কক্সবাজার সদর – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Sun, 02 Aug 2026 14:54:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.8 জুলাই গণ-অভ্যুত্থান দিবসে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের ৭ দিনের কর্মসূচি:কবর জিয়ারত https://coxsbazarshomachar.com/2026/08/02/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%97%e0%a6%a3-%e0%a6%85%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8/ https://coxsbazarshomachar.com/2026/08/02/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%97%e0%a6%a3-%e0%a6%85%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8/#respond Sun, 02 Aug 2026 14:53:23 +0000 https://coxsbazarshomachar.com/?p=3913 সংবাদ বিজ্ঞপ্তি:

জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে জেলার শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি পালন করেছে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার।

রবিবার (২ আগস্ট) সকালে দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছরায় পৌঁছেন সাংবাদিক নেতৃবৃন্দ। সেখানে প্রথমে শহীদ তানভীর ছিদ্দিকীর পিতাসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর শহীদের কবর জিয়ারতে অংশ নেন। সাংবাদিক নেতৃবৃন্দকে কাছে পেয়ে এলাকাবাসী তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। বিশেষ করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বাহিনীর জুলুম নির্যাতন থেকে পরিত্রাণ পেতে প্রশাসন ও সাংবাদিক নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করেন। এ সময় শহীদ তানভীরের পিতা বাদশাহ সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুরে পেকুয়া মেহেরনামা এলাকায় চিরশায়িত জুলাই গণঅভ্যুত্থানে প্রথম সারির যোদ্ধা ও চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবরের পাশে গিয়ে আবেগপ্রবণ হয়ে যান সাংবাদিক নেতৃবৃন্দ। কবর জিয়ারত, দোয়া ও মোনাজাতে শরীক হন স্থানীয় সংবাদকর্মীরাও।

বাদ যুহর চকরিয়ার ফাঁসিয়াখালী ছরারকুল বায়তুর রহমান জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে চিরসমাহিত শহীদ আহসান হাবীবের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় শহীদের পিতা মোহাম্মদ হেলাল উদ্দিন ও ছোট ভাই রায়হান হাবীব উপস্থিত ছিলেন। খুনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা।

বিকালে যান শহীদ নুরুল আমিন ও নুরুল মোস্তফার এলাকা ঈদগাঁও। শহীদের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের হাতে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

দিনব্যাপী কর্মসূচিতে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সহসভাপতি কামাল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিবেদক শামসুল হক শারেক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, ক্রীড়া সম্পাদক এম আর মাহবুব, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম, প্রেসক্লাবের সদস্য মোয়াজ্জেম হোসেন শাকিল, ইমাম খাইর, ইব্রাহিম খলিল মামুন, বিজয় টিভির প্রতিনিধি এএইচ সেলিম উল্লাহ, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, সাংবাদিক ইউনিয়নের সদস্য নুরুল আমিন হেলালী যমুনা টিভির প্রতিনিধি এহসান আল কুতুবীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত ৭ দিনের কর্মসূচির আজ চতুর্থ দিনে জুলাই গ্রাফিতি অংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ৪ আগস্ট খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ৫ আগস্ট সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ।

এসব কর্মসূচিতে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

]]>
https://coxsbazarshomachar.com/2026/08/02/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%97%e0%a6%a3-%e0%a6%85%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8/feed/ 0
নির্ভীক, স্পষ্টবাদী ও সৎ সাংবাদিক ছিলেন আতাহার ইকবাল-লুৎফুর রহমান কাজল এমপি https://coxsbazarshomachar.com/2026/07/27/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a7%80%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%b8%e0%a7%8e-%e0%a6%b8/ https://coxsbazarshomachar.com/2026/07/27/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a7%80%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%b8%e0%a7%8e-%e0%a6%b8/#respond Mon, 27 Jul 2026 03:43:28 +0000 https://coxsbazarshomachar.com/?p=3901 নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত বর্ষিয়ান সাংবাদিক আতাহার ইকবাল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। সাংবাদিক সমাজের অধিকার আদায়ে আপোষহীন ছিলেন
সবসময়। মৃত্যুর আগেরদিন পর্যন্ত শুদ্ধ ও বস্তুনিষ্ঠ সংবাদ চর্চায় উৎসাহ দিয়ে গেছেন সবাইকে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে সাংবাদিক আতাহার ইকবাল স্মরণে কক্সবাজার প্রেসক্লাব আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ সংসদীয় আসনের এমপি আলহাজ্ব লুৎফুর রহমান কাজল উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, কক্সবাজার প্রেসক্লাব প্রতিষ্ঠা ও সাংবাদিকতার লালন, সাংস্কৃতিক কর্মকান্ড ও পত্রিকা পরিচালনায় আতাহার ইকবাল ছিলেন অন্যতম স্বপ্নদ্রষ্টা। তাঁর লিখনীর কারণে পর্যটন নগরীতে অনেক উন্নয়ন সাধিত হয়েছে।
কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে ও ক্রীড়া সম্পাদক এমআর মাহবুব এর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীম আরা স্বপ্না। তিনি বলেন, সাংবাদিক আতাহার ইকবাল একজন নির্ভীক ও পেশাজীবী সাংবাদিক ছিলেন। তিনি তার কর্মের মাধ্যমে আমাদের সকলের কাছে একজন প্রিয় মানুষ হয়েছিলেন। আমাদের সাথে জাতীয়তাবাদীর রাজনীতিও করেছিলেন। তার চলে যাওয়া আমাদের জন্য বেদনার। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
প্রেসক্লাব সদস্য ও দৈনিক হিমছড়ি’র নির্বাহী সম্পাদক হুমায়ুন সিকদার এর কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় স্বাগত বক্তব্য রাখেন-কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।
মরহুমের দীর্ঘ সাংবাদিকতা জীবন ও সাহিত্য সংস্কৃতিতে অবদানের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন-কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি বদিউল আলম, প্রতিষ্ঠাতা সদস্য এসএম আমিনুল হক চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি নুরুল ইসলাম হেলালী, সাবেক সভাপতি বিশিষ্ট গবেষক সিনিয়র সাংবাদিক মুহম্মদ নুরুল ইসলাম, কক্সবাজার সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক রুহুল কাদের বাবুল, কক্সবাজার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক হিমছড়ি’র সম্পাদক আলহাজ্ব হাসানুর রশিদ, সাধারণ সম্পাদক এসএম জাফর, কক্সবাজার টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি মুর্শেদুর রহমান খোকন, জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর যুগ্ম সাধারণ সম্পাদক ও বণিক বার্তা’র জেলা প্রতিনিধি ছৈয়দ আলম, বাংলাদেশ বেতার কক্সবাজার এর বার্তা প্রধান আজাদ মনসুর।
উপস্থিত ছিলেন, কক্সবাজার প্রেসক্লাবের সহসভাপতি কামাল হোসেন আজাদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, প্রচার সম্পাদক এম. বেদারুল আলম, ইউনিয়নের সদস্য দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি গোলাম আজম খান, সিবিএন’র বার্তা সম্পাদক ইমাম খাইর, সাঈদ জালাল উদ্দীন, নুরুল আমিন হেলালী, প্রেসক্লাব সদস্য এটিএন বাংলার কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, সিরাজদ্দৌলা হেলালী, আজকের দেশবিদেশ এর সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান, এসএ টিভির কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার আহসান সুমন, স্টার নিউজের কক্সবাজার প্রতিনিধি মুহিব্বুল্লাহ মুহিবসহ কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রয়াত আতাহার ইকবাল এর একমাত্র সন্তান নাফিস আবিদ প্রিয়ম বলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, আমার বাবার কর্ম, তার চিন্তাবোধ ও তার সততার প্রতি যে সংগ্রাম ছিলো, সবকিছুকে আপনারা আপনাদের হৃদয়ে ধারণ করবেন। তাহলেই আমার বাবা চিরকাল বেঁচে থাকবেন।

]]>
https://coxsbazarshomachar.com/2026/07/27/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a7%80%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%b8%e0%a7%8e-%e0%a6%b8/feed/ 0
সাংবাদিককে ফাঁসাতে গিয়ে অবশেষে অস্ত্র মামলায় কারাগারে অজুফা বেগম https://coxsbazarshomachar.com/2026/06/24/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2026/06/24/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/#respond Wed, 24 Jun 2026 16:02:52 +0000 https://coxsbazarshomachar.com/?p=3763 জিয়াউল হক জিয়াঃ

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকার আলোচিত-সমালোচিত নারী অজুফা বেগমকে অস্ত্র মামলায় আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার (২৩ জুন ২০২৬) তাকে কারাগারে পাঠানো হলে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র ও মামলা সংশ্লিষ্ট নথি অনুযায়ী, গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ ইস্ট বেঙ্গলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ ডিককুল এলাকায় অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ২টি কার্তুজ উদ্ধার করে। এ ঘটনায় মারুফ হাসান তাহসিন নামে এক যুবককে আটক করা হয়।

পরবর্তীতে আটক মারুফ হাসান তাহসিন জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, তিনি অজুফা বেগমের সহায়তা ও অর্থায়নে সাংবাদিক ফরহাদকে অস্ত্র দিয়ে ফাঁসানোর উদ্দেশ্যে ওই অস্ত্র ঘটনাস্থলে রেখেছিলেন। ঘটনার পর থেকেই অজুফা বেগম পলাতক ছিলেন।

এজাহার সূত্রে আরও জানা যায়, মামলায় অজুফা বেগমকে পলাতক আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। দীর্ঘ কয়েক মাস আত্মগোপনে থাকার পর অবশেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে দক্ষিণ ডিককুল এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করেন, অজুফা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, দখলবাজি, মামলা বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তার ভাড়া বাসাকে কেন্দ্র করে ইয়াবা ও গাঁজার বেচাকেনা পরিচালিত হতো, যার নেতিবাচক প্রভাব পড়ছিল এলাকার কিশোর ও যুবসমাজের ওপর। এলাকাবাসীর অভিযোগ, এসব অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ অর্থ-সম্পদের মালিক হয়েছেন এবং বিলাসবহুল বাড়িসহ নানা সম্পদ গড়ে তুলেছেন। এছাড়া, অবৈধভাবে অর্জিত অর্থের প্রভাব খাটিয়ে নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগের অভিযোগও করেছেন স্থানীয়রা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, অজুফা বেগমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে বিভিন্নভাবে চাপ ও হুমকির মুখে পড়তে হতো। ফলে অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাননি।

অভিযোগ রয়েছে, সাংবাদিক ফরহাদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের জেরে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। একাধিক মিথ্যা মামলা, হামলার হুমকি এবং শেষ পর্যন্ত অস্ত্র মামলায় ফাঁসানোর পরিকল্পনার অভিযোগও উঠে আসে। তবে সেনাবাহিনীর অভিযানে সেই পরিকল্পনা ভেস্তে যায় বলে জানান স্থানীয়রা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অজুফা বেগম কারাগারে যাওয়ার পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন অভিযোগের কারণে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে থাকলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে বলে তারা জানিয়েছেন।

এসব অভিযোগগুলোর বিষয়ে অজুফা বেগমের স্বামী ইয়াকুব নবীর সাথে বিভিন্ন সময়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এলাকাবাসীর দাবি, অস্ত্র মামলার পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে এলাকায় স্থায়ীভাবে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয়।

]]>
https://coxsbazarshomachar.com/2026/06/24/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87/feed/ 0
কক্সবাজার আদালত প্রাঙ্গনে গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দলের দুইনেতাঃ আটক-৩ https://coxsbazarshomachar.com/2026/05/24/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%a8/ https://coxsbazarshomachar.com/2026/05/24/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%a8/#respond Sun, 24 May 2026 14:26:16 +0000 https://coxsbazarshomachar.com/?p=3644 জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে হঠাৎ গুলি বর্ষণের শব্দ শোনে দিকবেদিক ছুটাছুটি করে লোকজন।এসময় গুলিবিদ্ধ হলেন স্বেচ্ছাসেবক দলের দুইনেতা মহিউদ্দিন ও রণি।এঘটনায় অন্তত পাঁচজন লোক আহত হয়েছেন।তবে দুই হামলাকারীকে বিদেশি পিস্তল আর গুলিসহ জনতার সাহায্য আটক করা হয়।
রোববার (২৪ মে) সকাল ১১ টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনের দক্ষিণের চলাচলের রাস্তায় আকস্মিক হলেও পরিকল্পিত এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান গণমাধ্যমকে জানান,কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগিদের সঙ্গে নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আসেন।হাজিরা শেষে আদালত থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে গুলি করেন।এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ সহ আরো কয়েকজন আহত হওয়ার খবর রয়েছে।আকস্মিক এঘটনায় এপর্যন্ত পিস্তল আর গুলি সহ দুইজন মিলে মোট তিনজনকে আটক করা হয়েছে। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে তাৎক্ষণিক হামলাকারীর নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।আটকদেরকে জিজ্ঞেসাবাদে সবকিছু জানা যাবে বলে উল্লেখ করেন এ কর্মকর্তা।

]]>
https://coxsbazarshomachar.com/2026/05/24/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%a8/feed/ 0
স্ত্রী ও সন্তান হারানো সাংবাদিক আনছার হোসেনের বাড়িতে সালাহউদ্দিন আহমদ https://coxsbazarshomachar.com/2026/01/02/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2026/01/02/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%be/#respond Fri, 02 Jan 2026 10:57:46 +0000 https://coxsbazarshomachar.com/?p=3270 নিজস্ব প্রতিবেদকঃ
মাত্র দুই মাসের ব্যবধানে স্ত্রী ও এক পুত্রকে হারিয়ে শোকে বিধ্বস্ত দৈনিক আমার দেশের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার ও অফিস প্রধান এবং ইংরেজি দৈনিক টাইমস অব বাংলাদেশ এর কক্সবাজার জেলা প্রতিনিধি আনছার হোসেনের পরিবারের সদস্যদের দেখতে বাড়িতে এলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সাংবাদিক আনছার হোসেন ও তাঁর প্রথম পুত্র আব্দুল্লাহ নূর হোসেনের সাথে কথা বলেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
শুক্রবার (০২ জানুয়ারি) দুপুর ১টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি উত্তর নুনিয়াছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি সাংবাদিক আনছার হোসেনের সদ্যপ্রয়াত স্ত্রী রোকসানা নূর ও মায়ের শোকে ইন্তেকাল করা কিশোর সন্তান আব্দুল্লাহ রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন। এ সময় তিনি নীরবে দোয়া করেন এবং মরহুমদের মাগফিরাত কামনা করেন।
]]>
https://coxsbazarshomachar.com/2026/01/02/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%93-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%be/feed/ 0
কক্সবাজারে থানায় সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় আদালতে মামলা https://coxsbazarshomachar.com/2025/06/03/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95/ https://coxsbazarshomachar.com/2025/06/03/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95/#respond Mon, 02 Jun 2025 18:54:08 +0000 https://coxsbazarshomachar.com/?p=3089 স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃ
কক্সবাজার সদর থানার উঠানে সংবাদকর্মীর উপর হামলার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। এতে ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮/৯ জনকে আসামি করা হয়েছে।

রবিবার (১ জুন) হামলার শিকার বিবার্তা’র জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক গণসংযোগ ও দৈনন্দিন পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল ফরহাদ বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

এর আগে গত বুধবার (২১ মে) কক্সবাজার সদর মডেল থানায় হামলার শিকার হন। এসময় তার মোবাইল, মানিব্যাগ সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেয়।

মামলার এজাহারে বলা হয়েছে, বুধবার (২১ মে) কক্সবাজার পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক গ্রেফতার হওয়ার সংবাদ সংগ্রহ করতে থানায় যায় সংবাদকর্মী ফরহাদ।
সংবাদ সংগ্রহ শেষে চলে আসার সময় রাত ১০ টায় সদর উপজেলার দক্ষিণ ডিককুল এলাকার আবুল হাসেমের ছেলে মারুফ হাসান তাসিন (২৫) ও গাফফারের ছেলে নয়ন (২৪) এর নেতৃত্বে ৮-১০ জনে অতর্কিত হামলা চালায়। এসময় সহকর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন।

এজাহারে আরও বলা হয়েছে, হামলার ঘটনা কক্সবাজার সদর থানার সিসিটিভি ক্যামরায় সংরক্ষিত আছে। সেখান থেকে ঘটনার সত্যতা পাওয়া যাবে এবং অজ্ঞাত আসামিদের সহজেই সনাক্ত করা যাবে।

এদিকে থানার ভিতর সংবাদকর্মীর উপর হামলার পর মারুফ হাসান তাসিন আত্মগোপনে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে (নিজের ফেসবুক আইডি Maruf Khan থেকে) বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং বিভিন্ন মাধ্যমে হুমকি-ধমকি দিয়ে আসছেন।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, থানার ভিতর সংবাদকর্মী ফরহাদের উপর হামলার ঘটনায় দণ্ডবিধি ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬(২) ধারায় আদালতে মামলার আবেদন করা হয়। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ এর আদালত মামলাটি গ্রহণ করে ট্যুরিস্ট পুলিশকে তদন্ত প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন।

সংবাদকর্মীর উপর নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সংগঠনের নেতারা। সেসাথে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তাঁরা।

]]>
https://coxsbazarshomachar.com/2025/06/03/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95/feed/ 0
ইউনিয়ন হসপিটালে Global Med Lab Week 2025 অনুষ্ঠিত https://coxsbazarshomachar.com/2025/04/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-global-med-lab-week-2025-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7/ https://coxsbazarshomachar.com/2025/04/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-global-med-lab-week-2025-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7/#respond Tue, 29 Apr 2025 03:25:12 +0000 https://coxsbazarshomachar.com/?p=2941 প্রেস বিজ্ঞপ্তি :
ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি-তে ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত পালিত হয়েছে Global Med Lab Week 2025। সপ্তাহব্যাপী এই আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল “Labs Save Lives”।

ইউনিয়ন হসপিটালে সপ্তাহজুড়ে ল্যাব ভিজিট ও সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়, যেখানে হসপিটালের বিভিন্ন বিভাগের স্টাফদের অংশগ্রহণে বিশেষ ল্যাব ট্যুরের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা ল্যাব পরিচালনার বিভিন্ন দিক, রোগ নির্ণয়ে ল্যাবের ভূমিকা এবং সেবাপদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করেন।

অনুষ্ঠানে একাধিক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়, এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, ল্যাবরেটরি টেকনোলজি ও সেফটি কর্মশালা, যেখানে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, নিরাপত্তা বিধি এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

লাইফ সাপোর্ট ও সেফটি ট্রেনিং, সেখানে জরুরি পরিস্থিতি মোকাবেলায় করণীয় ও ল্যাব স্টাফদের জন্য নিরাপত্তা ব্যবস্থাপনার প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ সেশনে লিড ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন প্যাথলজি বিভাগের কনসালটেন্ট ডা. মোহাম্মদ জিয়া উদ্দিন এবং স্পোকসপারসন হিসেবে ছিলেন ল্যাব ইন-চার্জ প্রভাস পাল।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি’র চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ তবারক হোসাইন এবং বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মুকিত চৌধুরী।

প্যাথলজি বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এটি ল্যাবরেটরি সেবার মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং জনসচেতনতা বৃদ্ধিতে একটি সফল ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে।

]]>
https://coxsbazarshomachar.com/2025/04/29/%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-global-med-lab-week-2025-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7/feed/ 0
কক্সবাজারে দিনব্যাপী কর্মসূচীর মাধ্যমে জাতীয় লিগ্যাল এইড দিবস পালিত https://coxsbazarshomachar.com/2025/04/28/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d/ https://coxsbazarshomachar.com/2025/04/28/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d/#respond Mon, 28 Apr 2025 17:24:43 +0000 https://coxsbazarshomachar.com/?p=2933 নিজস্ব প্রতিবেদকঃ

অস্বচ্ছল ও আইনী সুবিধা পেতে অর্সমথ নাগরিকদের সরকারি খরচে আইনী সহায়তা দেওয়ার সুবিধা প্রান্তিক জনগোষ্ঠীর দ্বোর গোড়ায় আরো ব্যাপকভাবে পৌঁছে দিতে হবে। যাতে আইনের সমান সুযোগ পাওয়ার প্রত্যেকের সাংবিধানিক অধিকার সুনিশ্চিত হয়।

সোমবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ একথা বলেন।

তিনি আরো বলেন, নিয়মিত আদালতে মামলা দায়ের করে মামলার দীর্ঘসুত্রিতার বিড়ম্বনা পোহানোর চেয়ে এডিআর এর মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা অনেক শ্রেয়। মামলার মাধ্যমে কোন সমস্যার সমাধান হয়না, এডিআর এর মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলে সমস্যার সমাধান হয়। রোগের চিকিৎসার আগে যেমন রোগ প্রতিরোধ করা উত্তম। তেমনি নিয়মিত আদালতে মামলা না করে এডিআর (অলটারনেটিভ ডিসপুট রেজুলেশন) এর মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা অনেক উত্তম। তিনি আরো বলেন, লিগ্যাল এইড আইন দেশের সকল নাগরিকের বিচার পাওয়ার সাংবিধানিক অধিকারের পরিপূর্ণতা এনে দিয়েছে।

“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই” প্রতিপাদ্য নিয়ে কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় কক্সবাজার লিগ্যাল এইড অফিসের সার্বিক কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন, কক্সবাজারের জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা লিপি। সিনিয়র সহকারী জজ সায়মা আফরীন হীমা’র সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ ওসমান গণি, কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. কনিনীকা দস্তিদার, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম, জিপি অ্যাডভোকেট শামশুল হুদা, পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, ইউএনডিপি’র কক্সবাজার অফিস প্রধান ভার্ডন হোফজা, প্যানেল আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী। এসময় কক্সবাজার লিগ্যাল এইড অফিসের উপকারভোগী সাথী সুলতানা ও হোসনে আরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।

সভায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ ওসমান গণি বলেন, আদালতে বিচারকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে যতো মামলা নিষ্পত্তি হয়, আবার একই সময়ে তার চেয়েও বেশি মামলা দায়ের হয়। তাই মামলা জট কমাতে লিগ্যাল এইড এর মাধ্যমে এডিআর পদ্ধতির গুরুত্ব খুব বেশি। সকলেই যাতে বিচার পায়, সেজন্য লিগ্যাল এইড এর সৃষ্টি। এজন্য লিগ্যাল এইডের সার্বিক কার্যক্রম আরো অধিকতর গতিশীল করতে হবে।

সভায় কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আক্তার হোসেন বলেন, সকল নাগরিকের তাঁর অধিকার সম্পর্কে জানারও অধিকার রয়েছে। বিরোধ নিয়ে নিয়মিত বিচারিক কার্যক্রমে যাওয়ার আগে সমঝোতা ও আপোষ মিমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করার বিষয়টি হতে হবে বিচারক ও আইনজীবীদের প্রধান উদ্দেশ্য। তিনি বলেন, সমাজের কোন একটি অংশ পিছিয়ে থাকলে গণতন্ত্র পূর্ণতা পাবেনা। তাই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে।

আলোচনা সভার শুরুতে কক্সবাজার লিগ্যাল এইড অফিসের কার্যক্রম নিয়ে জেলা লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন নেছা লিপি’র পরিচালনায়, সহকারী জজ মোঃ রুহুল আমিন ও মোঃ ওমর ফারুকের তত্বাবধানে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা আইআরসি’র সহায়তায় একটি চমৎকার ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সভায় অর্থসহ কোরআন তেলাওয়াত করেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ, গীতা পাঠ করেন সিনিয়র সহকারী জজ প্রবাল চক্রবর্তী ও ত্রিপিটক পাঠ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গা। আলোচনা সভায় শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী যথাক্রমে পুরুষ ক্যাটাগীরতে অ্যাডভোকেট আবদুর রশিদ ও মহিলা ক্যাটাগরীতে অ্যাডভোকেট ইয়াসমিন শওকত জাহান রোজী’কে পুরস্কার প্রদান করা হয়।

এর আগে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন উপলক্ষে কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে সোমবার সকাল সাড়ে ৮ টায় কবুতর ও বেলুন উড়িয়ে র‍্যালী ও দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ। এসময় অন্যান্যের মধ্যে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্ উদ্দিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠান ও র‍্যালীতে অংশ নেন। উদ্বোধনের পর বাদ্যবাজনা, ঘোড়ার গাড়ি সহ বর্ণাঢ্য র‍্যালীটি কক্সবাজার শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।

দিবসটি উপলক্ষে লিগ্যাল এইড এর তাৎপর্য তুলে ধরে বিচারক ও আইনজীবীদের বাণী ও লেখা নিয়ে কক্সবাজারের বহুল প্রচারিত পত্রিকা দৈনিক কক্সবাজার ও দৈনিক সৈকত সোমবার (২৮ এপ্রিল) ক্রোড়পত্র বের করে।

কক্সবাজারে দিবসের দিনব্যাপী পালিত অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান, ফ্রী ব্লাড গ্রুপিং, ফ্রী মেডিকেল চিকিৎসা সেবা, ওজন পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা, আইনী বইপত্র ও লিগ্যাল এইড সংক্রান্ত বইপত্রের স্টল, লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে দিনব্যাপী মেলা ও এসব অনুষ্ঠানমালা চলে।

অনুষ্ঠানমালায় বিচারকদের মধ্যে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম আদালতের বিচারক যথাক্রমে মোঃ রবিউল আলম, মামুনুর রশিদ, মোহাম্মদ আবদুল কাদের, মোহাম্মদ রহমত আলী ও নিশাত সুলতানা, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম ও দ্বিতীয় আদালতের বিচারক যথাক্রমে মোঃ আমিরুল হায়দার চৌধুরী ও মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, সিনিয়র সহকারী জজ মৈত্রী ভট্টাচার্য, সহকারী জজ মোহাম্মদ বেলাল উদ্দিন, জেল সুপার জাবেদ মেহেদী, আইনজীবী, জেলার বিভিন্ন সরকারি দফতর ও সংস্থার প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, জাতীয় ও আন্তজার্তিক বেসরকারি সংস্থার প্রতিনিধি, বিশিষ্টজন, গণমাধ্যম কর্মী, লিগ্যাল এইড কমিটির সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

]]>
https://coxsbazarshomachar.com/2025/04/28/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d/feed/ 0
হিজড়া সম্প্রদায়ের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলো কক্সবাজার জেলা পরিষদ https://coxsbazarshomachar.com/2025/03/16/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2025/03/16/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d%e0%a7%87/#respond Sun, 16 Mar 2025 17:07:41 +0000 https://coxsbazarshomachar.com/?p=2800 নিজস্ব প্রতিবেদক ::

কক্সবাজার জেলা পরিষদ সমাজের তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়) দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে। জেলা পরিষদের প্রশাসক ও কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহউদ্দিন তাদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন।

ওই সময় জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, তৃতীয় লিঙ্গের মানুষ গুলো সমাজে অবহেলিত হয়। তাদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে আমাদের কাজ করতে হবে।

তিনি বলেন, জেলা পরিষদ সব সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করে। এবারও সমাজের অবহেলিত শ্রেণী হিজড়া সম্প্রদায়ের অধিবাসীদের জন্য ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি সমাজের ধনাঢ্য ব্যক্তিদের এই ঈদে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে রোববার (১৬ মার্চ) সকালে আয়োজিত এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

]]>
https://coxsbazarshomachar.com/2025/03/16/%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d%e0%a7%87/feed/ 0
ইউনিয়ন হসপিটাল কক্সবাজার এমডি’র দুর্নীতি রূপকথার গল্পকেও হার মানায় https://coxsbazarshomachar.com/2025/02/24/%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2025/02/24/%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be/#respond Mon, 24 Feb 2025 16:02:29 +0000 https://coxsbazarshomachar.com/?p=2722 প্রেস বিজ্ঞপ্তি:

ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি থেকে দুর্নীতির দায়ে অপসারিত ব্যবস্থাপনা পরিচালক নুরুল হুদার ষড়যন্ত্রের প্রতিবাদে আজ ২৪ ফেব্রুয়ারি
সোমবার কক্সবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন হপিটাল কক্সবাজার পিএলসি’র
উপদেষ্টা এডভোকেট গোলাম ফারুক খান কায়ছার।

লিখিত বক্তব্যে বলা হয়, ইউনিয়ন হসপিটালের ইন্টারনাল অডিটে কোটি কোটি টাকা
আত্মসাতের প্রমাণ পাওয়ায় গত ১১ ফেব্রুয়ারি কোম্পানীর ২৭তম সভায় পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে দুর্নীতির দায়ে এমডি নুরুল হুদাকে অপসারণ করা হয়। অডিট কমিটি নুরুল হুদার বিরুদ্ধে যে দুর্নীতির প্রমাণ পেয়েছে, তা রূপকথার গল্পকেও হার মানায়। তাই তার সাথে লেনদেন করার আগে ডিজিটাল হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল ও ইউনিয়ন হাসপাতালে তার দুর্নীতির ইতিহাস
জেনে নেয়ার পরামর্শ দেয়া হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, কোম্পানীর ২৭তম সভায় পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে নতুন এমডি নির্বাচিত হন আব্দুল্লাহ আল মুকিত চৌধুরী।
যিনি এর আগের পর্ষদে ভাইস চেয়ারম্যান ছিলেন। মাসিক ২৭তম এই সভায় পরিচালনা পরিষদের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো দুর্নীতির দায় ধামাচাপা দিতে সম্পূর্ণ গণতান্ত্রিক এবং গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় জনাব মুকিতকে নতুন এমডি নির্বাচিত করা এবং নুরুল হুদাকে অপসারণের বিষয়টিকে বেআইনি উল্লেখ করে অপপ্রচার চালাচ্ছেন তিনি (নুরুল হুদা), যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। স্থানীয় একটি দৈনিকে নুরুল হুদা তার প্রতিবাদলিপিতে বর্তমান পরিষদকে অবৈধ দাবী এবং তার দেওয়া অর্থ সম্পদের বর্ণনা সম্পূর্ণ হাস্যকর। এছাড়া নিজেকে নির্দোষ দাবি করেও বিভিন্ন মিডিয়ায় সংবাদ পরিবেশন করছেন দূর্নীতির দায়ে অপসারিত এমডি নুরুল হুদা। কিন্তু ইউনিয়ন হাসপাতালের বিভিন্ন খাত থেকে তার দুর্নীতির ফিরিস্তি বর্ণনা করে শেষ করা যাবেনা। তারপরও আপনাদের অবগতির জন্য নুরুল হুদার দুর্নীতির আংশিক চিত্র তুলে ধরা হলো। এছাড়াও হসপিটালের পক্ষ থেকে নিয়োজিত স্বাধীন অডিট ফার্ম বর্তমানে অডিট কার্যক্রম চালাচ্ছে। তাদের প্রতিবেদন
সামনে আসলে নুরুল হুদার দুর্নীতির প্রকৃত তথ্য বেরিয়ে আসবে।

২০১৯ সালে যাত্রার পর থেকে নুরুল হুদা ইউনিয়ন হসপিটালের এমডি। নিজের ক্ষমতাকে আরো বেগবান করার জন্য শুরু থেকেই নুরুল হুদা রাজনৈতিক ব্যক্তিদের চেয়ারম্যান পদসহ বিভিন্ন পদে বসিয়ে ইচ্ছে মতো লুটপাট চালিয়েছেন। শুরুতে চেয়ারম্যান পদে বসানো হয় তাঁতী লীগের সভাপতি আরিফ উল মওলাকে। এরপর আরিফ উল মওলাকে সরিয়ে বসানো হয় জেলা ছাত্রলীগের সাবেক
সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইশতিয়াক আহমেদ জয়কে।

নুরুল হুদা নিজেও দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। বর্তমানে তিনি জেলা তাঁতী লীগের দপ্তর সম্পাদক। সেই সুবাদে তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের চেয়ারম্যান, ডিএমডিসহ বিভিন্ন পদে বসিয়ে বিপুল টাকা
আত্মসাত করেছেন। নুরুল হুদা সিন্ডিকেট হাসপাতালে লুটপাট চালালেও পরিচালনা
পর্ষদের কেউই মুখ খুলতে পারেনি। কারণ তারা নিয়মিত তাদের পালিত অবৈধ অস্ত্রধারী চিহ্নিত সন্ত্রাসীদের হাসপাতালে আনাগোনা রাখতেন এবং ভীতিকর পরিবেশ তৈরী করে রাখতেন, যাতে কেউ মুখ খুলতে না পারে। যার ফলে ভয়াবহ
অনিয়ম দুর্নীতি হলেও কোনকিছু সামনে আনতে পারেনি কেউই। কারণ যে-ই মুখ খোলার চেষ্টা করতেন, তাকেই অস্ত্রের মুখে জিম্মি করে প্রাণনাশের হুমকি এবং বিভিন্ন বিষয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতেন নুরুল হুদা। কিন্তু ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর পরিচালনা
পর্ষদের নিরপেক্ষ এবং লুটপাট বিরোধী পরিচালক ও দায়িত্বশীলরা ধীরে ধীরে তার দুর্নীতির ফিরিস্তি বের করার চেষ্টা করে, যা এখনো চলমান।

বেশ কিছুদিনের চেষ্টায় নুরুল হুদার গত ২ বছরের আংশিক দুর্নীতির প্রমাণ পেয়েছে ইন্টারনাল অডিট কমিটি। পূর্ণাঙ্গ তদন্তে সবিস্তারে উঠে আসবে।

ইন্টারনাল অডিটে উঠে আসা আংশিক দুর্নীতির চিত্র:

সেবার ব্রত নিয়ে শুরু করা ইউনিয়ন হাসপাতালের আয় থেকে মদের বিল পরিশোধ করার মতো জঘন্য কাজ করতেও দ্বিধাবোধ করেননি নুরুল হুদা। বিজনেস প্রমোশন বিলের নামে কক্সবাজারের নামীদামী হোটেলে মদের বিল পরিশোধ করেছেন
প্রতিমাসে।

অগোচরে শেয়ার তুলে নেওয়া:

কাগজে কলমে নুরুল হুদা নিজের নামে ৫০ লাখ টাকা বিনিয়োগ দেখিয়েছিলেন ইউনিয়ন হসপিটালে। কিন্তু কার্যকরী পরিষদের অজান্তে এবং মাসিক মিটিংয়ে উত্থাপন ছাড়াই ৩০ লাখ টাকা তুলে নেন তিনি, যা সম্পূর্ণ বেআইনি।

বিনিয়োগ প্রতারণা:

২০১৯ সালে ইউনিয়ন হাসপাতালের যাত্রা শুরুর সময় অগ্রীম সম্মানি বাবদ মূল বিনিয়োগ থেকে ৪২ লাখ টাকা তুলে নিয়ে সেই টাকা আবার হাসপাতালে তার বিনিয়োগ হিসেবে প্রদান করে উদ্যোক্তা শেয়ার দেখিয়েছেন, যা অনেকটা আয়নাবাজির মতো।

হাসপাতালের টাকায় মদের বিল পরিশোধ:

দুর্নীতির টাকায় নুরুল হুদা আলিশান জীবনযাপন করেন। সমাজের বিত্তশালী এবং প্রভাবশালীদের কুক্ষিগত করে রাখতে নিয়মিত মদের আসরে বসতেন বিভিন্ন হোটেলে। সেই মদের বিল পরিশোধ করা হতো হাসপাতাল থেকে। অডিট কমিটির প্রাথমিক হিসাব মতে, গত ১৬ মাসে অন্তত ৮ লাখ টাকা মদের বিল পরিশোধ করেছেন নুরুল হুদা।

হাসপাতালের টাকায় স্বপরিবারে অবকাশ যাপন:

নুরুল হুদা তাঁর স্ত্রী নারগিস ফারহানাকে নিয়ে আওয়ামীলীগের সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের মালিকানাধীন আবাসিক হোটেল ‘সায়মান হ্যারিটেজে’ অবকাশ যাপন করেন, যার বিল পরিশোধ করা হয় ১ লাখ ৬ হাজার টাকা। যা বোর্ড মিটিংয়ের
নামে বিল করা হয়েছে। অথচ সেখানে কোন বোর্ড মিটিং হয়নি। বোর্ড মিটিং এ এই খরচ গোপন করা হয়েছে।

ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্সের বিল পরিশোধ হাসপাতাল থেকে:

ইউনিয়ন হাসপাতালের মালিকানাধীন কোন বৈধ অস্ত্র না থাকলেও নুরুল হুদা ব্যক্তিগত বৈধ অস্ত্রের লাইসেন্স নেওয়ার জন্য হাসপাতাল থেকে নিয়েছেন আড়াই লাখ টাকা। এই অস্ত্রের ভাড়া হিসেবে প্রতিমাসে হাসপাতাল থেকে খরচ দেখিয়েছেন ৫০ হাজার টাকা করে, যা ১৫ মাসে দাঁড়ায় ৭ লাখ ৫০ হাজার টাকায়। ডিরেক্টরদের কাছ থেকে অনুমতি না নিয়ে গোপনে এসব টাকা হাসপাতাল থেকে
নিয়েছেন নুরুল হুদা।

ব্যক্তিগত গাড়ির তেল খরচ:

হাসপাতালের কোন গাড়ি না থাকলেও নুরুল হুদা ব্যক্তিগত গাড়ির তেলের বিল নেন হাসপাতাল থেকে। প্রতিমাসে তেল খরচ বাবদ প্রতিমাসে ৩৫ হাজার টাকা করে ১৬ মাসে হাসপাতাল থেকে তেল খরচ তুলেছেন ৫ লাখ ৬০ হাজার টাকা।

ইউনিয়ন হাসপাতালের গাড়ি না থাকায় ড্রাইভারও থাকবেনা এটাই স্বাভাবিক। কিন্তু নুরুল হুদা ব্যক্তিগত মালিকানাধীন গাড়ির ড্রাইভারের জন্য
প্রতিমাসে ২০ হাজার টাকা করে ১৬ মাসে সর্বমোট ৩ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেছেন হাসপাতাল থেকে। ডিরেক্টরদের কাছ থেকে অনুমতি না নিয়ে-
গোপনে এসব টাকা হাসপাতাল থেকে নিয়েছেন নুরুল হুদা।

বডিগার্ডের বিল পরিশোধ:

ভিআইপি বা সিআইপি না হয়েও ব্যক্তিগত বডিগার্ড রেখেছেন নুরুল হুদা। সেই বডিগার্ডের বেতন প্রতিমাসে ২০ হাজার টাকা করে হাসপাতাল থেকে ২৫ মাসে পরিশোধ করেছেন ৫ লাখ টাকা।

প্রতিষ্ঠালগ্ন থেকে ইউনিয়ন হাসপাতালের এমডি পদ কুক্ষিগত করে রাখেন নুরুল হুদা। তিনি এমডি পদের সম্মানী বাবদ প্রতিমাসে নেন ২ লাখ টাকা। কিন্তু এত
মোটা অংকের সম্মানী নিয়েও পেট ভরেনি নুরুল হুদার। প্রতিদিন আপ্যায়ন বিলের নামে ৫ হাজার টাকা করে নিতেন হাসপাতাল থেকে। সর্বশেষ গত ৪০০ দিনে ২০ লাখ টাকা আপ্যায়ন খরচ দেখিয়ে হাতিয়ে নিয়েছেন নুরুল হুদা। কোম্পানীর
ডিরেক্টরদের এ বিষয়ে কিছুই জানতে দেয়া হয়নি।

হাসপাতালের টাকায় বিদেশ ভ্রমণ:

নুরুল হুদা ভ্রমণ বিল বাবদ একবার ৩ লাখ টাকা এবং আরেকবার ২ লাখ ৪২ হাজার টাকা উত্তোলন করেন হাসপাতাল থেকে। এই টাকা দিয়ে তিনি মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ব্যক্তিগত ভ্রমণ করেছেন। কোম্পানীর ডিরেক্টরদের কাছ থেকে এসব খরচ গোপন রাখা হতো। বোর্ড মিটিং-এ কোন ডিরেক্টর এ প্রসংগে জানতে চাইলে বিভ্রান্তিমূলক উত্তর দিতেন নুরুল হুদা।

নিজের বাসার বিদ্যুৎ বিল:

নুরুল হুদা নিজের ব্যক্তিগত সকল প্রয়োজনীয়তা মিটিয়েছেন হাসপাতাল থেকে। গত প্রায় ২ বছরেরও বেশি সময় ধরে নিজের বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন হাসপাতাল থেকে।

কেনাকাটায় কমিশন বাণিজ্য:

হাসপাতালের যাবতীয় রিএজেন্ট ও যন্ত্রপাতিসহ বিভিন্ন কেনাকাটার একক নিয়ন্ত্রক ছিলেন দুর্নীতির দায়ে অপসারিত এমডি নুরুল হুদা। তার পছন্দের
ভেন্ডরদের কাছ থেকেই ইউনিয়ন হাসপাতাল ক্রয় করতেন। প্রতিটি ভেন্ডর প্রত্যেকটি পণ্যে তাকে বিভিন্ন অংকের কমিশন দিতেন, সেকারণে বাড়তি দাম
পরিশোধ করতে হতো হাসপাতালকে। কিন্তু নুরুল হুদা অপসারিত হওয়ার পর থেকে কমিশন বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে কেনাকাটায় বড় ধরণের ব্যয় কমে এসেছে।

উপর মহল ম্যানেজের কথা বলে কোটি কোটি টাকা লোপাট:

নুরুল হুদা বিভিন্নভাবে কৃত্রিম সংকট তৈরী করে রাখতেন। সেই কৃত্রিম সংকটে হাসপাতালকে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। কেউ বিরোধীতা করলে নানাভাবে হয়রানি এবং মেরে ফেলার হুমকি দিতেন তার পালিত সন্ত্রাসী ফয়সালসহ অন্যান্যরা। উপর মহল ম্যানেজের কথা বলে মোটা অংকের টাকা তুলে নিতেন নিয়মিত।

উল্লেখিত দুর্নীতি ও লোপাটের এই হিসাবগুলো গত দুই বছরের। এরমধ্যেও দুই বছরের পুরো দুর্নীতির চিত্র আসেনি। এর বাইরে আরো ৩ বছরের দুর্নীতির হিসাব তদন্তাধিন রয়েছে। হাসপাতালের নিয়োগকৃত স্বাধীন অডিট ফার্মের অডিট প্রতিবেদন চূড়ান্তভাবে সম্পন্ন হলে নুরুল হুদার দুর্নীতির ভয়াবহ চিত্র
বেরিয়ে আসবে। আমরা হাসপাতালের পক্ষ থেকে তার আর্থিক কেলেঙ্কারির বিরুদ্ধে
আইনগত পদক্ষেপ নেবো।

স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে- বিভিন্ন ভুয়া খাত দেখিয়ে তিনি এত বিপুল টাকা উত্তোলন করলেন কিভাবে? বর্তমান ডিরেক্টর (ফিন্যান্স) জনাব, আল মামুন কোম্পানীর শুরু থেকেই একই পদে আছেন। বিভিন্ন বেনামি বিল উত্তোলনের বিষয়ে কয়েকবার বাঁধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সরকারের এসব দোসররা সার্বক্ষণিক অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী দ্বারা সজ্জিত থাকতেন। হাসপাতালে তার পালিত সন্ত্রাসীদের নিয়মিত যাতায়াত ছিলো। কয়েকবার যখন তিনি বাঁধা দেওয়ার চেষ্টা করেন তখন অস্ত্রের মুখে ভয়ভীতি
দেখান। প্রায় সময় ভীতিকর পরিবেশ তৈরী করে রাখতেন, যাতে মুখ খোলার সাহস না করে। বিষয়টি নিয়ে একাধিক পরিচালক ও দায়িত্বশীলদের জানালে তারাও মুখ খুলতে পারেনি।

নুরুল হুদার আশ্রয়ে হাসপাতালে যুবলীগ নেতার মদের আসর:

নুরুল হুদা তার ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য হাসপাতালের পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের ক্ষমতায়িত
করতেন। এই ক্যাডার বাহিনীর সদস্যদের বিভিন্ন পদে বসাতেন। সেরকমই একজন
যুবলীগ নেতা আব্দুল্লাহ আল ফয়সাল। নুরুল হুদার আশ্রয়ে থেকে ফয়সাল
হাসপাতালের বিভিন্ন কক্ষে মদের আসর বসাতেন। মধ্যরাতে পালস চেক করার নামে নার্সদের ডেকে পাঠাতেন। ফয়সালের হাতে অনেক নারীকর্মী যৌন নির্যাতনের শিকার হয়েছেন, যা গণমাধ্যমে প্রকাশিতও হয়েছে। হাসপাতালের গঠিত তদন্ত কমিটিও এসবের প্রমাণ পেয়েছে।

৮ লাখ টাকার দেনাদার থেকে কোটিপতি:

নুরুল হুদা ইউনিয়ন হাসপাতালে উদ্যোক্তা শেয়ারহোল্ডার হিসেবে যোগ দেয়ার আগে কক্সবাজার শহরের ডিজিটাল হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে  সেন্ট্রাল হাসপাতাল
নামের আরেকটি প্রতিষ্ঠানের পরিচালক হয়েছিলেন। ওই দু’টি প্রতিষ্ঠান থেকে আর্থিক কেলেংকারির অভিযোগে তাকে বের করে দেওয়া হয়। পরে ২০১৯ সালের দিকে যখন ইউনিয়ন হাসপাতালের প্রাথমিক কার্যক্রম শুরু হয় তখন সেখানে উদ্যোক্তা
শেয়ারহোল্ডার হিসেবে অংশীদার হন। সে সময় নুরুল হুদার কোন সম্পদ তো ছিলইনা, উল্টো প্রায় ৮ লাখ টাকার দেনা নিয়ে ঘুরছিলেন।  মাত্র ৫ বছরের
ব্যবধানে সেই নুরুল হুদা এখন কোটি কোটি টাকার সম্পদের মালিক। আমাদের জানামতে, এই মুহুর্তে নুরুল হুদার রয়েছে কক্সবাজার শহরের উমে মার্কেটের পেছনে প্রায় ২৬০০ বর্গফুটের দুটি ফ্ল্যাট, সায়মান হেরিটেজের পাশে একর্ড হোল্ডিংয়ে প্রায় ২৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট, কলাতলীতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত প্রায় ১৩৮৪ বর্গফুটের একটি ফ্ল্যাট, শহরের এসএম পাড়ায় কয়েক বিঘা জমি, নাইক্ষ্যংছড়িতে অর্গানিক ফার্মে বিনিয়োগ,
নাইক্ষ্যংছড়িতে গ্রীণভ্যালী নামক বাগানে বিনিয়োগ, মেরিগোল্ড হ্যাচারিতে কয়েক কোটি টাকা বিনিয়োগ, কলাতলী এলাকায় এম এম ট্রেডিং নামে হ্যাচারি
ক্যামিকেলের দোকান ও এক্স-ট্রায়াল নামের অর্ধকোটি টাকা মূল্যের গাড়ি।

নবনির্বাচিত এমডি আবদুল্লাহ আল মুকিত চৌধুরী আসলে কে?

নুরুল হুদা তার অপপ্রচারে উল্লেখ করেছেন বর্তমান এমডি আব্দুল্লাহ আল মুকিত চৌধুরী জোরপূর্বক পদটি দখল করেছেন। যা ডাহা মিথ্যা এবং হাস্যকর।
প্রকৃত সত্য হলো, ইউনিয়ন হাসপাতাল ২০১৯ সালে যাত্রা শুরু করলেও ২০১৬ সালের প্রথম পরিকল্পনার সময় যেক’জন বিনিয়োগকারী বিনিয়োগ করেন তার মধ্যে আব্দুল্লাহ আল মুকিত চৌধুরী একজন। মুকিত তিন দফায় বিনিয়োগের ২০ লাখ টাকা পরিশোধ করেন। এরমধ্যে প্রথম দফায় ৫ লাখ টাকা পরিশোধ করেন ২০১৬ সালের ১৫ অক্টোবর, দ্বিতীয় দফায় পরিশোধ করেন ২০১৮ সালের ১০ এপ্রিল ৫ লাখ টাকা এবং সর্বশেষ পরিশোধ করেন ২০২২ সালের ৮ ডিসেম্বর ১০ লাখ টাকা। হাসপাতাল শুরুর পর থেকে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিলেন। কিন্তু আওয়ামী ফ্যাসিস্টরা লুটপাট করার পথ সুগম রাখার জন্য তাকে সামনে আসতে দেয়নি। সর্বশেষ ৫ আগস্টের পর সাবেক এমডি নুরুল হুদার নেতৃত্বে ২৫তম
বোর্ড সভায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয় জনাব আবদুল্লাহ আল মুকিতকে। পরে গত ২৭তম মাসিক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এমডি হিসেবে নির্বাচিত করে পরিচালনা পর্ষদ। তিনি কোন রাজনীতির সাথে সম্পৃক্ত নয়।

ছাত্র আন্দোলন দমাতে হুদার ভূমিকা:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নুরুল হুদা আন্দোলন দমাতে আর্থিকভাবে সহযোগিতা করেন আওয়ামীলীগকে। একইসাথে তার লাইসেন্সধারী অস্ত্রও ছাত্র আন্দোলনে ব্যবহারের অভিযোগ রয়েছে। সংবাদ মাধ্যমে এসব খবর ফলাও করে প্রচারিত হয়েছে।

ছাত্র আন্দোলন দমাতে গিয়ে আহত হওয়া সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি সন্ত্রাসী রিফাতের চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা করার অভিযোগও রয়েছে নুরুল হুদার বিরুদ্ধে।

নুরুল হুদা একজন স্বাস্থ্যখাতের চিহ্নিত মাফিয়া, প্রতারক ও অর্থ আত্মসাতকারী। তার ফাঁদে পড়ে অনেক বিনিয়োগকারীর স্বপ্ন বিলীন হয়েছে। আয়নাবাজি করে নিজে এক টাকাও বিনিয়োগ না করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। যেমনটা করেছেন- ডিজিটাল এবং সেন্ট্রাল হাসপাতালে। তাই তার ভুল ও মিথ্যা তথ্যে বিভ্রান্ত হওয়ার পূর্বে আপনারা দয়া করে একবার ইউনিয়ন, ডিজিটাল এবং সেন্ট্রাল হাসপাতালে খোঁজ নেবেন, তাহলে জানতে পারবেন- নুরুল হুদা একজন কতবড় প্রতারক, দুর্নীতিবাজ ও অর্থ আত্মসাতকারী।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন-  ইউনিয়ন হসপিটাল কক্সবাজার পিএলসি’র চেয়ারম্যান এডভোকেট তবারক হোসাইন, উপদেষ্টা সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নছরুল্লাহ, ভাইস চেয়ারম্যান জুনাইদ কাদের, ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহ আল মুকিত চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খোরশেদ আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহ জাহান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বেলাল উদ্দিন, ডিরেক্টরএইচআর এডভোকেট মোসলেম উদ্দিন ভুঁইয়া, ডিরেক্টর ফিন্যান্স আল মামুন,ডিরেক্টর অপারেশন এনামুল হক, ডিরেক্টর মার্কেটিং এন্ড প্রমোশন মোয়াজ্জেম হোসাইন সাকিল, ডিরেক্টর মেহেদী হাসান মুন্না, ডিরেক্টর নুরুল হক জিয়া, ডিরেক্টর মাহবুব মোর্শেদ, বদরমোকাম জামে মসজিদের প্রতিনিধি নুরুল হক চকোরী।

]]>
https://coxsbazarshomachar.com/2025/02/24/%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be/feed/ 0