টেকনাফ – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Mon, 27 Apr 2026 12:18:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.8 টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার https://coxsbazarshomachar.com/2026/04/27/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8/ https://coxsbazarshomachar.com/2026/04/27/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8/#respond Mon, 27 Apr 2026 12:18:29 +0000 https://coxsbazarshomachar.com/?p=3505 স্টাফ রিপোর্টার,কক্সবাজারঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় নৌ-বাহিনীর অভিযানে বিদেশি রাইফেল,গোলাবারুদ সহ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নৌ-বাহিনীর দেওয়া ব্রিফিংনে এমন তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গোপন সংবাদে জানতে পেরে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স ‘সোয়াডস’সহ দু’টি আভিযানিক দল ভোররাতে টেকনাফের হ্নীলা ইউপির ফুলের ডেইল এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টো সাইফুলের সহযোগী এম. দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশী চালালে বিদেশি ২টি জি-৩ রাইফেল, ১টি এমএ-১ রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড খালি কার্তুজ সহ পাচারের উদ্দেশ্যে মজুদ করা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করার পরে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

]]>
https://coxsbazarshomachar.com/2026/04/27/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8/feed/ 0
কক্সবাজারে ‘সিনহা স্মৃতিফলক’ উদ্বোধন করলেন সেনাপ্রধান https://coxsbazarshomachar.com/2025/02/28/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf/ https://coxsbazarshomachar.com/2025/02/28/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf/#respond Fri, 28 Feb 2025 03:44:26 +0000 https://coxsbazarshomachar.com/?p=2735 কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুরে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের স্মরণে নির্মিত ‘সিনহা স্মৃতিফলক’ উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিওনের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই স্মৃতিফলক উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাপ্রধান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের যথাযথ আইন অনুযায়ী দ্রুতবিচার নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার করেন তিনি।

কক্সবাজারের ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, প্রয়াত মেজর সিনহার মা ও বোন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাবের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে দায়িত্বরত পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। তিনি ২০০৩ সালের ২১ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীতে ৫১তম বিএমএ লং কোর্সে যোগদান করেছিলেন। পরবর্তী সময়ে ২০০৪ সালের ২২ ডিসেম্বর কমিশন লাভ করেন। চাকরিজীবনে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্য ছিলেন। তিনি ২০১৩ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভোরি কোস্টে দায়িত্ব পালন করেন।

সূত্র : দৈনিক সমকাল

]]>
https://coxsbazarshomachar.com/2025/02/28/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf/feed/ 0
মিয়ানমারের গুলিতে বাংলাদেশী জেলে নিহত https://coxsbazarshomachar.com/2024/10/10/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2024/10/10/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be/#respond Thu, 10 Oct 2024 11:37:25 +0000 https://coxsbazarshomachar.com/?p=2044

প্রতিনিধি, টেকনাফ থেকে :

সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া বাংলাদেশি ফিশিং ট্রলারকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে মিয়ানমারের নৌ বাহিনী। এতে এক জেলের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও ৩ জেলে। এ ছাড়া এ ঘটনায় ৪টি ট্রলারসহ একাধিক জেলেকে ধরে নিয়ে যাওয়ারও অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দাদের মালিকানাধীন ট্রলারে এ ঘটনা ঘটে। পরে বৃহম্পতিবার (১০ অক্টোবর) দুপুরে অপহরণকৃতদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রলার মালিকরা। তাদের টেকনাফ পৌঁছাতে ৪ ঘণ্টার বেশি সময় লাগবে।

নিহত মো. ওসমান শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি শাহপরীর দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কম্পানির মালিকাধিন ট্রলারের জেলে। আহত ৩ জেলেও ওই ট্রলারের। তবে তাদের নাম ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

ট্রলার মালিকরা জানিয়েছেন, বুধবার দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগরের মোহনায় এই ঘটনা ঘটে।

ধরে নিয়ে যাওয়া ৪টি ট্রলারের মালিকরা হলেন শাহপরীর দ্বীপের মিস্ত্রীপাড়ার মুসলিম মিয়ার ছেলে মতিউর রহমান, মৃত আলী হোছেনের ছেলে আবদুল্লাহ, তার ভাই আতা উল্লাহ, উত্তরপাড়ার ছৈয়দ মাঝির ছেলে মো. আছেম। এই ৪টি ট্রলারে ৬০ জন মাঝি-মাল্লা রয়েছে।

ট্রলার মালিক সাইফুল বলেন, সাগরে মাছ ধরার সময় হঠাৎ করে মিয়ানমারের নৌ বাহিনীর সদস্যরা ধাওয়া করে গুলিবর্ষণ করে। এরপর ৫টি ট্রলারসহ মাঝি-মাল্লাদের ধরে নিয়ে মিয়ানমারে নিয়ে যায়। যেখানে তার মালিকানাধীন ট্রলারে গুলিবিদ্ধ ৪ জনের মধ্যে একজন মারা যান। বৃহস্পতিবার ওই ট্রলারটি ছেড়ে দিয়েছে। নিহত এবং আহত জেলেদের নিয়ে ট্রলারটি শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে যাত্রা দিয়েছে। তবে এখনও ঘাটে এসে পৌঁছেনি। ট্রলার মালিক মতিউর রহমান জানান, ধরে নিয়ে যাওয়া ট্রলার ও মাঝি-মাল্লাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নিহতকে নিয়ে ট্রলারটি ঘাটে পৌঁছলে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, বিষয়টি নানাভাবে শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/10/10/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be/feed/ 0
টেকনাফ সদরের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়া গ্রেফতার https://coxsbazarshomachar.com/2024/09/09/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2024/09/09/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/#respond Mon, 09 Sep 2024 07:02:38 +0000 https://coxsbazarshomachar.com/?p=1703 অনলাইন ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকা থেকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতারকৃত শাহজাহান মিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে, যার একটি ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে রয়েছে মাদক কারবারের অভিযোগও।

ইতিপূর্বেও তিনি ৫০হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার মামলায় বেনাপোল হয়ে ভারতে পালানোর সময় গ্রেফতার হয়েছিলেন।

 

]]>
https://coxsbazarshomachar.com/2024/09/09/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/feed/ 0
টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্যহাতির মৃত্যু https://coxsbazarshomachar.com/2024/08/16/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b9/ https://coxsbazarshomachar.com/2024/08/16/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b9/#respond Fri, 16 Aug 2024 10:37:08 +0000 https://coxsbazarshomachar.com/?p=1325 প্রতিনিধি, টেকনাফ থেকে ::

কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট’ হয়ে একটি বন্যহাতির মৃত্যু হয়েছে। একটি বসত ঘরে চড়াও হলে বিদ্যুতের তারে জড়িয়ে হাতিটির মৃত্যু ঘটে।

শুক্রবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৫ টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোনারপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সরওয়ার আলম। মৃত হাতিটি পুরুষ জাতের এবং আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর।

স্থানীয়দের বরাতে সরওয়ার আলম বলেন, শুক্রবার ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কোনারপাড়ায় স্থানীয় গহীন পাহাড় থেকে একটি বন্যহাতি খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে। একটি হাতিটি জনৈক মো. হোসেনের বসতভিটায় এলে আচমকা মাটিতে পড়ে গিয়ে ছটফট করতে থাকে। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ঘটনাস্থলে যান। এসময় স্থানীয়রা সেখানে হাতিটিকে তার প্যাঁচানো অবস্থায় বিদ্যুতের শকের আগুন দেখতে পায়। পরে গৃহকর্তার ঘরে বিদ্যুতের সুইচ বন্ধ করে দেন। এক পর্যায়ে হাতিটি মারা যায়।

বনবিভাগের এ কর্মকর্তা বলেন, সকালে স্থানীয়দের কাছ থেকে খবরটি শোনার বনবিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থলে কিছু বৈদ্যুতিক তার পাওয়া গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শক লেগে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সরওয়ার আলম জানান, হাতিটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে স্থানীয় ভেটেনারি সার্জন বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। তার পৌঁছে ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি জানান, হাতিটি মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগের সংশ্লিষ্টতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাতিটির ময়নাতদন্ত শেষে স্থানীয়ভাবে মাটিতে পুঁতে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান সরওয়ার।

]]>
https://coxsbazarshomachar.com/2024/08/16/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%b9/feed/ 0
টেকনাফে মিয়ানমার বর্ডার গার্ডের ১৩ সদস্য আটক https://coxsbazarshomachar.com/2024/08/15/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2024/08/15/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0/#respond Thu, 15 Aug 2024 02:04:38 +0000 https://coxsbazarshomachar.com/?p=1302 প্রতিনিধি, টেকনাফ থেকে:

মিয়ানমারের বর্ডার গার্ড (বিজিপি) এর ১৩ সদস্যকে টেকনাফে আটক করা হয়েছে। মায়ানমারের রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের আওতাধীন রামু সেক্টরের অধীনস্থ টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকা বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকায় টহল জোরদার করা করেছে।

সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তায় বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা টহল পরিচালনা করছে ও সোচ্চার রয়েছে। এছাড়া সীমান্তের যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, আজ (১৪ আগস্ট) মায়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর ১৩ জন বিজিপি সদস্যকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় আটক করা হয়েছে। উক্ত বিজিপি সদস্যদের বিজিবি’র তত্ত্বাবধানে নিরাপদ হেফাজতে নেয়া হয়েছে।

এছাড়াও বিজিবি’র কাছে ইতিপূর্বে আটককৃত ১১০ জন এবং ১৪ আগস্ট ১৩ জনসহ সর্বমোট ১২৩ জন বিজিপি সদস্যকে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। অতি শিগগিরই তাদেরকে মায়ানমার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হবে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/08/15/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
টেকনাফে ২৯ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২ https://coxsbazarshomachar.com/2024/08/11/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%af-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac/ https://coxsbazarshomachar.com/2024/08/11/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%af-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac/#respond Sun, 11 Aug 2024 13:40:47 +0000 https://coxsbazarshomachar.com/?p=1210

প্রতিনিধি, টেকনাফ থেকে ::

টেকনাফে অভিযান চালিয়ে ২৯ কেজিরও বেশি বিভিন্ন প্রকার স্বর্ণালংকারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক বাজারমূল্য আটাশ কোটি পঁচাত্তর লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে (ট্রেজারি শাখায়) জমা করা হয়েছে।

আটককৃতরা হলেন উখিয়ার ১৩ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত লিয়াকত আলীর ছেলে ইয়াহিয়া খান (৪৫) ও মায়ানমার মংডু সুইজা এলাকার মৃত মীর আহমেদের ছেলে আনোয়ার সাদেক (৪০)।

শনিবার (১০আগস্ট) বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ রবিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন খবর পেয়ে উপজেলা হ্নীলা ইউনিয়নের উত্তর ফুলের ডেইল নামক গ্রামে মিয়ানমার হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা স্বর্ণের একটি বড় চালান একটি বাড়িতে মজুদ রেখেছে। পরে অভিযান চালায় বিজিবি সদস্যরা।

এ সময় সন্দেহভাজন দুজন স্বর্ণ পাচারকারীকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এসময় একটি ঘরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২৯.১৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য আটাশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা।

]]>
https://coxsbazarshomachar.com/2024/08/11/%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ab%e0%a7%87-%e0%a7%a8%e0%a7%af-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac/feed/ 0
বাংলাদেশে অনুপ্রবেশকালে নৌকা ডুবি, ৯ রোহিঙ্গার মরদেহ উদ্ধার https://coxsbazarshomachar.com/2024/08/06/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2024/08/06/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87/#respond Tue, 06 Aug 2024 12:38:35 +0000 https://coxsbazarshomachar.com/?p=1134 প্রতিনিধি, টেকনাফ থেকে ::

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘাতের জেরে আবারও বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। অনুপ্রবেশের সময় টেকনাফ উপকূলে রোহিঙ্গা বহনকারী একটি নৌকা ডুবির ঘটনা ঘটে।

এতে এ পর্যন্ত শিশুসহ নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২২ জন। নিহতের মধ্যে তিনজন শিশু, চারজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে দুইজনকে।

৬ আগস্ট, মঙ্গলবার দুপুর ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ও রাজারছড়া পয়েন্ট সাগরে এ দুর্ঘটনা ঘটে।

টেকনাফ সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রশিদ বলেন, মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে পালিয়ে আসার সময় টেকনাফে সাগরে নৌকা ডুবির ঘটনায় নয়জন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রশাসনের নির্দেশনা অনুসারে ক্যাম্পে থাকা স্বজনদের কাছে নিহতদের মরদেহগুলো হস্তান্তরের প্রস্তুতি চলছে। ডুবে যাওয়া নৌকায় ৩১ জন রোহিঙ্গা ছিল বলে জানা গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় নয়জনের মরদেহ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তারা বিজিবি হেফাজতে রয়েছে বলে জানা গেছে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/08/06/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%81%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87/feed/ 0
বাংলাদেশে বিজিপি’র আরও ২৮ সদস্য আশ্রয় নিয়েছে https://coxsbazarshomachar.com/2024/06/11/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a8/ https://coxsbazarshomachar.com/2024/06/11/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a8/#respond Tue, 11 Jun 2024 17:18:54 +0000 https://coxsbazarshomachar.com/?p=842 নাফ নদী অতিক্রম করে মিয়ানমার থেকে টেকনাফের সাবরাং সীমান্ত দিয়ে অস্ত্রসহ বিজিপির আরও ২৮ জন সদস্য বিজিবি’র কাছে আশ্রয় নিয়েছে।

মঙ্গলবার (১১ জুন) এসব সদস্য আত্মসমর্পণের পর বিজিবি হেফাজতে নিয়েছে।

সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, নাফ নদী সীমান্ত দিয়ে কাঠের ট্রলারযোগে অস্ত্রসহ বিজিপির ২৮ জন সদস্য পালিয়ে আসে। পরে বিজিবির সদস্যরা মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির এসব সদস্যদের হেফাজতে নিয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের বরাতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, তারা সীমান্তে টহলরত বিজিবির সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে আশ্রয় প্রার্থনা করে। এ সময় অস্ত্রসহ তাদের বিজিবি সদস্যরা হেফাজতে নিয়েছে।

বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিরা প্রশাসনের কাছে অবহিত করলে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও কোস্টগার্ডের সংশ্লিষ্টদের জানানো হয়। বিজিপির এসব সদস্যদের হেফাজতে নেওয়ার পর বিজিবির দমদমিয়া বিওপিতে রাখা হয়েছে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/06/11/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b0%e0%a6%93-%e0%a7%a8/feed/ 0
মিয়ানমারের কারাগার থেকে ফিরলেন ৪৫ বাংলাদেশি https://coxsbazarshomachar.com/2024/06/09/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2024/06/09/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87/#respond Sun, 09 Jun 2024 08:40:29 +0000 https://coxsbazarshomachar.com/?p=802 অনলাইন ডেস্ক :

মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৪৫ বাংলাদেশি।

শনিবার বিকেল ৫টায় দেশটির রাখাইন রাজ্যের সিতওয়ে থেকে একটি জাহাজে করে তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন। রবিবার সকালে দেশে ফেরেন তারা। তাদের অধিকাংশই কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।

শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমারের উইংয়ের মহাপরিচালক মিয়া মো. মাঈনুল কবির বলেন, মিয়ানমার নৌবাহিনীর জাহাজ ইউএমএস চিন ডুইন ভোরে ৪৫ বাংলাদেশিকে নিয়ে কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে। এই জাহাজে করেই মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জের ধরে পালিয়ে আসা দেশটির ১৩৪ জন বিজিপি ও সেনাসদস্য ফেরত যাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৪৫ বাংলাদেশি বিভিন্ন সময় মিয়ানমারের বাহিনীর হাতে আটক হন। পরে তারা বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন।

]]>
https://coxsbazarshomachar.com/2024/06/09/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87/feed/ 0