খেলা – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Wed, 02 Jul 2025 15:20:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.6 এশিয়ান কাপে বাংলাদেশ https://coxsbazarshomachar.com/2025/07/02/%e0%a6%8f%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/ https://coxsbazarshomachar.com/2025/07/02/%e0%a6%8f%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/#respond Wed, 02 Jul 2025 15:20:32 +0000 https://coxsbazarshomachar.com/?p=3231 অনলাইন ডেস্ক :

স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে নারী এশিয়ান কাপে এক পা দিয়েই রেখেছিল বাংলাদেশ। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো।

গ্রুপের অন্য ম্যাচে বাহরাইন ও তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করায় সি গ্রুপে শীর্ষে থেকেই মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ফলে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলবে সাবিনা-কৃষ্ণারা।

দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৬। স্বাগতিক মিয়ানমার ৩, বাহরাইন ও তুর্কেমেনিস্তানের সমান এক পয়েন্ট। বাংলাদেশ যদি শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে হেরে যায় এবং মিয়ানমার বাহরাইনের বিপক্ষে জয় পায় তখন দুই দলেরই সমান ৬ পয়েন্ট হবে।

টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী প্রথমে হেড টু হেড বিবেচনা হবে। বাংলাদেশ মিয়ানমারকে হারানোয় বাংলাদেশ গ্রুপ সেরা হিসেবে গণ্য হবে। যার কারনে আজই বাংলাদেশের এশিয়া কাপ নিশ্চিত হয়ে গেলো।

১৯৮০ সালে কুয়েতে পুরুষ দল প্রথম এশিয়ান কাপ খেলে। এবার ৪৬ বছর পর সেই মঞ্চে উঠছে বাংলাদেশের নারীরা। ৫ জুলাই বাংলাদেশের শেষ ম্যাচ তুর্কমেনিস্তানের বিপক্ষে এখন শুধুই আনুষ্ঠানিকতা। ঐ ম্যাচে হারলেও বাংলাদেশের এশিয়া কাপ যাত্রায় কোনো বাধা নেই। নারী ফুটবলে এটি দেশের সবচেয়ে বড় সাফল্যগুলোর মধ্যে একটি।

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের সহযোগিতার প্রস্তাব
অস্ট্রেলিয়ায় বসবে এবারের নারী এশিয়ান কাপের আসর। সেখানে বাংলাদেশ নারী দলের এই ঐতিহাসিক অর্জন দেশের ফুটবলের জন্য এক নতুন মাইলফলক হয়ে রইল।

]]>
https://coxsbazarshomachar.com/2025/07/02/%e0%a6%8f%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be%e0%a6%aa%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/feed/ 0
জব্বারের বলী খেলায় আবারও  চ্যাম্পিয়ন বাঘা শরীফ https://coxsbazarshomachar.com/2025/04/25/%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2025/04/25/%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/#respond Fri, 25 Apr 2025 16:13:14 +0000 https://coxsbazarshomachar.com/?p=2923 অনলাইন ডেস্কঃ

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলার ১১৬ তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লা জেলার বাঘা শরীফ। কুমিল্লা সদরের সদরের রাশেদ বলীকে পরাজিত করে তিনি চ্যাম্পিয়ন হন। তিনি পর পর দুইবার চ্যাম্পিয়ন হলেন।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায় লালদীঘি মাঠে নির্মিত বিশেষ বালুর মঞ্চে শুরু হয় বলী খেলা। এই বলী খেলায় দেশের বিভিন্ন জেলা থেকে দেড় শতাধিক বলী অংশ নেন। সর্বশেষ ধাপে সন্ধ্যা ৬টায় কুমিল্লার রাশেদ বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন বলী হিসেবে খেতাব অর্জন করেন বাঘা শরীফ বলী।

সিএমপি কমিশনার হাসিব আজিজ বলী খেলা উদ্বোধন করেন। টানা সোয়া দুই ঘণ্টা ধরে চলে বলী খেলা। সন্ধ্যা ৬টার দিকে চ্যাম্পিয়নের ফলাফল ঘোষণা করেন মেলা কমিটির সদস্যরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন বলীর হাতে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বলীখেলা আয়োজক কমিটির সদস্যসচিব, আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল।

]]>
https://coxsbazarshomachar.com/2025/04/25/%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব -১৪ ক্রিকেট দলের হয়ে খেলছেন খুটাখালীর ফাহিম https://coxsbazarshomachar.com/2025/02/16/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d/ https://coxsbazarshomachar.com/2025/02/16/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d/#respond Sun, 16 Feb 2025 12:20:27 +0000 https://coxsbazarshomachar.com/?p=2679 জিয়াউল হক জিয়াঃ
চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট দলের হয়ে খেলছেন আর প্রতিনিধিত্ব করছেন কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উত্তর ফুলছড়ি এলাকার আনিসুর রহমানের ছেলে আব্দুল্লাহ আল ফাহিম।
ফাহিম ঈদগাঁও ক্রিকেট একাডেমি (ECA) নিয়মিত ক্রিকেটার বা খেলোয়াড়।
ঈদগাঁও ক্রিকেট একাডেমির কোচ শাহরিয়ার খাঁন জানান-আব্দুল্লাহ আল ফাহিম ডানহাতি টপ-অর্ডার ব্যাটসম্যান এবং ঈদগাঁও একাডেমির নিয়মিত খেলোয়াড়।সে ভদ্র,নম্র,পরিশ্রমি খেলোয়াড় বা ক্রিকেটার। ফাহিম নিজের পারফরম্যান্সের মাধ্যমে চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টিমের নিয়মিত খেলোয়াড় হয়ে দলের প্রতিনিধিত্ব করছেন।সে বর্তমানে খুলনায় অবস্হান করছেন।সেখানে ভালো পারফরম্যান্স করতে পারলেই অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাবেন।যেমনিভাবে ফাহিম চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথম ম্যাচে ব্যক্তিগত-১৫৬ রান ও ২য় ম্যাচে-৪৬ রান করে নিজ জেলা দলের ম্যাচ জয়ের সফলতার জন্য সর্বোচ্চ পারফরম্যান্স এটি।
“ফাহিম”যেন ক্রমান্বয়ে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ের ভাল একজন খেলোয়াড় হিসাবে সুনাম অর্জন করতে পারে,অফুরন্ত দোয়া রইল এবং সার্বক্ষণিক সহযোগিতা করে যাব বলে জানিয়েছেন।

]]>
https://coxsbazarshomachar.com/2025/02/16/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d/feed/ 0
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের https://coxsbazarshomachar.com/2024/09/03/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2024/09/03/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/#respond Tue, 03 Sep 2024 10:49:44 +0000 https://coxsbazarshomachar.com/?p=1625 অনলাইন ডেস্ক :

সাদা পোশাকে নতুন এক বাংলাদেশকে দেখলো ক্রিকেটবিশ্ব। পাকিস্তানের বিপক্ষে কখনো টেস্ট জিততে না পারা দলটা পাকিস্তানকে তাদের মাঠেই হোয়াইটওয়াশ করে ইতিহাস সৃষ্টি করলো। দ্বিতীয় টেস্টে তারা বাবর আজমদের হারিয়েছে ৬ উইকেটে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অধীনে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই পাকিস্তানকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল টাইগাররা।

এটি বাংলাদেশের নবম টেস্ট সিরিজ জয়। আর দেশের বাইরে তৃতীয় টেস্ট সিরিজ জয় টাইগারদের। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তাদেরই মাঠে জয় পেয়েছিল বাংলাদেশ। অন্যদিকে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা পেলো পাকিস্তান।

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। এরপর ব্যাটিংয়ে নেমে ২৬২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে টাইগারদের পেস তোপে ১৭৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। যার ফলে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে বাংলাদেশের দরকার ছিল ১৮৫ রান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এই জয়ে প্রথমবারের টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতলো বাংলাদেশ।

বৃষ্টির শঙ্কা ছিল। তবে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের বক্তব্য ছিল, ম্যাচ শুরু হবে যথাসময়ে। আর সেটাই ঠিক হলো। যথাসময়েই শুরু হয়েছে পঞ্চম দিনের খেলা। আজ (মঙ্গলবার) পঞ্চম দিনে ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সাদমান ইসলাম ও জাকির হাসান। শুরু থেকেই এই দুই ব্যাটার দেখেশুনেই খেলতে থাকেন। তবে নিজদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তারা।

পঞ্চম শুরুতেই মির হামজার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান জাকির হাসান। আউট হওয়ার আগে করেন ৩৯ বলে ৪০ রান। তার বিদায়ে ৫৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

জাকিরের বিদায়ের পর শান্তর সঙ্গে জুটি গড়েন সাদমন। তবে এই জুটিকে বেশিদূর আগাতে দেননি খুররম শেহজাদ। খুররম শেহজাদের বলে মিড অফে শান মাসুদের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান সাদমান ইসলাম। আউট হওয়া আগে করেন ৫১ বলে ২৪ রান। তার বিদায়ে ৭০ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ।

৭০ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠে বাংলাদেশ। এই জুটির অপরাজিত ৫২ রানে ভর করে দুই উইকেটে ১২২ রান করে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ।

লাঞ্চ বিরতি থেকে ফিরে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে ব্যর্থ হন তারা। দলীয় ১২৭ রানে শান্ত ফিরে গেলে ভেঙে যায় এই জুটি। ৮২ বলে ৩৮ রান করা শান্ত আগা সালমানের বলে শর্ট লেগে আব্দুল্লাহ শফিকের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তার বিদায়ে ভাঙে ৫৭ রানের জুটি।

শান্তর বিদায়ের পর দলীয় ১৫৩ রানে সাজঘরে ফিরে যান মুমিনুল হকও। আবরার আহমেদের বলে মিড অফে সাইম আইয়ুবের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান যান মুমিনুল। আউট হওয়ার আগে করেন ৭১ বলে ৩৪ রান।

মুমিনুল সাজঘরে ফিরে গেলে জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব ও মুশফিক। এই জুটিতে ভর করে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। মুশফিক ২২ রানে ও সাকিব ২১ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ আবারও পেল দেশের বাইরে টেস্ট সিরিজ জয়ের স্বাদ। এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ আর ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই ছিল বিদেশে সিরিজ জয়ের স্মৃতি। এবার তাতে যুক্ত হলো পাকিস্তানের নাম।

এর আগে এই টেস্টের প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে ২৭৪ রান করে পাকিস্তান। বিপরীতে লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজের প্রথম ইনিংসে গড়া ১৬৫ রানের বিশ্বরেকর্ডে পাকিস্তানের ২৭৪ রানের জবাবে বাংলাদেশ গিয়েছিল ২৬২ পর্যন্ত।টেস্ট ক্রিকেটে ৫০ এর আগে ৬ উইকেট হারানোর পর ৭ম উইকেটে বিশ্বরেকর্ড ১৬৫ রানের জুটি গড়েন দুই টাইগার ব্যাটার। লিটন পেয়েছিলেন ক্যারিয়ারের চতুর্থ শতক।

১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে টাইগারদের পেস তোপে ১৭৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। যার ফলে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে বাংলাদেশের দরকার ছিল ১৮৫ রান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এই জয়ে প্রথমবারের টেস্টে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতলো বাংলাদেশ।

]]>
https://coxsbazarshomachar.com/2024/09/03/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/feed/ 0
দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম হচ্ছে: পাপন https://coxsbazarshomachar.com/2024/06/12/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae/ https://coxsbazarshomachar.com/2024/06/12/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae/#respond Wed, 12 Jun 2024 09:39:32 +0000 https://coxsbazarshomachar.com/?p=845 অনলাইন ডেস্ক :
দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

‘উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব স্টেডিয়াম নির্মিত হচ্ছে বলে জানান তিনি।

১১ জুন, মঙ্গলবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মো. মজিবর রহমানসহ বেশ কয়েকজন সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নাজমুল হাসান বলেন, প্রকল্পের প্রথম পর্যায়ে এরই মধ্যে ১২৫টি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ১৮৬টি স্টেডিয়াম নির্মাণের কাজ চলমান।

এমপি খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশব্যাপী খেলাধুলার প্রসারে জাতীয় ক্রীড়া পরিষদ সারাবছর নিরবচ্ছিন্নভাবে খেলাধুলা পরিচালনার জন্য ক্রীড়াসামগ্রী ক্রয় বাবদ প্রতি বিভাগের ক্রীড়া সংস্থাকে ৫০ হাজার এবং প্রতিটি জেলা ক্রীড়া সংস্থাকে এক লাখ টাকা দিয়ে থাকে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/06/12/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae/feed/ 0
ক্রিকেট ইতিহাসে টাইগারদের অবিস্মরণীয় জয় https://coxsbazarshomachar.com/2023/06/17/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2023/06/17/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87/#respond Sat, 17 Jun 2023 10:51:47 +0000 https://coxsbazarshomachar.com/?p=167 কক্সবাজার সমাচার ডেস্ক :

টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ৫৪৬ রানের জয় তুলে নিয়ে অবিস্মরণীয় জয় পেয়েছে। রান বিবেচনায় এটি টেস্ট ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এর আগে সবচেয়ে বড় জয় ছিলো ২২৬ রানে। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে প্রায় দেড়যুগ আগে ২০০৫ সালে এই জয় পেয়েছিল বাংলাদেশ।

আন্তর্জাতিক টেস্ট ইতিহাস দেখলে রান হিসাবে এটি তৃতীয় বড় জয়। ৬৭৫ রানে জিতে প্রথম স্থানে আছে ইংল্যান্ড।

১৯৩৪ সালের পর এই প্রথম কোনো দল টেস্ট ক্রিকেটে ৫০০ রানের বেশি ব্যবধানে জয় পেলো।

প্রসঙ্গত, মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৩৮২ রানে অলআউট হয় বাংলাদেশ, আফগানিস্তান অলআউট হয় ১৪৬ রানে।

পরে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৪২৫ রান করে ইনিংস ঘোষণা করে। ৬৬২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১১৫ রানের বেশি করতে পারেনি আফগানরা। ফলে ৫৪৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিটন দাসের দল।

]]>
https://coxsbazarshomachar.com/2023/06/17/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%87%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87/feed/ 0