সু-স্বাস্থ্য – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Thu, 05 Dec 2024 03:36:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 ভারতের পতাকা মাড়ানোর ভাইরাল ছবিটি ‘এআই’ দিয়ে তৈরি : রিউমর স্ক্যানার https://coxsbazarshomachar.com/2024/12/05/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2024/12/05/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be/#respond Thu, 05 Dec 2024 03:36:30 +0000 https://coxsbazarshomachar.com/?p=2373 অনলাইন ডেস্ক :

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনের সমাপ্তি ঘটে। সরকার পতনের পরের দিনগুলোতে দেশে সহিংসতা আরও প্রকট আকার ধারণ করে। এ সময় সারা দেশে রাজনৈতিক সহিংসতা, লুটপাট ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটে।

এই অভ্যন্তরীণ অস্থিরতার প্রভাব ভারত-বাংলাদেশ সম্পর্কেও পড়ে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এরই ধারাবাহিকতায় কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের সামনে জাতীয় পতাকা পোড়ানো এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটে।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায়, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরিহিত এক ব্যক্তি ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়াচ্ছেন। তবে এই ছবি বাস্তব নয়, এটি বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি। বিষয়টি জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাছাই সংস্থা রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার বলছে, টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়ানোর ভাইরাল ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

তারা আরও জানায়, ছবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করে কোনো নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। রিউমর স্ক্যানারের অনুসন্ধানেও ছবিটি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে দেখা গেছে। সাধারণত এমন কোনো ঘটনা ঘটলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পাশাপাশি জাতীয় গণমাধ্যমেও প্রতিবেদন আকারে প্রকাশিত হয়।

উদাহরণ দিয়ে ফ্যাক্ট চেকার সংস্থাটি বলে, কিছুদিন আগে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতের ও ইসরায়েলের পতাকা মাটিতে এঁকে তার ওপর হেঁটে প্রতিবাদ করার ঘটনা ঘটে। সেই ঘটনার বিষয়ে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনগুলোতে ঘটনার প্রাসঙ্গিক ছবি ও বিস্তারিত তথ্যও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এই ছবির ক্ষেত্রে এমনটি দেখা যায়নি।

দাবি করা ছবির সূত্রপাত অনুসন্ধানে স্ক্যানার টিম দেখে, এটি গত ১ ডিসেম্বর ‘Voice of Bangladeshi Hindus’ নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে প্রথম প্রচারিত হয়। এই অ্যাকাউন্ট থেকে আগেও বিভিন্ন গুজব ছড়ানোর নজির পেয়েছে রিউমর স্ক্যানার টিম।

ভাইরাল ছবিটি গভীরভাবে বিশ্লেষণ করেছে রিউমর স্ক্যানার টিম। বিশ্লেষণে দেখা যায়, ছবিতে থাকা ব্যক্তির ডান পায়ের একটি আঙুল অস্বাভাবিকভাবে অর্ধেক দেখা যাচ্ছে। পাজামার একটি ভাঁজ এমনভাবে রয়েছে, যা দেখতে ধুতির মতো মনে হয়। বাংলাদেশের পতাকার লাল বৃত্তের কাপড়ের ভাঁজও স্বাভাবিক নয়। এ ছাড়া ছবির আলোর প্রতিফলন, ছায়া ও ব্যক্তির চোখের অভিব্যক্তিতেও অসামঞ্জস্য দেখা গেছে। এ ধরনের অসামঞ্জস্য সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ছবির ক্ষেত্রে দেখা যায়।

তথ্য যাচাইকরণ সংস্থাটি বলেছে, এ ধরনের অসামঞ্জস্য লক্ষ করার পর ছবিটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইট ব্যবহার করা হয়। এসব ওয়েবসাইটের বিশ্লেষণে ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার পক্ষে ৯৯ শতাংশ পর্যন্ত নিশ্চিত ফলাফল পাওয়া গেছে।

রিউমর স্ক্যানার জানায়, ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম ট্রুমিডিয়ার পর্যবেক্ষণও বলছে, আলোচিত ছবিতে ম্যানিপুলেশনের উল্লেখযোগ্য প্রমাণ রয়েছে। অর্থাৎ ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সুতরাং বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরা এক ব্যক্তি ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়াচ্ছেন, এমন দাবি করা ও প্রচার করা ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি; যা মিথ্যা।

]]>
https://coxsbazarshomachar.com/2024/12/05/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be/feed/ 0
আনারস শরীরের নানা উপকার করে https://coxsbazarshomachar.com/2024/06/15/%e0%a6%86%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b8-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95/ https://coxsbazarshomachar.com/2024/06/15/%e0%a6%86%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b8-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95/#respond Sat, 15 Jun 2024 06:16:19 +0000 https://coxsbazarshomachar.com/?p=878 অনলাইন ডেস্ক :
আম, জাম, কাঁঠাল, তরমুজ, জামরুলের পাশাপাশি বাজারে আনারসের দেখা মিলছে। এই গরমে শরীর আর্দ্র রাখতে খুব উপকারী এই ফলটি। তা ছাড়াও আনারসের নানাবিধ পুষ্টিগুণ রয়েছে। কিন্তু, আনারস কাটার অনেক ঝামেলা।

আনারসের গায়ে থাকা অসংখ্য ‘চোখ’ কায়দা করে বাদ দিতে না পারলেই বিপদ! গলা খুসখুস করবে, জিভ একেবারে জ্বলেপুড়ে যাবে। তবে, আনারসের ‘চোখ’রাঙানি যদি কায়দা করে এড়িয়ে যেতে পারেন, তা হলে অনেক রোগই বশে থাকবে।

আনারস খেলে শরীরের কী কী উপকার হবে?

১. হাড় শক্ত রাখে

৩০ পেরোতে না পেরোতেই অনেক মহিলাই হাড়ের ক্ষয় নিয়ে নানা রকম সমস্যায় পড়েন। হাড় ভাল রাখতে হলে রোজ ডায়েটে রাখুন আনারসের রস। এতে থাকা ম্যাঙ্গানিজ় হাড় মজবুত রাখে। এমনকি মাড়ির ক্ষয় রোধ করতেও এটি দারুণ উপকারী!

২. হজমে সহায়ক

একটু বেশি মশলাদার খাবার খেলেই হজম হয় না? ঘন ঘন হজমের ওষুধ না খেয়ে ডায়েটে এই ফলের রস খেয়ে দেখুন তো! উপকার মিলবেই! আনারসে রয়েছে ব্রোমেলিন নামে একটি উৎসেচক, যা হজমের সমস্যা কমাতে সক্ষম।

৩. ওজন কমায়

গুগ্‌লে খুঁজছেন কী খেলে ওজন কমবে? হাতের কাছেই তো আনারস! এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। নিয়মিত এই ফলের রস খান, এমনকি ক্যালোরির পরিমাণও খুব সামান্য। এই রস তাড়াতাড়ি ওজন কমাতে সহায়তা করে।

৪. রোগ প্রতিরোধক

একটু বৃষ্টিতে ভিজলেই বা শীতল জলে স্নান করলেই কি আপনার ঠান্ডা লেগে যায়? বছরের মধ্যে বেশির ভাগ দিনই সর্দিকাশি, জ্বরে ভোগেন? আনারসের রস খেয়ে দেখুন। আনারসে রয়েছে ভিটামিন সি, যা ঠান্ডা লাগার ধাত কমায়! ফলে একটুতেই সর্দিকাশি, জ্বর বাধিয়ে বসার ভাবনা থাকে না!

. ত্বক, চুল ভাল থাকে

ভিটামিন সি, ‘ব্রমেলাইন’ এবং অ্যান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ আনারস ব্রণ কমাতে, ত্বকের তারুণ্য ধরে রাখতে এবং ত্বকের দাগছোপ দূর করতে সাহায্য করে। চুলের যত্নে ভিটামিন সি অপরিহার্য, এ কথা অনেকেই জানেন। এখন সমস্যা হল অনেকেরই লেবু সহ্য হয় না। লেবু ছাড়াও ভিটামিন সি-র প্রাকৃতিক উৎস হল আনারস। মসৃণ এবং জেল্লাদার চুল পেতে, চুলের ঘনত্ব বৃদ্ধিতে এবং মাথার ত্বকের যে কোনও সংক্রমণ রুখতে আনারস একাই একশো।

]]>
https://coxsbazarshomachar.com/2024/06/15/%e0%a6%86%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b8-%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95/feed/ 0
 ‘বাঁশ কোড়ল’ নানা গুণের সমাহার https://coxsbazarshomachar.com/2023/10/01/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%b6-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%97%e0%a7%81%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8/ https://coxsbazarshomachar.com/2023/10/01/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%b6-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%97%e0%a7%81%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8/#respond Sun, 01 Oct 2023 06:13:31 +0000 https://coxsbazarshomachar.com/?p=652 কাষ্ঠল চিরহরিৎ একটি উদ্ভিদ ‘বাঁশ’। ঘরবাড়ি তৈরি, আসবাবপত্র তৈরি ইত্যাদি কাজে এটি ব্যবহৃত হয়ে থাকে। তবে পাহাড়ি অঞ্চলে কিন্তু এই বাঁশই খাওয়া হয়। এই বর্ষা মৌসুমে পার্বত্য বান্দরবানের বাজারগুলোতে পাহাড়ি সবজি বিক্রেতাদের বিভিন্ন সবজির মধ্যে প্রধান সবজি হিসেবে বিক্রি করছেন ‘বাঁশ কোড়ল’।

মূলত বাঁশ গাছের গোড়ার কচি অংশকে বাঁশ কোড়ল বলে পরিচিত সবার কাছে, যা মূলত পার্বত্য অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীদের সবজির তালিকায় পছন্দের একটি সবজি হিসেবে খাওয়া হয়।

বাশঁ কোড়ল পার্বত্য অঞ্চলে বসবাসকারী নানা সম্প্রদায়ের মানুষের কাছে একেক নামে পরিচিত, মারমাদের কাছে ‘মহ্‌ই’ আবার চাকমাদের কাছে ‘বাচ্ছুরি’, আর ত্রিপুরাদের কাছে ‘মেওয়া’ নামে ডাকা হয়। পার্বত্য অঞ্চলে বিশেষ করে বর্ষাকালে এই সবজিটি বাজারে বেশি পরিমাণে দেখা যায়।

বান্দরবান বাজারের পাহাড়ি সবজি বিক্রেতাদের হ্লা অং মার্মার সাথে কথা বলে জানা যায়, সব বাঁশের কোড়ল খাওয়া যায় না। যেগুলো খাওয়া যায়, তার মধ্যে মুলি বাঁশ, ডলু বাঁশ, মিতিংগ্যা বাঁশ, ফারুয়া বাঁশ, বাজ্জে বাঁশ, ও কালিছুরি জাতের বাঁশের কোড়ল খেতে বেশ সুস্বাদু।

পার্বত্য বান্দরবান জেলাসহ তিন পার্বত্য জেলার পাহাড়ি জনগোষ্ঠি সম্প্রদায়ের অন্যতম জনপ্রিয় সুস্বাদু খাবার ‘বাঁশ কোড়ল’। পাহাড়ের গহিনে প্রায় সব স্থানেই মেলে এ সবজি। বর্তমানে পাহাড়ি জনগোষ্ঠিদের পাশাপাশি অনেক বাঙ্গালিদেরও জনপ্রিয় একটি খাবারে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে জেলার পাহাড়ি এলাকার গহিনে প্রাকৃতিকভাবে জন্ম নেয়া বাঁশ ও ব্যক্তিগত বাগানে বাঁশ জন্ম নেয়। এসব বাঁশ পরিণত হওয়ার আগেই স্থানীয় পাহাড়িরা বাঁশ গাছের গোড়ার কচি অংশ সংগ্রহ করে তা প্রতিদিন স্থানীয় বাজারে বিক্রি করতে নিয়ে আসে।

জানা গেছে, বছরের মে থেকে অক্টোবর মাস পর্যন্ত এ সবজির ভরা মৌসুম থাকে। মুলি বাঁশ, ডলু বাঁশ, মিতিঙ্গ্যা বাঁশ, ফারুয়া বাঁশ, বাজ্জে বাঁশ, কালিছুরি বাঁশসহ বেশ কয়েক প্রজাতির বাঁশ কোড়ল পাওয়া যায় স্থানীয় বাজারগুলোতে। প্রত্যন্ত এলাকার দরিদ্র কিছু মানুষ এই বাঁশ করুল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

বর্ষার শুরুতে বৃষ্টির পানিতে মাটি নরম হলে এটি বাড়তে শুরু করে। মাটি হতে ৪-৫ ইঞ্চি গজিয়ে উঠলে এটি খাওয়ার উপযোগী হয়। জাতের ভিন্নতার সাথে সাথে বাঁশ কোড়লের স্বাদেও ভিন্নতা আছে বলে জানা যায়।

বান্দরবান মগবাজার এলাকায় সবজি বিক্রেতা মং মং মার্মা জানান, মুলি বাঁশ কোড়ল সবচেয়ে সুস্বাদু হওয়ায় সবার কাছে এটি জনপ্রিয়তা বেশি তবে দামের ক্ষেত্রে সবগুলো একই রাখা হয়।

বর্ষা মৌসুমে প্রতিদিন সকাল বিকেল জেলা ও উপজেলা শহরের মগ বাজার, বালাঘাটা বাজার, কালাঘাটা বাজারসহ বিভিন্ন স্থানীয় হাটবাজারে বাঁশ কোড়ল নিয়ে যান স্থানীয় পাহাড়ীরা।

বাঁশ কোড়ল বিক্রেতা চিংম্রা সাং মার্মা (৪৭) বলেন, প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে বাঁশ কোড়ল আহরণ করে বিকালে বাজারে বিক্রি করতে আসেন কখনো চারশ, কখনো পাঁচ-ছয়শ টাকার বাঁশ কোড়ল বিক্রি করেন সেই টাকা দিয়ে পরিবারের জন্য প্রয়োজনীয় পণ্য কিনে নিয়ে যান। প্রতিবছর মে মাস থেকে অক্টোবর পর্যন্ত ৬ জনের পরিবার বাঁশ কোড়ল বিক্রির আয়ের টাকায় পরিবার চলে বলে জানান তিনি।

স্থানীয় উপায়ে রান্না করা বাঁশ কোড়ল খেতে যেমন সুস্বাদু তেমন শরীরের জন্যও উপকারী।

দৈহিক সুস্থতায় বাঁশ বেশ উপকারী। বিভিন্ন রোগ থেকে মুক্তি মেলাতে এর কার্যকারিতা অপরিসীম। আর তাইতো এই বাঁশের কোড়লকে চীনারা বলে থাকেন ‘স্বাস্থ্যকর খাবারের রাজা’।

জেনে নেয়া যাক বাঁশের পুষ্টিগুণ উপকারিতা সম্পর্কে

তাজা বাঁশের কোড়লে যা যা রয়েছে

পানি- ৮৮ থেকে ৯৩ শতাংশ, প্রোটিন- ১.৫ থেকে ৪ শতাংশ, চর্বি- ০.২৫ শতাংশ থেকে ০.৯৫ শতাংশ, চিনি- ০.৭৮ থেকে ৫.৮৬ শতাংশ, সেলুলোজ- ০.৬০ থেকে ১.৩৪ শতাংশ, খনিজ পদার্থ- ১.১ শতাংশ

এছাড়াও রয়েছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন।

বাঁশ কোড়লের যত উপকারিতা

হৃদরোগের ঝুঁকি কমায়
বাঁশের কোড়লে রয়েছে উপকারী সব উপাদান যা দেহের কোলেস্টরেলের মাত্রা কমিয়ে দেয়। এটি হৃদরোগের ঝুঁকি কমায়।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
দেহের রক্তচাপের মাত্রা কমায় এটি। যারা উচ্চ রক্তচাপ সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকারী একটি খাবার হলো বাঁশ কোড়ল। এটি ক্যানসারের ঝুঁকিও কমায়।

কোষ্ঠকাঠিন্য দূর করে
হজমজনিত সমস্যা কিংবা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন? খাবার তালিকায় রাখুন বাঁশ। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ কার্যকর।

নানা রোগের নিরাময়
হাঁপানি, ডায়াবেটিস, তীব্র জ্বর, মূর্ছা যাওয়া, মৃগী রোগ ইত্যাদি নিরাময়ে যথেষ্ট উপকার করে বাঁশ।

বাজারে পাওয়া যায় এমন সবজিগুলোর চেয়ে কোনো অংশেই কম নয় বাঁশের কোড়ল। বরং, এর উপকারিতা অনেক। তাই নিয়মিত বাঁশ খেতে পারেন নিশ্চিন্তে।

উল্লেখ্য, বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামের পার্বত্য এলাকাগুলোতে এটি খাওয়া হয় বেশি। বাংলাদেশ ছাড়াও ভারতের মেঘালয়, আসাম, হিমালয় অঞ্চলে, নেপাল, ভুটান, কোরিয়া, চিন, জাপানেও বেশ জনপ্রিয় এই বাঁশ কোড়ল।

]]>
https://coxsbazarshomachar.com/2023/10/01/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%b6-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%97%e0%a7%81%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8/feed/ 0
ডায়াবেটিস নিয়ে ভয়াবহ তথ্য উঠে এসেছে গবেষণায় https://coxsbazarshomachar.com/2023/06/23/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b9/ https://coxsbazarshomachar.com/2023/06/23/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b9/#respond Fri, 23 Jun 2023 13:18:56 +0000 https://coxsbazarshomachar.com/?p=332 কক্সবাজার সমাচার ডেস্ক :

বর্তমানে বহুল পরিচিত একটি রোগ হলো ডায়াবেটিস। এ রোগে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এক গবেষণায় উঠে এসেছে, ২০৫০ সালের মধ্যে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা দ্বিগুণের বেশি হতে পারে।

গবেষণা প্রতিবেদনে সম্ভাব্য মৃত্যুর সংখ্যা ১৩০ কোটি বলে অনুমান করা হয়েছে। আর মৃত্যুর কারণ হিসেবে গবেষণায় বলা হয়েছে, ব্যবস্থাগত বিভেদ ও দেশগুলোর মধ্যে বিদ্যমান বৈষম্যের কারণে বাড়বে মৃত্যুর সংখ্যা।

শুক্রবার (২৩ জুন) চিকিৎসাবিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘ল্যানসেট’-এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সব দেশেই ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়বে।

ধারণা করা হচ্ছে, বর্তমানে ৫২ কোটি ৯০ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন। আর মানুষের মৃত্যুর শীর্ষ ১০টি কারণের মধ্যে ডায়াবেটিস একটি। এ ছাড়া ডায়াবেটিসের কারণে মানুষ শারীরিকভাবে সক্ষমতাও হারায়।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান মানুষের ৯৫ শতাংশই টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত। এই সংখ্যা আগামী তিন দশকে বেড়ে ১৩০ কোটিতে দাঁড়াবে।

ডায়াবেটিসে আক্রান্ত মানুষের শারীরিকভাবে সক্ষমতা হারিয়ে ফেলার পেছনেও দায়ী স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত ওজন বা স্থূলতা। অন্যান্য কারণের মধ্যে রয়েছে মানুষের খাদ্যাভ্যাস, ব্যায়াম না করা, ধূমপান ও মদ্যপান।

গবেষণা অনুযায়ী, ২০৪৫ সালের মধ্যে নিম্ন ও মধ্যম আয়ের দেশের প্রাপ্তবয়স্ক মানুষের তিন-চতুর্থাংশ ডায়াবেটিসে আক্রান্ত হবে।

ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশনের প্রধান বিজ্ঞানী ও এ গবেষণার অন্যতম সদস্য লিয়ান ওং বলেন, এক খাদ্যের দিকে তাকালেই বোঝা যায়, এটি কতটা বদলে গেছে। তিনি বলেন, ‘বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাস—হয়তো বেশি বেশি ফল ও সবজি খাওয়া—এসব গত তিন দশকে অনেকটাই বদলে গেছে। মানুষ বেশি বেশি প্রক্রিয়াজাত খাদ্যে অভ্যস্ত হয়েছে।’

]]>
https://coxsbazarshomachar.com/2023/06/23/%e0%a6%a1%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ac%e0%a6%b9/feed/ 0