মহেশখালী – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Sun, 30 Aug 2026 14:34:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.10 মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ https://coxsbazarshomachar.com/2026/08/30/%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b6%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%95%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a7%ae-%e0%a6%86/ https://coxsbazarshomachar.com/2026/08/30/%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b6%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%95%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a7%ae-%e0%a6%86/#respond Sun, 30 Aug 2026 14:33:39 +0000 https://coxsbazarshomachar.com/?p=3971 জিয়াউল হক জিয়াঃ

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযানিক চেকপোস্টে গাড়ী তল্লাশীতে ৮টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র পাওয়ার পর দুইজনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২৯ আগষ্ট) রাত ৯টা ১৫ মিনিটের সময় ছোট মহেশখালীর ঠাকুরতলা বাজারের চৌরাস্তা মোড়ে চেকপোস্টে এসব অস্ত্র উদ্ধার করেন পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়,মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানের লক্ষ্যে বসানো বিশেষ অভিযান চেকপোস্ট রাত ৯টা ১৫ মিনিটের দিকে আদিনাথ জেটিঘাট এলাকা থেকে বদরখালীগামী একটি সবুজ রঙের সিএনজিকে চেকপোস্টে সংকেত দিয়ে থামানো হয়। সিএনজিটি জগন্নাথ ফার্মেসির সামনে থামার পর ভেতরে থাকা কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হলেও অপর দুইজন দৌড়ে পালিয়ে যায়।
পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে সিএনজির ভেতরে থাকা একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে সাদা ও কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৮টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—২টি দেশীয় তৈরি রাইফেল, ৫টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ১টি দেশীয় তৈরি এলজি। পুলিশের দাবি, উদ্ধার হওয়া প্রতিটি আগ্নেয়াস্ত্রের ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত ও সচল ছিল।
এ ছাড়া আটক ব্যক্তিদের ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও অস্ত্র বহনে ব্যবহৃত কালো রঙের ট্রাভেল ব্যাগ জব্দ করা হয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি তদন্ত প্রতুল কুমার শীল। এ সময় এসআই এনায়েত কবীর, পিএসআই মোহাম্মদ ইকবাল, এএসআই অমিত ভট্টাচার্যসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মহেশখালী থানার মামলা নং-৩১ ও জিআর ২৬৬১/২৬ মামলা করা হয়েছে।এরপর রবিবার আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
পুলিশ জানায়,এধরণের অভিযান অব্যাহত থাকবে।

]]>
https://coxsbazarshomachar.com/2026/08/30/%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b6%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%95%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87-%e0%a7%ae-%e0%a6%86/feed/ 0
মহেশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত https://coxsbazarshomachar.com/2024/12/18/%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b6%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2024/12/18/%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b6%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0/#respond Wed, 18 Dec 2024 07:16:48 +0000 https://coxsbazarshomachar.com/?p=2446 প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মহেশখালী পৌরসভার নতুন সাত (০৭) সদস্যদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এই আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে ।
তিনি জানান, দলকে উজ্জীবিত করতে মহেশখালী পৌরসভা শাখার সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটিতে সাবেক ছাত্রনেতা আখতার হোসেনকে আহ্বায়ক এবং মোঃ জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করা হয়েছে।
সদস্য হিসেবে রয়েছেন যথাক্রমে- আতাউল্লাহ বোখারি, মাস্টার কবির আহমদ, আলহাজ্ব জাফর আলম, নূরুল ইসলাম ও সাবেক শ্রমিকদল নেতা মকসুদ মিয়া।

নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল আয়োজনের নির্দেশ প্রদান করা হয়েছে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/12/18/%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b6%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0/feed/ 0
মহেশখালীর প্যারাবন : সরকারি কর্মকর্তাদেরকে বেলার আইনি চিঠি https://coxsbazarshomachar.com/2024/06/28/%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b6%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2024/06/28/%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b6%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be/#respond Fri, 28 Jun 2024 09:25:09 +0000 https://coxsbazarshomachar.com/?p=991 নিজস্ব প্রতিবেদক :
মহেশখালীর সোনাদিয়া দ্বীপে প্যারাবনের গাছ কেটে চিংড়ি ঘের তৈরির কার্যক্রম বন্ধে দুই সচিবসহ সাত সরকারি কর্মকর্তাকে আইনি চিঠি দিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

গতকাল বৃহস্পতিবার বেলার আইনজীবী জাকিয়া সুলতানা স্বাক্ষরিত এ আইনি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে গাছ কেটে অবৈধ চিংড়ি ঘের তৈরি বন্ধের পাশাপাশি দ্বীপ ধ্বংসকারী সকল কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

একইসাথে ইতিমধ্যে এসব কার্যক্রমের কারণে সোনাদিয়া দ্বীপের পরিবেশ, প্রতিবেশ এবং বিরল উদ্ভিদ–প্রাণী প্রজাতির যে ক্ষতি হয়েছে তা নিরূপণ করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।

যাদেরকে এ চিঠি দেওয়া হয়েছে তারা হলেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, প্রধান বন সংরক্ষক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্বাজারের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক ও মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সংবাদপত্রের বরাত দিয়ে বেলার পক্ষ থেকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, সোনাদিয়া দ্বীপে গত চার মাসে নতুন করে অন্তত ২ হাজার একর প্যারাবন দখল করে ৩৭ টির বেশি চিংড়ি ঘের তৈরি করা হয়েছে। কেটে ফেলা হয়েছে ছোট ও বড় ২২ লাখের বেশি বাইন, কেওড়াসহ বিভিন্ন প্রজাতির গাছ।

সোনাদিয়া দ্বীপটিকে ১৯৯৯ সালে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে পরিবেশ অধিদপ্তর। ফলে সেখানকার মাটি, পানি ও প্রাকৃতিক পরিবেশের কোনো পরিবর্তন করা যাবে না। এরপরও দ্বীপে গাছ কেটে চিংড়ি চাষ শুরু করলে সোনাদিয়া দ্বীপ রক্ষায় ২০০৩ সালে দ্বীপের ৪ হাজার ৯১৬ হেক্টর ইজারা অথবা দ্বীপ ধ্বংসকারী যে কোনো কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। উচ্চ আদালতের এ আদেশ এখনো বহাল রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

চিঠির বিষয়টি নিশ্চিত করে বেলার আইনজীবী জাকিয়া সুলতানা বলেন, উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকার পরও সোনাদিয়া দ্বীপে গাছ কেটে চিংড়ি ঘের তৈরি আদালত অবমাননার শামিল। তাই এই চিঠির মাধ্যমে কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। এরপরও পরিবেশ বিধ্বংসী কার্যক্রম বন্ধ না হলে পুণরায় আদালতের আশ্রয় নেওয়া হবে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/06/28/%e0%a6%ae%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b6%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be/feed/ 0