জাতীয় – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Wed, 27 May 2026 10:17:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী https://coxsbazarshomachar.com/2026/05/27/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%af/ https://coxsbazarshomachar.com/2026/05/27/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%af/#respond Wed, 27 May 2026 10:17:18 +0000 https://coxsbazarshomachar.com/?p=3674 নিজস্ব প্রতিবেদকঃ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন সহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুমহান শিক্ষা দেয়। একইসঙ্গে ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের প্রেরণা জোগায়। তিনি বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা লাভ করে যখন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ সেই আনন্দে সমভাবে অংশ নিতে পারে। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে তিনি বিত্তশালী ও সামর্থ্যবানদের প্রতি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, নিরাপদ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে প্রশাসন, পুলিশ সহ সরকারের বিভিন্ন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আরো বলেন, শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পবিত্র ঈদ-উল-আযহার শিক্ষা আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং সবাই যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে- সে প্রত্যাশা ব্যক্ত করেন।

]]>
https://coxsbazarshomachar.com/2026/05/27/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%af/feed/ 0
বাড়ি ফেরার উচ্ছ্বাসে সরগরম কমলাপুর স্টেশন https://coxsbazarshomachar.com/2026/05/23/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2026/05/23/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b0/#respond Sat, 23 May 2026 07:17:27 +0000 https://coxsbazarshomachar.com/?p=3629 রাজধানীর ব্যস্ততা, কর্মচাপ আর যান্ত্রিক জীবনের ক্লান্তি পেছনে ফেলে প্রিয়জনের কাছে ফিরতে শুরু করেছেন নগরবাসী। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ঘরমুখো মানুষের ঢল।

কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের আনন্দ, অপেক্ষা, উদ্বেগ আর ভালোবাসায় সৃষ্টি হয়েছে অন্যরকম এক আবহ। প্রিয়জনের মুখ দেখার আকুলতা, মায়ের রান্নার ঘ্রাণ আর শৈশবের ঈদ আনন্দের টানে হাজারো মানুষ ছুটছেন গ্রামের পথে।

শনিবার (২৩ মে) সকালে স্টেশনের প্ল্যাটফর্মে দেখা যায় মানুষের দীর্ঘ সারি। কারও হাতে বড় ট্রাভেল ব্যাগ, কারও কাঁধে সন্তান, আবার কেউবা পরিবারের সদস্যদের নিয়ে অপেক্ষা করছেন ট্রেনের জন্য।

স্টেশনের ভেতরে হাঁটলেই শোনা যায় নানা রকম আবেগঘন গল্প। কেউ বহুদিন পর গ্রামের বাড়ি ফিরছেন, কেউ বৃদ্ধ বাবা-মায়ের জন্য নিয়ে যাচ্ছেন ঈদের উপহার, আবার কেউ পরিবারের ছোট সদস্যদের জন্য কিনেছেন খেলনা ও নতুন পোশাক।

অনেকের চোখে মুখে ক্লান্তি থাকলেও বাড়ি ফেরার আনন্দ যেন সব কষ্টকে ম্লান করে দিয়েছে। স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা বেসরকারি চাকরিজীবী জিসান আহমেদ বলেন। বলেন, সারা বছর শুধু এই সময়টার জন্য অপেক্ষা করি। মা-বাবার সঙ্গে ঈদ করার আনন্দ আলাদা। ট্রেন দেরি হলেও সমস্যা নেই, বাড়ি তো যাচ্ছি।

মগবাজার থেকে আসা গৃহিণী শেফা আক্তার বলেন, বাচ্চারা কয়েকদিন ধরেই গ্রামের বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে আছে। ট্রেনে কষ্ট হলেও পরিবারের সবাই মিলে ঈদ করার আনন্দের কাছে এটা কিছুই না। বাড়ি ফিরলেই শান্তি।

একই চিত্র দেখা যায় নারী ও শিশুদের মাঝেও। অনেক পরিবার ছোট ছোট সন্তানদের নিয়ে সকাল থেকেই স্টেশনে এসে অবস্থান নিয়েছে। শিশুদের চোখে বাড়ি যাওয়ার উচ্ছ্বাস, নতুন জামা আর ঈদে বাড়ি ফেরার আনন্দ।

]]>
https://coxsbazarshomachar.com/2026/05/23/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b0/feed/ 0
বিএনপি ৯০ দিনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধু জাতীয় নির্বাচন চায়: সালাহউদ্দিন https://coxsbazarshomachar.com/2025/06/03/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a7%af%e0%a7%a6-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac/ https://coxsbazarshomachar.com/2025/06/03/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a7%af%e0%a7%a6-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac/#respond Tue, 03 Jun 2025 14:37:44 +0000 https://coxsbazarshomachar.com/?p=3092 বিএনপি ৯০ দিন মেয়াদের নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কেবল জাতীয় নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার পর মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, ‘আমাদের দল চায় না স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হোক।’

তিনি বলেন, ‘কমিশন চার মাসের প্রস্তাব দিয়েচে। তবে বিএনপির মনে করে, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তিন মাসের বেশি হওয়া উচিত নয়।’

সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে সালাহউদ্দিন বলেন, বিএনপি প্রস্তাব দিয়েছে যে, সংসদ সদস্যরা দলীয় অবস্থানের বাইরে ভোট দিতে পারবেন—তবে অনাস্থা প্রস্তাব, অর্থ বিল, সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে এটি প্রযোজ্য হবে না।

তিনি বলেন, ‘যদি যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত। এটি ৭০ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা দরকার।’
বিএনপির এই নেতা আরও জানান, সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সবগুলো বিরোধী দলের সংসদ সদস্যদের নেতৃত্বে থাকবে—এই প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত নয়।

তিনি আরও বলেন, ‘কিছু কমিটি বিরোধী দলের নেতৃত্বে থাকতে পারে, তবে সব কমিটির নেতৃত্ব বিরোধী দলের হাতে দেওয়ার প্রস্তাব বাস্তবসম্মত নয়।’

দ্বিতীয় দফার আলোচনার মঙ্গলবারের অধিবেশন সকাল ১১টায় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে শুরু হয়। বিএনপি, জামায়াত এবং ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) সহ প্রায় প্রায় ৩০টি দল এই বৈঠকে অংশ নেয়।

সোমবার প্রধান উপদেষ্টা ও কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ ইউনূস দ্বিতীয় ধাপের আলোচনার উদ্বোধন করেন।

জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারমূলক উদ্যোগের বিষয়ে আলোচনা করতে জাতীয় ঐকমত্য কমিশন গত ২০ মার্চ প্রথম দফার সংলাপ শুরু করে।

কমিশন ৩৩টি দল ও জোটের সঙ্গে আলোচনা করে—যার মধ্যে ছিল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। গত ১৯ মে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফার সংলাপ শেষ করে কমিশন।

কমিশনটি চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়। কমিশনের লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে একটি জাতীয় ঐকমত্যে পৌঁছানো।

]]>
https://coxsbazarshomachar.com/2025/06/03/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a7%af%e0%a7%a6-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac/feed/ 0
ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন, বিক্রয় নিষিদ্ধ https://coxsbazarshomachar.com/2025/05/15/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%97/ https://coxsbazarshomachar.com/2025/05/15/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%97/#respond Thu, 15 May 2025 16:33:33 +0000 https://coxsbazarshomachar.com/?p=2998 অনলাইন ডেস্কঃ

পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৫ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে প্রজ্ঞাপন জারি করে এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচীতে এখন থেকে উক্ত আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশিয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে হবে।

উল্লেখ্য, এই প্রজাতির গাছ মাটি থেকে অত্যধিক পানি শোষণ করে, ফলে মাটির আর্দ্রতা কমে যায় এবং শুষ্ক বা মৌসুমী জলবায়ু যুক্ত এলাকায় এটি মারাত্মক ক্ষতির কারণ হয়। এই গাছের পাতায় থাকা টক্সিন গোড়ায় পড়ে মাটিকে বিষাক্ত করে তোলে, যার ফলে উর্বরতা নষ্ট হয়। এগুলোর চারপাশে অন্য কোনো গাছ সহজে জন্মাতে পারে না। এটি স্থানীয় জীববৈচিত্র্যের জন্য হুমকি, কারণ বহু দেশীয় গাছ, পোকামাকড় ও পাখি এই গাছে বাসা বাঁধে না বা খাদ্য খুঁজে পায় না।

তাই পরিবেশ সুরক্ষা এবং প্রাণবৈচিত্র্য রক্ষায় সকল সংস্থা ও নাগরিককে দেশি প্রজাতির বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

]]>
https://coxsbazarshomachar.com/2025/05/15/%e0%a6%87%e0%a6%89%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%93-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf-%e0%a6%97/feed/ 0
জাতিসংঘ ও বাংলাদেশ টেকসই উন্নয়নে যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত https://coxsbazarshomachar.com/2025/05/15/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%b8%e0%a6%87/ https://coxsbazarshomachar.com/2025/05/15/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%b8%e0%a6%87/#respond Thu, 15 May 2025 15:59:41 +0000 https://coxsbazarshomachar.com/?p=2992 প্রেস বিজ্ঞপ্তিঃ
ঢাকা, ১৫ মে ২০২৫: বাংলাদেশ সরকার এবং জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) আজ জাতিসংঘের টেকসই উন্নয়ন সহযোগিতা ফ্রেমওয়ার্ক (ইউএনএসডিসিএফ) বাস্তবায়ন মূল্যায়ন, ২০২৪ সালের জাতিসংঘের কান্ট্রি রেজাল্ট রিপোর্ট প্রকাশ এবং আগামী বছরের জন্য কৌশলগত অগ্রাধিকার অনুমোদনের জন্য যৌথ স্টিয়ারিং কমিটির (জেএসসি) দ্বিবার্ষিক সভার জন্য আহ্বান করে।

রাজনৈতিক রূপান্তর, বড় জলবায়ু বিপর্যয় এবং সংস্কারের গতিবেগের দ্বারা চিহ্নিত একটি বছরের প্রতিফলন করে জেএসসি রূপান্তরের মধ্য দিয়ে নেভিগেট করার ক্ষেত্রে জাতিসংঘের অভিযোজনযোগ্যতার পাশাপাশি শাসন সংস্কার, মানবাধিকার এবং প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণের মূল ক্ষেত্রগুলিকে এগিয়ে নিতে তার সমর্থনের কথা তুলে ধরে।

জাতিসংঘ ২০২৪ সালে উন্নয়ন কর্মসূচিতে ২১৫ মিলিয়ন ডলার দিয়েছে। এর কাজের অনেকগুলি হাইলাইটের মধ্যে, জাতিসংঘ এলডিসি গ্র্যাজুয়েটির জন্য মসৃণ রূপান্তর কৌশল বিকাশকে সমর্থন করেছিল

]]>
https://coxsbazarshomachar.com/2025/05/15/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%82%e0%a6%98-%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%b8%e0%a6%87/feed/ 0
“বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার একদিনের স্বপ্নযাত্রা” https://coxsbazarshomachar.com/2025/04/20/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%95/ https://coxsbazarshomachar.com/2025/04/20/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%95/#respond Sun, 20 Apr 2025 10:02:08 +0000 https://coxsbazarshomachar.com/?p=2896 তারেক আল মুনতাছির :: বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে সদ্যসমাপ্ত একটি আনন্দভ্রমণ যেন হয়ে উঠেছিল লেখকদের জন্য এক পরিপূর্ণ প্রশান্তির আয়োজন। দেশের সাতটি জেলার সদস্যদের নিয়ে এমন একটি বৃহৎ পরিসরের ভ্রমণ আয়োজন নিঃসন্দেহে একটি কঠিন কাজ। কিন্তু যাদের একাগ্রতা, সুপরিকল্পনা ও নিষ্ঠার ফলে এই স্বপ্ন বাস্তব রূপ পেয়েছে, তাদের প্রতি সবার অন্তরের কৃতজ্ঞতা।

এই আয়োজনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন অত্র সংগঠনের সভাপতি রায়হান ভাই, সাধারণ সম্পাদক তানজিদ ভাইসহ সংশ্লিষ্ট টিম লিডাররা। তাদের সমন্বিত প্রচেষ্টা ছাড়া এমন নিখুঁত আয়োজন সম্ভব হতো না। পাশাপাশি উপদেষ্টা ও সাবেক সভাপতি আজহার ভাই ও উপদেষ্টা জাবেদ ভাইয়ের অবদানও স্মরণীয়, যাদের সক্রিয় সহযোগিতায় বহু পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।

ভ্রমণের সবচেয়ে মূল্যবান দিক ছিল অনলাইনে পরিচিত মুখগুলোকে সরাসরি সামনে দেখা, হাত মেলানো, গল্পে মেতে ওঠা। যাদের সঙ্গে এতদিন লেখনী কিংবা মেসেন্জারে মাধ্যমে পরিচয়, তাদের সঙ্গে একান্তে সময় কাটানো ছিল সত্যিই হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা। এমন বন্ধন তৈরি হয়েছে, যেটি দীর্ঘদিন মনে থাকবে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুইটি মনোরম স্থানে ঘোরার মধ্য দিয়ে শুরু হয় দিনটি চন্দ্রনাথ পাহাড় ও গুলিয়াখালী সমুদ্রসৈকতের প্রতিটি ধাপে ধাপে যেন ছিল একেকটি গল্প, একেকটি অনুভব। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার প্রতিটি মুহূর্ত ছিল চ্যালেঞ্জে ভরা, কিন্তু চূড়ায় পৌঁছানোর পর প্রকৃতির অপার রূপ দেখে সব ক্লান্তি মিলিয়ে যায়। সেখান থেকে দেখা যায় সীতাকুণ্ডের সবুজ বিস্তার আর আকাশের গায়ে রঙ ছড়ানো সূর্য।

প্রায় ১২০০ ফুট উচ্চতার চন্দ্রনাথ পাহাড় শুধু প্রাকৃতিক নয়, ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বেও অনন্য। চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির হাজারো তীর্থযাত্রীর এক গন্তব্য। পাহাড়জয়ের সময় প্রতিটি সদস্য ছিলেন যেন একেকজন নির্ভীক অভিযাত্রী দলে দলে, কেউবা একা, হাতে লাঠি, মনে সাহস, মুখে হাসি নিয়ে অগ্রসর হয়েছেন চূড়ার দিকে। পথের দোকানগুলোতেও মিলেছে বিরল এক অভিজ্ঞতা, যেখানে ঠান্ডা শরবত, তরমুজ, জুস ইত্যাদি ছিল পাহাড়ের মাঝখানে স্বর্গের স্বাদ।

সন্ধ্যার দিকে রওনার সময় গাড়িতে সাংস্কৃতিক পরিবেশনায় নতুন মাত্রা যোগ করে। গান করেন রাকিব ভাই, লাইজু আপু,মুজিব ভাই, আজহার ভাই, মালিহা আপুসহ আরও অনেকেই। তবে রায়হান ভাইয়ের প্রাণখোলা গান যেন সবচেয়ে বেশি প্রশংসা কুড়ায়, অংশগ্রহণকারীদের হৃদয়ে গভীরভাবে দাগ কেটে যায়।

আনন্দের পাশাপাশি জ্ঞানচর্চার সুযোগও ছিল। আয়োজিত হয় একটি কুইজ প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা তাদের মেধা ও জানার পরিধি তুলে ধরেন। বিজয়ী হন আজহার মাহমুদ,ছাবিহা জামান ইশপা, মিজনুর রহমান ও এসএম রায়হান উদ্দিন। আনন্দের মাঝেও শিখতে পারার এই সুযোগ ছিল এক বিশেষ সংযোজন।

সবকিছু মিলিয়ে এই আনন্দভ্রমণ ছিল শুধুমাত্র একটি সফর নয় এটি ছিল এক অনুভব, এক আবিষ্কার, এক হৃদয়ের সংযোগ। বন্ধুত্ব, শ্রদ্ধা ও সহযোগিতার যে সেতুবন্ধন এখানে গড়ে উঠেছে, তা দীর্ঘদিন ধরে জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার কর্মকাণ্ডে নতুন গতি ও অনুপ্রেরণা যোগাবে। এই দিনটি থেকে পাওয়া স্মৃতিগুলো আমাদের মনে থাকবে, হৃদয়ের এক আলাদা ক্যানভাসে রঙ ছড়িয়ে যাবে চিরকাল।

]]>
https://coxsbazarshomachar.com/2025/04/20/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%95/feed/ 0
১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে রাজি মিয়ানমার https://coxsbazarshomachar.com/2025/04/04/%e0%a7%a7-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a7%ae%e0%a7%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%95%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2025/04/04/%e0%a7%a7-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a7%ae%e0%a7%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%95%e0%a7%87/#respond Fri, 04 Apr 2025 14:41:06 +0000 https://coxsbazarshomachar.com/?p=2832 অনলাইন ডেস্ক :

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার মধ্যে প্রত্যাবর্তনের যোগ্য ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রথম ধাপে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে নিশ্চিত করেছে যে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে তারা ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে।

বাংলাদেশের পক্ষ থেকে ২০১৮-২০ সালের মধ্যে ছয় ধাপে এ সংক্রান্ত মূল তালিকা সরবরাহ করা হয়েছিল।

এখনো ৭০ হাজার রোহিঙ্গার ছবি ও নাম অতিরিক্ত যাচাই-বাছাইয়ের জন্য অপেক্ষায় রয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে ৬ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে এ তথ্য জানান।

এটি রোহিঙ্গাদের ফেরানো ক্ষেত্রে প্রথম এই ধরনের নিশ্চিত তালিকা, যা রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের দিকে একটি বড় পদক্ষেপ।

মিয়ানমার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, মূল তালিকায় থাকা অবশিষ্ট ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গার যাচাই-বাছাই দ্রুততার সঙ্গে শেষ করা হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়াও তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

]]>
https://coxsbazarshomachar.com/2025/04/04/%e0%a7%a7-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a7%ae%e0%a7%a6-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%95%e0%a7%87/feed/ 0
কক্সবাজারে ‘সিনহা স্মৃতিফলক’ উদ্বোধন করলেন সেনাপ্রধান https://coxsbazarshomachar.com/2025/02/28/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf/ https://coxsbazarshomachar.com/2025/02/28/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf/#respond Fri, 28 Feb 2025 03:44:26 +0000 https://coxsbazarshomachar.com/?p=2735 কক্সবাজার জেলার টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শ্যামলাপুরে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের স্মরণে নির্মিত ‘সিনহা স্মৃতিফলক’ উদ্বোধন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিওনের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই স্মৃতিফলক উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাপ্রধান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের যথাযথ আইন অনুযায়ী দ্রুতবিচার নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার করেন তিনি।

কক্সবাজারের ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, প্রয়াত মেজর সিনহার মা ও বোন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাবের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে দায়িত্বরত পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। তিনি ২০০৩ সালের ২১ জুলাই বাংলাদেশ সেনাবাহিনীতে ৫১তম বিএমএ লং কোর্সে যোগদান করেছিলেন। পরবর্তী সময়ে ২০০৪ সালের ২২ ডিসেম্বর কমিশন লাভ করেন। চাকরিজীবনে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্য ছিলেন। তিনি ২০১৩ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভোরি কোস্টে দায়িত্ব পালন করেন।

সূত্র : দৈনিক সমকাল

]]>
https://coxsbazarshomachar.com/2025/02/28/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%b9%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf/feed/ 0
খালেদা জিয়া ও তারেক রহমানের নির্বাচনে অংশ নিতে বাধা নেই https://coxsbazarshomachar.com/2024/12/27/%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2024/12/27/%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be/#respond Fri, 27 Dec 2024 11:19:07 +0000 https://coxsbazarshomachar.com/?p=2490 অনলাইন ডেস্ক :

সব মামলা নিষ্পত্তি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে এ কথা বলেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, দণ্ডপ্রাপ্ত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলটির নেতারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে আপাতত সব মামলার নিষ্পত্তি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বাধা নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ আমলে নানা অনিয়মের কারণে পূর্বের গণপ্রতিনিধি আইন অনুযায়ী দলটির নির্বাচনী অপরাধীদের বিচার করা হবে।

এ সময় মো. আসাদুজ্জামান বলেন, কোনো ষড়যন্ত্রের কাছে জুলাই বিপ্লব ব্যর্থ হতে পারে না। ষড়যন্ত্রকারীরা যত শক্তিশালীই হোক না কেন, এ বিপ্লব মুছে ফেলা যাবে না।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, হাসিনার নির্মম পরিণামের পর তার পাশে দলের কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না। যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সংবিধান কেটে-ছিঁড়ে মানুষের অধিকার ভূলুণ্ঠিত করেছিল, তারা ইতিহাসের খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে।

ছায়া সংসদে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে চিরদিন ক্ষমতায় রাখার অসৎ উদ্দেশে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় জালিয়াতির দায়ে খায়রুল হকের গ্রেপ্তার ও বিচার সময়ের দাবি।

তিনি আরও বলেন, এ দেশে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল পতিত আওয়ামী সরকার। ডামি, একতরফা ও মধ্যরাতের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। গত তিনটি নির্বাচনে নির্বাচন কমিশন, প্রশাসন, পুলিশ, রিটার্নিং অফিসার, পোলিং অফিসারসহ নির্বাচনের সঙ্গে যুক্ত প্রায় সবাই জাল-জালিয়াতির অপরাধে অপরাধী। যারা এসব নির্বাচনী অপরাধ করেছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/12/27/%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%93-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be/feed/ 0
বিডিআর বিদ্রোহের ঘটনায় কমিশন গঠন https://coxsbazarshomachar.com/2024/12/23/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/ https://coxsbazarshomachar.com/2024/12/23/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/#respond Mon, 23 Dec 2024 11:05:40 +0000 https://coxsbazarshomachar.com/?p=2471 অনলাইন ডেস্ক :

রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। গতকাল রোববার (২২ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টা এতে সই করে দিয়েছেন।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই তাকে ফেরানো যাবে।

সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না। যারা অসুস্থ, শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছেন। পররাষ্ট্র উপদেষ্টা দুই মাসের মধ্যে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশের যে কথা বলেছেন, সেটা ‘স্লিপ অব টাং’। দুই মাসে নয়, গত দেড় থেকে দুই বছরের মধ্যে ৬০ হাজার প্রবেশ করেছে।

এর আগে গতকাল রোববার (২২ ডিসেম্বর) রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, সীমান্তে প্রচুর দুর্নীতি আছে, এটি সত্য। অস্বীকার করার কোনো উপায় নেই। রোহিঙ্গারা দুর্নীতির মাধ্যমে ঢুকছে। নৌকা নিয়ে ঢুকছে। তারা যে কোনো একটি সীমান্ত দিয়ে ঢুকছে, বিষয়টি এমনও না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে। এটিকে আটকানো খুব কঠিন হয়ে পড়েছে। তবে আমি মনে করি না রোহিঙ্গাদের আর একটি ঢল আসবে। যদিও অনেকে আশঙ্কা করছেন। এই আশঙ্কা আমাদেরও আছে। তবে সেই ঢলকে আটকানোর ব্যবস্থা করতে হবে, আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে।

গত দুই মাসে রাখাইন থেকে বাংলাদেশে নতুন করে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমাদের নীতিগতভাবে অবস্থান ছিল আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেব না। তবে পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আমাদের কিছু আর করার থাকে না। সে রকম পরিস্থিতিতে আমরা ৬০ হাজার রোহিঙ্গাকে ঢুকতে দিয়েছি। আনুষ্ঠানিকভাবে যে তাদের ঢুকতে দিয়েছি, তা-ও নয়, তারা বিভিন্ন পথে ঢুকেছেন।

এদিকে কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্তাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যারা মুক্তিযোদ্ধাদের হেনস্তা করছে, তাদের আইনের আওতায় অবশ্যই নিয়ে আসব।

]]>
https://coxsbazarshomachar.com/2024/12/23/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/feed/ 0