জীবনযাপন – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Thu, 10 Apr 2025 07:00:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 পার্বত্যাঞ্চলে ১২এপ্রিল থেকে শুরু হচ্ছে বৈশাখী উৎসব https://coxsbazarshomachar.com/2025/04/10/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a8%e0%a6%8f%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2/ https://coxsbazarshomachar.com/2025/04/10/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a8%e0%a6%8f%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2/#respond Thu, 10 Apr 2025 07:00:26 +0000 https://coxsbazarshomachar.com/?p=2857 মোঃ নাজমুল হুদাঃ

বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি তিন পার্বত্য জেলায় চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, চাক, ম্রো, খুমী, খেয়াংসহ ১১টি জাতিগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসব বিজু, সাংগ্রাইং, সাংলান, চাংক্রান,বৈসু, বিষু উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। তিন পার্বত্য জেলায় গ্রামে গ্রামে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

বান্দরবানে সাংগ্রাইং উৎসব উদযাপন কমিটি গঠন করা হয়েছে, গ্রামে গ্রামে চলছে উৎসবের প্রস্তুটি।
তিন পার্বত্য জেলায় পাহাড়ীদের ১১টি জনগোষ্টীর মধ্যে চাকমা সম্প্রদায় হচ্ছে জনসংখ্যায় বেশী তাদের উৎসব বিজু শুরু হয় ১২এপ্রিল থেকে ১৪এপ্রিল পর্যন্ত। ১২ এপ্রিল ফুল বিজু এইদিনে সকালে নদীতে জল বুদ্ধ ও মা গঙ্গাকে ফুল, মোমবাতি দিয়ে পূজা করার মধ্যদিয়ে। তারা প্রার্থনা করে এবছর ভালোছিলাম সুখে শান্তিতে ছিলাম আগামী বছরও ভালো থাকার প্রত্যাশায় প্রার্থনা করে জলবুদ্ধ ও মা গঙ্গার কাছে। ত্রিপুরা সম্প্রদায়ও ১২এপ্রিল প্রথম দিন হারি বৈসু নদীতে মা গঙ্গাকে ফুল, মোমবাতি দিয়ে পুজা করে সুখে শান্তিতে থাকার প্রার্থনা করে পালন করে। তঞ্চঙ্গ্যা সম্প্রদায় ১২প্রিল নদীতে ফুল দিয়ে জলবুদ্ধ ও মা গঙ্গাকে ফুল দিয়ে পূজা করে বিষু উৎসব শুরু করে। সেদিন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থার পক্ষ থেকে রাতব্যাপী ঘিলা খেলা আয়োজন করা হয়।

বান্দরবানে মারমা সম্প্রদায়ের মুল অনুষ্টান শুরু হবে ১৩এপ্রিল থেকে সাংগ্রাইং র‍্যালী করার মধ্যে দিয়ে। কিন্তু মাস ব্যাপী মাহাঃ সাংগ্রাইং পোয়ে উৎসব শুরু হয়েছিল ১৬মার্চ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনীর মধ্য দিয়ে। মারমা সম্প্রদায়ের মূল আকর্ষণ রি লংবোই ( মৈত্রী পানি বর্ষণ)। এটা ১৮এপ্রিলে শেষ হবে যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। মারমা ভাষায় রি লংবোই একে অপরকে পানি নিক্ষেপ করা হয়। এই খেলায় সচরাচর যুবক-যুবতি, তরুন-তরুণীরা দলবেধে অংশ নিয়ে থাকেন, এখানে প্রবাদ আছে এই রি লংবোই খেলা থেকে যুবক -যুবতীরা একেঅপরকে পছন্দ করে জীবন সঙ্গীকে খুঁজে নেয়।

এই উৎসবে চাকমাদের অন্যতম প্রধান আকর্ষণ হলো সপ্তাব্যপী গ্রামে গ্রামে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আর ১২এপ্রিল ফুল বিজুর দিনে ভোরে দলবেঁধে বিভিন্ন নদীতে জলবুদ্ধ ও গঙ্গাদেবীকে পূজা করা, ফুলের মালা দিয়ে ঘরের দরজায় সাজিয়ে তোলে । বান্দরবানের সাঙ্গু নদী,মাতামুহুরি , রাঙামাটির কাপ্তাই লেক ও কাচালং নদী, খাগড়াছড়ির মাইনী ও চেঙ্গী নদীতে ফুল দিয়ে জলবুদ্ধ ও গঙ্গাদেবীর পূজা করে উৎসবের সূচনা করা হয়।

১৩এপ্রিল চাকমাদের মুল বিজু সেদিন ঘরে ঘরে বিভিন্ন পিঠাপুলির আয়োজন করে মেহমানদেরকে পরিবেশন করা হয়। সবচেয়ে মজার খাবার হলো পাজন তরকারী যেখানে ৩০-৩৫ প্রকার বিভিন্ন সবজি মিশ্রণ করে রান্না করে অতিথিদের পরিবেশন করা হয়, সাথে ঐতিহ্যবাহী বিভিন্ন প্রকার পিঠা তো থাকেই । চাকমারা বিশ্বাস করে বিজুর দিনে এই ধরনের পাজন ৭টি বাড়িতে খেলে রোগ-ব্যাধি কম হয় কিংবা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে।

১৪এপ্রিল গজ্যা-পজ্জ্যা এদিন নতুন বছর বৌদ্ধ ভিক্ষুদের বাড়িতে আমন্ত্রণ করে মঙ্গল সুত্রপাত শোনা হয়। এলাকার মুরুব্বী ঘনিষ্ট আত্মীয় স্বজনকে বাড়িতে নিমন্ত্রণ করে উত্তম খাবার পরিবেশন করা হয় এবং বয়স্ক নারী পুরুষদেরকে যুবক-যুবতীরা তাদের বাড়িতে গিয়ে গোসল করিয়ে মুরুব্বিদের কাছে আর্শীবাদ প্রার্থণা করে । চাকমারা বিশ্বাস করে বছরের প্রথমদিন মঙ্গলজনক কাজ করলে, উত্তম কাজ করলে সারাবছর সুখে শান্তিতে থাকা যায় ।

মারমাদের সাংগ্রাইং শুরু হয় ১৩এপ্রিল পাইংসোয়াইং, সেদিন বাড়ী ঘর ফুলদিয়ে সাজানো, বৌদ্ধ বিহারে পুজা অর্চনা করে। ১৪এপ্রিল বৌদ্ধ মুর্তিকে স্নান করানো হয়। তারপর শুরু হয় মৈত্রী পানি বর্ষণ খেলা।
বান্দরবানে সাংগ্রাইং উৎসব উদযাপন কমিটির সভাপতি চনু মং মারমা জানান । এবছর বান্দরবান রাজার মাঠে ১৬এপ্রিল থেকে আকর্ষণীয় রি লংবোই (মৈত্রী পানি বর্ষণ) খেলা শুরু হবে । সাংগ্রাইং উৎসব উপলক্ষে বান্দরবান সাংগ্রাইং উৎসব উদযাপন কমিটি মাসব্যাপী বিভিন্ন কর্মসুচী হাতে নিয়েছে। ইতি মধ্যে ১৬মার্চ থেকে ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছে, ১২ এপ্রিল মিনি ম্যারাথন, ১৩ এপ্রিল সাংগ্রাইং র‍্যালী, ১৪ এপ্রিল বলি খেলা, পিঠা উৎসব, সর্বশেষ ১৮ এপ্রিল রিলোং বোই (মৈত্রী পানি বর্ষণ) উৎসবের মধ্যে দিয়ে জেলা শহরে অনুষ্টান শেষ হলেও বিভিন্ন উপজেলা,ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ২৬ এপ্রিল পর্যন্ত এই উৎসব চলবে বলে জানান তিনি।

ত্রিপুরা সম্প্রদায়ের ১২এপ্রিল থেকে ১৪ এপ্রিল তিনদিন ব্যাপী বৈসু উৎসব উদযাপন করে থাকে। ১২এপ্রিল হারি বৈসু, ১৩ এপ্রিল বৈসুমা, ১৪এপ্রিল বিচিকাঠাল বলে। ত্রিপুরা সম্প্রদায়ের গড়াইয়া নৃত্য হচ্ছে উৎসবের মূল আকর্ষণ। যদিওবা এই গড়াইয়া নৃত্য দলবেঁধে মার্চ মাসের প্রথম থেকে শুরু হয়ে ১৪এপ্রিল শেষ হয়। অনুরুপ ভাবে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিষু, খেয়াং সম্প্রদায়ের সাংলান, ম্রো সম্প্রদায়ের চাংক্রান, চাক সম্প্রদায়ের সাংগ্রাইং, রাখাইনদের সাংগ্রাইং একেক সম্প্রদায় একেক নামে প্রতিবছর উদযাপন করে।
পুরো পার্বত্য চট্টগ্রাম প্রতিবছর মার্চ মাসের শেষ সময় থেকে মধ্যে এপ্রিল পর্যন্ত উৎসব মূখর থাকে বান্দরবান-রাঙ্গামাটি-খাগড়াছড়ি তিন পার্বত্য জেলা। ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে বিভিন্ন সম্প্রদায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ, বাড়ি বাড়ি বিভিন্ন পিঠাসহ খাবারের আয়োজন এবং ঐতিহ্যবাহী খেলাধুলা, আনন্দ-উল্লাস উৎসব মুখর পরিবেশে উৎসবটি পার্বত্য চট্টগ্রামের ১১টি জনগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্য, সামাজিক সম্প্রীতি, বন্ধনের ঐক্যের প্রতীক হিসেবে হাজার বছর ধরে পালিত হয়ে আসছে।

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ীদের ১১টি জনগোষ্ঠীর এই সর্ববৃহৎ সামাজিক উৎসব কবে কখন শুরু হয়েছে সুনির্দিষ্টভাবে কেউ বলতে না পারলেও সম্রাট আকবর কিংবা তারও আগে থেকে এই সবর্বৃহৎ সামাজিক উৎসব শুরু হয়েছে বলে মনে করা হয়।

ছবি ক্যাপশনঃ বান্দরবানের সাঙ্গু নদীতে জলবুদ্ধ ও মা গঙ্গাদেবীকে ফুলদিয়ে পূজার মধ্যদিয়ে চাকমাদের বিজু,তঞ্চঙ্গ্যাদের বিষু

]]>
https://coxsbazarshomachar.com/2025/04/10/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a8%e0%a6%8f%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2/feed/ 0
বিএনপির ২২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ https://coxsbazarshomachar.com/2025/01/09/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%a8%e0%a7%a8%e0%a7%ad%e0%a7%ac-%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae/ https://coxsbazarshomachar.com/2025/01/09/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%a8%e0%a7%a8%e0%a7%ad%e0%a7%ac-%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae/#respond Thu, 09 Jan 2025 11:05:58 +0000 https://coxsbazarshomachar.com/?p=2551

অনলাইন ডেস্ক :

বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি।

বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট শাখায় বিএনপির মানবসম্পদ, তথ্য এবং গুম বিষয়ক সমন্বয়ক সালাহউদ্দিন খান ও আইনজীবীসহ তিন সদস্যের একটি টিম চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করে এ অভিযোগ দায়ের করেন।

এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান এবং অজ্ঞাতপরিচয় আরও প্রায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বিএনপি বলছে, তাদের মতো বড় একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যেই ২০০৮ সাল থেকে গত পাঁচই অগাস্ট পর্যন্ত সারাদেশের জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন পর্যায়ে ক্রসফায়ারের ঘটনা ঘটানো হয়েছে – সেজন্য অভিযোগ দায়ের করা হয়েছে।

এছাড়া ১৫৩ জনকে গুমের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও চিফ প্রসিকিউটরের কাছে জমা দিয়েছে বিএনপি।

]]>
https://coxsbazarshomachar.com/2025/01/09/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%a8%e0%a7%a8%e0%a7%ad%e0%a7%ac-%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae/feed/ 0
বিডিআর বিদ্রোহের ঘটনায় কমিশন গঠন https://coxsbazarshomachar.com/2024/12/23/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/ https://coxsbazarshomachar.com/2024/12/23/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/#respond Mon, 23 Dec 2024 11:05:40 +0000 https://coxsbazarshomachar.com/?p=2471 অনলাইন ডেস্ক :

রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে। গতকাল রোববার (২২ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টা এতে সই করে দিয়েছেন।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই তাকে ফেরানো যাবে।

সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে আমাদের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি জানিয়ে উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না। যারা অসুস্থ, শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছেন। পররাষ্ট্র উপদেষ্টা দুই মাসের মধ্যে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশের যে কথা বলেছেন, সেটা ‘স্লিপ অব টাং’। দুই মাসে নয়, গত দেড় থেকে দুই বছরের মধ্যে ৬০ হাজার প্রবেশ করেছে।

এর আগে গতকাল রোববার (২২ ডিসেম্বর) রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, সীমান্তে প্রচুর দুর্নীতি আছে, এটি সত্য। অস্বীকার করার কোনো উপায় নেই। রোহিঙ্গারা দুর্নীতির মাধ্যমে ঢুকছে। নৌকা নিয়ে ঢুকছে। তারা যে কোনো একটি সীমান্ত দিয়ে ঢুকছে, বিষয়টি এমনও না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে। এটিকে আটকানো খুব কঠিন হয়ে পড়েছে। তবে আমি মনে করি না রোহিঙ্গাদের আর একটি ঢল আসবে। যদিও অনেকে আশঙ্কা করছেন। এই আশঙ্কা আমাদেরও আছে। তবে সেই ঢলকে আটকানোর ব্যবস্থা করতে হবে, আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে।

গত দুই মাসে রাখাইন থেকে বাংলাদেশে নতুন করে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমাদের নীতিগতভাবে অবস্থান ছিল আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেব না। তবে পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আমাদের কিছু আর করার থাকে না। সে রকম পরিস্থিতিতে আমরা ৬০ হাজার রোহিঙ্গাকে ঢুকতে দিয়েছি। আনুষ্ঠানিকভাবে যে তাদের ঢুকতে দিয়েছি, তা-ও নয়, তারা বিভিন্ন পথে ঢুকেছেন।

এদিকে কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্তাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যারা মুক্তিযোদ্ধাদের হেনস্তা করছে, তাদের আইনের আওতায় অবশ্যই নিয়ে আসব।

]]>
https://coxsbazarshomachar.com/2024/12/23/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%86%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/feed/ 0
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরেছে দেশ https://coxsbazarshomachar.com/2024/12/17/%e0%a6%a4%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac/ https://coxsbazarshomachar.com/2024/12/17/%e0%a6%a4%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac/#respond Tue, 17 Dec 2024 08:46:22 +0000 https://coxsbazarshomachar.com/?p=2431 অনলাইন ডেস্ক :

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সংশ্লিষ্ট অনুচ্ছেদসহ বেশ কয়েকটি অনুচ্ছেদ বেআইনি ও অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

এর ফলে আবারও ফিরল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক  সরকারব্যবস্থা।

আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ বেশ কিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলে এ রায় ঘোষণা করেন।

এর আগে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানি শেষে গত ৫ ডিসেম্বর রায়ের দিন ধার্য করেছিলেন।

২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয় এবং রাষ্ট্রপতি ২০১১ সালের ৩ জুলাই তাতে অনুমোদন দেন।

ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এছাড়া জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়।

সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল এবং রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয়।

আগে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনে নির্বাচন করার বিধান থাকলেও ওই সংশোধনীতে পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টি সংযোজন করা হয়।

রিটের রুল শুনানিতে সুশাসনের জন্য নাগরিক-এর (সুজন) পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ড. শরিফ ভূঁইয়া। বিএনপির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

ইনসানিয়াত বিপ্লব দলের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুর রউফ ও ইশরাত হাসান। এছাড়া রুল শুনানিতে পক্ষভুক্ত হওয়া সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জুনায়েদ আহমেদ চৌধুরী।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন।

আওয়ামী লীগ সরকারের আমলে দায়েরকৃত পঞ্চদশ সংশোধনী আইন চ্যালেঞ্জ করে গত ১৮ আগস্ট সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রিট পিটিশন দায়ের করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত ১৯ আগস্ট রুল দেন। রুলে পঞ্চদশ সংশোধনী আইন কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না-তা জানতে চাওয়া হয়।

ওই রুলে ইন্টারভেনার (আদালতকে সহায়তা করতে) হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গণফোরাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী, অন্যান্য সংস্থা ও ব্যক্তিসহ বেশ কয়েকজন যুক্ত হন। শুনানিতে রিট আবেদনকারী, বিএনপি, রাষ্ট্রপক্ষ, জামায়াত, গণফোরাম, ব্যক্তি ও সংস্থার পক্ষে তাদের আইনজীবীরা শুনানিতে স্ব স্ব বক্তব্য তুলে ধরেন।

গত অক্টোবরে পঞ্চদশ সংশোধনী আইনের ১৭টি ধারার বৈধতা নিয়ে নওগাঁর রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন একটি রিট আবেদন করেন। এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৯ অক্টোবর হাইকোর্টের একই বেঞ্চ রুল দেন। রুলে আইনের ওই ধারাগুলো কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না-তা জানতে চাওয়া হয়। এ রুলের ওপরও শুনানি হয়।

]]>
https://coxsbazarshomachar.com/2024/12/17/%e0%a6%a4%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a7%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac/feed/ 0
ভারতের পতাকা মাড়ানোর ভাইরাল ছবিটি ‘এআই’ দিয়ে তৈরি : রিউমর স্ক্যানার https://coxsbazarshomachar.com/2024/12/05/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2024/12/05/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be/#respond Thu, 05 Dec 2024 03:36:30 +0000 https://coxsbazarshomachar.com/?p=2373 অনলাইন ডেস্ক :

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনের সমাপ্তি ঘটে। সরকার পতনের পরের দিনগুলোতে দেশে সহিংসতা আরও প্রকট আকার ধারণ করে। এ সময় সারা দেশে রাজনৈতিক সহিংসতা, লুটপাট ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটে।

এই অভ্যন্তরীণ অস্থিরতার প্রভাব ভারত-বাংলাদেশ সম্পর্কেও পড়ে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এরই ধারাবাহিকতায় কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের সামনে জাতীয় পতাকা পোড়ানো এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটে।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায়, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরিহিত এক ব্যক্তি ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়াচ্ছেন। তবে এই ছবি বাস্তব নয়, এটি বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি। বিষয়টি জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাছাই সংস্থা রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার বলছে, টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়ানোর ভাইরাল ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

তারা আরও জানায়, ছবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করে কোনো নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। রিউমর স্ক্যানারের অনুসন্ধানেও ছবিটি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে দেখা গেছে। সাধারণত এমন কোনো ঘটনা ঘটলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পাশাপাশি জাতীয় গণমাধ্যমেও প্রতিবেদন আকারে প্রকাশিত হয়।

উদাহরণ দিয়ে ফ্যাক্ট চেকার সংস্থাটি বলে, কিছুদিন আগে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতের ও ইসরায়েলের পতাকা মাটিতে এঁকে তার ওপর হেঁটে প্রতিবাদ করার ঘটনা ঘটে। সেই ঘটনার বিষয়ে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনগুলোতে ঘটনার প্রাসঙ্গিক ছবি ও বিস্তারিত তথ্যও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এই ছবির ক্ষেত্রে এমনটি দেখা যায়নি।

দাবি করা ছবির সূত্রপাত অনুসন্ধানে স্ক্যানার টিম দেখে, এটি গত ১ ডিসেম্বর ‘Voice of Bangladeshi Hindus’ নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে প্রথম প্রচারিত হয়। এই অ্যাকাউন্ট থেকে আগেও বিভিন্ন গুজব ছড়ানোর নজির পেয়েছে রিউমর স্ক্যানার টিম।

ভাইরাল ছবিটি গভীরভাবে বিশ্লেষণ করেছে রিউমর স্ক্যানার টিম। বিশ্লেষণে দেখা যায়, ছবিতে থাকা ব্যক্তির ডান পায়ের একটি আঙুল অস্বাভাবিকভাবে অর্ধেক দেখা যাচ্ছে। পাজামার একটি ভাঁজ এমনভাবে রয়েছে, যা দেখতে ধুতির মতো মনে হয়। বাংলাদেশের পতাকার লাল বৃত্তের কাপড়ের ভাঁজও স্বাভাবিক নয়। এ ছাড়া ছবির আলোর প্রতিফলন, ছায়া ও ব্যক্তির চোখের অভিব্যক্তিতেও অসামঞ্জস্য দেখা গেছে। এ ধরনের অসামঞ্জস্য সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ছবির ক্ষেত্রে দেখা যায়।

তথ্য যাচাইকরণ সংস্থাটি বলেছে, এ ধরনের অসামঞ্জস্য লক্ষ করার পর ছবিটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইট ব্যবহার করা হয়। এসব ওয়েবসাইটের বিশ্লেষণে ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার পক্ষে ৯৯ শতাংশ পর্যন্ত নিশ্চিত ফলাফল পাওয়া গেছে।

রিউমর স্ক্যানার জানায়, ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম ট্রুমিডিয়ার পর্যবেক্ষণও বলছে, আলোচিত ছবিতে ম্যানিপুলেশনের উল্লেখযোগ্য প্রমাণ রয়েছে। অর্থাৎ ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সুতরাং বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরা এক ব্যক্তি ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়াচ্ছেন, এমন দাবি করা ও প্রচার করা ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি; যা মিথ্যা।

]]>
https://coxsbazarshomachar.com/2024/12/05/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be/feed/ 0
বসুন্ধরা গ্রুপের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ https://coxsbazarshomachar.com/2024/12/03/%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2024/12/03/%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/#respond Tue, 03 Dec 2024 08:45:59 +0000 https://coxsbazarshomachar.com/?p=2367 অনলাইন ডেস্ক :

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। ছয়টি দেশ ও দুটি অফশোর জুরিসডিকশনে ছড়িয়ে থাকা এসব সম্পদের মধ্যে আছে ব্যাংকে গচ্ছিত অর্থ, সম্পত্তি ও ব্যবসাপ্রতিষ্ঠান।

সম্পদ জব্দের আদেশের তালিকায় নাম থাকা অন্যরা হলেন আহমেদ আকবর সোবহানের স্ত্রী আফরোজা বেগম, তাদের তিন ছেলে সায়েম সোবহান আনভীর, সাদাত সোবহান ও সাফিয়াত সোবহান, এবং তিন পুত্রবধূ সাবরিনা সোবহান, সোনিয়া ফেরদৌসি সোবহান ও ইয়াশা সোবহান।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গত ২১ নভেম্বর এ আদেশ দেন। আবেদনটি করেন তদন্তকারী দলের প্রধান দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক নাজমুল হোসেন।

আদালত বলেছেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর অধীনে জারি করা আদেশটি পরবর্তী নোটিশ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

আবেদনে দুদক বলেছে, আহমেদ আকবর সোবহান এবং তার পরিবার অবৈধ উপায়ে বিপুল সম্পদ অর্জন করেছেন এবং পরবর্তীকালে সংযুক্ত আরব আমিরাত, স্লোভাকিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সুইজারল্যান্ড, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, যুক্তরাজ্য, সিঙ্গাপুর এবং সাইপ্রাসসহ বিভিন্ন দেশে অর্থপাচার করেছেন।

আদালতের আদেশের অনুলিপি স্লোভাকিয়ার স্টেট রেজিস্টার, সেন্ট কিটস অ্যান্ড নেভিসের সিটিজেন ইন্টারন্যাশনাল, সুইজারল্যান্ডের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের অর্থ, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়, ইউকে ডিপার্টমেন্ট ফর বিজনেস অ্যান্ড ট্রেড, এক্সচেঞ্জ অব সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাতের হাবিব ব্যাংকের চেয়ারম্যান, এবং সাইপ্রাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি জরিপ বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তাদের কাছে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধও জানানো হয়েছে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/12/03/%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87/feed/ 0
তারেক রহমানসহ সব আসামি খালাস https://coxsbazarshomachar.com/2024/12/01/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%96%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2024/12/01/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%96%e0%a6%be/#respond Sun, 01 Dec 2024 09:09:22 +0000 https://coxsbazarshomachar.com/?p=2360 অনলাইন ডেস্ক :

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ আসামিকে খালাস দিয়েছেন আদালত। এ মামলার ডেথ রেফারেন্স খারিজ এবং আসামিদের করা আপিল ও জেল আপিল মঞ্জুর করে হাইকোর্ট এ রায় দিয়েছেন।

রোববার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, সাক্ষীরা ঘটনার বর্ণনা করেছেন, কিন্তু কে গ্রেনেড নিক্ষেপ করেছেন তা কোনো সাক্ষী বলেননি। এ ছাড়া ২১ আগস্টে কে গ্রেনেড সরবরাহ করেছে তা চার্জশিটে উল্লেখ করেননি কোনো তদন্ত কর্মকর্তা।

এদিন বেলা ১১টার দিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় পড়া শুরু হয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা শুরু করেন।

গত ৩১ অক্টোবর শুনানি শুরু হয়েছিল। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার। আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির। এর আগে চার দিন আপিলের ওপর শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়।

এ ঘটনার মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় অন্য ১১ আসামিকে। পরে ওই বছরের ২৭ নভেম্বর মামলার বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথিসহ হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছে। পাশাপাশি কারাবন্দি আসামিরা আপিল করেন।

২০২২ সালের ডিসেম্বরে এ মামলার আপিল শুনানি বিচারপতি সহিদুল করিমের নেতৃত্বাধীন বেঞ্চে শুরু হয়। এর মধ্যে ওই বেঞ্চ পুনর্গঠন হয়। এ কারণে নতুন বেঞ্চে আবার শুনানি শুরু হয়েছে।

বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু, তার ভাই মাওলানা তাজউদ্দিন, হুজির সাবেক আমির ও ইসলামিক ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক মাওলানা শেখ আবদুস সালাম (কারাগারে মারা যান), কাশ্মীরি জঙ্গি আব্দুল মাজেদ ভাট, আবদুল মালেক ওরফে গোলাম মোস্তফা, মাওলানা শওকত ওসমান, মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান, মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফর, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, মো. জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা আবু তাহের, হোসাইন আহমেদ তামিম, মঈন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন, মো. রফিকুল ইসলাম, মো. উজ্জ্বল, এনএসআইর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম (কারাগারে মারা যান), হানিফ পরিবহনের মালিক বিএনপি নেতা মোহাম্মদ হানিফ।

পরিকল্পনা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করার অভিযোগে দণ্ডবিধির ৩০২/১২০খ/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করেন আদালত।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন তারেক রহমান, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, হুজি সদস্য হাফেজ মাওলানা ইয়াহিয়া, শাহাদাৎ উল্লাহ ওরফে জুয়েল, মাওলানা আবদুর রউফ (কারাগারে মারা যান), মাওলানা সাব্বির আহমেদ, আরিফ হাসান ওরফে সুমন, আবু বকর ওরফে হাফেজ সেলিম মাওলাদার, মো. আরিফুল ইসলাম, মহিবুল মুত্তাকিন ওরফে মুত্তাকিন, আনিসুল মুরছালিন ওরফে মুরছালিন, মো. খলিল ওরফে খলিলুর রহমান, জাহাঙ্গীর আলম বদর, মো. ইকবাল ওরফে ইকবাল হোসেন, লিটন ওরফে মাওলানা লিটন, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই, রাতুল আহমেদ ওরফে রাতুল বাবু।

তাদের দণ্ডবিধির ৩০২/১২০খ/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) মো. আশরাফুল হুদা ও শহুদুল হক, বিএনপি চেয়ারপারসন ও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাগনে লেফটেন্যান্ট কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাইফুল ইসলাম জোয়ার্দ্দার, ডিজিএফআইর মেজর জেনারেল (অব.) এটিএম আমিন, ডিএমপির সাবেক উপকমিশনার (দক্ষিণ) খান সাঈদ হাসান, আরেক সাবেক উপকমিশনার (পূর্ব) ওবায়দুর রহমান খান, সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক খোদা বক্স চৌধুরী, সিআইডির সাবেক বিশেষ সুপার মো. রুহুল আমিন, সাবেক এএসপি আবদুর রশিদ, সাবেক এএসপি মুন্সি আতিকুর রহমানকে দুই বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরেকটি ধারায় খোদা বক্স চৌধুরী, রুহুল আমিন, আবদুর রশিদ ও মুন্সি আতিকুর রহমানকে তিন বছর করে কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেন আদালত।

]]>
https://coxsbazarshomachar.com/2024/12/01/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%96%e0%a6%be/feed/ 0
আামার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ https://coxsbazarshomachar.com/2024/09/29/%e0%a6%86%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2024/09/29/%e0%a6%86%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be/#respond Sun, 29 Sep 2024 11:32:59 +0000 https://coxsbazarshomachar.com/?p=1962 অনলাইন ডেস্ক :

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাহমুদুর রহমানের আত্মসমর্পণকে কেন্দ্র করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) প্রাঙ্গণ নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছিল। সেনাবাহিনীসহ পুলিশ মোতায়েন করা হয়েছিল।

রবিবার সকাল ১০টার দিকে সিএমএম আদালত এলাকা ঘুরে দেখা যায়, আদালতের প্রধান ফটকে অবস্থান নেয় সেনাবাহিনীর সদস্যরা। সেখানে প্রায় ১৫ জনের মতো সেনাসদস্য প্রাথমিক নিরাপত্তার বিষয়টি দেখছিলেন। তাদের পেছনেই ছিল প্রাধান ফটক। ফটকের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। খোলা ছিল শুধু পকেট গেট। এই গেটেও অবস্থান নিয়েছিল সেনাসদস্যরা। তারা আদালত এলাকায় যারা প্রবেশ করতে চেয়েছেন তাদের পরিচয় নিশ্চিত হতে পরিচয়পত্র দেখছিলেন। ওই সময়টাতে শুধুমাত্র সাংবাদিক ও আইনজীবীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছিল। এরপর আদালত ভবনের গেটের সামনেও অবস্থান নিয়েছিলেন ১০ জনের বেশি সেনা সদস্য। কয়েকজন পুলিশ সদস্যও এ সময় উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার জনসন রোড দিয়ে অনুসারীদের সঙ্গে নিয়ে আদালতের দিকে হেঁটে আসতে দেখা যায় মাহমুদুর রহমানকে। এ সময় তার অনুসারীরা বিভিন্ন ধরনের স্লোগানে স্লোগানে মাতিয়ে তোলেন আদালত এলাকা।

শুরুতে মাহমুদুর রহমান এসেছিলেন একটি প্রাইভেটকারে। আর তার অনুসারীরা এসেছিলেন দুটি পিকআপে। পরে তারা একসঙ্গে মিছিল নিয়ে আদালত এলাকায় প্রবেশ করার চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাসদস্যরা এতে বাধা দেন। এ সময় অনুসারীদের সঙ্গে সামান্য ধাক্কাধাক্কিও হয়। পরে অনুসারীদের নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের গেট দিয়ে প্রবেশ করেন মাহমুদুর রহমান। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের চার তলার সংযোগ সড়ক দিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালতে প্রবেশ করে বেলা পৌনে ১১টার দিকে আদালতে আত্নসমর্পণ করেন। এর আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতেই আত্মসমর্পণ করেছেন বলে গণমাধ্যমকর্মীদের বলেন মাহমুদুর রহমান।

আদালতে মাহমুদুর রহমানের পক্ষে বিএনপি-জামায়াতপন্থি বেশ কয়েকজন আইনজীবী নেতা শুনানি করেন। তারা আদালতকে জানান, সম্পূর্ণ মিথ্যা অভিযোগে করা মামলায় মাহমুদুর রহমানকে সাজা দেওয়া হয়েছে।

মাহমুদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট থেকে পড়াশোনা করেছেন। একসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন, বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যানও ছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন ফ্যাসিস্ট সরকারের আমলে আদালতে জামিন নেবেন না।

গত শুক্রবার দেশে ফিরে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই তিনি রবিবার আদালতে আত্মসমর্পণ করতে এসেছেন। এ সময় তাকে কোনো কথা বলতে দেখা যায়নি। জনাকীর্ণ আদালত কক্ষে আসামির ডকে দাঁড়িয়েছিলেন মাহমুদুর রহমান। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেইসঙ্গে কারাবিধি অনুযায়ী তাকে ডিভিশন দেওয়ার আদেশ দেওয়া হয়।

সকাল ১১টা ২৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে প্রিজন ভ্যানে করে মাহমুদুর রহমানকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় গত বছরের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন। দণ্ডিত অপর তিন আসামি হলেন জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ, রিজভী আহমেদ সিজার ও মিজানুর রহমান ভুঁইয়া।

আসামিদের দণ্ডবিধির ৩৬৫ ধারায় (অপহরণ) পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছিল আদালত। জরিমানার টাকা অনাদায়ে তাদের আরো একমাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া একই আইনে ১২০-খ ধারায় (অপরাধমূলক ষড়যন্ত্র) দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দিয়েছিলেন আদালত।

মামলার অভিযোগ বলা হয়, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যেকোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে প্রধানমন্ত্রীর ছেলে ও তার প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন।

ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন মডেল থানায় মামলাটি করেন। ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি এই পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় সজীব ওয়াজেদ জয়সহ ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

]]>
https://coxsbazarshomachar.com/2024/09/29/%e0%a6%86%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%be/feed/ 0
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) https://coxsbazarshomachar.com/2024/09/16/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%88%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%ac/ https://coxsbazarshomachar.com/2024/09/16/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%88%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%ac/#respond Mon, 16 Sep 2024 04:46:54 +0000 https://coxsbazarshomachar.com/?p=1827

অনলাইন ডেস্ক :

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ সোমবার ১২ রবিউল আউয়াল। ৫৭০ সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সা.) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ১৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সারা দেশে সরকারি ছুটি।

এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।

এক সময় গোটা আরব সমাজ অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা মহান সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃংখলা। এ সময়কে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহতাআলা রাসুলুল্লাহকে (সা.) প্রেরণ করেন এই পৃথিবীতে।

কিন্তু অসভ্য-বর্বর আরব জাতি তার দাওয়াত গ্রহণ না করে তার ওপর নিপীড়ন শুরু করে। বহুমাত্রিক শয়তানি চক্রান্ত আর ষড়যন্ত্র করতে থাকে একের পর এক। মহান আল্লাহর সাহায্যের ওপর ভরসা করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে সংগ্রাম চালিয়ে যান তিনি।

বিদায় হজের ভাষণে তিনি আল্লাহর বাণী শুনিয়েছেন মানবজাতিকে :‘আজ থেকে তোমাদের জন্য তোমাদের দিন তথা জীবনব্যবস্থা পরিপূর্ণ করে দেওয়া হলো। তোমাদের জন্য দিন তথা জীবনব্যবস্থা হিসেবে একমাত্র ইসলামকে মনোনীত করা হয়েছে।’

হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইতিহাসের অতুলনীয় ব্যক্তিত্ব। অন্য ধর্মাবলম্বীরাও তাকে মানবজাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংস্কারক ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দিয়েছেন। খ্রিষ্টান ধর্মাবলম্বী বিখ্যাত পণ্ডিত মাইকেল এইচ হার্ট তার বহুল আলোচিত ‘দ্য হান্ড্রেড’ গ্রন্থে হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ’ হিসেবে স্থান দিয়েছেন। ব্রিটিশ মনীষী সাহিত্যিক জর্জ বার্নার্ড শ বলেছেন, এই অশান্ত পৃথিবীতে তার মতো একজন মানুষের প্রয়োজন। তিনি বেঁচে থাকলে পৃথিবী জুড়ে সুখের সুবাতাস বইত। তার আগমনে যে বিপ্লবের সূচনা হয়েছিল, দুনিয়া জুড়ে তা বিস্তৃত হয়েছে।

বিশ্বনবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন ও ওফাত দিবস এক দিনেই বলেই কথিত আছে। তবে তারিখ-সময় এবং বার নিয়ে বিস্তর মতভেদ আছে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/09/16/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%88%e0%a6%a6%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%ac/feed/ 0
শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত https://coxsbazarshomachar.com/2024/09/09/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%bf/ https://coxsbazarshomachar.com/2024/09/09/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%bf/#respond Mon, 09 Sep 2024 13:42:45 +0000 https://coxsbazarshomachar.com/?p=1719 অনলাইন ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া গণহত্যা মামলার বিচার সরাসরি সম্প্রচার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে।

সোমবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, বিচারে স্বচ্ছতার জন্য সবকিছু করবে বর্তমান সরকার।

গত ১৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে গত ২১ আগস্ট একই ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৭ জনের নামে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধে আরেকটি অভিযোগ দায়ের করা হয়।

]]>
https://coxsbazarshomachar.com/2024/09/09/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%bf/feed/ 0