কক্সবাজার – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Wed, 07 Oct 2026 11:05:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.11 সরই কম্পোনিয়ায় মসজিদ পরিচালনা কমিটি নিয়ে ষড়যন্ত্র https://coxsbazarshomachar.com/2026/10/07/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%87-%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%aa/ https://coxsbazarshomachar.com/2026/10/07/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%87-%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%aa/#respond Wed, 07 Oct 2026 11:05:32 +0000 https://coxsbazarshomachar.com/?p=4031 লামা (বান্দরবান) প্রতিনিধিঃ লামার সরই ইউনিয়নের কম্পোনিয়া পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি নিয়ে ষড়যন্ত্র ও নেপথ্যে কারণ হিসেবে কিছু অভিযোগ দিয়েছেন মসজিদ পরিচালনা কমিটি। সাম্প্রতিক সময়ে সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা যায়, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন গঠন করে সরাসরি সমাজের সকল সদস্যের ভোটের মাধ্যমে নির্বাচিত মসজিদ কমিটি গঠিত হয়।

এতে বলা হয়েছে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলের ভিত্তিতে সভাপতি পদে মোঃ খলিলুর রহমান (ব্রেকারী খলিল),সহ সভাপতি মোঃ আব্দুল আলীম,সাধারণ সম্পাদক মোঃ মিয়ারাজ,(যুগ্ম সম্পাদক পদে মোঃ জুয়েল পরে অর্ন্তভূক্ত) ক্যাশিয়ার মোঃ জোহর আলী,সর্বসাং কম্পোনিয়া পাড়া (৬ নংওয়ার্ড) সরই,লামা বিজয় অর্জন করায় ০৮.০৫.২০২৬ ইং.হতে আগামী ০৭.০৫.২০২৯ ইং. তথা ৩ (তিন) বছরের জন্য উক্ত মসজিদ পরিচালনা কমিটি তাদের অর্জনকৃত বিজয়ে নিজ নিজ পদে বহাল থাকিবেন মর্মে কম্পোনিয়া পাড়া সকল জনগণ বা সমাজের পক্ষে আমরা নিম্মে স্বাক্ষর করিলাম।
ঐ দিন নির্বাচন পরিচালনা কমিশনে ছিলেন মোঃ নাছির উদ্দীন এমইউপি,মোঃ ইয়াছিন,হাফেজ মুজিবুর রহমান।

এসময়ে এসে কিছু লোক নিজেদের স্বার্থ হাসিলের জন্য নির্বাচিত দুই /একজন লোককে কমিটির বিষয়ে বিভ্রান্তি ও ষড়যন্ত্র করছে। গত কমিটিকে বার বার বলার পরেও আমাদেরকে আর্থিক দায়িত্ব এখন বুঝিয়ে দেননি। ইতি মধ্যে সহ সভাপতি মোঃ আলীম বর্তমান সভাপতিকে পদত্যাগপত্র দিয়েছেন।

অন্যদের বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন সভাপতি মোঃ খলিলুর রহমান। তিনি আরও জানান, আমাদের মসজিদের নামে কিছু জায়গা সম্পদ রয়েছেন। বাইরে লোক এগুলো ভোগ করার জন্য উঠেপড়ে লেগেছেন।
এছাড়াও আমাদের মসজিদের বর্ধিত ভবনের কাজ শুরু হয়েছে এবং মহান আল্লাহ ঘরের জন্য আমরা সবার সহায়তা কামনা করছি।
এদিকে অভিযুক্তদের বক্তব্যের জন্য বার বার মুটো ফোনে যোগাযোগের চেষ্টা করেও নেটওয়ার্ক সমস্যার কারে সংযোগ সম্ভব হয়নি।

এদিকে কিছু সচেতন মহল জানান, মসজিদের কমিটি গঠন নিয়ে হওয়া সৃষ্ট বিরোধে যে সমস্যা হচ্ছে কিংবা যে দলাদলি বা পক্ষ সৃষ্টি হয়েছে তা কি আসলেই মসজিদের শান্তি বয়ে আনবে? নাকি তা অর্থের অপচয়, ক্ষমতার প্রভাব ও শত্রুতা-কোন্দল সৃষ্টি করবে- নামাজি পরহেজগার মুসল্লিদের মাঝে উঠেছে এ প্রশ্ন।

]]>
https://coxsbazarshomachar.com/2026/10/07/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%87-%e0%a6%95%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%b8%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6-%e0%a6%aa/feed/ 0
চকরিয়ায় বসতভিটা দখলের চেষ্টা, বেড়া ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ https://coxsbazarshomachar.com/2026/10/05/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%96%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2026/10/05/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%96%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0/#respond Mon, 05 Oct 2026 12:03:31 +0000 https://coxsbazarshomachar.com/?p=4028 নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের চকরিয়ায় বসতভিটার টিনের ঘেরা-বেড়া ভাঙচুর, গাছ ও বাঁশ কেটে নেওয়া এবং মাটি ফেলে জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে পাঁচ ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে। এ সময় বাধা দিলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী।

এ ঘটনায় বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকার মো. আজিজুর রহমান চকরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ অনুযায়ী, গত ৩ অক্টোবর বিকেল ২টার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পহরচাঁদা এলাকায় এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে আজিজুর রহমান দাবি করেন, ঘটনাস্থলের জমি তার মা ছাবেকুন্নাহারের পৈতৃক ও মাতৃক সম্পত্তি। ওয়ারিশ হিসেবে তিনি ও পরিবারের সদস্যরা ওই জমিতে বসতভিটা নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। জমির নামজারি ও জমাভাগ খতিয়ান রয়েছে এবং নিয়মিত খাজনা পরিশোধ করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন মো. আরিফ, মো. রিদুয়ান, মো. গিয়াস উদ্দিন, মো. তারেক ও মো. শেকাব উদ্দিন কয়েকজন লোক নিয়ে দা, কিরিচ, কুড়াল, লোহার হাতুড়ি ও রডসহ সেখানে যান। তারা বসতভিটার টিনের ঘেরা-বেড়া ভাঙচুর করলে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়। পরে একটি বটগাছ ও ২০টি বাঁশ কেটে নিয়ে যাওয়া হয়, যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা বলে অভিযোগে দাবি করা হয়েছে।

এ ছাড়া বাদীর মামা মোহাম্মদ আলমগীরের মালিকানাধীন বসতভিটায় মাটি ফেলে জায়গা দখলের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন আজিজুর রহমান। পাশাপাশি সেখানে পায়খানা নির্মাণ করে ময়লাযুক্ত পানি বাদীর ভিটায় ছেড়ে দেওয়ায় দুর্গন্ধ ও পরিবেশদূষণ হচ্ছে বলে অভিযোগ করা হয়।

আজিজুর রহমানের দাবি, এসব কাজে বাধা দিলে তাকে ও পরিবারের সদস্যদের মারধর, কুপিয়ে হত্যা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিবাদী গিয়াসউদ্দিন ও মো: তারেক বলেন, তারা রিজার্ভ ভূমিতে বসবাস করলেও আলমগীরের খতিয়ানভুক্ত জমির ওপর দিয়ে চলাচল করেন। চলাচলের জন্য অন্য কোনো পথ না থাকায় সড়ক পরিমাণ জমি আলমগীরদের কাছ থেকে কিনতে চাইলেও তারা বিক্রি করতে রাজি হননি। এ কারণে চলাচলের পথ হিসেবে ব্যবহৃত জায়গার টিনের ঘেরা-বেড়া কেটে চলাচল করছেন বলে দাবি করেন তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বরইতলী ইউনিয়নের পহরচাঁদা এলাকার একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্তের জন্য হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নাছির উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

]]>
https://coxsbazarshomachar.com/2026/10/05/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%96%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ https://coxsbazarshomachar.com/2026/10/04/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2026/10/04/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3%e0%a7%87/#respond Sun, 04 Oct 2026 10:33:21 +0000 https://coxsbazarshomachar.com/?p=4025 মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামায় বিভিন্ন ইউনিয়নে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মধ্যে ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে হাতি সংরক্ষণ ও মানুষ-হাতির সংঘাত কমাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৪ অক্টোবর) বেলা ১১টায় লামা বন বিভাগের রেস্ট হাউস ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী।

এতে সভাপতিত্ব করেন লামা বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দীন ও লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কাইছার কামাল,সাংবাদিকবৃন্দ ও বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকরা।

সভা সঞ্চালনায় করেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ। স্বাগত বক্তব্য দেন সহকারী বন সংরক্ষক মাসুদ আলম। প্রধান অতিথির বক্তব্যে মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, বন্যহাতির আবাসস্থল ও চলাচলের পথ নষ্ট হওয়ায় হাতি লোকালয়ে আসতে বাধ্য হচ্ছে।
হাতি ও মানুষের সংঘাত কমাতে হাতির আবাসস্থল রক্ষা করতে হবে।

পাশাপাশি মানুষ ও হাতির মধ্যে সহাবস্থান ও মেলবন্ধন তৈরি করতে হবে। বন্যহাতির আক্রমণে লামায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলো চেক পেয়ে বন বিভাগের বিভাগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

]]>
https://coxsbazarshomachar.com/2026/10/04/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a3%e0%a7%87/feed/ 0
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ https://coxsbazarshomachar.com/2026/10/01/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%9c/ https://coxsbazarshomachar.com/2026/10/01/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%9c/#respond Thu, 01 Oct 2026 11:34:02 +0000 https://coxsbazarshomachar.com/?p=4022 নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসান হত্যা মামলায় আনোয়ার হোসেন ওরফে কালু ড্রাইভারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে সোপর্দ করার পর তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আনোয়ার হোসেন কালু কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে এলাকাবাসী সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাকে বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করা হয়। সেখানে তিনি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে জিসান হত্যাকাণ্ডের বিষয়ে জবানবন্দি দেন।

ওসি আরিফুর রহমান জানান, জিসান হত্যা মামলায় কালু ড্রাইভারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এই নৃশংস হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর চকরিয়ায় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়। অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দুই নারীসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

]]>
https://coxsbazarshomachar.com/2026/10/01/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%9c/feed/ 0
লামা-ফাইতং সড়কের বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে যাতায়াত https://coxsbazarshomachar.com/2026/09/27/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%a4%e0%a6%82-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%85/ https://coxsbazarshomachar.com/2026/09/27/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%a4%e0%a6%82-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%85/#respond Sun, 27 Sep 2026 13:57:14 +0000 https://coxsbazarshomachar.com/?p=4019 মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা উপজেলার গুরুত্বপূর্ণ লামা-ফাইতং সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, রোগী ও যানবাহন চালকদের প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশের পিচ ও মাটি উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ফাইতং সড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় মুরুং পাড়া,ফাদুরছড়া,ব্রিকফিল্ড এলাকার কয়েকটি স্থানে ও বদরটিলা নামক স্থানে সড়কের বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষাকালে এসব গর্তে পানি জমে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এছাড়াও বদরটিলার নিচে ব্রীজটি দু,পাশে আবার ভেঙে ঝুঁকিপূর্ণ গতের সৃষ্টি হয়েছে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, জীবিকা ও দৈনন্দিন প্রয়োজনের কারণে প্রতিদিন তাদের এই সড়ক দিয়ে চলাচল করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থা থাকলেও কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় তাদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।

ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহকারী আবু তাহের,আব্দুর রহমান,সাইফুলসহ কয়েকজন জানান , “আমাদের জীবন-জীবিকা এই মোটরসাইকেল চালানোর ওপর নির্ভরশীল। কিন্তু রাস্তার অবস্থা খারাপ হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।”

স্থানীয় ব্যবসায়ী কফিল উদদীন, রুবেল, পুতু,সোলতান জানান, এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য গজালিয়া-বানিয়াছড়া সড়কটি মেরামত করা জরুরি। পাশাপাশি ভারী যানবাহন চলাচল হতে দূরে থাকার দরকার।

চিয়ন মুরুং পাড়ার কারবারি চিংতক ম্রো বলেন, আমাদের পাড়া থেকে অসুস্থ রোগীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যেতে অনেক সমস্যা হয়। রাস্তার খারাপ অবস্থার কারণে একজন প্রসূতি রোগীর মৃত্যু হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত এই সড়ক সংস্কার করা জরুরি।

লামার ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উমর ফারুক বলেন, “সড়কটির বেহাল অবস্থা নিয়ে প্রায় তিন মাস আগে উপজেলা এলজিইডি অফিসে চিঠি দিয়েছি। কিন্তু এখনো কোনো সমাধান হয়নি।

স্থানীয়দের দাবি, লামা-ফাইতং সড়কটি দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় মেরামতের উদ্যোগ নেওয়া হলে দুর্গম এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি রোগীসহ জরুরি সেবাপ্রার্থীদের দুর্ভোগও কমবে।

লামা উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ আবু হানিফ বলেন, এ বিষয়ে অফিস অবগত আছেন, সংস্কারের জন্য উপরে জানানো হয়েছে এবং সমাধানের আমরা চেষ্টা করছি।

]]>
https://coxsbazarshomachar.com/2026/09/27/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%a4%e0%a6%82-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%85/feed/ 0
লামায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার https://coxsbazarshomachar.com/2026/09/27/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2026/09/27/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87/#respond Sun, 27 Sep 2026 12:13:17 +0000 https://coxsbazarshomachar.com/?p=4016 মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে হাত-পা বাঁধা ছগির (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে লামা থানা পুলিশ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে লামার রূপসীপাড়া ইউনিয়নের হাতিরঝিরি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত ছগির লামার রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে। রূপসীপাড়া ইউনিয়ন

পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ আলম জানান, পাহাড়ে জুমে কৃষি কাজে নিয়োজিত লোকজন কাজ করতে গেলে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে লামা থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করেন।

লামা থানার ভারপ্রাপ্ত কমকর্তা কাইছার হামিদ জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তদন্তে সত্যতা বেরিয়ে আসবে।

]]>
https://coxsbazarshomachar.com/2026/09/27/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87/feed/ 0
চকরিয়ায় উচ্ছেদের পর মুরগির খামারে আগুন, প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ https://coxsbazarshomachar.com/2026/09/21/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81/ https://coxsbazarshomachar.com/2026/09/21/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81/#respond Mon, 21 Sep 2026 14:09:38 +0000 https://coxsbazarshomachar.com/?p=4013 চকরিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে নির্মিত মুরগির খামারের অর্ধেক অংশ উচ্ছেদের পর অবশিষ্ট অংশে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে আগুন লাগানো হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে অভিযোগ উঠেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ের ভান্ডারির ডেবা এলাকায় সেগুনবাগানসংলগ্ন সংরক্ষিত বনভূমিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হারবাং বনবিটের সংরক্ষিত বনভূমি দখল করে ওই এলাকায় মুরগির খামারটি নির্মাণ করা হয়। শনিবার দিনের বেলায় বন বিভাগ অভিযান চালিয়ে খামারের প্রায় অর্ধেক অংশ উচ্ছেদ করে। একই সঙ্গে অবশিষ্ট অংশ রাতের মধ্যে নিজ উদ্যোগে অপসারণের নির্দেশ দেওয়া হয় খামার মালিক মোজাহের আহমদকে।
অভিযোগ রয়েছে, ওই রাতেই কে বা কারা খামারের অবশিষ্ট অংশের চালে আগুন ধরিয়ে দেয়। এতে স্থাপনার বেশ কিছু অংশ পুড়ে যায়।
স্থানীয় কয়েকজনের দাবি, বন বিভাগের উচ্ছেদ অভিযানের পর খামার মালিক নিজেই আগুন লাগিয়ে থাকতে পারেন। তাঁদের ধারণা, ঘটনার দায় অন্য কারও ওপর চাপানোর উদ্দেশ্যে এমনটি করা হয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি।
খামার মালিক মোজাহের আহমদ বলেন, ‘সকালে বন বিভাগের লোকজন এসে আমার খামারের অর্ধেক ভেঙে দেয়। বাকি অংশে মুরগি উঠানোর পরিকল্পনা করেছিলাম। রাতে কে বা কারা আগুন লাগিয়ে তা পুড়িয়ে দিয়েছে। ব্যাংক থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়ে খামারটি করেছিলাম। এখন আমার সবকিছু শেষ হয়ে গেছে।’ তিনি ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিচারের দাবি জানান।
হারবাং বনবিট কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সংরক্ষিত বনভূমি দখল করে নির্মাণ করা স্থাপনার বিরুদ্ধে ইতোমধ্যে কয়েক দফা অভিযান পরিচালনা করা হয়েছে। সর্বশেষ শনিবার অভিযান চালিয়ে বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সেখানে ফলদ গাছের চারাও রোপণ করা হয়েছে। বাকি অংশ রাতের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল মোজাহের আহমদকে। আগুন লাগার বিষয়টি তদন্ত করে এর প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সরকারি বনভূমিতে অবৈধভাবে নির্মাণ করা একটি খামারের চালে রাতের আঁধারে আগুন দেওয়ার ঘটনা সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

]]>
https://coxsbazarshomachar.com/2026/09/21/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81/feed/ 0
সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন https://coxsbazarshomachar.com/2026/09/20/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%81%e0%a6%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2026/09/20/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%81%e0%a6%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%87/#respond Sun, 20 Sep 2026 16:44:05 +0000 https://coxsbazarshomachar.com/?p=4010 নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নে ইউনিক ফাউন্ডেশনের আয়োজনে ‘নতুন কুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫’-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শনিবার বিকেলে ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব উল্লাহ মনিরীর সভাপতিত্বে এবং ইউনিক ফাউন্ডেশনের সমন্বয়কারী মাস্টার নুর মোহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক সিনিয়র শিক্ষক সরওয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবক শিব্বির আহমদ ওসমানী, বিএমএস উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মহসিন আনোয়ার, নতুন কুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক অ্যাডভোকেট সালাহউদ্দিন কাদের, দৈনিক যুগান্তরের চকরিয়া প্রতিনিধি সাংবাদিক মনসুর মহসিন, শহিদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মিসবাউল হক, ব্যবসায়ী খানে আলম ও নুরুল ইসলাম প্রমূখ।
শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত দের পক্ষ থেকে বক্তব্য রাখেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৭ম শ্রেণির শিক্ষার্থী সামিউল কাদের।

আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট, শিক্ষা উপকরণ ও সনদপত্র তুলে দেওয়া হয়।

]]>
https://coxsbazarshomachar.com/2026/09/20/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%81%e0%a6%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%87/feed/ 0
রাস্তার পাশে পানিভর্তি ড্রেইনে পড়ে ইমন নামের এক শিশুর মৃত্যু https://coxsbazarshomachar.com/2026/09/18/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a1/ https://coxsbazarshomachar.com/2026/09/18/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a1/#respond Fri, 18 Sep 2026 17:13:33 +0000 https://coxsbazarshomachar.com/?p=4007 জিয়াউল হক জিয়াঃ
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজীপাড়া থেকে হেতালিয়াপাড়াস্হ যাতায়াত সড়কের পাশে পানিভর্তি ড্রেইন পড়ে আরিফুল হাসান ইমন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।মৃত্যুকালে শিশু ইমনের বয়স ১বছর ২মাস।
শিশু ইমন হাজীপাড়ার বাসিন্দা মৃত সিকান্দার কালুর ছেলে প্রবাসী মোঃ এনামের প্রথম পুত্র।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে সবার অজান্তে খেলার চলে ড্রেইন পড়ে মৃত্যু হয়েছে।
শিশুটির মা রানু আকতার জানান-আমাদের অজান্তে আমার ছেলে ইমন থির-থির করে হেঁটে হঠাৎ রাস্তার দিকে চলে যায়।রাস্তার পাশে খোলা পানিভর্তি ড্রেইনে পড়ে র্দূগন্ধযুক্ত পানি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে।এমতাবস্থায় ছেলেটি খুঁজতে গিয়ে ড্রেইনের পানিতে ভাসমান দেখে উদ্ধার করে,ঈদগাঁওর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।এরপর খবর পেয়ে থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।স্হানীয় চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান ড্রেইনের জমাট পানি নিস্কাশনের ব্যবস্হা করবেন মর্মে প্রতিশ্রুতি দিয়েছেন বলেই,এশারের নামাজের পর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।এমন কথা বলতে-বলতে কান্না ভেঙে পড়েছেন।
খুটাখালীর চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান বলেন-শিশুটির মৃত্যুর বিষয়ে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন আর শোকাহত পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করেন।এছাড়াও সম্প্রতি সংস্কার করা ড্রেইনের জমাট পানি দ্রুত নিস্কাশনের ব্যবস্হা করে,বিপদমুক্ত করবেন বলে স্হানীয় বাসিন্দাদের কাছে ওয়াদা করেছেন বলে জানিয়েছেন।
চকরিয়া থানার এসআই বাবুল বলেন-ড্রেইনের পানিতে পড়ে ইমন নামের এক শিশুর আকস্মিক মৃত্যু হয়েছে।তবে স্হানীয় চেয়ারম্যানের জনগণের সামনে ড্রেইনের পানি নিস্কাশনের ব্যবস্হা দ্রুত করবেন মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।শিশুটির মৃত্যুর বিষয়ে ভুক্তভোগী পরিবারের কোন অভিযোগ নেই বলে জানিয়েছেন শিশুর মা রানু,এমনটাই উল্লেখ করেন একর্মকর্তা।

]]>
https://coxsbazarshomachar.com/2026/09/18/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a1/feed/ 0
লামায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু https://coxsbazarshomachar.com/2026/09/18/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2026/09/18/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0/#respond Fri, 18 Sep 2026 17:08:55 +0000 https://coxsbazarshomachar.com/?p=4004 মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামায় পুকুরের পানিতে ডুবে নাহিদ নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ স্থানীয় বাসিন্দা সুমন ও নুরু বানু দম্পতির ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু নাহিদ বাড়ির পাশের মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে পানিতে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা পুকুর থেকে নাহিদকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য লামা উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।​ কোমলমতি এই শিশুর মৃত্যুতে পরিবার ও পুরো এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)কাইছার হামিদ সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।

]]>
https://coxsbazarshomachar.com/2026/09/18/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0/feed/ 0