ঈদগাঁও – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Tue, 26 May 2026 10:12:57 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার https://coxsbazarshomachar.com/2026/05/26/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a7%a7%e0%a7%a6%e0%a6%9f%e0%a6%bf/ https://coxsbazarshomachar.com/2026/05/26/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a7%a7%e0%a7%a6%e0%a6%9f%e0%a6%bf/#respond Tue, 26 May 2026 10:11:35 +0000 https://coxsbazarshomachar.com/?p=3666 জিয়াউল হক জিয়া, কক্সবাজার:

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ এক অভিযানে মিয়ানমার থেকে অবৈধভাবে নিয়ে আসা চোরাচালানকৃত ১০টি গরুসহ একটি ট্রাক জব্দ করেছে। এ সময় সিরাজুল ইসলাম (২৫) নামে ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা বলে জানা গেছে।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা ৪নং ওয়ার্ডের একটি এলপিজি পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উখিয়ার ঘোনার আব্দুর রহমানের ছেলে।

অভিযান প্রসঙ্গে ঈদগাঁও থানার এসআই অচিন্ত কুমার দে জানান, ওসির নির্দেশনায় সংগীয় ফোর্স নিয়ে রামু পানিরছড়া বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন ট্রাক (রেজি নং: ভোলা-ড-১১-০৪১১) গতিরোধ করা হয়। এ সময় পুলিশ দেখে গাড়ি থেকে লাফ দিয়ে দুইজন পালিয়ে ধান ক্ষেতে ঢুকে পড়ে। এরপর ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে নিয়ে আসা ১০টি বলদ গরু (৭টি লাল ও ৩টি সাদা রঙের) উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে চালক স্বীকার করেছেন যে, কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সরকারি শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমার থেকে চোরাচালানের মাধ্যমে গরুগুলো বিক্রির উদ্দেশ্যে ঈদগাঁও বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত চালক ও পলাতক দুইজনসহ মোট তিনজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

]]>
https://coxsbazarshomachar.com/2026/05/26/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a7%a7%e0%a7%a6%e0%a6%9f%e0%a6%bf/feed/ 0
মহাসড়কের খুটাখালীতে মোটরসাইকেল আরোহী নিহত-১, আহত-১ঃ ঘাতক মাইক্রোবাস চালক আটক https://coxsbazarshomachar.com/2025/01/02/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9f/ https://coxsbazarshomachar.com/2025/01/02/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9f/#respond Thu, 02 Jan 2025 14:14:29 +0000 https://coxsbazarshomachar.com/?p=2512 জিয়াউল হক জিয়াঃ

চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় বাইক আরোহী এক যুবক নিহত হয়েছে। গুরুতরভাবে আহত হয়েছে বাইকের চালক।

জানা যায়, ঈদগাঁও উপজেলার ইসলামপুরের নাপিতখালী এলাকায় বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় চকরিয়ার খুটাখালী ইউনিয়নের বাসিন্দা মোটরসাইকেল আরোহী মোঃ আরমান (২৬) নিহত হয়েছে। এসময় বাইক চালক গুরুত্বর আহত হন। হাসপাতালে চিকিৎসাধিন থাকায় চালকের পরিচয় জানা যায়নি।

বুধবার (২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামপুরের সাইনবোর্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত- মোঃ আরমান (২৬) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যম গর্জনতলী গ্রামের লিয়াকত আলী মিস্ত্রীর ছেলে।

নিহতের বড়ভাই আব্দুল্লাহ আল মুরাদ জানান-আমার ছোট ভাই আরমান পেশায় একজন দর্জি। বন্ধু নিয়ে বিশেষ কাজে কক্সবাজার শহরে গিয়েছিল। আসার পথে রাত সাড়ে ১২ টার সময় ঘটনাস্থলে পৌঁছলে পিছন থেকে বেপরোয়া গতিতে আসা মাইক্রোবাসটি ওভারটেকিং করতে গিয়ে ধাক্কা মারলে তারা মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়লে ঘটনাস্থলে আরমান মারা যান। এসময় তার বন্ধু চালক গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন। তাই আইনী প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মধ্যম গর্জনতলী বায়তুল আমান জামে মসজিদ মাঠে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করেছি।

মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মেহেদী হাসান বলেন, দুর্ঘটনা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। কিন্তু মোটরসাইকেল চালক আহত হওয়ায় স্হানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন বলে জেনেছি।ঘটনাস্থল থেকে মোটরসাইকেল জব্দ করি।পরে ঘাতক মাইক্রোবাসটিকে লোহাগাড়া থানার সহযোগিতায় মাইক্রোবাসসহ চালককে আটক করি।পরে চকরিয়াতে এনে দুর্ঘটনার বিষয়ে মামলা রুজু করার পরে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করেছি।

]]>
https://coxsbazarshomachar.com/2025/01/02/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9f/feed/ 0
সাবেক মন্ত্রী মৌলভী ফরিদ আহমদের ৫৩তম শাহাদত বার্ষিকী আজ https://coxsbazarshomachar.com/2024/12/23/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%b2%e0%a6%ad%e0%a7%80-%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6/ https://coxsbazarshomachar.com/2024/12/23/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%b2%e0%a6%ad%e0%a7%80-%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6/#respond Mon, 23 Dec 2024 11:01:10 +0000 https://coxsbazarshomachar.com/?p=2467 সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার থেকে ইতিহাসের প্রথম পূর্ণমন্ত্রী, কক্সবাজারের কৃতিসন্তান মরহুম মৌলভী ফরিদ আহমদের ৫৩তম শাহাদত বার্ষিকী আজ। এখন থেকে ৫৩ বছর আগে স্বাধীনতার ঊষালগ্নে ক্ষণজন্মা এই কৃতিপুরুষকে সন্ত্রাসিরা তাকে গুম করে খুন করে। গত ৫৩ বছরেও শহীদ মৌলভী ফরিদ আহমদের কবরের সন্ধান পায়নি তার স্বজনরা।

অর্ধশত বছর পরেও জনপ্রিয় মৌলভী ফরিদ আহমদের শাহাদত বার্ষিকীতে তাঁকে স্মরণ করছে কক্সবাজারবাসী। শাহাদত বার্ষিকীতে বরাবরের মতো খতমে কুরআন, এতিমখানায় খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় রামু ও কক্সবাজারের বিভিন্ন মসজিদে।

ধলিরছরা আশরাফুল উলুম মাদরাসা মসজিদ, মাছুয়াখালী উত্তরপাড়া জামে মসজিদ, কাহাতিয়া পাড়া জামে মাসজিদ, ছিদ্দিক জামে মসজিদ, নতুন বাজার জামে মসজিদ, ভারুয়াখালী জামে মসজিদ, খুরুস্কুল গাজির ডেইল জামে মসজিদ, মাছুয়াখালী ছরাপাড় জামে সাজিদ, ঈদগাঁও রশীদ আহমদ কলেজ জামে মসজিদ সমুহে মুসল্লিরা দোয়া মাধ্যমে তাদের প্রিয়নেতা রহুম মৌলভী ফরিদ আহমদকে স্মরণ করেন।

মৌলভী ফরিদ আহমদ ছিলেন কক্সবাজারের সাবেক দুইজন জনপ্রিয় এমপি যথাক্রমে মরহুম এড. মোহাম্মদ খালেকুজ্জামান ও সাবেক এমপি ইন্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানের গর্বিত পিতা।

মৌলভী ফরিদ আহমদ ৩ জানুয়ারী ১৯২৩ ইংরেজী রামুর রশিদনগর মাছুয়াখালী গ্রামে জন্মগ্রহণ করেন।

ছাত্র জীবনে মৌলভী ফরিদ আহমদ ৪৬-৪৭ সেশনে ডাকসু ভিপি ছিলেন। কক্সবাজার বার এসোসিয়েশনের সেক্রেটারি, কক্সবাজার জামে মসজিদের সেক্রেটারি, কক্সবাজার ক্রীড়া সমিতির সেক্রেটারি পদে দায়িত্ব পালন করেন। মৌলভী ফরিদ আহমদ কক্সবাজার পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ঢাকা বার কাউন্সিলের সহ-সভাপতিও ছিলেন।

ছাত্র রাজনীতি ছেড়ে কলেজের অধ্যাপনা করেন তিনি। পরে আইন পেশায় নিয়োজিত হয়ে জাতীয় রাজনীতিতেও নিজেকে সক্রিয় রেখেছিলেন তিনি।

এক বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন মৌলভী ফরিদ আহমদ। ১৯৫২ সালে তিনি তদানিন্তন নেজামে ইসলাম পার্টিতে যোগদান করেন এবং দ্রুত দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল পদে অধিষ্ঠিত হন। তিনি ১৯৫৪ সালে যুক্ত ফ্রন্টের প্রার্থী হিসাবে এম.এল.এ, ১৯৫৫ সালে এম.সি.এ (এমএনএ) এবং তৎকালীন যুক্তফ্রন্টের পার্লামেন্টারি পার্টির চীফ হুইপ নির্বাচিত হন। ১৯৫৭ সালে মুসলিম লীগ সরকারের
মন্ত্রীসভার শ্রম মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

]]>
https://coxsbazarshomachar.com/2024/12/23/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ae%e0%a7%8c%e0%a6%b2%e0%a6%ad%e0%a7%80-%e0%a6%ab%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6/feed/ 0
ঈদগাঁও কলেজে শৃঙ্খলা ফেরাতে সবকিছু করা হবে https://coxsbazarshomachar.com/2024/10/22/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%83%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2024/10/22/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%83%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0/#respond Tue, 22 Oct 2024 16:01:37 +0000 https://coxsbazarshomachar.com/?p=2156 নিজস্ব প্রতিবেদক:
বহুবছর পর আবারও ঈদগাঁও রশিদ আহমদ কলেজের গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান। তিনি ইতোপূর্বে সংসদ সদস্য থাকাকালীন সময়ে এই কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন।
নতুন ভাবে সভাপতি নির্বাচিত হওয়ার পর কলেজের গভর্নিং বডির সভা মঙ্গলবার (২২ অক্টোবর) ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান বলেন, কলেজ জাতীয়করণ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন এবং বিগত সরকারের সময়ে সংঘটিত যাবতীয় ঘটনাবলী বিবেচনা করে সব বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে কলেজের শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।
তিনি আশা করেন, ঈদগাঁও রশিদ আহমদ কলেজ এই অঞ্চলের শিক্ষা প্রসারে আলোকবর্তিকা হয়ে কাজ করবে।
সকাল ১০টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন কমিটির নবনির্বাচিত বিদ্যুৎসাহী সদস্য সাবেক সদর উপজেলা চেয়ারম্যান এড. সলিম উল্লাহ বাহাদুর, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক জিয়াউল করিম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জমির উদ্দিন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু, এস্থেফাজুর রহমান, জেলা বিএনপির সদস্য ও সাবেক ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলম, সাবেক জেলা বিএনপি সদস্য জানে আলম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সেলিম উল্লাহ সেলিম, বিএনপি নেতা আজিজুল হক সিকদার, বিএনপি নেতা ওমর ফারুক লিটন, যুবদল নেতা কায়েসুল ইসলাম কায়েস, জালাল আহমেদ, আরফাত রহমান প্রমূখ।
সভার আগে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান কলেজ ক্যাম্পাসে পৌঁছালে কলেজ শিক্ষক, শিক্ষার্থীসহ দলীয় নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
]]>
https://coxsbazarshomachar.com/2024/10/22/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%83%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
ঈদগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু https://coxsbazarshomachar.com/2024/06/09/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a7%87-%e0%a7%a8-%e0%a6%b6/ https://coxsbazarshomachar.com/2024/06/09/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a7%87-%e0%a7%a8-%e0%a6%b6/#respond Sun, 09 Jun 2024 12:30:57 +0000 https://coxsbazarshomachar.com/?p=813 নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে ইলমা মনি (৩) ও আদিবা মনি (২) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- পোকখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাফেজ মাহবুব আলমের মেয়ে আদিবা মনি এবং তার ভাগনি ইসলামাবাদ ইউনিয়নের বোয়াল খালী এলাকার দুলা মিয়ার কন্যা ইলমা মনি।

৯ জুন (রবিবার) দুপুরে তাদের মৃতদেহ মালমুরা পাড়া হাফেজ খানার পুকুর থেকে উদ্ধার করে আত্মীয় স্বজন ও স্থানীয়রা।

জানা যায়, ঘটনার আগে খেলতে গিয়ে নিখোঁজ হন দুই শিশু কন্যা। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে পায়নি।

এক পর্যায়ে হাফেজখানার পুকুরে ভেসে উঠতে দেখে ছাত্ররা পরিবারকে খবর দেয়। পরে আত্মীয় স্বজনরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসে।

খবর পেয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমার নির্দেশে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানায় পুলিশ।

এদিকে তাদের অকাল মৃত্যুতে এলাকার প্রতিবেশী আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ নেমে আসে।

পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান রফিক আহমদ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

]]>
https://coxsbazarshomachar.com/2024/06/09/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a7%87-%e0%a7%a8-%e0%a6%b6/feed/ 0
ঈদগাঁওয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু https://coxsbazarshomachar.com/2024/06/08/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%af%e0%a7%81/ https://coxsbazarshomachar.com/2024/06/08/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%af%e0%a7%81/#respond Sat, 08 Jun 2024 11:56:58 +0000 https://coxsbazarshomachar.com/?p=798 জিয়াউল হক জিয়া, চকরিয়া :

কক্সবাজারের ঈদগাঁওতে বজ্রপাতে নুরুল হুদা (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ঈদগাস্হ রেললাইন সংলগ্ন ধান ক্ষেতে এ দূর্ঘটনা ঘটেছে। নিহত-নুরুল হুদা, উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যম নাপিতখালী বাসিন্দা মৃত ছিদ্দিক আহমদের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নবাগত চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন।

তিনি স্হানীয়দের বরাত দিয়ে জানান,শনিবার সকালে নুরুল হুদা প্রয়োজনীয় কাজ কর্ম সেরে নিতে ধান ক্ষেতে যান।কাজ করতে-করতে দুপুর সাড়ে ১২ টার দিকে হঠাৎ বজ্রপাত সহ ভারী বর্ষণ হয়।এমতাবস্থায় আকস্মিক ভাবে নুরুল হুদার আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে মৃত্যু বরণ করেছে।

তবুও স্হানীয়রা তাকে বর্ষণ শেষে ক্ষেতে পড়ে থাকতে দেখে দ্রুত প্রাইভেট একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

]]>
https://coxsbazarshomachar.com/2024/06/08/%e0%a6%88%e0%a6%a6%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95-%e0%a6%af%e0%a7%81/feed/ 0