পেকুয়া – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Sun, 02 Aug 2026 14:54:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.8 জুলাই গণ-অভ্যুত্থান দিবসে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের ৭ দিনের কর্মসূচি:কবর জিয়ারত https://coxsbazarshomachar.com/2026/08/02/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%97%e0%a6%a3-%e0%a6%85%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8/ https://coxsbazarshomachar.com/2026/08/02/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%97%e0%a6%a3-%e0%a6%85%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8/#respond Sun, 02 Aug 2026 14:53:23 +0000 https://coxsbazarshomachar.com/?p=3913 সংবাদ বিজ্ঞপ্তি:

জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে জেলার শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি পালন করেছে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার।

রবিবার (২ আগস্ট) সকালে দ্বীপ উপজেলা মহেশখালীর কালারমারছরায় পৌঁছেন সাংবাদিক নেতৃবৃন্দ। সেখানে প্রথমে শহীদ তানভীর ছিদ্দিকীর পিতাসহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর শহীদের কবর জিয়ারতে অংশ নেন। সাংবাদিক নেতৃবৃন্দকে কাছে পেয়ে এলাকাবাসী তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। বিশেষ করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বাহিনীর জুলুম নির্যাতন থেকে পরিত্রাণ পেতে প্রশাসন ও সাংবাদিক নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করেন। এ সময় শহীদ তানভীরের পিতা বাদশাহ সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুরে পেকুয়া মেহেরনামা এলাকায় চিরশায়িত জুলাই গণঅভ্যুত্থানে প্রথম সারির যোদ্ধা ও চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবরের পাশে গিয়ে আবেগপ্রবণ হয়ে যান সাংবাদিক নেতৃবৃন্দ। কবর জিয়ারত, দোয়া ও মোনাজাতে শরীক হন স্থানীয় সংবাদকর্মীরাও।

বাদ যুহর চকরিয়ার ফাঁসিয়াখালী ছরারকুল বায়তুর রহমান জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে চিরসমাহিত শহীদ আহসান হাবীবের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় শহীদের পিতা মোহাম্মদ হেলাল উদ্দিন ও ছোট ভাই রায়হান হাবীব উপস্থিত ছিলেন। খুনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা।

বিকালে যান শহীদ নুরুল আমিন ও নুরুল মোস্তফার এলাকা ঈদগাঁও। শহীদের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের হাতে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

দিনব্যাপী কর্মসূচিতে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সহসভাপতি কামাল হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিবেদক শামসুল হক শারেক, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, ক্রীড়া সম্পাদক এম আর মাহবুব, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ছৈয়দ আলম, প্রেসক্লাবের সদস্য মোয়াজ্জেম হোসেন শাকিল, ইমাম খাইর, ইব্রাহিম খলিল মামুন, বিজয় টিভির প্রতিনিধি এএইচ সেলিম উল্লাহ, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, সাংবাদিক ইউনিয়নের সদস্য নুরুল আমিন হেলালী যমুনা টিভির প্রতিনিধি এহসান আল কুতুবীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত ৭ দিনের কর্মসূচির আজ চতুর্থ দিনে জুলাই গ্রাফিতি অংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ৪ আগস্ট খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ৫ আগস্ট সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ।

এসব কর্মসূচিতে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

]]>
https://coxsbazarshomachar.com/2026/08/02/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%97%e0%a6%a3-%e0%a6%85%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b8/feed/ 0
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্ঠায় পেকুয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় আট কোটি টাকার বরাদ্দ https://coxsbazarshomachar.com/2026/07/03/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a/ https://coxsbazarshomachar.com/2026/07/03/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a/#respond Fri, 03 Jul 2026 13:18:07 +0000 https://coxsbazarshomachar.com/?p=3801 জিয়াউল হক জিয়াঃ

কক্সবাজারের পেকুয়া উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের অনাবাসিক ভবন,শ্রেণীকক্ষ সংকট নিরসন কল্পে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থ বছরের বরাদ্দ থেকে অবকাঠামোগত উন্নয়নের জন্য ৭ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন দিয়েছেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো.মেহেদী ইকবাল স্বাক্ষরিত পৃথক-পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে।
বরাদ্দ পাওয়া শিক্ষা প্রতিষ্ঠান হলেন- উজানটিয়া জুনিয়র হাইস্কুলে নতুন একাডেমিক ভবন নির্মাণে ৩ কোটি টাকা, মগনামা উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণে ১ কোটি ৭৫ লাখ টাকা এবং শিলখালী উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণে ৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
উজানটিয়ার বাসিন্দা ও পেকুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হানিফ চৌধুরী বলেন, উজানটিয়া জুনিয়র হাইস্কুলে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও আধুনিক ভবনের অভাবে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছিল। নতুন ভবন নির্মাণ ও সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উন্নত ও নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত হবে বলে তিনি আশা করছেন।
শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম বলেন,বিদ্যালয়ের অবকাঠামোগত সংকট আমাদের অন্যতম বড় সমস্যা ছিল।স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদের প্রচেষ্টায় এবার স্কুলটি পেল ৩ কোটি টাকার এ বরাদ্দ বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। নতুন ভবন পাওয়ার সংবাদে শিক্ষার্থীদের মাঝে খুশির আমেজ বয়েছে।তাই স্বরাষ্ট্র মন্ত্রী প্রতি অশেষ কৃতজ্ঞতা
জানিয়েছেন তিনি।
পেকুয়া কিংস্টোন স্কুলের পরিচালক মো.নুরুল আমিন বলেন, পেকুয়ার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে এ বরাদ্দ অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত।শিক্ষা প্রতিষ্ঠান বরাদ্দ দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রী প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

]]>
https://coxsbazarshomachar.com/2026/07/03/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a/feed/ 0
সালাহ উদ্দিন আহমদ উপকূল, সংগ্রাম ও প্রত্যাবর্তনের কাব্য … https://coxsbazarshomachar.com/2026/06/30/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%95%e0%a7%82%e0%a6%b2-%e0%a6%b8/ https://coxsbazarshomachar.com/2026/06/30/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%95%e0%a7%82%e0%a6%b2-%e0%a6%b8/#respond Tue, 30 Jun 2026 09:56:38 +0000 https://coxsbazarshomachar.com/?p=3784 বাংলাদেশের রাজনীতি কেবল দল, নির্বাচন কিংবা ক্ষমতার পালাবদলের ইতিহাস নয়; এটি ভূগোল, জনপদ, রাষ্ট্রচিন্তা এবং মানুষের দীর্ঘ সামাজিক অভিজ্ঞতারও ইতিহাস। সেই ইতিহাসের ভেতরেই সালাহ উদ্দিন আহমদের রাজনৈতিক যাত্রাকে পাঠ করা যায়। তাঁর জীবনকে কেবল একজন রাজনীতিকের ব্যক্তিগত কাহিনি হিসেবে নয়, বরং উপকূলীয় জনপদ থেকে জাতীয় রাজনীতিতে উত্তরণের একটি অভিজ্ঞতা হিসেবেও দেখা সম্ভব।

বঙ্গোপসাগরের বাতাস মানুষকে দুটি শিক্ষা দেয়। প্রথমটি—ঝড় অনিবার্য। দ্বিতীয়টি—কোনো ঝড়ই চিরস্থায়ী নয়। উপকূলের মানুষের কাছে এটি কেবল প্রকৃতির ভাষা নয়; এটি সামাজিক স্থিতি, অভিযোজন এবং পুনর্গঠনেরও এক দর্শন। ১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজারের পেকুয়ার সিকদারপাড়ায় সালাহ উদ্দিন আহমদের জন্ম সেই ভূগোলে, যেখানে প্রতিকূলতার সঙ্গে সহাবস্থানই জীবনযাপনের নিয়ম।
শিলখালী উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষা তাঁর চিন্তার দুটি ভিন্ন ভিত্তি নির্মাণ করে। একটি রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামোকে বোঝার ভিত্তি। অন্যটি সমাজের বাস্তবতাকে বোঝার অভিজ্ঞতা। বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে তিনি রাষ্ট্রকে ভেতর থেকে দেখেন। পরে প্রশাসনিক জীবন ছেড়ে সক্রিয় রাজনীতিতে আসেন। এই রূপান্তর কেবল পেশাগত নয়; রাষ্ট্র পরিচালনা ও জনঅংশগ্রহণের দুটি ভিন্ন পরিসরের মধ্যকার একটি স্থানান্তরও বটে।
১৯৯৬ সালে জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাঁর জাতীয় রাজনৈতিক অধ্যায়ের সূচনা ঘটে। পরবর্তী সময়ে সংসদ সদস্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। কক্সবাজার অঞ্চলের যোগাযোগ, অবকাঠামো এবং পেকুয়াকে স্বতন্ত্র উপজেলা হিসেবে প্রতিষ্ঠার ইতিহাসে তাঁর ভূমিকা বিভিন্ন গবেষণা ও জনআলোচনায় উল্লেখিত হয়েছে। এই অভিজ্ঞতাগুলো স্থানীয় উন্নয়ন, বিকেন্দ্রীকরণ এবং আঞ্চলিক প্রশাসন নিয়ে বৃহত্তর আলোচনারও অংশ।
তাঁর রাজনৈতিক জীবন সরলরৈখিক ছিল না। আন্দোলন, নির্বাচন, প্রশাসনিক দায়িত্ব, কারাবাস এবং দীর্ঘ আইনি প্রক্রিয়া—প্রতিটি অভিজ্ঞতা তাঁর রাজনৈতিক পথচলাকে ভিন্ন মাত্রা দিয়েছে। ২০০৭ থেকে ২০০৯ সালের বন্দিজীবন এবং ২০১৫ সালে নিখোঁজ হওয়ার পর শিলংয়ে তাঁর অবস্থান বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ইতিহাসের আলোচিত ঘটনাগুলোর মধ্যে স্থান পেয়েছে। এসব ঘটনা নিয়ে রাজনৈতিক ব্যাখ্যা ভিন্ন হতে পারে, কিন্তু রাষ্ট্র, আইন, নাগরিক অধিকার এবং রাজনৈতিক সংকটের সম্পর্ক নিয়ে আলোচনায় এগুলোর গুরুত্ব অস্বীকার করা যায় না।
একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে মূল্যায়নের ক্ষেত্রে তাৎক্ষণিক জনপ্রিয়তা যথেষ্ট নয়। রাজনৈতিক তাত্ত্বিক Max Weber ক্ষমতাকে বৈধতা, প্রতিষ্ঠান ও নেতৃত্বের সম্পর্কের মধ্যে বিশ্লেষণ করেছিলেন। অন্যদিকে Hannah Arendt দেখিয়েছেন, রাজনীতির কেন্দ্রে থাকে জনপরিসর, বিতর্ক এবং অংশগ্রহণ। এই দৃষ্টিকোণ থেকে কোনো দীর্ঘ রাজনৈতিক জীবনকে কেবল পদ বা নির্বাচনী ফলাফল দিয়ে নয়, বরং তার প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা, সংকট মোকাবিলা এবং জনপরিসরে উপস্থিতির মধ্য দিয়েও পড়া যায়।
ইতিহাস শেষ পর্যন্ত কোনো ব্যক্তিকে একমাত্রিকভাবে বিচার করে না। ইতিহাস একই সঙ্গে অর্জন, সীমাবদ্ধতা, বিতর্ক, সিদ্ধান্ত এবং সময়ের সাক্ষ্য সংরক্ষণ করে। সেই অর্থে সালাহ উদ্দিন আহমদের রাজনৈতিক যাত্রাও বাংলাদেশের বহুমাত্রিক রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায়। তাঁর জীবন নিয়ে চূড়ান্ত মূল্যায়ন সময়ের হাতে ন্যস্ত থাকবে। ইতিহাস, তার নিজস্ব গতিতে, সেই মূল্যায়নের সাক্ষ্য বহন করবে।
আজ ৩০ জুন , এই কিংবদন্তী রাজনীতিকের জন্মদিন। জীবনের নতুন বছরে তাঁর সুস্বাস্থ্য কামনা করি। দেশের জন্য তাঁর অভিজ্ঞতা ও প্রজ্ঞা ইতিবাচক অবদান রাখুক—এই প্রত্যাশা রইল।

মাহমুদ দিদার ঃ চলচ্চিত্রকার, এক্টিভিস্ট

]]>
https://coxsbazarshomachar.com/2026/06/30/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%95%e0%a7%82%e0%a6%b2-%e0%a6%b8/feed/ 0
পেকুয়ায় বৃদ্ধ আবু তাহেরকে হত্যার দায়ে তিনজনের বিরুদ্ধে মামলা https://coxsbazarshomachar.com/2026/06/29/%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%81-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2026/06/29/%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%81-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87/#respond Mon, 29 Jun 2026 14:55:36 +0000 https://coxsbazarshomachar.com/?p=3781 জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের পেকুয়ায় গৃহবধূর পরকীয়ার বলি হয়ে খুন হওয়া বৃদ্ধ আবু তাহের (৬৫) হত্যাকান্ডে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের ছেলে মোঃ তারেক।
ঘটনার ৭২ ঘন্টার পরে রবিবার (২৮ জুন) রাতে এজাহারে পেয়ে নথিভুক্তের মাধ্যমে মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে।
নিহত-বৃদ্ধ আবু তাহের (৬৫) উপজেলার মগনামা ইউনিয়নের হারুণ মাতবরপাড়া মৃত আব্দু সাত্তারের ছেলে।
মামলার আসামীরা হলেন-মোঃ সিফাত (২৭) একই এলাকার পুরাতর বহদ্দাপাড়ার নুর হোসেনের ছেলে ও মোঃ বাহাদুর (৩০) একই এলাকার শাহ আলমের ছেলে। অপরজনের নাম পরে জানানো হবে বলে বাদীপক্ষ জানিয়েছেন।
মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেন পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান সুমন।তিনি বলেন,মগনামায় বৃদ্ধ আবু তাহের হত্যাকান্ডে তিনজনকে আসামী করে, নিহতের ছেলে মো.তারেক বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন।এজাহারটি রেকর্ড করা হয়েছে আর এজাহারভুক্ত আসামীদের ধরতে পুলিশ মাঠে রয়েছেন।আশা করছি তাদেরকে আটক করে আদালতে সোপর্দ্দ করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনেও তদন্ত অব্যাহত রয়েছে।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার (২৬ জুন) রাতে মগনামা ইউনিয়নের হারুণ মাতবরপাড়া এলাকায় পূর্বের পুত্রবধূর পরকিয়া বলি হয়ে খুন হওয়া বৃদ্ধ আবু তাহেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
হত্যার বিষয়ে নিহতের মালেয়শিয়া প্রবাসীর ছেলে ওমর ফারুক কায়সার ভিডিও বার্তায় জানান,আমার স্ত্রী তৈয়বা বেগমের পরকীয়ার কারণে আমার আব্বুকে সিফাত ও সহযোগীরা পরিকল্পিত ভাবে গিয়ে খুন করেছেন।আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।

]]>
https://coxsbazarshomachar.com/2026/06/29/%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%81-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87/feed/ 0
পেকুয়ায় এস আলম আর সিএনজির মুখোমুখি সংঘর্ষে হতাহত-৬ https://coxsbazarshomachar.com/2026/06/15/%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%9c/ https://coxsbazarshomachar.com/2026/06/15/%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%9c/#respond Mon, 15 Jun 2026 16:02:01 +0000 https://coxsbazarshomachar.com/?p=3731 জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের পেকুয়ায় এস আলম আর সিএনজির গাড়ীর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) সকালে চট্টগ্রামের আনোয়ারা হয়ে পেকুয়া,মাতামূহুরী-বদরখালী-মহেশখালীর যাতায়াত এবিসি সড়কের উপজেলার টইটং বাষ্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মাতামুহুরি উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়ি টিক্কা এলাকার বাসিন্দা হাসান আলী (৬৫) এবং সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার শৈলজানা এলাকার আফজাল সরকার (৪৫)।
আহতরা হলেন-পেকুয়ার হরিণাপাড়ি এলাকার সিরাজ (৪২),মোঃ শাহেদ (২২),পাখি বেগম (৫৫) ও মোঃ রামিম (১০)।
স্থানীয় প্রত্যক্ণদর্শীরা-সকালে চট্টগ্রামগামী একটি সিএনজি ও বিপরীতমূখী এস আলম গাড়ী ঘটনাস্থল টইটং বাজার এলাকায় পৌঁছার সাথে-সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সিএনজি গাড়ী দুমুড়ে-মুচড়ে যায়।দুই গাড়ীর মুখোমুখি সংঘর্ষের ফলে হতাহত হন ৬জন লোক।এমতাবস্থায় প্রত্যক্ষদর্শীরা তাদেরকে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রার্থমিক চিকিৎসা শেষে আশংকাজনক হওয়ায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।চট্টগ্রামে পৌঁছার পূর্বেই দুইজন লোক মারা গেছেন।
দুর্ঘটনার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনায় জড়িত বাস ও সিএনজি জব্দ করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন,সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করে দেন।র্দুঘটনা কবলিত গাড়ী জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।এবিষয়ে দোষক্রুটি চিহ্নিত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্হা নেওয়া হবে।

]]>
https://coxsbazarshomachar.com/2026/06/15/%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%b8-%e0%a6%86%e0%a6%b2%e0%a6%ae-%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%9c/feed/ 0
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ পেকুয়া পৌরসভা ঘোষণায় আনন্দ শোভাযাত্রা https://coxsbazarshomachar.com/2026/05/24/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4/ https://coxsbazarshomachar.com/2026/05/24/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4/#respond Sun, 24 May 2026 13:42:49 +0000 https://coxsbazarshomachar.com/?p=3639 সমাচার রিপোর্টঃ

কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরকে পৌরসভায় রূপান্তর করায় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পেকুয়া শহিদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পেকুয়া বাজারের পশ্চিম প্রান্তে গিয়ে শেষ হয়। দুপুর থেকে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা শোভাযাত্রায় আসতে শুরু করেন। বিকেলে শোভা যাত্রা শুরু হলে এক কিলোমিটারেরও বেশী রাস্তা জুড়ে ছিলো মানুষের উপস্থিতি।

কারো হাতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেস্টুন আবার কারো হাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে প্লেকার্ড। মিছিলে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক শ্রেণি পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ছফওয়ানুল করিম।

এসময় ছফওয়ানুল করিম বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে তার প্রমাণ পেকুয়াকে পৌরসভা ঘোষণা। মাতামুহুরীকে উপজেলা ঘোষণা।
তিনি আরো বলেন, সালাহউদ্দিন আহমদ কথা দিলে কথা রাখেন সেটা সবসময় প্রমাণিত। এই পৌরসভা গঠনের মধ্য দিয়ে পেকুয়ার মানুষের জীবনমানের পরিবর্তন হবে। তিনি পেকুয়াকে পৌরসভায় উন্নীত করায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,  বিএনপি নেতা ইউসুফ রুবেলসহ আরো অনেকে।

জানা যায়, গত ১৭ মে পেকুয়া সদর ইউনিয়নকে পেকুয়া পৌরসভা হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এই ঘোষণার পর পেকুয়াবাসীর মাঝে আনন্দের শেষ নেই।

]]>
https://coxsbazarshomachar.com/2026/05/24/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4/feed/ 0
পেকুয়ায় নির্বিচারের কাটা হচ্ছে পাহাড়,পাচার হচ্ছে মাটিঃভুমিধসের শঙ্কায় ৩টি পরিবার https://coxsbazarshomachar.com/2026/02/25/3428/ https://coxsbazarshomachar.com/2026/02/25/3428/#respond Wed, 25 Feb 2026 10:44:15 +0000 https://coxsbazarshomachar.com/?p=3428 স্টাফ রিপোর্টারঃ কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের জালিয়ার চাং গর্জনীয়া পাড়ায় দিনরাতে নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়,পাচার হচ্ছে সেই পাহাড়ী মাটি। পাহাড় কাটার ফলে জীবন ঝুঁকি সহ মাথা গোছার ঠাঁইয়ের শঙ্কায় অসহায় তিনটি পরিবার। এছাড়াও পাহাড় ধসের আতঙ্ক, ভাঙনের আশঙ্কা বিদ্যমান। গেল দুসপ্তাহ ধরে প্রতিটি রাতে স্কেভেটর দিয়ে পাহাড়ী মাটি কেটে পাচার করছেন প্রভাবশালী ৪/৫জন লোকের এক সিন্ডিকেট। তাদের দাপুটে ভয়ে মুখ খুলছেন না স্হানীয়রা।

ঝুঁকিতে বসবাসরত পরিবারগুলো হলো,আবদুল খালেক, আবদুল মালেক ও মোহাম্মদ সুইয়াবের পরিবার।
ভূক্তভোগী পরিবারের লোকজন জানান-অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচারের দায়ে বসত ঘরের চর্তুপাশে মাটি সরে যাচ্ছে। বর্ষায় কোনভাবে রক্ষা করা যাবেনা। ভুমিধস অনিবার্য। আমরা অসহায়,গরীব পরিবার হিসাবে ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ার আশঙ্কায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।
স্থানীয়রা জানান-ওমান প্রবাসী আমান উল্লাহ, আবু তাহের, বাচ্ছু, শাহাদাত ও ইসমাইল সহ কয়েকজন প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে পাহাড় নিধন প্রতিযোগিতায় নেমেছে।
বনবিভাগের দালাল অলী আহমদের মাধ্যমে টইটং বিট কর্মকর্তাকে ম্যানেজ করেই কাটা হচ্ছে পাহাড়।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তা এসব বিষয় অস্বীকার করলেও পাহাড় কাটা বন্ধে এ্যাকশন নিচ্ছেন না।
সরেজমিন দেখা গেছে, গর্জনীয়া পাড়ায় বিশাল আকৃতির একটি পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। মাটি কাটার কাজে একটি স্কেভেটর গাড়ি সেখানে রাখা হয়েছে। পাহাড় কাটার দৃশ্যটি দেখলে মনে হয় পাহাড়ের বুক ছিড়ে সরু রাস্তা বেরিয়ে গেছে। দুপাশে তিনটি পরিবার একপ্রকার ভাঙনের কিনারায় দাঁড়িয়ে মৃত্যুর প্রহর গুনছে।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, আমি টইটং বিট কর্মকর্তার সাথে আলাপ করে দেখব। যদি আমাদের রিজার্ভের জায়গা হয় তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

]]>
https://coxsbazarshomachar.com/2026/02/25/3428/feed/ 0
সালাহউদ্দিন আহমদ স্বাধীনতা উত্তরকালে কক্সবাজার জেলার প্রথম মন্ত্রী https://coxsbazarshomachar.com/2026/02/17/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%a6-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8/ https://coxsbazarshomachar.com/2026/02/17/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%a6-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8/#respond Tue, 17 Feb 2026 14:20:55 +0000 https://coxsbazarshomachar.com/?p=3416 কক্সবাজার সমাচার রিপোর্টঃ

স্বাধীনতার পর কক্সবাজারবাসী প্রথম একজন পূর্ণ মন্ত্রী পেয়েছেন। এর আগে বিগত ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে তাঁকে যোগাযোগ প্রতিমন্ত্রী নিযুক্ত করা হয়। সেজন্য স্বাধীনতা উত্তোরকালে কক্সবাজার জেলার সন্তান হিসেবে  প্রতিমন্ত্রী ও পূর্ণ মন্ত্রী মর্যাদার রেকর্ডের তিনিই একমাত্র দাবিদার।

প্রশাসন ক্যাডারের সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে রাজনীতি, আন্দোলন সংগ্রামের দীর্ঘপথ এবং গুম হয়ে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে তিনি শপথবাক্য পাঠ করান।

এর আগে সকালে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান সময়ে জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ সালাহউদ্দিন আহমদ।

১৯৯৬ ও ২০০১ সালে কক্সবাজার -১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সালাহউদ্দিন আহমদ ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত ইসলামীর আব্দুল্লাহ আল ফারুখকে ৯২ হাজারেরও বেশি ভোটের বিপুল ব্যবধানে পরাজিত করে এই আসন থেকে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠন করলে যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন সালাহউদ্দিন আহমদ।

১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজারের তৎকালীন চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সিকদার পাড়া গ্রামের সম্ভ্রান্ত মৌলভী পরিবারে পিতা মৌলভী ছাঈদুল হক ও মাতা বেগম আয়েশা হকের পরিবারে সালাহউদ্দিন আহমদ জন্মগ্রহণ করেন।

১৯৭৭ সালে পেকুয়ার শীলখালী উচ্চ বিদ্যালয় থেকে রেকর্ড সংখ্যক নম্বর পেয়ে এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ হওয়া সালাহউদ্দিন আহমদ চট্টগ্রাম কলেজ থেকে ১৯৭৯ সালের এইচএসসিতেও দারুণ ফলাফল করেন। ১৯৮০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং কৃতিত্বের সাথে ১৯৮৪ সালে এলএলবি (সম্মান) ও ১৯৮৬ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি এবং কিছুদিন ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন।

১৯৮৫ সালের ৭ম বিসিএস পরীক্ষায় (প্রশাসন) উত্তীর্ণ হয়ে ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি সরকারি চাকরিতে যোগ দেন। বগুড়া জেলা প্রশাসনের তৎকালীন সিনিয়র সহকারী সচিব পদ থেকে বদলি হয়ে ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে তিনি নিযুক্ত হন। পরবর্তীতে আপোষহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার পুত্রতুল্য সান্নিধ্য পাওয়া সালাহউদ্দিন আহমদ ১৯৯৬ সালে চাকরি ছেড়ে আহবায়ক হিসেবে কক্সবাজার জেলা বিএনপির হাল ধরেন এবং একই বছরে পরপর দুটি সংসদ নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হন। তৃনমূলের কাউন্সিলে সরাসরি নির্বাচিত হয়ে পরপর দুইবার কক্সবাজার জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করা সালাহউদ্দিন আহমদ ২০১০ সালে বিএনপি’র জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্মমহাসচিব মনোনীত হয়েছিলেন।

২০১৫ সালে দেশের রাজনীতির উত্তাল সময়ে কেন্দ্রীয় বিএনপি’র মুখপাত্র হিসাবে দায়িত্বপালনকালে ওই বছরের ১০ মার্চ গুমের শিকার হন সালাহউদ্দিন আহমদ। দীর্ঘ ৬২ দিন পর ১১ মে মানসিক বিপর্যস্ত অবস্থায় ভারতের শিলংয়ে তার খোঁজ পাওয়া যায়। ভারতের শিলং থাকা অবস্থায় তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন।

শিলংয়ের কারাগারে বন্দি জীবন, নির্বাসনে থেকে দীর্ঘ আইনি লড়াই শেষে প্রায় ১০ বছর পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১১ আগস্ট নিজ মাতৃভূমিতে সালাহউদ্দিন আহমদের ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটে।

গত ৯ ফেব্রুয়ারি চকরিয়ায় নিজের শেষ নির্বাচনী সভায় সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, আমার বেঁচে থাকার কথা ছিল না, আমাকে গুম করা হয়েছিল হত্যার উদ্দেশে। আপনারা দোয়া করেছেন, রাব্বুল আলামিন আপনাদের মোনাজাত শুনেছেন এবং আমাকে বাঁচিয়ে রেখে নতুন জীবন দিয়েছেন। আমার এই নতুন জীবন, এই বর্ধিত হায়াত এ দেশের মানুষের সেবা করার জন্য। আমার জন্ম হয়েছে এ দেশের উন্নয়নের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য।

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস ও দুর্নীতি দমন, প্রশাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

উল্লেখ্য, ব্যক্তিজীবনে চার সন্তানের জনক সালাহউদ্দিন আহমদ। এছাড়া তিনি জেলে থাকাকালে তাঁর স্ত্রী হাসিনা আহমদ ২০০৮ সালের নির্বাচনে কক্সবাজার-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

]]>
https://coxsbazarshomachar.com/2026/02/17/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b9%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%a6-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8/feed/ 0
চকরিয়া-পেকুয়ার জনসাধারণের প্রতি সালাহউদ্দিন আহমদ এর কৃতজ্ঞতা https://coxsbazarshomachar.com/2026/02/13/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2026/02/13/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0/#respond Fri, 13 Feb 2026 16:28:56 +0000 https://coxsbazarshomachar.com/?p=3399 আলহামদুলিল্লাহ।

প্রাণপ্রিয় কক্সবাজার-০১ আসনের আপামর জনতা,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

চকরিয়া, পেকুয়া, মাতামুহুরি ও পৌরসভার প্রতিটি স্তরের সম্মানিত ভোটারবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের লড়াকু নেতাকর্মীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা। আপনাদের অদম্য সাহস, ত্যাগ এবং দীর্ঘ সংগ্রামের ফসল এই বিজয়। এটি কেবল একটি নির্বাচনী ফলাফল নয়; এটি জনগণের স্বাধিকার ও হারানো মর্যাদা পুনরুদ্ধারের এক ঐতিহাসিক দলিল।

ভোটের এই কঠিন লড়াইয়ে আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমি সফল হয়েছি। এই বিজয় শুধু আমার নয়, এটি আমাদের সবার। যারা আমাকে বিশ্বাস করেছেন, পাশে থেকেছেন, দিন-রাত পরিশ্রম করেছেন এবং মূল্যবান ভোট দিয়ে আস্থা রেখেছেন, প্রতিটি ভোটারের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।

আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবো, ইনশাআল্লাহ। আমাদের এই ঐক্য ও পারস্পরিক বিশ্বাস অটুট থাকুক।

বিনয় হোক বিজয়ের অলংকার। বিজয় আমাদের উদ্ধত করে না; বরং দায়বদ্ধ করে তোলে। আসুন, এই মাহেন্দ্রক্ষণে কোনো প্রকার কৃত্রিম উন্মাদনায় না মেতে মহান রবের দরবারে সিজদাবনত হয়ে শুকরিয়া আদায় করি। আমাদের প্রার্থনা হোক: অহংকার যেন আমাদের স্পর্শ না করে, ক্ষমতা যেন আমাদের মোহাচ্ছন্ন না করে; বরং জনসেবার একনিষ্ঠ মানসিকতাই হোক আমাদের চারিত্রিক ভূষণ।

রাজনৈতিক প্রতিযোগিতার অধ্যায় আজ সমাপ্ত; এখন সময় একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রদর্শিত রাজনৈতিক সৌজন্য ও অভিনন্দন বার্তাকে আমি সাধুবাদ জানাই। রাজনীতির ময়দানে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যের এই সংস্কৃতি অব্যাহত থাকুক, এটাই আমাদের একান্ত কামনা।

১৯৭১ সালের অবিনাশী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে আরও সমৃদ্ধ, স্বনির্ভর ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। একইসঙ্গে, ২০২৪ সালের ছাত্র-জনতার মহিমান্বিত গণঅভ্যুত্থানের শহীদদের পবিত্র রক্ত ও আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রাখা আমাদের জাতীয় দায়িত্ব। সেই অমর শহীদদের স্বপ্নের ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে মতাদর্শিক ভিন্নতা থাকবে, সুস্থ বিতর্ক থাকবে, কিন্তু দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা হবো এক ও অবিভাজ্য। গণতান্ত্রিক এই নতুন পদযাত্রায় যারা শ্রম, মেধা ও সাহস দিয়ে পাশে ছিলেন, আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা।

]]>
https://coxsbazarshomachar.com/2026/02/13/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%95%e0%a7%81%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
কক্সবাজার ৪ আসনেই বিএনপির ভূমিধস বিজয় : এক নজরে ফলাফল https://coxsbazarshomachar.com/2026/02/13/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%aa-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf/ https://coxsbazarshomachar.com/2026/02/13/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%aa-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf/#respond Fri, 13 Feb 2026 11:51:34 +0000 https://coxsbazarshomachar.com/?p=3396 জিয়াউল হক জিয়া,কক্সবাজারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষভাবে ভোট গ্রহণ সম্পন্ন করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মোঃ আবদুল মান্নান।
তিনি আরো জানান-গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচনে বিশৃঙ্খলা এড়ানোর জন্য জেলাজুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছিল। নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে চারটি আসনের ভোট গ্রহণ সম্পন্ন করতে নিয়োজিত সকল বাহিনীকে ধন্যবাদ জানানো হয় বলে জানান।
তারই মধ্য দিয়ে কক্সবাজার জেলার চারটি আসনের বিএনপির ভূমিধস বিজয় হয়েছে।
বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফলে কক্সবাজার চারটি যারা বিজয়ীরা হলেন—
কক্সবাজার-১ : বিএনপির সালাউদ্দিন আহমেদ।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও বিএনপির স্হায়ী কমিটির সদস্য এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ২২ হাজার ১৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট তথা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবদুল্লাহ আল ফারুক দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৭২৮ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সারওয়ার আলী কুতুবী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫২৮ ভোট।তবে এই আসনের মোট ভোটার সংখ্যা ৫লাখ ৪০ হাজার ৪৯০ভোট।মোট ভোটকেন্দ্র ছিল ১৭৭টি,পোস্টাল ব্যালেট সহ মোট কেন্দ্র ১৭৮টি কেন্দ্র ছিল।
কক্সবাজার-২ : বিএনপির আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১দলীয় জোটের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ এইচ এম হামিদুর রহমান আযাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৮৮৯ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের জিয়াউল হক (হাতপাখা) ৮ হাজার ৭৯৯ ভোট, জাতীয় পার্টির মো. মাহমুদুল হক (লাঙ্গল) পেয়েছেন ৭৫৭ ভোট ও গণঅধিকার পরিষদ এস এম রোকনুজ্জামান খান (ট্রাক) পেয়েছেন ১৯৭ ভোট।
তবে আসনে মোট ভোটার সংখ্যা ৩লাখ ৮৭হাজার ৮৫১ভোট।আসনে মোট ভোটকেন্দ্র ছিল-১২৪টি,পোস্টাল ব্যালেট সহ মোট কেন্দ্র ১২৫টি।
কক্সবাজার-৩ : বিএনপির লুৎফুর রহমান।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১দলীয় জোট তথা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শহীদুল আলম বাহাদুর দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮২৭ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুল ইসলাম (হাতপাখা) পেয়েছেন ৫ হাজার ১৪৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইলিয়াস মিয়া (ফুটবল) পেয়েছেন ৯৪৭ ভোট, বাংলাদেশ লেবার পার্টির জগদীশ বড়ুয়া (আনারস) পেয়েছেন ৬০২ ভোট এবং আমজনতা দলের নুরুল আবছার (প্রজাপতি) পেয়েছেন ৩৬৭ ভোট।
তবে এই আসনে মোট ভোটার সংখ্যা-৫লাখ ৪৫হাজার ৯৬৪ভোট।ভোটকেন্দ্র ছিল ১৮২টি,পোস্টাল ব্যালেট সহ মোট কেন্দ্র ১৮৩টি।
কক্সবাজার-৪ : চ্যালেঞ্জিং লড়াইয়ের শেষে মোঃ শাহজাহান চৌধুরী।
বিএনপির প্রার্থী মোঃ শাহজাহান চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১দলীয় জোট তথা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা আমীর নূর আহমদ আনোয়ারী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল হক (হাতপাখা) পেয়েছেন ৪ হাজার ৩৩৮ ভোট এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর সাইফুদ্দিন খালেদ (সিংহ) পেয়েছেন ৩৭৯ ভোট।
তবে এই আসনে মোট ভোটার সংখ্যা-৩লাখ ৭৫হাজার ৬৮৮ভোট।ভোটকেন্দ্র ছিল ১১৫টি,পোস্টাল ব্যালেট সহ মোট কেন্দ্র হলো ১১৬টি।
সর্বপুরি ভোট পরিদর্শন কালে প্রতিবেদককে হিসাবে দেখেছি,দীর্ঘ ১৭বছর ভোটাধিকার খর্ব আর ঘরবন্দী মানুষ গুলো নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারায়,খুশিতে উৎফুল্ল,অবরুদ্ধ গণতন্ত্রের মুক্ত হয়েছে জানান আগাত ভোটারেরা।ফলে সুন্দর পরিবেশে,হাস্যেজ্জল মুখে,আইন শৃঙ্খলা বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীতে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

]]>
https://coxsbazarshomachar.com/2026/02/13/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%aa-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf/feed/ 0