রামু – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Thu, 19 Mar 2026 07:29:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.6 মরিচ্যায় তেলের পাম্পে অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে মারধর করা আজম গ্রেপ্তার https://coxsbazarshomachar.com/2026/03/19/%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%85/ https://coxsbazarshomachar.com/2026/03/19/%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%85/#respond Thu, 19 Mar 2026 07:29:55 +0000 https://coxsbazarshomachar.com/?p=3464 জিয়াউল হক জিয়া,কক্সবাজারঃ
কক্সবাজারের রামু উপজেলার বিজিবি’র চেকপোস্ট সংলগ্ন মরিচ্যার একটি পেট্রোল পাম্প থেকে অতিরিক্ত তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে মারধর সহ অস্ত্র উঁচিয়ে ভয় দেখানো ইটভাটার মালিক বি.কে.আজমকে গ্রেপ্তার করেন থানা পুলিশ।
বুধবার (১৮ মার্চ) রাতে রামু এলাকা থেকে আজককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রামু থানার অফিসার ইনর্চাজ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া।তিনি বলেন,পাম্প থেকে অতিরিক্ত তেল না পেয়ে ইটভাটার মালিক আজম ‘অস্ত্র উঁচিয়ে পাম্প ম্যানেজারকে মারধর সহ চালানো তান্ডবের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পর উর্ধতন কর্তৃপক্ষের নিদের্শে ২৪ ঘন্টার মধ্যে আটক করি।পরে ধৃত আজম থেকে‘লাইসেন্সকৃত শর্টগানটি উদ্ধার করে জব্দ করা হয়েছে।এবিষয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
পাম্পের ম্যানেজার নুরুল হক নুরু বলেন,ইট ভাটার মালিক‘বিকে আজম তেল নেওয়ার পরেও,অতিরিক্ত তেল চায়।ইউএনও নিদের্শনায় রেশনিং পদ্ধতির নিয়মানুসারে তেল না দেওয়ায়,আকস্মিক ভা্বে আমাকে অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে মারধর করে এবং কর্মচারীদেরকেও ধাওয়া করতে তেড়ে গিয়ে হামলা করেছে।
হামলার বিষয়ে আমি থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করি।ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আর অভিযোগ দায়ের করায় তাকে আটক করতে সক্ষম হন পুলিশ।

]]>
https://coxsbazarshomachar.com/2026/03/19/%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%85/feed/ 0
বাঁকখালীতে বনবিভাগের অভিযানে বসতঘর-তামাক চুল্লিসহ দুই করাতকল উচ্ছেদ https://coxsbazarshomachar.com/2026/03/13/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf/ https://coxsbazarshomachar.com/2026/03/13/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf/#respond Fri, 13 Mar 2026 04:42:45 +0000 https://coxsbazarshomachar.com/?p=3449 জিয়াউল হক জিয়া,কক্সবাজারঃ
কক্সবাজারের উত্তর বনবিভাগের,বাঁকখালী রেঞ্জাধিন,সদর ও কচ্ছপিয়া বনবিটের সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে উঠা একটি বসতঘর, একটি পাকা তামাক চুল্লি ও দু’টি অবৈধ করাতকল উচ্ছেদ করলো সংশ্লিষ্ট বনবিভাগ।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
উচ্ছেদ অভিযানটিতে যৌথভাবে নেতৃত্ব দেন-বাঁকখালী রেঞ্জকর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোঃ আল আমিন ও ডেপুটি রেঞ্জার এস.এম. মোস্তাফিজুর রহমান।
অভিযানে উপস্হিত ছিলেন- বাঁকখালী সদর ও কচ্ছপিয়া বনবিটের কর্মরত স্টাপ,হেডম্যান ও অল্প সংখ্যক ভিলেজার।
বনবিভাগ সূত্রে জানা গেছে-রেঞ্জাধিন কচ্ছপিয়া বনবিটের মৌলভীকাটা এলাকার সংরক্ষিত বনভূমিতে করা একটি টিনসেট বসতঘর, হাজীরপাড়া এলাকার বেলাল উদ্দিনের একটি পাকা তামাক চুল্লি গুঁড়িয়ে দিয়ে প্রায় ৩০শতক জায়গা দখলমুক্ত করেছে সংশ্লিষ্ট বন-কর্মকর্তারা।
এছাড়াও একই দিনে চেরাংঘাটা এলাকায় হারুনের করা অবৈধ “হারুন স’ মিল”ও সায়েদুল ইসলামের স’মিল গুড়িয়ে দেওযার মাধ্যমে উচ্ছেদ করা হয়েছে।
এবিষয়ে বাঁকখালীর ডেপুটি-রেঞ্জ কর্মকর্তা এস.এম. মোস্তাফিজুর রহমান প্রতিবেদককে বলেন-বাঁকখালী রেঞ্জাধিন এলাকাতে মোট ১১টি করাতকল রয়েছে।তৎমধ্য বৃহস্পতিবার দিনে ২টি করাতকল উচ্ছেদ করি।অবশিষ্ট করাতকলে শীঘ্রই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
পাশাপাশি একই দিনে একটি বাড়ী আর একটি পাঁকা তামাক চুল্লি উচ্ছেদ করতে আমরা সক্ষম হয়।এছাড়াও কয়েকদিন আগে বাঁকখালী সদর আর কচ্ছপিয়া বনবিট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাচার করা বিপুল পরিমাণ চোরাই (জ্বালানী) কাঠ জব্দ করি। তাদের বিরুদ্ধে বন-আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে। বনভূমি রক্ষায় অবৈধ কর্মকাণ্ড আর দখলদার উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।স্হানীয়রা জানান-অবৈধ কর্মকাণ্ড আর দখলদার-দের এখন আতংকের আরেক নাম আল-আমিন আর মোস্তাফিজ।

]]>
https://coxsbazarshomachar.com/2026/03/13/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf/feed/ 0
রামুতে বন্য হাতির আক্রমণে নিহত ১ https://coxsbazarshomachar.com/2024/12/14/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3/ https://coxsbazarshomachar.com/2024/12/14/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3/#respond Sat, 14 Dec 2024 12:48:23 +0000 https://coxsbazarshomachar.com/?p=2408 প্রতিনিধি, রামু থেকে :কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে আব্দুল হক (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা সোনাইছড়ি সড়কের চিকন ছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হক একই ইউনিয়নের ঢালারমুখ গ্রামের মো. হোসেন প্রকাশ মাদুর ছেলে। আবদুল হক ঢালারমুখ নয়াপাড়া সমাজ কমিটির সভাপতি।

নিহতের ছেলে রিফাত হোসেন জানান, ভোরে বাসা থেকে বের হয়ে সোনাইছড়িতে ধান আনতে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন তার বাবা। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মুফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। কয়েকদিন ধরে ওই এলাকায় মানুষ বন্য হাতির আতঙ্কে আছে।

লোকালয়ে নেমে আসা হাতি ঘর-বাড়ি ও জানমালের ক্ষতি করছে। ’রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধরী জানান, ‘নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ’
]]>
https://coxsbazarshomachar.com/2024/12/14/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3/feed/ 0
কক্সবাজার পৌর, সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, নতুন আহ্বায়ক কমিটি গঠন https://coxsbazarshomachar.com/2024/12/12/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%89/ https://coxsbazarshomachar.com/2024/12/12/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%89/#respond Thu, 12 Dec 2024 12:32:08 +0000 https://coxsbazarshomachar.com/?p=2399 প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কক্সবাজার জেলা শাখার আওতাভুক্ত কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর ও রামু উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে তিন উপজেলাতেই নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এসব কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সাথে তিনটি শাখাতেই ৭ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কক্সবাজার পৌরসভা শাখার আহ্বায়ক কমিটিতে রফিকুল হুদা চৌধুরীকে আহ্বায়ক ও মোহাম্মদ আবুল কাসেমকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আবদুল কাইয়ুম, যুগ্ম আহবায়ক রাশেদ আবেদীন সবুজ, সদস্য গিয়াস উদ্দিন, মসউদুর রহমান মাসুদ ও ছুরত আলম।

অন্যদিকে কক্সবাজার সদর উপজেলা আহ্বায়ক কমিটিতে আবদুল মাবুদকে আহ্বায়ক ও সৈয়দ নূর সওদাগরকে সচিব করা হয়েছে। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কাদের, যুগ্ম আহবায়ক হাবিব উল্লাহ হাবিব, সদস্য এডভোকেট সাইফুল্লাহ নূর, জুলকার নাইন ও নুরুল আমিন।

এছাড়াও রামু উপজেলা আহবায়ক কমিটিতে মোক্তার আহমদকে আহবায়ক ও আবুল বশর বাবুকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক ফোরকান আহমদ, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল্লাহ, সদস্য মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, ফয়সাল কাদের ও ফরিদুল আলম।

বিএনপি নেতা ইউসুফ বদরী জানান, নবগঠিত আহ্বায়ক কমিটি গুলোকে আগামি এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিলর আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/12/12/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81-%e0%a6%89/feed/ 0
চাকমারকুল ইউনিয়ন বিএনপির ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত https://coxsbazarshomachar.com/2024/10/28/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf/ https://coxsbazarshomachar.com/2024/10/28/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf/#respond Mon, 28 Oct 2024 16:50:14 +0000 https://coxsbazarshomachar.com/?p=2189 অনলাইন ডেস্ক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চাকমারকুল ইউনিয়ন বিএনপি সংগঠনিক ভাবে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি সমূহ-আহবায়ক ফয়সাল কাদের, যুগ্ম আহবায়ক ফরিদুল আলম, যুগ্ম আহবায়ক আবছার মাষ্টার, যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইউসুফ, সদস্য সচিব হাবিব উল্লাহ মাতাব্বর, সদস্য যথাক্রমে-শাহ আলম, আহমদ সৈয়দ ফরমান, রফিকুল কাদের মার্শাল, মৌলভী মোহাম্মদ ইলিয়াছ, আবু বক্কর ছিদ্দিক নুরুল হক, খলিলুর রহমান, জয়নাল আবেদীন, সরওয়ারুল আলম, নবী হোছন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আলী, আবুল কালাম, হাবিব উল্লাহ, সিরাজুল হক, মোহাম্মদ আলী। উক্ত কমিটি রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ ও সাধারণ সম্পাদক আবুল বশর বাবু অদ্য ২৮/১০/২০২৪ইং তারিখ অনুমোদন করেন। উক্ত কমিটি আগামী ০৩(তিন) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে রামু উপজেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদকের বরাবরে জমা প্রদানের নির্দেশ প্রদান করা গেল।

]]>
https://coxsbazarshomachar.com/2024/10/28/%e0%a6%9a%e0%a6%be%e0%a6%95%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%95%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf/feed/ 0
রামুতে বজ্রপাতে ৪টি গরুর মৃত্যু : কৃষকের আহাজারি https://coxsbazarshomachar.com/2024/09/23/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%aa%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2024/09/23/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%aa%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0/#respond Mon, 23 Sep 2024 13:31:27 +0000 https://coxsbazarshomachar.com/?p=1902 প্রতিনিধি, রামু থেকে :

কক্সবাজারের রামুতে আকস্মিক বজ্রপাতে দরিদ্র কৃষকের ৪টি গরু মারা গেছে।

উপার্জনের একমাত্র সম্বল গরুগুলো হারিয়ে হতবাক হয়ে পড়েছেন ওই কৃষক।

মৃতগরুগুলোর পাশে আহাজারি করতেও দেখা গেছে ওই পরিবারের সদস্যদের।

রবিবার, ২২ সেপ্টেম্বর দিবাগত রাত রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক শামসুল আলম ওই এলাকার মৃত বাঁচা মিয়ার ছেলে।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানিয়েছেন- আকস্মিক বজ্রপাতে শামসুল আলমের ৪ টি গরু মারা গেছে।

গরু ৪ টির মূল্য আনুমানিক ৩ লাখ টাকা।

বিভিন্ন ব্যাংক ও ঋনদান প্রতিষ্ঠান থেকে ঋন নিয়ে শামসুল আলম এসব গরু লালনপালন করে সংসারের জীবিকা নির্বাহ করেন। এখন গরুগুলোকে হারিয়ে তার পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক শামসুল আলম জানান- রবিবার রাত ২ টার দিকে তিনি গোয়াল ঘরের পাশে টং ঘরে বসে গরু পাহারা দিচ্ছিলেন। এসময় বিকট শব্দে আকস্মিক বজ্রপাতে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে।

একটু পরে গোয়াল ঘরে তাকাতেই দেখতে পান ৪টি গরু মাটিতে লুটিয়ে পড়েছে এবং একে একে সবগুলো প্রাণ হারিয়েছে। বেঁচে আছে শুধুমাত্র ৮ মাসের একটি বাছুর।

কয়েকটি সংস্থা থেকে ঋন নিয়ে এসব গরু লালন পালন করছেন। এখন সংসার চালানো দূরের কথা, ঋন পরিশোধ করার মতো সামর্থ্যও তার থাকলো না।

কৃষক শামসুল আলমের মেয়ে রুমা আকতার জানান- তার বাবা ঋনের টাকায় অনেক কষ্টে গরু লালন পালন করে সংসার চালায়। তার কোন ভাই নেই। মা আর ৪ বোনের সংসারে এখন যেন অন্ধাকার নেমে এসেছে।

রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলাম জানিয়েছেন- দরিদ্র কৃষকদের উপার্জনের একমাত্র সম্বল ৪ টি গরু বজ্রপাতে মারা যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে অর্থ সহায়তা দেয়া হবে। সমাজের বিত্তশালী ব্যক্তিদেরও ওই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

]]>
https://coxsbazarshomachar.com/2024/09/23/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%aa%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b0/feed/ 0
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হামিদুল হক https://coxsbazarshomachar.com/2024/09/10/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2024/09/10/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be/#respond Tue, 10 Sep 2024 05:17:23 +0000 https://coxsbazarshomachar.com/?p=1722 কক্সবাজারের রামু দক্ষিণ মিঠাছড়ির ফকিরা মুরা এলাকায় জমি সংক্রান্ত জেরে হামলার ঘটনায় হামিদুল হক শিরোনামে কক্সবাজারের অনিবন্ধিত টিটিএন নিউজ পেইজে গত ৯ সেপ্টেম্বর প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।

উক্ত সংবাদটি আজগুবি, মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত, ভুয়া সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

মিঠাছড়ি এলাকার চিহ্নিত সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা ছালেম তামজিদ প্রকাশ প্রমিদ সাংবাদিকদের মোটা অংকের বিনিময়ে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে।
মূলত শাক দিয়ে মাছ ঢা৺কার কার চেষ্টা করছে সন্ত্রাসী প্রমিদ।

দক্ষিণ মিঠাছড়ি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছালেম তামজিদ প্রকাশ প্রমিদের নেতৃত্বে গত ৪ সেপ্টেম্বর ৮/১০জন অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে আমার ফকিরা মুরার বাড়িতে হামলা চালিয়ে নগদ ১১ লক্ষ টাকা, স্বর্ণালংকার লুট, বাড়িঘর ভাঙচুরের ঘটনা ও মামলা ধামাচাপা দিতে মিথ্যা নাটক সাজিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এই ঘটনার ব্যাপারে রামু থানায় এজাহার জমা দিয়েছি। এবং রামু থানার ইনচার্জ দুই পক্ষকে ডেকেছিলেন কিন্তু আমরা থানায় উপস্থিত হলেও সন্ত্রাসী ছালেম তামজিদ প্রমিদ গং উপস্থিত হয়নি।

সংবাদে আরও বলা হয়েছে প্রমিদ গং আমার কাছে টাকা পাবে বলে অভিযোগ করছে। যদি টাকা পেয়ে থাকে উপযুক্ত প্রমাণাদি উপস্থাপন বা সমাজে বিচার না দিয়ে গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে বারোটায় আমার বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর, ১১ লাখ টাকা লুট ও আমার স্ত্রী, বোনসহ চারজনকে গুরুতর আহত করেছিল এই চিহ্নিত সন্ত্রাসী প্রমিদ।

আমি প্রতিবাদকারী একজন টিনধারী ব্যবসায়ী আমার বিরুদ্ধে অস্ত্রের অভিযোগ এনে মিথ্যা সংবাদ প্রকাশ খুবই দুঃখজনক। ভবিষ্যতে এহেন সংবাদপ্রকাশে সাংবাদিক ভাইদের আরো যত্নশীল হওয়ার জন্য অনুরোধ করছি।

প্রতিবাদকারী
হামিদুল হক
পিতা হাজী দুলা মিয়া
দক্ষিণ মিঠাছড়ি, রামু, কক্সবাজার।

]]>
https://coxsbazarshomachar.com/2024/09/10/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be/feed/ 0
রামুর ঈদগড় পাহাড়ি এলাকায় নবদম্পতিকে জবাই করে হত্যা https://coxsbazarshomachar.com/2024/06/19/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%88%e0%a6%a6%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95/ https://coxsbazarshomachar.com/2024/06/19/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%88%e0%a6%a6%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95/#respond Wed, 19 Jun 2024 08:36:34 +0000 https://coxsbazarshomachar.com/?p=925 রামু প্রতিনিধি :
কক্সবাজারের রামুর দুর্গম জনপদ ঈদগড় ইউনিয়নের ধুইল্যাজিরি এলাকায় নবদম্পতিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৯ জুন) রাত আনুমানিক আড়াইটার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড উপরেরখিল এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত দম্পতি হলেন- রুবিনা আকতার (১৭) ও নুর মোহাম্মদ (১৮)। রুবিনা আকতার বাইশারি ইউনিয়নের ধুইল্যাজিরি এলাকার বাসিন্দা কামাল হোছেন ও ঈদগড় ইউনিয়নের উপরেরখিল এলাকার আমেনা খাতুনের মেয়ে। নুর মোহাম্মদ চট্টগ্রামের রাউজানের বাসিন্দা। রুবিনা আকতার ও নুর মোহাম্মদ প্রেমের সম্পর্কে জড়িয়ে অপরিণত বয়সে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়।

ঈদগড় ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার কামরুল আমিন জানান, গভীর রাতে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে প্রশাসনকে অবহিত করি। বর্তমানে ঘটনাস্থলে রামু থানা পুলিশ ও সিআইডির টিম রয়েছে।

ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সঠিক বলা যাচ্ছে। তিনি দোষীদের দ্রুত সময়ে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়ে বলেন, রহস্য উদঘাটনে ইউনিয়ন পরিষদ সবসময় প্রশাসনকে সহযোগিতা করবে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইমন কান্তি চৌধুরী বলেন, আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি, লাশের সুরতহাল রিপোর্টের কাজ চলমান রয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা এখন বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/06/19/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%88%e0%a6%a6%e0%a6%97%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95/feed/ 0
রামুর জনস্বাস্থ্য অফিসের কর্মচারী ইফতেখারের বদলী বাতিলের দাবী https://coxsbazarshomachar.com/2024/02/08/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2024/02/08/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0/#respond Thu, 08 Feb 2024 11:26:17 +0000 https://coxsbazarshomachar.com/?p=744 রামু উপজেলা থেকে দূর্নীতির দ্বায়ে অভিযুক্ত জনস্বাস্থ্য অফিসের কর্মচারী (মেকানিক) ইফতেখার উদ্দিন এর শাস্তিমূলক ফেনী জেলাতে বদলী হওয়ার বছর না পেরুতেই আবারো রামু উপজেলা জনস্বাস্থ্য অফিসে যোগদান করেছে। ৪ ফেব্রæয়ারী চট্টগ্রাম সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো: আলী আজগর স্বাক্ষরিত এক চিঠিতে দূর্নীতিবাজ কর্মচারী ইফতেখার উদ্দিনকে ঈদগাঁও থেকে রামু জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে বদলী আদেশ করা হয়েছে। এতে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছে রামু সর্বস্থরের জনপ্রতিনিধি এবং সচেতন মহল।

তাদের দাবী উপর মহলে টাকা বিলিয়ে এভাবে দূর্নীতিকে আশ্রয় প্রশ্রয় দিলে কিভাবে মাঠ পর্যায়ে অনিয়ম দূর্নীতি বন্ধ হবে। তাই দ্রæত ইফতেখার উদ্দিনের রামুতে বদলী আদেশ প্রত্যহার করার দাবী জানান সাধারণ মানুষ।

২২ সালের ১৯ অক্টোবর রামু উপজেলা গর্জনিয়া এলাকার ফরিদুল আলম জেলা প্রশাসকের কাছে দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, তৎকালীন রামু উপজেলা জনস্বাস্থ্য অফিসে কর্মরত মেকানিক ইফতেখার উদ্দিন রামু উপজেলা জুড়ে দূর্নীতির আখড়া তৈরি করেছিল,প্রতিটি সরকারি কাজে নিয়ম বর্হিভূত ভাবে অতিরিক্ত টাকা আদায়,গ্রাম পর্যায়ে টিউবয়েল স্থাপনে টাকা আদায়, সরকারি ভাবে ডিপমটর বসানোর খেত্রে ৭/৮ টাকা ঘুষ গ্রহন সহ অফিসের প্রতিটি কাজে ব্যপক অনিয়ম দূর্নীতি করে আসতো। তৎকালীন সময়ে ইফতেখার উদ্দিনের বিরুদ্ধে ঢাকার প্রধান প্রকৌশলী এবং দূর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন জায়গায় অভিযোগ করেছিল জনপ্রতিনিধি সহ অনেক রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

তার প্রেক্ষিতে গত বছরের ১৩ মার্চ অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নির্দেশে ইফতেখার উদ্দিনকে ফেনী জেলায় শাস্তিমূলক বদলী করা হয়েছিল। কিন্তু কিছু দিন যেতে না যেতেই ইফতেখার উদ্দিন টাকার জোরে আবারো কক্সবাজারের ঈদঁগাও উপজেলাতে বদলী হয়ে আসে। কথায় আছে কয়লা ধুলেও ময়লা যায় না। সেখানে তার দূর্নীতির প্রসার ঘটিয়েছে ইফতেখার।

এব্যাপারে জানতে ঈদঁগাওর পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,দূর্নীতি এখন কোথায় নাই জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের ইফতেখারের নামে অনেক অভিযোগ জানিয়েছিল আমাদের এলাকার লোকজন,এসব বিষয় আমি ইউএনও কে জানিয়েছিলাম।

এদিকে রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছালাউদ্দিন বলেন,ইফতেখার উদ্দিনকে আমি ব্যাক্তিগত ভাবে চিনি,সে দূর্নীতির আতোড়ঘর তৈরি করেছিল রামুতে এমনকি সে ঠিকাদারীর সাথেও জড়িত ছিল। তাই আমরা তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছিলাম এখন যদি সে আবার রামুতে আসে আমরা কোন ভাবেই তা মেনে নেব না। এটা প্রতিহত করা হবে। আমি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী সহ সবার দৃষ্টি আকর্ষণ করছি।

রামু উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ বলেন,আমি যুতটুকু জানি জনস্বাস্থ্য অফিসের ইফতেখার উদ্দিনের ব্যাপারে অনেক দূর্নীতির অভিযোগ ছিল,তার বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হয়েছিল। এখন হঠাৎ করে সে যদি আবারো রামুতে বদলী হয়ে আসে এটা কোন ভাবেই ঠিক হবে না।

সুশাসনের জন্য নাগরিক সুজন রামু উপজেলা কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম বলেন,দূর্নীতিবাজরা যদি এক বছর না পেরুতেই আবারো সেই কর্মস্থলে আসতে পারে তাহলে কিভাবে দূর্নীতি বন্ধ হবে। সেখানে তার পুরানো সিন্ডিকেটদের আবারো সক্রিয় করে সব লুটপাট করবে। তাই ইফতেখার উদ্দিনকে রামুতে বদলী আদেশ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাচ্ছি।

এ ব্যপারে রামু উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কাছাই মং জানান,উর্ধতন কর্তৃপক্ষ বদলী আদেশ করলে আমি সেটা না মানার কিছু নাই। সে যদি আবারো কোন অনিয়মের সাথে জড়িয়ে পড়ে তখন আবারো তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল মনজুর বলেন, ইফতেখার উদ্দিনের বদলী আদেশ হয়েছে উর্ধতন কর্তৃপক্ষের সেখানে আমাদের করণীয় নাই। তবে দায়িত্বপালন যদি কেউ কোন ধরনে অনিয়ম করে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্রঃ সেতুটিভি২৪

]]>
https://coxsbazarshomachar.com/2024/02/08/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%85%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0/feed/ 0