উখিয়া – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Fri, 14 Mar 2025 18:00:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.6 রোহিঙ্গারা আগামী বছরের ঈদ মিয়ানমারে উদযাপনের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার প্রধান উপদেষ্টার https://coxsbazarshomachar.com/2025/03/15/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%88/ https://coxsbazarshomachar.com/2025/03/15/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%88/#respond Fri, 14 Mar 2025 18:00:28 +0000 https://coxsbazarshomachar.com/?p=2791 বাসস:

রোহিঙ্গারা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা চট্টগ্রামের আন্ধল ভাষায় বক্তব্য রাখায় রোহিঙ্গারা ব্যাপকভাবে আপ্লূত হয়ে পড়েন। তিনি তাদের বাপ দাদার ভিটায় ফিরিয়ে নেওয়ার বিষয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এই ইফতারে প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও অংশ নেন।

প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপনের জন্য চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন।

]]>
https://coxsbazarshomachar.com/2025/03/15/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%88/feed/ 0
মিয়ানমারে ফিরে যেতে চায় রোহিঙ্গারা : গুতরেস https://coxsbazarshomachar.com/2025/03/14/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%af/ https://coxsbazarshomachar.com/2025/03/14/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%af/#respond Fri, 14 Mar 2025 16:56:25 +0000 https://coxsbazarshomachar.com/?p=2788

নিজস্ব প্রতিবেদক ::

মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের নিজ দেশে ফিরে যেতে চায় বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ জন্য মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

শুক্রবার (১৪ মার্চ) বিকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

 

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে আমি দুটি স্পষ্ট বার্তা পেয়েছি। প্রথমত, আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে ফিরে যেতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে এবং রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করে কোন ধরনের বৈষম্যের শিকার তারা যেন না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

জাতিসংঘ মহাসচিব বলেন, দ্বিতীয়ত, রোহিঙ্গারা আরও ভালো পরিবেশ চায় ক্যাম্পে। দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্রসহ অন্যান্য অনেক দেশ সম্প্রতি নাটকীয়ভাবে মানবিক সহায়তা কমিয়ে দিয়েছে। এই কারণে আমাদের মানবিক সহায়তার মধ্যে খাবারের রেশন কমাতে হয়েছে। আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। যত দেশ সম্ভব আমি কথা বলবো, যাতে ফান্ড পাওয়া যায় এবং এর থেকে আরও খারাপ পরিস্থিতি যেন না আসে।

]]>
https://coxsbazarshomachar.com/2025/03/14/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%af/feed/ 0
কক্সবাজার পৌর, সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি গঠন https://coxsbazarshomachar.com/2024/12/12/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%89/ https://coxsbazarshomachar.com/2024/12/12/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%89/#respond Thu, 12 Dec 2024 12:32:08 +0000 https://coxsbazarshomachar.com/?p=2399 প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক্সবাজার জেলা শাখার আওতাভুক্ত কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর ও রামু উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে তিন উপজেলাতেই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এসব কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে তিনটি শাখাতেই ৭ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কক্সবাজার পৌরসভা শাখার আহ্বায়ক কমিটিতে রফিকুল হুদা চৌধুরীকে আহ্বায়ক ও মোহাম্মদ আবুল কাসেমকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুল কাইয়ুম, যুগ্ম আহবায়ক রাশেদ আবেদীন সবুজ, সদস্য গিয়াস উদ্দিন, মসউদুর রহমান মাসুদ ও ছুরত আলম।

অন্যদিকে কক্সবাজার সদর উপজেলা আহ্বায়ক কমিটিতে আবদুল মাবুদকে আহ্বায়ক ও সৈয়দ নূর সওদাগরকে সচিব করা হয়েছে। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কাদের, যুগ্ম আহবায়ক হাবিব উল্লাহ হাবিব, সদস্য এডভোকেট সাইফুল্লাহ নূর, জুলকার নাইন ও নুরুল আমিন।

এছাড়াও রামু উপজেলা আহবায়ক কমিটিতে মোক্তার আহমদকে আহবায়ক ও আবুল বশর বাবুকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক ফোরকান আহমদ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল্লাহ, সদস্য মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, ফয়সাল কাদের ও ফরিদুল আলম।

বিএনপি নেতা ইউসুফ বদরী জানান, নবগঠিত আহ্বায়ক কমিটি গুলোকে আগামি এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিলর আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/12/12/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%89/feed/ 0
উখিয়ায় ৯টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার https://coxsbazarshomachar.com/2024/11/10/%e0%a6%89%e0%a6%96%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%af%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2024/11/10/%e0%a6%89%e0%a6%96%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%af%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0/#respond Sun, 10 Nov 2024 04:40:09 +0000 https://coxsbazarshomachar.com/?p=2240

প্রতিনিধি, উখিয়া থেকে :

কক্সবাজারের উখিয়ায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য গ্রেনেড উদ্ধার করেছে। শুক্রবার (৮ নভেম্বর) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া বালুখালীর মরাগাছ তলা নামক এলাকায় পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।

এসব বিস্ফোরক দ্রব্যের মধ্যে ৪টি আরজে হ্যান্ড গ্রেনেড ও ৫টি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড রয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৩৯২, তাং-০৮-১১-২০২৪) করা হয়েছে।

গতকাল শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন। তিনি বলেন, উদ্ধার হওয়া গ্রেনেডগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেনেডগুলো কিভাবে সেখানে এলো এবং কারা এর পেছনে জড়িত- সে রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তিনি।

]]>
https://coxsbazarshomachar.com/2024/11/10/%e0%a6%89%e0%a6%96%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%af%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0/feed/ 0
উখিয়ায় দুই এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার https://coxsbazarshomachar.com/2024/10/08/%e0%a6%89%e0%a6%96%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80/ https://coxsbazarshomachar.com/2024/10/08/%e0%a6%89%e0%a6%96%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80/#respond Tue, 08 Oct 2024 10:10:13 +0000 https://coxsbazarshomachar.com/?p=2018 প্রতিনিধি, উখিয়া থেকে :

উখিয়ায় একই এনজিও’র দুই  সহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা দুজনই এনজিও সংস্থা আরটিএম ইন্টারন্যাশনালের কর্মী ছিলেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে উখিয়া রাজাপালং ও উপজেলা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে পৃথকভাবে দুটি মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম।

নিহতরা হলেন- পটুয়াখালী বাউফল উপজেলার মাঝপাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে মেহেরাব হোসেন (৩০), হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার সুখ লাল দেবের মেয়ে পপি দেব (২৭)।

এ বিষয়ে ওসি তদন্ত শফিকুল ইসলাম বলেন, ‘উখিয়া থেকে পৃথকভাবে ২ এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুজনে একইভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দুজনই একই এনজিও সংস্থার কর্মী এবং সহকর্মী ছিলেন।’

তিনি আরও বলেন, ‘পুলিশ এটি নিয়ে কাজ করছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটি এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

]]>
https://coxsbazarshomachar.com/2024/10/08/%e0%a6%89%e0%a6%96%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80/feed/ 0
রোহিঙ্গা শিবিরে হোপ ফিল্ড হসপিটাল পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম https://coxsbazarshomachar.com/2024/09/24/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%aa-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d/ https://coxsbazarshomachar.com/2024/09/24/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%aa-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d/#respond Tue, 24 Sep 2024 12:28:26 +0000 https://coxsbazarshomachar.com/?p=1918 নিজস্ব প্রতিবেদক:

বর্তমান অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক) উখিয়ার আলোচিত রোহিঙ্গা শিবিরে হোপ ফিল্ড হসপিটাল’ পরিদর্শণ করেছেন। হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ এই হাসপাতালটি পরিচালনা করছে। ওই সময় উপদেষ্টা হাসপাতালের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বলেন, কমিউনিটি পর্যায়ে মানবিক স্বাস্থ্যসেবায় হোপ হসপিটাল বাংলাদেশে একটি রোল মডেল হতে পারে।

তিনি হোপ হসপিটালের কার্যক্রমের একটি ডকুমেন্টারি তৈরি করে তা স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেয়ার পরামর্শ দেন। যাতে সরকার এই ধরণের মানবতার গুণগত ও ভালো কাজগুলো অন্যান্য হসপিটাল-ক্লিনিকে চালু করা যায়। এতে গোটা দেশের জনগণই উপকৃত হবে।

হাসপাতাল পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান (অতিরিক্ত সচিব) উপস্থিত ছিলেন।

হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান উপদেষ্টা ও অতিথিদের অভ্যর্থনা জানান। সে সময় আরও উপস্থিত ছিলেন হোপ হসপিটালের ইনচার্জ ও সিনিয়র ম্যানেজার মোঃ শওকত আলী, চীফ মেডিকেল অফিসার ডাক্তার মোঃ নুর ইসলাম, চীফ সার্জন ডাক্তার নৃন্ময় বিশ্বাস, ফিল্ড কো-অডিনেটর শাহনাজ বেগম।

প্রসঙ্গত, কক্সবাজারের কৃতিসন্তান ডা. ইফতিখার উদ্দিন মাহমুদ ১৯৯৯ সালে এই হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। শুরুর দিন থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানটি মানবতার সেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/09/24/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%aa-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d/feed/ 0
রোহিঙ্গা শরণার্থী শিবিরে চারটি পাহাড় ধসে ৯জনের মৃত্যু https://coxsbazarshomachar.com/2024/06/19/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2024/06/19/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87/#respond Wed, 19 Jun 2024 06:05:31 +0000 https://coxsbazarshomachar.com/?p=921 নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড় ধসের ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বুধবার সকালে গণমাধ্যমকে বলেন, “সকালের বিভিন্ন সময়ে এসব পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ৮,৯,১০ ও ১৪ নম্বর ক্যাম্পে পাহাড় ধসের এসব ঘটনা ঘটেছে। উদ্ধারকাজ চলছে। এ পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।”

ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন-৮ এর অধিনায়ক আমির জাফর বলেন, “নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক; বাকি সাতজন রোহিঙ্গা। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।”

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আশ্রয়কেন্দ্রের অনেক বসতি রয়েছে পাহাড় ঘেঁষে। পাহাড় ধসে জানমাল এড়াতে লোকজনকে নিরাপদে সরে যেতে এলাকায় মাইকিং করা হচ্ছে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/06/19/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%b0%e0%a6%a3%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%80-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87/feed/ 0
প্রধানমন্ত্রীর বক্তব্যে বেকায়দায় হেভিওয়েট প্রার্থীরা! https://coxsbazarshomachar.com/2024/04/21/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2024/04/21/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87/#respond Sun, 21 Apr 2024 07:02:42 +0000 https://coxsbazarshomachar.com/?p=763 আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে কক্সবাজারের রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল ও উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর দুজনেই কঠিন সিদ্ধান্তহীনতায় পড়েছেন এমনটাই দাবি করছেন রাজনীতিবিদরা। হঠাৎ দলীয় সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যে তোলপাড় শুরু হয়েছে। তিনি বক্তব্যে বলেন, এমপি মন্ত্রীদের ভাই সহ নিকট আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবে না। এমন নির্দেশনার পরে এই দুই হেভিওয়েট প্রার্থী নির্বাচন থেকে ছিটকে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে গুণজন শুরু হয়েছে।

সম্প্রতী উপজেলা পরিষদ নির্বাচন স্থানীয় এমপি-মন্ত্রীদের প্রভাবমুক্ত রাখতে কঠোর নির্দেশনা দিয়েছেন আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা যেন নির্বাচনে প্রভাব সৃষ্টির মাধ্যমে মাইম্যান তৈরি করতে না পারেন, একইসঙ্গে এমপি মন্ত্রীদের নিকটাত্মীয় ও পরিবারের সদস্যরা প্রার্থী হতে না পারেন সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের জানান, উপজেলা নির্বাচনে সারা দেশের জন্য একটাই নির্দেশনা। নির্দেশ সবার জন্যই সমান। ওবায়দুল কাদের আরো জানান, এরি মধ্যে কেন্দ্রীয় দপ্তর থেকে উপজেলা নির্বাচনে নির্বাচন করতে চাওয়া এমপি মন্ত্রীদের স্বজনদের তালিকা প্রস্তুত করছে আওয়ামীলীগ। এসব নির্দেশনা উপেক্ষিত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতাপূর্ণ করতে এমন সরাসরি দলিয় প্রধান শেখ হাসিনার নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোহেল সরওয়ার কাজল কিছুদিন আগে জাতীয় নির্বাচনে অংশ গ্রহন করতে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদ ত্যাগ করেছিলেন। দলের মনোনয়ন না পাওয়ায় তিনি নির্বাচন করেননি। সোহেল সরওয়ার কাজল কক্সবাজার সদর – রামু আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমলের আপন বড় ভাই। দলীয় সিদ্ধান্ত অনুসারে তিনি উপজেলা নির্বাচন করতে পারবেননা। সোহেল সরওয়ার কাজল দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করলে তিনি উপজেলা আওয়ামীলীগের পদ হারাতে পারেন বলেও ধারনা করা হচ্ছে। এই মুহূর্তে দলের পদ ধরে রাখবেন নাকি উপজেলা নির্বাচন করবেন সেটি এখন বড় চ্যালেন্জ হয়ে দাড়িয়েছে রামু উপজেলার ২ বারের নির্বাচিত এই চেয়ারম্যানের।

একই অবস্থা কক্সবাজার ৪ আসনের আওয়ামীলীগের সংসদ সদস্য শাহিন আক্তারের ছোট ভাই উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর। উপজেলা নির্বাচন করার জন্য গত কয়েকমাস ধরে তিনি উপজেলা নির্বাচনের জন্য প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। হঠাৎ দলিয় প্রধানের সিদ্ধান্তে উখিয়া উপজেলার প্রভাবশালী পরিবারের এই সদস্য উপজেলা নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দে পড়ে গেছেন বলে জানান উখিয়া উপজেলা আওয়ামীলীগের কয়েকজন নেতাকর্মী।
দুজনেই উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে আছেন, তাই দলের হাই কমান্ডের সিদ্ধান্ত মেনে শেষ পর্যন্ত এই দুইজন উপজেলা নির্বাচন থেকে সরে দাড়াতে পারেন এমনটা ইঙ্গিত করেছেন জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্ধ।

এব্যাপারে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম বলেন, বিষয়টি দলীয় সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এখানো মন্তব্য করার মত সময় আসেনি। সূত্রঃ সেুতটিভি২৪

]]>
https://coxsbazarshomachar.com/2024/04/21/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87/feed/ 0
আজ রোহিঙ্গা গণহত্যা দিবস : নানা জটিলতায় আটকে আছে প্রত্যাবাসন https://coxsbazarshomachar.com/2023/08/25/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8/ https://coxsbazarshomachar.com/2023/08/25/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8/#respond Fri, 25 Aug 2023 13:22:49 +0000 https://coxsbazarshomachar.com/?p=616 ২৫ আগস্ট ২০১৭। প্রাণে বাঁচতে জন্মভূমির মায়া ছেড়ে সেই সময়ে নাফ নদীর এপার-ওপারে কাদামাটি পেরিয়ে রোহিঙ্গাদের অনিশ্চিত এক যাত্রায় হতবাক হয়েছিল বিশ্ব। হৃদয়স্পর্শী সেই মুহূর্তগুলো ছয় বছর পেরিয়ে জীবনযাত্রায় লাখো রোহিঙ্গার দিনরাত কাটছে ছন্দহীনভাবে, স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন হচ্ছে দীর্ঘায়িত।

নিজ দেশে এখনও ফেরত পাঠাতে ব্যর্থ হওয়ায় বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী এ দেশের জন্য বোঝা হয়ে উঠছে। কূটনৈতিক জটিলতায় আটকে আছে প্রত্যাবাসন। যদিও আন্তর্জাতিক চাপের মুখে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছিল মিয়ানমার সরকার। কিন্তু সেই প্রত্যাবাসন আজও শুরু হয়নি। এতে দীর্ঘ হচ্ছে রোহিঙ্গা সংকট।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ঘিরে প্রায়ই ঘটছে খুনাখুনি। মাদক কারবার, চোরাচালান, অপহরণ ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে জড়াচ্ছে নানা গ্রুপ। সবমিলিয়ে দীর্ঘ অনিশ্চয়তায় আতঙ্কে আছেন তারা। পাশাপাশি তিন দফায় রেশন কমিয়ে দেওয়ায় হতাশায় নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছেন রোহিঙ্গারা।

বাংলাদেশ সরকার বলছে, হতাশ রোহিঙ্গারা জড়াচ্ছেন বিভিন্ন অপরাধে, রয়েছে আঞ্চলিক অস্থিতিশীলতার শঙ্কাও। স্থানীয় প্রতিবেশ ও পরিবেশও পড়েছে বিপন্ন হওয়ার হুমকিতে।

রোহিঙ্গা নেতারা বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের ওপর চাপ দিতে ব্যর্থ হওয়ায় রোহিঙ্গা সংকট সমাধানে বিশেষ করে প্রত্যাবাসনে কোনও অগ্রগতি হচ্ছে না। এ ছাড়া মিয়ানমার সেনাবাহিনী সবসময় রোহিঙ্গাদের ব্যাপারে চরম বৈরী মনোভাব পোষণ করে আসছে। ফলে মিয়ানমারের সামরিক শাসনামলে এই সমস্যার সমাধান নিয়ে শঙ্কিত তারা। তবে নিজ দেশে ফিরতে চান রোহিঙ্গারা।

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের কবে তাদের নিজ ভূমিতে ফেরত পাঠানো সম্ভব হবে- এর স্পষ্ট উত্তর কারও কাছে নেই। কারণ, তাদের ঘিরে অনেক দেশের রয়েছে ‘স্বার্থের দ্বন্দ্ব’। মানবিক জায়গা থেকে তাদের আশ্রয় দিতে গিয়ে কক্সবাজার ও আশপাশের জনপদে বেড়েছে নিরাপত্তা ঝুঁকি। আবার রোহিঙ্গাদের ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশ সরকারকে মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে। এরপরও থামানো যাচ্ছে না অপরাধী চক্রকে। অন্তত ১১টি সশস্ত্র গ্রুপ রোহিঙ্গা ক্যাম্পে সক্রিয়। নিজেদের মধ্যে সংঘাত ছাড়াও তারা মাঝেমধ্যে রোহিঙ্গা মাঝিদের (রোহিঙ্গা নেতা) খুন করছে। ছয় বছরে ক্যাম্পে হত্যার শিকার হয়েছে ১৭৬ জন। শুধু গত এক বছরে ৪৬ জন খুন হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সক্রিয় কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দ্রুত রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে নিজ মাটিতে ফেরানো জরুরি। এটা করা না গেলে সামনে নতুন নতুন সংকট তৈরি হবে। ক্যাম্প ঘিরে অপরাধের পাশাপাশি সন্ত্রাসবাদের ঝুঁকিও বাড়বে।

গত মে মাসে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের রাখাইন রাজ্যে সহায়ক পরিবেশ ও পরিস্থিতি আছে কিনা, তা যাচাই করতে গিয়েছিল টেকনাফের রোহিঙ্গাদের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সঙ্গে থাকা রোহিঙ্গা নেতা মোহাম্মদ সেলিম বলেন, মিয়ানমারে আমরা খুব জুলুমের (নির্যাতন) শিকার হয়ে প্রাণে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নিয়েছি। এখানে ছয় বছর শেষ হয়ে গেছে। কিন্তু কোনও কূলকিনারা হয়নি। দিন দিন ক্যাম্পের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ফলে ছেলেমেয়েদের পাঠদান করাতে পারছি না। আমরা নিজ দেশে ফিরে যেতে চাই।

রেশন কমিয়ে দেওয়ায় ক্যাম্পের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে উল্লেখ করে মোহাম্মদ সেলিম বলেন, দাতা সংস্থাগুলো রেশন কমিয়ে দেওয়ায় অনেকে হতাশ হয়ে নানা ধরনের অপরাধে জড়াচ্ছে। এটি নিয়ন্ত্রণ করা জরুরি।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু সামা গণমাধ্যমকে বলেন, প্রত্যাবাসনের জন্য গত কয়েক মাস আগে আমাদের মিয়ানমার নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গিয়ে দেখে আসলাম আমাদের জন্য প্রস্তুত রাখা ক্যাম্পগুলো। মিয়ানমারে তৈরি করা ক্যাম্পে ফিরতে চাই না, আমাদের বসতভিটে ফিরিয়ে দিলে যাবো। মিয়ানমার সরকারের নির্যাতনে আমরা শরণার্থী হয়ে ক্যাম্পে আছি। আবার সেদেশে গিয়ে শরণার্থী হতে চাই না। রাখাইনে ফেলে আসা বসতভিটায় রোহিঙ্গাদের পুনর্বাসন করা না হলে বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা কোনও রোহিঙ্গা ফিরতে রাজি হবে না।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের তথ্যমতে, চীনের মধ্যস্থতায় ২০২২ সালের জানুয়ারি মাসে রোহিঙ্গা প্র্যাবাসন শুরর উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ থেকে যে আট লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারে পাঠানো হয়েছিল, তার মধ্যে থেকে পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে ১ হাজার ১৪০ জন রোহিঙ্গাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর মধ্যে ৭১১ জন রোহিঙ্গাকে প্রত্যাবাসনে মিয়ানমারের সম্মতি পাওয়া গিয়েছিল। অবশিষ্ট ৪২৯ জন রোহিঙ্গার বিষয়ে মিয়ানমারের আপত্তি ছিল। বাংলাদেশ সরকারের দাবির পরিপ্রেক্ষিতে মিয়ানমারের একটি প্রতিনিধি দল গত মার্চ মাসে টেকনাফে এসে ৪২৯ জন রোহিঙ্গার পাশাপাশি তাদের পরিবারে জন্ম নেওয়া আরও ৫১ জন শিশুর তথ্য সংগ্রহ করে। এরপর মে মাসে রাখাইন পরিস্থিতি দেখতে যান রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩ ক্যাম্পে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ। এর মধ্যে আট লাখ এসেছে ২০১৭ সালের ২৫ আগস্টের পর কয়েক মাসে। রোহিঙ্গা ঢলের ছয় বছর শেষ হলেও একজন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। এর আগে দুবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও রোহিঙ্গাদের অনীহার কারণে তা হয়নি।

রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রত্যাবাসনের কোনও বিকল্প নেই উল্লেখ করে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বর্তমান সরকার রোহিঙ্গাদের জন্য সব ধরনের মানবিকতা দেখিয়েছে। রোহিঙ্গারা রাখাইনে নিজেদের ভিটে বাড়িতে যেতে চায়। তাদের নিরাপত্তা এবং নাগরিকত্বের দাবিও রয়েছে। তারা কোনোমতেই রাখাইনে নির্মিত মডেল ভিলেজে যেতে চায় না। সম্প্রতি মিয়ানমার সরকার কিছু রোহিঙ্গাকে নিজেদের ভিটে বাড়িতে প্রত্যাবাসনের জন্য সম্মতি দিয়েছে। এখন যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে চাই আমরা।

]]>
https://coxsbazarshomachar.com/2023/08/25/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8/feed/ 0
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে আরসার ৫ সদস্য নিহত  https://coxsbazarshomachar.com/2023/07/07/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a7%81/ https://coxsbazarshomachar.com/2023/07/07/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a7%81/#respond Fri, 07 Jul 2023 12:38:29 +0000 https://coxsbazarshomachar.com/?p=538

উখিয়া প্রতিনিধি।। 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপ আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলির ঘটনায় ৫ আরসা সদস্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫ টার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্প-৮ ওয়েস্টে ৪৯ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- ক্যাম্প-৮ ওয়েস্টের ৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১৩ এর আবুল বশরের ছেলে নুরুল আমিন (২৪) ও ক্যাম্প-১০ এর আবদুল কাদেরের ছেলে মো. নজিমুল্লাহ। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে ৮ এপিবিএন পুলিশ একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।

এ তথ্য  নিশ্চিত করে ৮-এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, ভোরে রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারীদের দু’দলের গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তিনজনের মরদেহ পাওয়া যায়। আহত আরও দু’জনকে হাসপাতালে নিয়ে গেলে তারাও মারা যান। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

রোহিঙ্গারা জানায়, ক্যাম্প নিয়ন্ত্রণে কিছুদিন ধরে আরসা ও আরএসও’র মধ্যে দ্বন্দ্ব চলছে। এরই জেরে দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে ৫ জন মারা গেছেন। এ ঘটনায় ক্যাম্প জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ বলেন, ক্যাম্পে একাধিক সশস্ত্র গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুনোখুনি বাড়ছে। এরই মধ্যে ভোরে দুই সন্ত্রাসী দলের গোলাগুলির ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, তারা সবাই আরসার সদস্য।

ফারুক আহমেদ আরও বলেন,  আরসা বা আরএসও-সেটি মূল বিষয় নয়। ক্যাম্পে কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। যারাই অপরাধে জড়াবে, তাদের আইনের আওতায় আনা হবে। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শুক্রবার সকালে উখিয়ার বালুখালী ক্যাম্প ৮/ওয়েস্টে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন ও পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও ২ জন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পালিয়ে গেছে দুই সন্ত্রাসী গ্রুপ। তাদের ধরতে এপিবিএন ও পুলিশের অভিযান চলছে। ঘটনাস্থল আইনশৃঙ্খলাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

]]>
https://coxsbazarshomachar.com/2023/07/07/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a7%81/feed/ 0