চকরিয়া – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Tue, 01 Sep 2026 17:55:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.8 চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত https://coxsbazarshomachar.com/2026/09/01/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%aa%e0%a7%ae%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%aa/ https://coxsbazarshomachar.com/2026/09/01/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%aa%e0%a7%ae%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%aa/#respond Tue, 01 Sep 2026 17:55:33 +0000 https://coxsbazarshomachar.com/?p=3980 মোঃ মনিরুল আমিন

বর্ণাঢ্য র‍্যালি,আলোচনা সভা আর তৃণমূল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চকরিয়ায় মুখর হয়ে উঠেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দলের ঐক্য বজায় রেখে আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি নুরুল ইসলাম হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন চকরিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মোবারক আলী।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এস এম আবুল হাসেম চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়জী,চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম।

আলোচনা সভায় বক্তারা বলেন,আজ ১ লা সেপ্টেম্বর,প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দীর্ঘ দুই দশক পর মুক্ত,গণতান্ত্রিক ও স্বাধীন পরিবেশে,জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় দায়িত্বে থেকে এই ঐতিহাসিক দিনটি উদযাপন করছি। আজকের এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,আধুনিক বাংলাদেশের স্থপতি,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধা জানাচ্ছি ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে,যার আপোষহীন সংগ্রাম আমাদের অন্ধকার সময়ে পথ দেখিয়েছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অভিভাবক, মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে,যার দূরদর্শী নেতৃত্বে সব ষড়যন্ত্র ছিন্ন করে বাংলাদেশ আজ আলোর পথে। দীর্ঘ স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। এই বিজয়ের মুহূর্তে আমাদের আরও নম্র হতে হবে।

বক্তারা বলেন,কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া-মাতামুহুরী) আসনের সংসদ সদস্য,স্বরাষ্ট্রমন্ত্রী জননেতা সালাউদ্দিন আহমদ এর স্পষ্ট নির্দেশ দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি কোনো ধরনের অহংকার,ক্ষমতার অপব্যবহার বা শৃঙ্খলাভঙ্গ বরদাশত করা হবে না। আপনাদের জনগণের সুখে-দুঃখে পাশে থেকে প্রমাণ করতে হবে যে,বিএনপিই এদেশের প্রকৃত জনবান্ধব ও কল্যাণকামী রাজনৈতিক দল।

বক্তারা আরও বলেন,রাজপথের যেকোনো ষড়যন্ত্র আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা করব। একই সাথে,আগামী দিনের স্থানীয় সরকার নির্বাচনগুলোর জন্য আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে। তৃণমূল পর্যায় থেকে যোগ্য ও ত্যাগী নেতাদের সামনে এনে দলকে আরও সুসংগঠিত করতে হবে। দলীয় নির্দেশ মেনে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী সামাজিক কর্মসূচি,বিশেষ করে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ অভিযান সফল করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন-চকরিয়া পৌরসভা বিএনপি সিনিয়র সহ-সভাপতি এম গিয়াসউদ্দিন,চকরিয়া উপজেলা বিএনপি সাবেক যুগ্ম-আহবায়ক অধক্ষ্য এস এম মন্জুর,চকরিয়া পৌরসভা বিএনপি সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন,চকরিয়া উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল কাঁকনসহ বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচির শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি,সমৃদ্ধি,বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

]]>
https://coxsbazarshomachar.com/2026/09/01/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%aa%e0%a7%ae%e0%a6%a4%e0%a6%ae-%e0%a6%aa/feed/ 0
দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ https://coxsbazarshomachar.com/2026/08/31/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2026/08/31/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be/#respond Mon, 31 Aug 2026 17:04:59 +0000 https://coxsbazarshomachar.com/?p=3976 মোঃ কামাল উদ্দিনঃ

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আলমগীর চৌধুরীকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলাগুলো হলো, ২০১৩ সালে ছাত্রদল নেতা মিজানুর রহমান হত্যা এবং ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চকরিয়ায় ইজিবাইক (টমটম) গাড়ি পোড়ানোর ঘটনায় করা মামলা।

সোমবার (৩১ আগস্ট) আদালতে নেওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় তার শুনানি স্থগিত করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এর আগে রোববার (৩০ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে চকরিয়া পৌর শহরের সায়মা প্লাজা থেকে আলমগীর চৌধুরীকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চকরিয়ায় সহিংসতার অংশ হিসেবে ইজিবাইক (টমটম) গাড়ি পোড়ানোর ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় আলমগীর চৌধুরীকে ১১৯ নম্বর আসামি করা হয়েছে। সোমবার ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়।

অন্যদিকে ২০১৩ সালের ২৫ অক্টোবর চকরিয়া পৌরশহরে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় ছাত্রদল নেতা মিজানুর রহমান নিহত হন। এ ঘটনায় সাবেক সংসদ সদস্য, মেয়রসহ ১৭৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। ওই মামলায়ও আলমগীর চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর আলমগীর চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের রাউজানে হত্যা, চকরিয়ায় ইজিবাইক (টমটম) পোড়ানো এবং বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা হয়। এসব মামলার কয়েকটিতে তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন বলে জানিয়েছেন তার ভাই বিটু।

বিটু বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন মামলায় আমার ভাইকে আসামি করা হয়। এসব মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।

এদিকে চকরিয়া পৌরসভার নিজপানখালী এলাকার এক বাসিন্দার করা বিশেষ ক্ষমতা আইনের মামলাতেও আলমগীর চৌধুরী আসামি রয়েছেন। পরিবারের দাবি, ওই মামলার বাদী আদালতে আপসনামা দিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, আটকের সময় আলমগীর চৌধুরী সায়মা প্লাজায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বসে ছিলেন। রাত সোয়া ৯টার দিকে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আলমগীর চৌধুরীর শ্যালক ও ব্যবসায়ী মোহাম্মদ সোহেল বলেন, শনিবার রাতে তার ঢাকায় যাওয়ার কথা ছিল। গাড়িতে ওঠার আগে সায়মা প্লাজায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। রাত সোয়া ৯টার দিকে হঠাৎ পুলিশ এসে তাকে নিয়ে যায়।

সোমবার আদালতে নেওয়ার পর অসুস্থ বোধ করেন আলমগীর চৌধুরী। এতে তার শুনানি স্থগিত করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, উচ্চ আদালত থেকে জামিন পেলেও নিম্ন আদালতে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করে প্রেস জামিন নেওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি। তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে একটি টমটম পোড়ানো এবং অপরটি মিজান হত্যা মামলা। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

]]>
https://coxsbazarshomachar.com/2026/08/31/%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be/feed/ 0
চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত https://coxsbazarshomachar.com/2026/08/30/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b6%e0%a7%83%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96%e0%a6%b2%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2026/08/30/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b6%e0%a7%83%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96%e0%a6%b2%e0%a6%be/#respond Sun, 30 Aug 2026 04:21:42 +0000 https://coxsbazarshomachar.com/?p=3968 মনিরুল আমিনঃ

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিনের সাংগঠনিক পদ ও পদবি স্থগিত করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) চকরিয়া উপজেলা বিএনপির এক জরুরি সিদ্ধান্তে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক এবং সাধারণ সম্পাদক এম মোবারক আলী যৌথভাবে এই সিদ্ধান্ত অনুমোদন করেন। দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়,মালুমঘাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিনের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ উঠছিল। এসব কর্মকাণ্ড দলের স্থানীয় চেইন অব কমান্ড এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করছিল।

সার্বিক পরিস্থিতি ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করে এবং দলের বৃহত্তর স্বার্থ বিবেচনা করে উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্ব তাঁর পদ স্থগিতের চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এবং সাধারণ সম্পাদক এম মোবারক আলী এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিক রাজনৈতিক সংগঠন। দলের ভেতর কেউ শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। দলীয় আদর্শ ও সাংগঠনিক স্বার্থ রক্ষা আমাদের প্রধান দায়িত্ব। সেই বিবেচনা থেকেই যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে মোঃ হেলাল উদ্দিনের সাংগঠনিক সম্পাদকের পদ স্থগিত করা হলো।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে আরও বলেন,দলের ভাবমূর্তি বজায় রাখতে এবং শৃঙ্খলা জোরদার করতে যেকোনো স্তরের নেতাকর্মীর বিরুদ্ধে এ ধরনের কঠোর এবং আপসহীন অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।

]]>
https://coxsbazarshomachar.com/2026/08/30/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b6%e0%a7%83%e0%a6%99%e0%a7%8d%e0%a6%96%e0%a6%b2%e0%a6%be/feed/ 0
খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা https://coxsbazarshomachar.com/2026/08/30/%e0%a6%96%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2026/08/30/%e0%a6%96%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0/#respond Sun, 30 Aug 2026 03:25:03 +0000 https://coxsbazarshomachar.com/?p=3965 জিয়াউল হক জিয়াঃ
দীর্ঘ কয়েক বছর অপেক্ষার পরে উৎসাহ,উদ্দীপনা ও উৎসমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো” চকরিয়া উপজেলার খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটির নির্বাচন।
শনিবার (২৯ আগষ্ট) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খুটাখালী ইউনিয়ন পরিষদের হলরুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।রাত ৮টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা সমবায় অফিসার ও প্রিজাইডিং অফিসার মোঃ রমিজ উদ্দিন।
তিনি বলেন-হৈ-চৈ বিহীন উৎসবমুখর পরিবেশে,প্রার্থী,ভোটার,সমর্থকদের উৎসাহ,উদ্দীপনার মাধ্যমে অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ করা হয়েছে।খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা মন্ডিলদের সার্বিক সহযোগিতায়,সহকারী প্রিজাইডিং অফিসার,পুলিশ,আনসার,পরিষদের চেয়ারম্যান,ইউপি সদস্য ও সাংবাদিক,সচেতন মহলের আন্তরিকতায় স্বতঃস্ফূর্ত মনে ভোটারেরা ভোটাধিকার প্রয়োগ করেন।তাই আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটির নির্বাচন বিজয়ী হলেন যারা,তারা হলেন-বিনাপ্রতিদ্বন্ধনিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন-বেলাল উদ্দিন,সহ-সভাপতি-শাহাব উদ্দিন কোম্পানি,সেক্রেটারী-শীষ মোহাম্মদ রাশেল,সহ-সেক্রেটারী-আরাফাতুল ইসলাম,অর্থ সম্পাদক-মোহাম্মদ ইউনুস,প্রচার ও দপ্তর সম্পাদক-সাউদ মোহাম্মদ খামিছ।এতে সদস্য নির্বাচিত হয়েছেন-মোহাম্মদ ইলিয়াস,মোঃ নজরুল ইসলাম,খোরশেদ আলম,আবু তাহের,হাবিবুর রহমান।

]]>
https://coxsbazarshomachar.com/2026/08/30/%e0%a6%96%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা https://coxsbazarshomachar.com/2026/08/23/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac/ https://coxsbazarshomachar.com/2026/08/23/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac/#respond Sun, 23 Aug 2026 16:27:21 +0000 https://coxsbazarshomachar.com/?p=3955 নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার মালিকানাধীন জমি দখলের উদ্দেশ্যে দোকানঘর নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (২১ আগস্ট) রাত ২টার দিকে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বাসটার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জমির দাবিদার জামাল উদ্দিন (৫৫) শনিবার বিকেলে চকরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি চকরিয়া পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ও প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকানের চাচা।

অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ২টার দিকে চকরিয়া পৌর বাসটার্মিনাল সংলগ্ন কোচপাড়া মৌজায় হাছু মিয়া গং এর মালিকানাধীন জমিতে স্থানীয় এখেলাছ মিয়ার ছেলে জসিম উদ্দিন (৪০) ও তার ভাই মো. রুবেল (৩৫)-এর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল টিনের ছাউনি ও বেড়া দিয়ে দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন। খবর পেয়ে জমির দাবিদার জামাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জামাল উদ্দিনের দাবি, ওই জমি তাদের পৈতৃক ওয়ারিশি সম্পত্তি। দীর্ঘদিন ধরে তারা জমিটি ভোগদখল করে আসছেন। জমির রেকর্ডপত্র ও সরকারি খাজনা পরিশোধের কাগজপত্রও তাদের কাছে রয়েছে। তবে অভিযুক্তদের ওই জমিতে কোনো স্বত্ব বা দখল নেই বলে দাবি করেন তিনি।

জামাল উদ্দিন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ওই জমি ভোগদখল করে আসছি। আমার ভাতিজা পৌরসভা বিএনপির নেতা শহিদুল ইসলাম ফোরকান সম্প্রতি ওমরাহ পালন করতে সৌদি আরবে গেলে সেই সুযোগে গভীর রাতে লোকজন নিয়ে এসে দোকানঘর নির্মাণের চেষ্টা করা হয়। আমরা বাধা দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আমরা জমি দখলের চেষ্টা বন্ধসহ আইনগত প্রতিকার চাই।’

এদিকে অভিযোগ অস্বীকার করে জসিম উদ্দিন বলেন, ‘ওই সম্পত্তি আমরা ওয়ারিশসূত্রে পেয়েছি। নিজেদের সম্পত্তিতেই দোকানঘর নির্মাণ করছি। এখানে জবরদখলের কোনো ঘটনা ঘটেনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘রাতের আঁধারে জমি দখলের একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

]]>
https://coxsbazarshomachar.com/2026/08/23/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac/feed/ 0
খুটাখালী-উত্তর হারবাং-হারবাং-বরইতলী-কাকারা ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা https://coxsbazarshomachar.com/2026/08/14/%e0%a6%96%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82-%e0%a6%b9%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2026/08/14/%e0%a6%96%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82-%e0%a6%b9%e0%a6%be/#respond Fri, 14 Aug 2026 14:42:31 +0000 https://coxsbazarshomachar.com/?p=3942 জিয়াউল হক জিয়াঃ
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজারের চকরিয়া উপজেলার ৫টি ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক এম মোবারক আলী’র যৌথ সিদ্ধান্তে দুইজনেরই রিয়েল এফবি আইডি থেকে খুটাখালী,উত্তর হারবাং,হারবাং,বরইতলী ও কাকারা ইউনিয়ন বিএনপির আংশিক কমিটির ঘোষণা দেওয়া হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যেভাবে কমিটি ঘোষণা করেন,তা নিম্নে হুবুহু উল্লেখ করা হলো-
বাংলাদেশ জাতীয়তবাদী দল -বিএনপি ,চকরিয়া উপজেলা শাখার আওতাধীন পাঁচটি ইউনিয়নের আংশিক কমিটি
চকরিয়ার উপজেলার সভাপতি এনামুল হক এবং সাধারণ সম্পাদক মোবারক আলী যৌথ সিদ্ধান্তে ঘোষনা করা হয় ।
খুটাখালী ইউনিয়ন বিএনপির আংশিক কমিটির সভাপতি-১।ডাক্তার শফিউল আলম শফি ২। সাধারণ সম্পাদক আকতার কামাল ৩। সাংগঠনিক সম্পাদক-আরফাত কামাল জিকু।
উত্তর হারবাং ইউনিয়ন বিএনপির আংশিক কমিটির
১।সভাপতি-এডভোকেট আব্দুর সবুর বাহাদুর
২।সাধারণ সম্পাদক- ইলিয়াস ভুট্টো
৩।সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
হারবাং ইউনিয়ন বিএনপির আংশিক কমিটির
১। সভাপতি-শফিউল আজম
২। সিঃ সহ-সভাপতি- বেলাল উদ্দিন
৩।সাধারণ সম্পাদক-সেলিম উদ্দিন (মেডিসিন)
৪।সাংগঠনিক সম্পাদক- ১ মাহাফুজুর রহমান
৫।সাংগঠনিক সম্পাদক-২ মোহাম্মদ মিল্কি।
বরইতলীর ইউনিয়ন বিএনপির আংশিক কমিটির
১। সভাপতি-শাহিন মুরাদ
২।সাধারণ সম্পাদক-এডভোকেট মঈনুল আমিন ঈমু
৩।সাংগঠনিক সম্পাদক-আলমগীর হোসেন মেম্বার
কাকারা ইউনিয়ন বিএনপির আংশিক কমিটির
১। সভাপতি-মাওলানা মোহাম্মাদ আলী
২।সিনিয়র সহ সভাপতি ঃ-জনাব, জয়নাল আবেদীন
৩।সাধারণ সম্পাদক-মাহাবুব রশিদ
৪।সাংগঠনিক সম্পাদক-শওকত ওসমান
৫।সাংগঠনিক সম্পাদক-মোহাম্মদ আইয়ুব।
উপরের উল্লিখিত কমিটির নেত্বৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে, উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে জমা দেওয়ার জন্য অনুরোধ ক্রমে নির্দেশ দেওয়া হলো।
কমিটি ঘোষণা করার পর ৫ ইউনিয়নে আনন্দ উল্লাস করেছেন কিছু নেতাকর্মীরা আর কিছু নেতাকর্মী ও সমর্থকেরা হতাশায় নিমজ্জিত হয়ে নীরব,নিস্তব্ধতায় সময় কাটাচ্ছেন।তবে দলের সিদ্ধান্তের বাহিরে কিছু করা সাহস পাচ্ছেন না আশাতীত নেতাকর্মীরা।

]]>
https://coxsbazarshomachar.com/2026/08/14/%e0%a6%96%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%89%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82-%e0%a6%b9%e0%a6%be/feed/ 0
বরইতলী ইউনিয়ন বিএনপির পুনরায় সাধারণ সম্পাদক এডভোকেট মইনুল আমিন https://coxsbazarshomachar.com/2026/08/14/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%87%e0%a6%a4%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa/ https://coxsbazarshomachar.com/2026/08/14/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%87%e0%a6%a4%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa/#respond Fri, 14 Aug 2026 11:17:03 +0000 https://coxsbazarshomachar.com/?p=3940 নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন বিএনপির পুনরায় সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক ছাত্রনেতা এডভোকেট মইনুল আমিন।

তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা,সাবেক এই ছাত্রদল ও যুবদল নেতার সততা,নিষ্ঠা এবং কঠিন সময়ে দলের প্রতি আনুগত্যের পুরস্কার হিসেবে তাকে পুনরায় এই গুরুত্বপূর্ণ দায়িত্বে সমাসীন করেছেন বলে মনে করছেন বরইতলী ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।

এডভোকেট মইনুল আমিন হুট করে আসা কোনো নেতা নন,বরং রাজপথের লড়াকু সৈনিক। তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে। চকরিয়া পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হিসেবে তিনি শিক্ষাঙ্গনে দলের আদর্শ বিস্তারে এবং আন্দোলন- সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে ছাত্ররাজনীতির পাট চুকিয়ে তিনি যুবসমাজে বিএনপির বার্তা পৌঁছে দিতে চকরিয়া উপজেলা যুবদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এই দায়িত্ব গুলো তিনি পালন করেছেন ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ের মধ্যে।

ছাত্রদল ও যুবদলের এই দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তিনি ২০২২ সালে প্রথম বার বরইতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

রাজনীতির পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও তিনি বরইতলী ইউনিয়নের এক কৃতি সন্তান। অত্যন্ত সফলতার সঙ্গে উচ্চশিক্ষা সম্পন্ন করে তিনি আইন পেশায় যুক্ত হন। বর্তমানে তিনি কক্সবাজার জেলা জজ আদালতের একজন স্বনামধন্য আইনজীবী এবং সম্প্রতি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নং-২ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) হিসেবে মনোনীত হয়েছেন। তার এই শিক্ষাগত যোগ্যতা ও আইনি মেধা বরইতলী বিএনপিসহ চকরিয়ার সাংগঠনিক কার্যক্রমকে আইনি ও রাজনৈতিকভাবে শক্তিশালী করতে দীর্ঘ সময় ধরে ভূমিকা রাখছে।

তিনি উত্তর বরইতলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালনের মাধ্যমে বরইতলী ইউনিয়নে শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে যখন বিএনপির নেতা-কর্মীরা একের পর,এক মিথ্যা মামলা, হামলা ও নির্যাতনের শিকার হচ্ছিলেন,তখন বরইতলী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কাঠামো ধরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করেন এডভোকেট মইনুল আমিন।

তিনি শত প্রতিকূলতা,জেল-জুলুম ও প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে সক্রিয় থেকেছেন। একজন আইনজীবী হিসেবে ইউনিয়নের অসহায় ও নির্যাতিত নেতাকর্মীদের বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে আগলে রেখেছেন।

কঠিন দুঃসময়েও দলের কোনো কর্মসূচি থেকে পিছপা হননি এবং নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে সার্বক্ষণিক নেতৃত্ব দিয়েছেন।

তাকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করার পর বরইতলী ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

পুনরায় দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এডভোকেট মইনুল আমিন বলেন,দল আমার অতীত ছাত্ররাজনীতি,যুবদলের ত্যাগ ও শিক্ষার সঠিক মূল্যায়ন করেছে। অতীতে যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে বরইতলী বিএনপির জন্য কাজ করেছি,ভবিষ্যতেও বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমার রাজনৈতিক অভিভাবক জননেতা সালাউদ্দিন আহমদ এর হাতকে শক্তিশালী করতে এবং বরইতলী ইউনিয়ন বিএনপিকে চকরিয়ার মধ্যে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।

]]>
https://coxsbazarshomachar.com/2026/08/14/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%87%e0%a6%a4%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa/feed/ 0
যুগান্তর চকরিয়া প্রতিনিধি মনসুর মহসিনের মা আর নেই https://coxsbazarshomachar.com/2026/08/13/%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf/ https://coxsbazarshomachar.com/2026/08/13/%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf/#respond Thu, 13 Aug 2026 11:12:33 +0000 https://coxsbazarshomachar.com/?p=3937 নিজস্ব প্রতিবেদকঃ

দৈনিক যুগান্তরের চকরিয়া উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক নেতা আবুল মনসুর মো. মহসিনের মা আলহাজ্বা সাফেয়া বেগম সাকেরা (৬৮) আর নেই। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমা সাফেয়া বেগম সাকেরা চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা ইউপি সদস্য (এমইউপি) ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, চার ছেলে, ১০ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৫ সন্তানের জননী ছিলেন।

মরহুমা ফাঁসিয়াখালী ইউনিয়নের মিসমত আলী পাড়ার বাসিন্দা। তাঁর বাবা ছিলেন ডুলাহাজারার বীর মুক্তিযোদ্ধা মরহুম মাস্টার এন ইসলাম আহমদ। স্বামী আলহাজ্ব মাস্টার আবুল কাসেম ফারুক প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।

সাফেয়া বেগম সাকেরা ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের এমইউপি হিসেবে দায়িত্ব পালনের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও টানা দুই বছর দায়িত্ব পালন করেন। তিনি স্থানীয় বিভিন্ন সামাজিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

মরহুমার জ্যেষ্ঠ ছেলে দৈনিক যুগান্তরের চকরিয়া উপজেলা প্রতিনিধি ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া উপজেলা শাখার সভাপতি আবুল মনসুর মো. মহসিন। তাঁর অন্য ছেলেরা হলেন ব্যবসায়ী আবুল হাসনাত মো. রুবেল, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মারুফ এবং সৌদি আরবপ্রবাসী ইঞ্জিনিয়ার আবুল কায়েস মো. হিরু।

মরহুমা সাফেয়া বেগম সাকেরার নামাজে জানাজা শুক্রবার (১৪ আগস্ট) বাদ জুমা ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

]]>
https://coxsbazarshomachar.com/2026/08/13/%e0%a6%af%e0%a7%81%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf/feed/ 0
চকরিয়ার খুটাখালীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত-৪,আহত-৫ https://coxsbazarshomachar.com/2026/08/13/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2026/08/13/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/#respond Thu, 13 Aug 2026 10:09:04 +0000 https://coxsbazarshomachar.com/?p=3934 জিয়াউল হক জিয়াঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ৪জন নিহত ও ৫জন যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছেন।
বৃহস্পতিবার ( ১৩ আগষ্ট) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের উপজেলার খুটাখালী ইউনিয়নস্হ নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
নিহতেরা হলেন-মোঃ জসিম উদ্দিন(২৫) উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকার মৃত মতিউর রহমান ছেলে।তিনি মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল মৃত্যু বরণ করেন। মোঃ রফিক(২৮) ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকার মৃত আবুল কাশেম ছেলে।মোঃ শাহেদ(২৭) উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিয়াপাড়া এলাকার মৃত মঞ্জুর আলম ছেলে ও মোঃ জিয়াবুল হক(২৫) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়ন নতুন অফিস এলাকার
আমিনুল হকের ছেলে।ওরা তিনজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

এসময় গুরুতর আহত হয়েছেন- জিয়াবুল হক(৪০) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস মাদ্রাসা পাড়া আব্দুল সামাদের ছেলে। মোঃ সরোয়ার(১৯) একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী এলাকার সৈয়দ আলমের ছেলে। সৈয়দ আলম(৫০) একই এলাকার আলী মিয়ার ছেলে। মোঃ দেলোয়ার হোসেন(৩৫) খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকার বদরুদ্দোজার ছেলে ও সৈয়দ করিম(৩০) টেকনাফ উপজেলার কিরনতলী এলাকার
মোঃ রহমত করিমের ছেলে।এদের কিছু সদর হাসপাতাল আর কিছু মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
র্দুঘটনার সত্যতা নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে থানার সাব-ইন্সুপেক্টর শামসুজ্জামান।তিনি জানান-বৃহস্হতিবার ভোর সাড়ে ৬টার দিকে নাম্বার বিহীন চার চাকার জিটু গাড়ীটি যাত্রী নিয়ে চকরিয়া দিকে আসছিল।এসময় কক্সবাজারমুখি যাত্রীবাহি এসি লাল-সবুজে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে জিটু গাড়ীটির ছাদ ছিঁড়ে নিচে পড়ে যায় আর গাড়ীটি দুমড়ে-মুচড়ে গিয়ে গাড়ীটির চালক সহ ৮যাত্রী গুরুতর আহত হয়।তাৎক্ষণিক খবরটি পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্হানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে,কিছু সদর হাসপাতালে আর কিছু খ্রীষ্ট্রান হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।চিকিৎসাকালে ৪জন যাত্রী মারা যান আর বাকী ৫জন চিকিৎসাধিন রয়েছেন।র্দুঘটনা কবলিত গাড়ীগুলো জব্দ করা হয়েছে।তবে এসি বাসের চালক,হেলপার কাউকে পাওয়া যায়নি।এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

]]>
https://coxsbazarshomachar.com/2026/08/13/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/feed/ 0
শহীদ আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ের ফলাফল বিপর্যয় : পাসের হার ২৯.২৫ শতাংশ https://coxsbazarshomachar.com/2026/08/11/%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6/ https://coxsbazarshomachar.com/2026/08/11/%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6/#respond Tue, 11 Aug 2026 14:57:59 +0000 https://coxsbazarshomachar.com/?p=3925 মোঃ নাজমুল হুদা, লামাঃ চকরিয়ার দূর্গম জনপথ বমু বিলছড়ি ইউনিয়ন একমাত্র মাধ্যমিক বিদ্যালয় বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ের এবারের SSC পরীক্ষার ফলাফল নিঃসন্দেহে অত্যন্ত হতাশাজনক। এই ফলাফল শুধু বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য নয়, পুরো এলাকার মানুষের জন্যও বেদনাদায়ক ও বিব্রতকর বলে জানিয়েছেন সচেতন মহল।

সূত্র জানায়, এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। প্রকৃতপক্ষে শহীদ আবদুল হামিদ উচ্চ বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা এত বেশি নয়। বিভিন্ন বিদ্যালয়ের অকৃতকার্য শিক্ষার্থী এবং স্বীকৃতিহীন বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বিদ্যালয়ের নামে SSC পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার কারণে বিদ্যালয়টির ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে বলে অভিযোগ রয়েছে। আরও অত্র বিদ্যালয়ে নানাবিধ অনিয়ম ও দূর্নীতিতে নিমজ্জিত রয়েছে।

কেন এবং কোন প্রেক্ষাপটে বিদ্যালয় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিতে সম্মত হলেন, সেটি তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন। কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদার সঙ্গে এমন সিদ্ধান্তের সম্পর্ক কতটা গভীর, সেটি অবশ্যই ভেবে দেখা প্রয়োজন।

আমার নিজেরও এই বিদ্যালয়ের সঙ্গে খুব অল্প সময়ের একটি সম্পর্ক তৈরি হয়েছিল। সেই স্বল্প সময়ে কিছু দুঃখজনক ও বেদনাদায়ক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, যা আজও আমার কাছে কষ্টের। সেই অভিজ্ঞতার আলোকে আমার মনে হয়েছে, শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা প্রদান এবং তাদের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মধ্যে যে মাত্রার আন্তরিকতা ও দায়িত্ববোধ থাকা প্রয়োজন, তা সবসময় আমি অনুভব করিনি।

একটি বিদ্যালয় শুধু পরীক্ষার ফলাফল প্রকাশের জায়গা নয়। একটি বিদ্যালয়ের প্রকৃত সাফল্য নির্ভর করে তার শিক্ষার্থীরা কী শিখছে, শিক্ষকরা কতটা আন্তরিকতার সঙ্গে পড়াচ্ছেন, শিক্ষার্থীদের প্রতি কতটা নজর দেওয়া হচ্ছে এবং তাদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানটি কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করছে তার ওপর।

অত্র এলাকার কয়েকজন সচেতন মহল জানান, আমরা নিশ্চিতভাবে বলতে পারি, এই এলাকার কোনো মানুষই কোনোভাবেই এই বিদ্যালয়ের খারাপ চান না। আমরা চাই, শহীদ আবদুল হামিদ উচ্চ বিদ্যালয় আমাদের এলাকার গর্ব ও সম্মানের প্রতীক হয়ে উঠুক।

আরও ভুল থাকলে সংশোধন হোক, ঘাটতি থাকলে তা পূরণ হোক। আন্তরিকতার অভাব থাকলে তা ফিরিয়ে আনা হোক।

এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল মোস্তফা ফলাফল বিপর্যয়ল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এবারেন “এসএসসি রেজাল্ট নিয়ে আমি খুবই মর্মাহত। প্রচেষ্টা কোন ঘাটতি ছিল না। তবুও রেজাল্ট মাত্র ২৯.২৫ শতাংশ। ৫ ই আগষ্টের পর থেকে শিক্ষার্থীরা লেখাপড়ায় উদাসীন হয়ে গেছে,সাথে যুক্ত হয়েছে গার্ডিয়ানদের অবহেলা। শুধু আমাদের না, সারা দেশে রেজাল্ট বিপর্যয় হয়েছে। ”

এ বিষয়ে বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটি মনজুরুল কাদের বলেন, এবারের SSC ফলাফলকে শুধুমাত্র কয়েকজন শিক্ষার্থীর ব্যর্থতা হিসেবে দেখলে চলবে না। বরং এটিকে আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির একটি সুযোগ হিসেবে দেখা উচিত।

]]>
https://coxsbazarshomachar.com/2026/08/11/%e0%a6%b6%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a6-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6/feed/ 0