার্চ অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নির্দেশে ইফতেখার উদ্দিনকে ফেনী জেলায় শাস্তিমূলক বদলী করা হয়েছিল। কিন্তু কিছু দিন যেতে না যেতেই ইফতেখার উদ্দিন টাকার জোরে আবারো কক্সবাজারের ঈদঁগাও উপজেলাতে বদলী হয়ে আসে। কথায় আছে কয়লা ধুলেও ময়লা যায় না। সেখানে তার দূর্নীতির প্রসার ঘটিয়েছে ইফতেখার।

এব্যাপারে জানতে ঈদঁগাওর পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,দূর্নীতি এখন কোথায় নাই জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের ইফতেখারের নামে অনেক অভিযোগ জানিয়েছিল আমাদের এলাকার লোকজন,এসব বিষয় আমি ইউএনও কে জানিয়েছিলাম।

এদিকে রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছালাউদ্দিন বলেন,ইফতেখার উদ্দিনকে আমি ব্যাক্তিগত ভাবে চিনি,সে দূর্নীতির আতোড়ঘর তৈরি করেছিল রামুতে এমনকি সে ঠিকাদারীর সাথেও জড়িত ছিল। তাই আমরা তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছিলাম এখন যদি সে আবার রামুতে আসে আমরা কোন ভাবেই তা মেনে নেব না। এটা প্রতিহত করা হবে। আমি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী সহ সবার দৃষ্টি আকর্ষণ করছি।

রামু উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ বলেন,আমি যুতটুকু জানি জনস্বাস্থ্য অফিসের ইফতেখার উদ্দিনের ব্যাপারে অনেক দূর্নীতির অভিযোগ ছিল,তার বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হয়েছিল। এখন হঠাৎ করে সে যদি আবারো রামুতে বদলী হয়ে আসে এটা কোন ভাবেই ঠিক হবে না।

সুশাসনের জন্য নাগরিক সুজন রামু উপজেলা কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম বলেন,দূর্নীতিবাজরা যদি এক বছর না পেরুতেই আবারো সেই কর্মস্থলে আসতে পারে তাহলে কিভাবে দূর্নীতি বন্ধ হবে। সেখানে তার পুরানো সিন্ডিকেটদের আবারো সক্রিয় করে সব লুটপাট করবে। তাই ইফতেখার উদ্দিনকে রামুতে বদলী আদেশ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাচ্ছি।

এ ব্যপারে রামু উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কাছাই মং জানান,উর্ধতন কর্তৃপক্ষ বদলী আদেশ করলে আমি সেটা না মানার কিছু নাই। সে যদি আবারো কোন অনিয়মের সাথে জড়িয়ে পড়ে তখন আবারো তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল মনজুর বলেন, ইফতেখার উদ্দিনের বদলী আদেশ হয়েছে উর্ধতন কর্তৃপক্ষের সেখানে আমাদের করণীয় নাই। তবে দায়িত্বপালন যদি কেউ কোন ধরনে অনিয়ম করে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্রঃ সেতুটিভি২৪

]]>
https://coxsbazarshomachar.com/2024/02/08/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ১৪ সদস্য আটক https://coxsbazarshomachar.com/2024/01/26/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9f-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/ https://coxsbazarshomachar.com/2024/01/26/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9f-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/#respond Fri, 26 Jan 2024 15:47:06 +0000 https://coxsbazarshomachar.com/?p=740 দেশব্যাপী ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতা উত্তম ও সেলিমসহ সিন্ডিকেটের ১৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, দেশব্যাপী ট্রেনের টিকিট কালোবাজারি চক্র উত্তম ও সেলিম সিন্ডিকেটের ১৪ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অবৈধভাবে সংগ্রহ ও মজুদ করা প্রায় ১ হাজার ২শ ট্রেনের টিকিট।

র‌্যাব বলছে, সাম্প্রতিক সময়ে অনলাইন বা রেলস্টেশনের কাউন্টারে টিকিট পাওয়া যায় না। কিন্তু কালোবাজারে অধিক মূল্যে টিকিট বিক্রি হতে দেখা যায়। কালোবাজারিরা বিভিন্ন কৌশলে ট্রেনের টিকিট অগ্রিম সংগ্রহ করে নিজেদের কাছে মজুত রাখেন। তারপর সাধারণ যাত্রীদের কাছে দেড় থেকে দুই গুণ বেশি দামে টিকিট বিক্রি করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. সেলিম (৫০), উত্তম চন্দ্র দাস (৩০), আনোয়ার হোসেন ওরফে কাশেম (৬২), অবনী সরকার সুমন (৩৫), হারুন মিয়া (৬০), মো. মান্নান (৫০), আনোয়ার হোসেন ডাবলু (৫০), মো. ফারুক (৬২), শহীদুল ইসলাম বাবু (২২), মো. জুয়েল (২৩), আবদুর রহিম (৩২), মোর্শিদ মিয়া ওরফে জাকির (৪৫), আবদুল আলী (২২) ও জোবায়ের (২৫)। তাঁদের মধ্যে সেলিম কমলাপুরে এবং উত্তম বিমানবন্দর এলাকায় কালোবাজারে টিকিট বিক্রির মূল হোতা।

র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ঢাকা-কক্সবাজার রুটে সরাসরি ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’নামের দুটি ট্রেন যাত্রা শুরু করে। দীর্ঘ এই ভ্রমণে নিরাপদ ও আরামদায়ক যাত্রার জন্য এ রুটে ট্রেনের টিকিটের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। টিকিটের চাহিদা বেশি থাকায় টিকিট কালোবাজারিদের দৌরাত্ম্যও বেড়ে যায়।

অনলাইনে বা কাউন্টারে টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় এই রুটের ট্রেনের টিকিট। বিষয়টি নিয়ে অনুসন্ধানে নেমে দুটি চক্রের ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব বলছে, চক্রটি দীর্ঘদিন ধরে মহানগর প্রভাতী, তূর্ণা নিশীথা, চট্টলা এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস, কালনী এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনের টিকিট কালোবাজারি করছিল।

চক্রের সদস্যরা ভ্রাম্যমাণ যাত্রী, রেলস্টেশনের কুলিসহ বিভিন্ন ব্যক্তিদের টাকার প্রলোভন দেখিয়ে লাইনে দাঁড় করিয়ে টিকিট সংগ্রহ করেন। ৪টি টিকিট কেনার বিনিময়ে তাঁদের ১০০ টাকা করে দেওয়া হতো।

ওই চক্রের সদস্যরা কাউন্টারে থাকা কিছু অসাধু টিকিট বুকিং কর্মচারীদের দিয়ে সাধারণ যাত্রীদের (টিকিট কাটার সময় দেওয়া) জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে রাখেন। পরে এসব পরিচয়পত্র ব্যবহার করে চারটি করে ট্রেনের টিকিট সংগ্রহ করেন। এভাবে চক্রটি প্রতিদিন পাঁচ শতাধিক টিকিট সংগ্রহ করত।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা রেলস্টেশনে কর্মরত কিছু অসাধু কর্মচারী এবং অনলাইনে টিকিট ক্রয়ের জন্য ব্যবহৃত ভেন্ডার প্রতিষ্ঠান সহজ ডট কমের কিছু অসাধু কর্মকর্তা ও সার্ভার কক্ষে কর্মরত ব্যক্তিদের সহযোগিতা নিতেন। অসাধু কর্মচারীদের সহায়তায় যাত্রীদের সংরক্ষিত জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে, এমনকি সার্ভার ডাউন করে অনলাইনে টিকিট সংগ্রহ করতেন।

পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিয়ে অনলাইনে টিকিট কেটে সেগুলো তাঁদের কাছ থেকে সংগ্রহ করতেন। বিশেষ করে ঈদ, পূজা, সাপ্তাহিক চুটিসহ বিশেষ ছুটির দিন উপলক্ষ করে তাঁরা আরও বেশি টিকিট সংগ্রহ করতেন।

বেশি দামে টিকিট বিক্রি করে লভ্যাংশের ৫০ শতাংশ নিতেন গ্রেপ্তার ব্যক্তিরা। বাকি ৫০ শতাংশ কাউন্টারে থাকা বুকিং কর্মচারী ও তাঁদের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহজ ডট কমের কর্মচারী-কর্মকর্তা ও আইটি বিশেষজ্ঞদের দেওয়া হতো।

]]>
https://coxsbazarshomachar.com/2024/01/26/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9f-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf/feed/ 0
উখিয়ার তিন সাংবাদিকের বিরুদ্ধে ফের মামলা! https://coxsbazarshomachar.com/2024/01/10/%e0%a6%89%e0%a6%96%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac/ https://coxsbazarshomachar.com/2024/01/10/%e0%a6%89%e0%a6%96%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac/#respond Wed, 10 Jan 2024 13:09:28 +0000 https://coxsbazarshomachar.com/?p=716 নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার তিন সংবাদকর্মীর বিরুদ্ধে পাচঁ কোটি টাকার মানহানি মামলা দায়ের। উখিয়া উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মানহানি মামলা দায়ের করেছেন এক ভোক্তভোগী। গতকাল ১০ই জানুয়ারি বুধবার উখিয়া জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত এই মামলা আমলে নেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজার জেলার উখিয়া থানা পুলিশকে তিন দিনের মধ্যে তদন্ত দাখিল করার নির্দেশ প্রদান করে।

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত হাজ¦ী হাকিম আলীর ছেলে চায়না বিশ^বিদ্যালয় শিক্ষার্থী প্রকৌশলী বশির আহমদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। যার মামলা নং সিআর ১২/২৪ইং (উখিয়া)।

মামলার তিনজন আসামীরা হলেন,দৈনিক আলোকিত উখিয়া পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক মিজানুর রশিদ মিজান, অনলাইন Digital Bangla News পোর্টালের সম্পাদক মুসলিম উদ্দীন, অনলাইন নিউজ পোর্টাল CNC24NEWS এর সংবাদকর্মী তারেকুর রহমান।

মামলার এজাহারে উল্লেখ রয়েছে, ১নং আসামি বিগত ৩০/১২/২০২৩ ইং দৈনিক আলোকিত উখিয়া পত্রিকায় “নির্বাচন কে ঘিরে কক্সবাজার বড় ধরনের নাশকতার ছক আকঁছেন বশির” উল্লেখ করে সংবাদ প্রকাশ করেন। একই সংবাদ ২নং আসামি মুসলিম উদ্দীন ও ৩ নং আসামি তারেকুর রহমান নিজের ফেসবুক পেজে এবং অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করেন। এতে মামলার বাদী বশির আহমদ এর যথেষ্ট মানসম্মান ক্ষুন্ন হয়েছে যার মূল্য পাচঁ কোটি টাকা বলে উল্লেখ রয়েছে।

আসামীগন ইচ্ছাকৃতভাবে মামলার বাদী বশির আহমদ কে সামাজিক ও গণ্যমান্য লোকজনের নিকট হেয় প্রতিপন্ন ও সম্মান হানি করার উদ্দেশ্যে উক্ত মিথ্যা সংবাদ পরিবেশন করে বলে উল্লেখ রয়েছে মামলার এজাহারে।

মামলার বাদী প্রকৌশলী বশির আহমদ বলেন, আমি একজন বিশ্বিবদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। আমি দেশের প্রচলিত আইন মান্যকারী একজন নাগরিক। আমি ছোট্র একটি ঘর নির্মাণ করতে গিয়ে তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। উক্ত চাঁদা না পেয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে। কক্সবাজার আদালতে পৃথক চাঁদাবাজি মামলা দায়ের করেছি যা জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) তদন্তাধীন। এছাড়াও চট্রগ্রাম সাইবার ট্রাইব্যুনাল একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছি যা বিজ্ঞ আদালত ঢাকা উচ্চ আদালতে ফরওয়ার্ড করেছেন সেটিও তদন্তাধীন। তিনি আরো বলেন, দেশের প্রচলিত আইনে সুষ্টু তদন্ত আশা করেন ও দেশের সর্বোচ্চ আদালতে তাদের শাস্তি দাবি করেছেন।

]]>
https://coxsbazarshomachar.com/2024/01/10/%e0%a6%89%e0%a6%96%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac/feed/ 0
টেকনাফে পুরাতাত্ত্বিকসহ আটক-১ https://coxsbazarshomachar.com/2023/10/16/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b8%e0%a6%b9/ https://coxsbazarshomachar.com/2023/10/16/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b8%e0%a6%b9/#respond Mon, 16 Oct 2023 15:16:42 +0000 https://coxsbazarshomachar.com/?p=686 টেকনাফে অভিযান চালিয়ে ১৮১৮ সালের ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর একটি পুরাতাত্ত্বিকসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৫।

আটককৃত ব্যক্তি হলেন,টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড চৌধুরীপাড়ার মৃত অংয়ে এর ছেলে ক্য থেন ছা (৫৫)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,রবিবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ জানতে পারে যে, টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভায় কেন্দ্রীয় আওয়ামীলীগ অফিসের পিছনে কতিপয় ব্যক্তি পুরাকীর্তি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল পুরাকীর্তি উদ্ধারের লক্ষ্যে বর্ণিত স্থানের কেকে পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কতিপয় ব্যক্তি র‌্যাবের অভিযানিক দলের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে একজনকে র‌্যাব আটক করতে সক্ষম হয় এবং অজ্ঞাতনামা ৩/৪ জন সু-কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির হেফাজত থেকে ১টি পুরাতন ম্যাগনেট এর পিলার (যা লম্বায় ৮ ইঞ্চি, পিলারটির গায়ে খোদাই করা ইংরেজিতে EAST INDIA COMPANY 1818, AACI**ARTICLE ANTIQUE BRITISH WATER, BRITISH POT POWER WATER [DANGER]***********99999***, যাহার উপরের অংশে EIC 1818, RED MARCURY 99.9999.6-27X27 1KG লেখা আছে) উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি এবং অজ্ঞাতনামা আসামীগণ পরস্পর যোগসাজসে জব্দকৃত পুরাকীর্তি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল মর্মে জানা যায়।

তিনি আরো জানান,উদ্ধারকৃত আলামতসহ আটককৃত ব্যক্তি এবং অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

]]>
https://coxsbazarshomachar.com/2023/10/16/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b8%e0%a6%b9/feed/ 0