বিশ্ব – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Sun, 24 May 2026 10:25:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 আরাফাতের দিন মক্কায় ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা, এসময় কাবাঘরের ছায়া থাকবে না https://coxsbazarshomachar.com/2026/05/24/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a4/ https://coxsbazarshomachar.com/2026/05/24/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a4/#respond Sun, 24 May 2026 10:25:22 +0000 https://coxsbazarshomachar.com/?p=3636 আন্তর্জাতিক ডেস্কঃ

ইসলামি ক্যালেন্ডারের অন্যতম পবিত্র দিন আরাফাতের দিন এবার ঘটতে যাচ্ছে এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। সৌদি আরবের মক্কায় এদিন পবিত্র কাবার ঠিক ওপর দিয়ে সূর্য অবস্থান করবে, যার ফলে কয়েক মুহূর্তের জন্য কাবাঘরের চারপাশে কোনও ছায়া দেখা যাবে না। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এমন ঘটনা প্রতি ৩৩ বছরে মাত্র একবার ঘটে।

সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, আগামী ২৭ মে দুপুরে এ ঘটনা ঘটবে। হিজরি ১৪৪৭ সালের ৯ জিলহজ অর্থাৎ আরাফাতের দিন সূর্য সরাসরি কাবার ওপর অবস্থান করবে। ওই মুহূর্তে মক্কায় ছায়া পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে।

ভৌগোলিক অবস্থানের কারণে সাধারণত প্রতিবছর দুবার কাবার ওপর সূর্য সরাসরি অবস্থান করে। মক্কার অবস্থান উত্তর অক্ষাংশের প্রায় ২১ দশমিক ৪ ডিগ্রিতে হওয়ায় সূর্য যখন নিরক্ষরেখা ও কর্কটক্রান্তির মধ্যে চলাচল করে, তখন এ ঘটনা ঘটে। তবে আরাফাতের দিনের সঙ্গে এবার মিলে যাওয়ায় তার এবারের ঘটনাকে বিশেষ করে তুলেছে।

জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, সর্বশেষ ১৯৯৩ সালে এমন ঘটনা ঘটেছিল। তাদের মতে, হিজরি চান্দ্র বর্ষপঞ্জি ও গ্রেগরিয়ান সৌর বর্ষপঞ্জির পার্থক্যের কারণেই এ বিরল সমাপতন তৈরি হয়। চান্দ্র বছরের চক্র একই সৌর তারিখের সঙ্গে আবার মিলতে প্রায় ৩৩ বছর সময় নেয়।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, এটি একটি স্বাভাবিক ও পুনরাবৃত্ত জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এর অর্থ এই নয় যে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে।

আজেল পত্রিকার বরাতে জানা গেছে, সৌদির আবহাওয়া কেন্দ্রটি জানিয়েছে, আবহাওয়া কেবল সূর্যের অবস্থানের ওপর নির্ভর করে না। আর্দ্রতা, মেঘের উপস্থিতি, বাতাসের গতি ও বায়ুপ্রবাহসহ নানা জলবায়ুগত উপাদান তাপমাত্রা নির্ধারণে ভূমিকা রাখে।

জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল কাহতানি বলেন, এ ধরনের ঘটনা প্রতি বছরই জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের অংশ হিসেবে পর্যবেক্ষণ করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনাকে ঘিরে অস্বাভাবিক গরমের যে দাবি করা হচ্ছে, তা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা প্রয়োজন।

হুসেইন আল কাহতানি জানান, আবহাওয়ার তথ্য ও তাপমাত্রা নির্ভুলভাবে জানাতে কেন্দ্রটি আধুনিক প্রযুক্তি, পর্যবেক্ষণ কেন্দ্র এবং সংখ্যাভিত্তিক পূর্বাভাস মডেল ব্যবহার করে।

]]>
https://coxsbazarshomachar.com/2026/05/24/%e0%a6%86%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%95%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%a4/feed/ 0
ভারতে ১০ দিনে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম https://coxsbazarshomachar.com/2026/05/23/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2026/05/23/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%87/#respond Sat, 23 May 2026 06:39:25 +0000 https://coxsbazarshomachar.com/?p=3626 এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজধানী নয়াদিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ৮৭ পয়সা এবং ডিজেল প্রতি লিটারে ৯১ পয়সা। এতে আজ শনিবার সকাল থেকে নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোল ৯৯ দশমিক ৫১ রুপি এবং ডিজেল ৯২ দশমিক ৪৯ রুপিতে বিক্রি হচ্ছে।

পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম ৯৪ পয়সা এবং ডিজেলের দাম ৯৫ বয়সা বৃদ্ধি পাওয়ায় রাজধানী কলকাতাসহ রাজ্যজুড়ে আজ শনিবার সকাল থেকে প্রতি লিটার পেট্রোল ১১০ দশমিক ৬৪ রুপি এবং প্রতি লিটার ডিজেল ৯৭ দশমিক ০২ রুপিতে বিক্রি হচ্ছে।

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী এবং ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইয়ে পেট্রোলের দাম ৯০ পয়সা এবং ডিজেলের দাম ৯৪ পয়সা বৃদ্ধি পাওয়ায় আজ শনিবার সকাল থেকে সেখানে প্রতি লিটার পেট্রোল ১০৮ দশমিক ৪৯ রুপি এবং ডিজেলের দাম ৯৫ দশমিক ০২ রুপি।

গত ১৫ মে সারা দেশে এক ধাক্কায় লিটার-প্রতি তিন রুপি বেড়ে গিয়েছিল পেট্রলের দাম। তার পর ১৯ মে আবার , ৯০ পয়সা করে বাড়িয়ে দেওয়া হয়ে পেট্রলের দাম। এ বার ৮৭ পয়সা মূল্য বৃদ্ধি হওয়ায় গত ১০ দিনে প্রায় পাঁচ টাকা মূল্য বেড়েছে পেট্রোলের। নতুন করে দাম বেড়ে যাওয়ায় দিল্লিতে এখন এক লিটার পেট্রলের দাম ৯৯ টাকা ৫১ পয়সা। ডিজ়েল বিক্রি করা হচ্ছে ৯২ টাকা ৪৯ পয়সা প্রতি লিটারে।

নয়াদিল্লি এবং সংলগ্ন নয়ডা, গুরুগ্রাম, গাজিয়াবাদ প্রভৃতি এলাকায় কমপ্রেস্‌ড ন্যাচারাল গ্যাস বা সিএনজি-র দাম বেড়েছে। লিটারে এক রুপি করে বৃদ্ধি পাওয়ায় আজ শনিবার রাজধানী ও সংলগ্ন এলাকাগুলোতে প্রতি লিটার সিএনজি বিক্রি হচ্ছে ৮১ দশমিক ৯ রুপিতে। নয়ডা ও গাজিয়াবাদে প্রতি লিটার সিএনজি বিক্রি হচ্ছে ৮৯ দশমিক ৭০ রুপিতে। পেট্রোল-ডিজেলের মতো সিএনজির দামও এই নিয়ে তিনবার বাড়ল রাজধানী ও সংলগ্ন এলাকাগুলোতে।

সিএনজি গ্যাস অটোরিক্সার জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এর ফলে অটোর ভাড়া ফের বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে কলকাতায় নতুন করে সিএনজি-র দাম বৃদ্ধির কোনও তথ্য এখন পর্যন্ত নেই।

মধ্যপ্রাচ্যে সংঘাতের আবহে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী এক বছর সোনা না-কেনার পরামর্শও দিয়েছিলেন। বস্তুত, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ওপর সারা বিশ্বের জ্বালানির দামের ওঠাপড়া নির্ভর করে।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির সরবরাহ ঘিরে এই মুহূর্তে অনিশ্চয়তা চলছে। অনেক দেশের মতো ভারতকেও এই ধরনের জ্বালানির অধিকাংশ বাইরে থেকে আমদানি করতে হয়। ফলে এর প্রভাব ভারতের বাজারেও পড়ছে। দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার সুরক্ষিত রাখার জন্য সাধারণ মানুষের কাছে সহযোগিতার আর্জি জানিয়েছেন মোদি।

সূত্র : এনডিটিভি

]]>
https://coxsbazarshomachar.com/2026/05/23/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%a6-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%87/feed/ 0
২০০ বিলিয়ন ডলার দান করবেন বিল গেটস https://coxsbazarshomachar.com/2025/05/08/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2025/05/08/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87/#respond Thu, 08 May 2025 16:19:39 +0000 https://coxsbazarshomachar.com/?p=2960 অনলাইন ডেস্কঃ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২০০ বিলিয়ন মার্কিন ডলার দান করার ঘোষণা দিয়েছেন বিল গেটস। আগামী ২০৪৫ সালের মধ্যে তাঁর দাতব্য সংস্থার মাধ্যমে তিনি ওই সহযোগিতা করবেন।

বিশ্বের অন্যতম ধনী ও মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

গেটস কড়া ভাষায় আরেক ধনাঢ্য ব্যক্তি ইলন মাস্কের সমালোচনা করেন। তাঁর অভিযোগ যুক্তরাষ্ট্রের বিদেশি অনুদান কমানোর মাধ্যমে মাস্ক বিশ্বের দরিদ্রতম শিশুদের হত্যা করছেন।

৬৯ বছর বয়সী গেটসের আশা তাঁর দেওয়া অর্থের মাধ্যমে পোলিও, ম্যালেরিয়া এবং নারী ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ কিন্তু প্রতিরোধযোগ্য রোগগুলো দূর করা সম্ভব হবে। পাশাপাশি বিশ্বে দরিদ্রতা কমাতে ভূমিকা পালন করবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাজেট থেকে বিদেশি অনুদানে বেশ কাটছাঁট করেছে। যা করা হয়েছে মাস্ক নেতৃত্বাধীন সরকারি কর্মদক্ষতা বিভাগ থেকে। এ কারণে মাস্কের সমালোচনায় মুখর বিল গেটস।

গেটস বলেন, ‘বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিশ্বের দরিদ্রতম শিশুদের হত্যা করছে, দৃশ্যটি সুখকর নয়।’

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মৃত্যুহার বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করে দেন গেটস। তিনি বলেন, ‘শিশুদের বাঁচিয়ে রাখার জন্য সরকারগুলো কিছু করবে, এটা আমার প্রত্যাশা।’

গেটস নিজের ওয়েবসাইটে লিখেছেন, ‘আমি যখন মারা যাব তখন মানুষ অনেক কথা বলবে। কিন্তু মানুষটি ধনী অবস্থায় মারা গেছে- এ কথা যেন না বলে।’তিনি বলেন, ‘বিশ্বের ধনী দেশগুলো দরিদ্র মানুষের পাশে থাকা চালিয়ে যাবে, বিষয়টি এখনও পরিষ্কার না

]]>
https://coxsbazarshomachar.com/2025/05/08/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%a1%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87/feed/ 0
গাজা ‘গণকবরে’ পরিণত: ডক্টরস উইদাউট বর্ডারস https://coxsbazarshomachar.com/2025/04/17/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%95%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a3%e0%a6%a4-%e0%a6%a1%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f/ https://coxsbazarshomachar.com/2025/04/17/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%95%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a3%e0%a6%a4-%e0%a6%a1%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f/#respond Thu, 17 Apr 2025 03:44:18 +0000 https://coxsbazarshomachar.com/?p=2884

চিকিৎসা সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) বলেছে যে, ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে এবং মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়ে গাজাকে কার্যত ফিলিস্তিনি ও তাদের সাহায্যে আসা মানুষের কবরস্থানে পরিণত করেছে।

জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি বুধবার এই তথ্য জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসে হামলা চালানোর পর থেকেই চলছে নেতানিয়াহু সরকারের আগ্রাসন।

সাম্প্রতিক সময়ে দুই মাস ধরে চলা যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর মার্চে আবারও ফিলিস্তিনি ভূখণ্ডে হামলা শুরু করে ইসরায়েল।

যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আগেই, গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিয়েছে। যার ফলে লাখো মানুষ চরম বিপদে পড়েছে।

জাতিসংঘ জানিয়েছে, গাজায় চিকিৎসা উপকরণ, জ্বালানি, পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি রয়েছে।

এমএসএফের সমন্বয়কারী আমান্দে বাজেরোলে বলেন, ‘গাজা ফিলিস্তিনি ও তাদের সাহায্যে আসা ব্যক্তিদের গণকবরে পরিণত হয়েছে।’

গত মাসে, ইসরায়েলি বাহিনী গাজায় অ্যাম্বুলেন্সে গুলি চালিয়ে ১৫ জন চিকিৎসক ও উদ্ধারকর্মীকে হত্যা করে। এই ঘটনায় আন্তর্জাতিক মহল নিন্দায় ফেটে পড়ে।

বাজেরোল আরো বলেন, ‘আমরা এ সময়ে দেখছি, গাজার সমগ্র জনসংখ্যাকে ধ্বংস ও জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে।’

তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের বা যারা তাদের সাহায্য করার চেষ্টা করছে, তাদের কারও জন্য কোথাও নিরাপদ স্থান নেই। যার ফলে মানবিক সহায়তা সংস্থাগুলো নিরাপত্তাহীনতা ও সরবরাহের তীব্র ঘাটতির মধ্যে পড়েছে।’

সূত্র : ডেইলি স্টার

]]>
https://coxsbazarshomachar.com/2025/04/17/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%95%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a3%e0%a6%a4-%e0%a6%a1%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f/feed/ 0
রোহিঙ্গাদের জন্য বিলিয়ন ডলার সাহায্যের আহবান জাতিসংঘের https://coxsbazarshomachar.com/2025/03/24/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8/ https://coxsbazarshomachar.com/2025/03/24/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8/#respond Mon, 24 Mar 2025 14:26:32 +0000 https://coxsbazarshomachar.com/?p=2815 অনলাইন ডেস্ক :

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রায় ১ বিলিয়ন ডলার চেয়েছে জাতিসংঘ।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আজ সোমবার ২০২৫-২৬ অর্থবছরের জন্য জয়েন্ট রেসপন্স প্ল্যানে এ সহায়তার কথা বলা হয়েছে।

১০০টির বেশি অংশীদারের সঙ্গে প্রস্তুত করা এ প্ল্যানে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও স্থানীয়সহ ১৪ লাখ ৮০ হাজার মানুষের জন্য ৯৩৪ দশমিক ৫ মিলিয়ন ডলার সহায়তা প্রয়োজন।

মিয়ানমারে সামরিক অভিযানের মধ্যে ২০১৭ সাল থেকে রোহিঙ্গারা রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশের কক্সবাজারে আসতে থাকে। পরে রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য ক্যাম্পের ব্যবস্থা করে বাংলাদেশ। ক্যাম্পগুলোতে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বসবাস করছেন।

বিবৃতিতে বলা হয়, ‘রোহিঙ্গাদের আশ্রয়দানের অষ্টম বছরে রোহিঙ্গাদের মানবিক সংকট আন্তর্জাতিক আলোচনার বাইরে। যদিও তাদের জন্য জরুরি সহায়তার প্রয়োজন এখনো রয়ে গেছে।’

এতে জোর দিয়ে বলা হয়, খাদ্য সহায়তা, জ্বালানি বা তহবিলের ঘাটতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই জনগোষ্ঠীর জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

জাতিসংঘ জানিয়েছে, আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের এক তৃতীয়াংশের বয়স ১০-২৪ বছর। আনুষ্ঠানিক শিক্ষা, পর্যাপ্ত দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভরতার সুযোগ না পেলে তাদের ভবিষ্যৎ আশঙ্কাপূর্ণ।

‘যতক্ষণ না মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি শান্তিপূর্ণ হয় এবং রোহিঙ্গাদের সেখানে নিরাপদে ও স্বেচ্ছায় ফিরে যাওয়ার জন্য অনুকূল না হয়, ততক্ষণ আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের জন্য জীবন রক্ষাকারী জরুরি সহায়তা তহবিল অব্যাহত রাখতে হবে,’ বলা হয় বিবৃতিতে।

]]>
https://coxsbazarshomachar.com/2025/03/24/%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8/feed/ 0
দ্য ইকোনমিস্টের চোখে পৃথিবীর বর্ষসেরা বাংলাদেশ https://coxsbazarshomachar.com/2024/12/20/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%87%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5/ https://coxsbazarshomachar.com/2024/12/20/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%87%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5/#respond Fri, 20 Dec 2024 12:03:30 +0000 https://coxsbazarshomachar.com/?p=2464 অনলাইন ডেস্ক :

প্রতি বছরের মতো এবারও পৃথিবীর বছরের সেরা দেশ নির্বাচন করেছে দ্য ইকোনমিস্ট। সেই ফলাফল অনুযায়ী ২০২৪ সালের বর্ষসেরা দেশ বাংলাদেশ।

বৃহস্পতিবার এ বিষয়ে প্রকাশিত দ্য ইকোনমিস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

গণমাধ্যমটি ২০২৪ সালের জন্য সেরা দেশের তালিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কি না, সেই হিসাবে নয়; সেরা দেশ বেছে নেওয়া হয় আগের ১২ মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কি না, সেই বিচারে।

এবারের সেরা দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ। বাংলাদেশ ছাড়াও সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড রয়েছে এই তালিকায়।

শেষ পর্যন্ত দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে ‘উত্তপ্ত বিতর্কে’ বেছে নেওয়া হয় সেরাদের—যেখানে বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ এবং রানারআপ সিরিয়া।

প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, ‘আমাদের এবারের বিজয়ী বাংলাদেশ, যারা এক স্বৈরশাসককে উৎখাত করেছে। আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি সাড়ে ১৭ কোটি জনসংখ্যার দেশটি ১৫ বছর ধরে শাসন করছিলেন। দেশের স্বাধীনতার হিরোর এক কন্যা হিসেবে তিনি এক সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি দমন শুরু করেন, নির্বাচনে কারচুপি করেন, বিরোধীদের কারাগারে পাঠান এবং নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন। তার শাসনামলে বিশাল অংকের অর্থ আত্মসাৎ করা হয়।’

‘বাংলাদেশে ক্ষমতার পালাবদলের সময় প্রতিশোধমূলক সহিংসতার ইতিহাস রয়েছে। প্রধান বিরোধী দল বিএনপি দুর্নীতিগ্রস্ত। ইসলামি চরমপন্থাও একটি হুমকি। তবে এখন পর্যন্ত তাদের পরিবর্তন আশাব্যঞ্জক। শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেখানে রয়েছে একটি অস্থায়ী সরকার, যা ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এই সরকার শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে।’

‘২০২৫ সালে এই সরকারকে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে এবং কবে নাগাদ নির্বাচন আয়োজন করা হবে তা নির্ধারণ করতে হবে। এর আগে নিশ্চিত করতে হবে যে দেশটির আদালত নিরপেক্ষভাবে চলছে এবং বিরোধী দলগুলোকে সংগঠিত হওয়ার সময় দেওয়া হয়েছে। এর কোনোটিই সহজ হবে না।’

‘তবে, একজন স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করা এবং আরও উদার সরকার গঠনের পথে অগ্রসর হওয়ার জন্য আমাদের এ বছরের সেরা দেশ বাংলাদেশ।’

সম্প্রতি বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা সিরিয়া এ বছরের রানারআপ নির্বাচিত হয়েছে।

এ ছাড়া, অর্থনৈতিক সংস্কারের জন্য আর্জেন্টিনা, খারাপ সরকারের বিপক্ষে গিয়ে নতুন সরকার গঠনের জন্য দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড এই চূড়ান্ত তালিকায় স্থান পায়।

২০২৩ সালের বিজয়ী ছিল গ্রীস। দেশটি দীর্ঘ আর্থিক সংকট থেকে নিজেদের টেনে তোলায় এবং একটি সংযত মধ্যপন্থী সরকার পুনর্নির্বাচিত করায় সেরা দেশ নির্বাচিত হয়।

এর আগের বছরগুলোর বিজয়ীদের মধ্যে রয়েছে কলম্বিয়া (গৃহযুদ্ধ অবসানের জন্য), ইউক্রেন (রাশিয়ার আগ্রাসনের প্রতিরোধের জন্য) এবং মালাউই (গণতন্ত্রায়নের জন্য)।

]]>
https://coxsbazarshomachar.com/2024/12/20/%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%87%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5/feed/ 0
মিয়ানমারের বিদ্রোহী বাহিনী মংডু দখল করেছে https://coxsbazarshomachar.com/2024/12/09/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9/ https://coxsbazarshomachar.com/2024/12/09/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9/#respond Mon, 09 Dec 2024 15:14:36 +0000 https://coxsbazarshomachar.com/?p=2386 অনলাইন ডেস্ক :

বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্ত এলাকার মংডু টাউনশিপ দখলে নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। দুই দেশের মধ্যে ২৭০ কিলোমিটার সীমান্ত অঞ্চলে এটি মিয়ানমারের জান্তা বাহিনীর সর্বশেষ শক্তিশালী অবস্থান ছিল। থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরাকান আর্মি ইরাবতিকে বলেছে, টানা কয়েক মাস ধরে লড়াই করে রোববার তারা মংডু টাউনের বাইরে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)-র ৫ নং ব্যাটালিয়নের ঘাঁটি দখলে নিতে পেরেছে। সেখানে জান্তা বাহিনীর শেষ শক্তঘাঁটি ছিল এটি।

এবিষয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম টিবিএসকে বলেন, গত তিন মাস ধরে সেখানে লড়াই চলছে। রোববার তারা (আরাকান আর্মি)  ঘাঁটিটি দখলে নিতে সমর্থ হয়েছে। তবে এতে করে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না।

এর আগে রোববার আরাকান আর্মি জানায়, তারা জান্তা সরকারের অনুগত বাহিনী, তাদের সহযোগী আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ), আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও)-র যোদ্ধাদের ওপর হামলা করেছে, তারা ওই ঘাঁটি ছেড়ে পালিয়েছে।

রাখাইন গোষ্ঠীর পরিচালিত গণমাধ্যম জানিয়েছে, মংডুর যুদ্ধশেষে আজ সোমবার আরাকান আর্মি— জান্তা বাহিনীর একজন পদস্থ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল থুরিন তুনকে আটক করেছে। থুরিন ছিলেন রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর ১৫ নং অপারেশন কম্যান্ডের অধিনায়ক। একইসঙ্গে জান্তার সেনা ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৮০ জন যোদ্ধাকে আটক করেছে বিদ্রোহীরা।

গত মে মাসে রাখাইনের দখল নিতে অভিযান শুরু করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। অর্থাৎ, প্রায় ছয় মাস লেগেছে তাদের মংডুর পতন ঘটাতে।

ইরাবতির প্রতিবেদনে বলা হয়, সীমান্ত এলাকার তিনটি টাইনশিপ – মংডু, বুথিডং ও পালেতাওয়া দখলের নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি। মংডু ও বুথিডং বরাবর বাংলাদেশের সীমান্ত, আর পালেতাওয়ার সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/12/09/%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9/feed/ 0
ভারতের পতাকা মাড়ানোর ভাইরাল ছবিটি ‘এআই’ দিয়ে তৈরি : রিউমর স্ক্যানার https://coxsbazarshomachar.com/2024/12/05/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2024/12/05/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be/#respond Thu, 05 Dec 2024 03:36:30 +0000 https://coxsbazarshomachar.com/?p=2373 অনলাইন ডেস্ক :

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনের সমাপ্তি ঘটে। সরকার পতনের পরের দিনগুলোতে দেশে সহিংসতা আরও প্রকট আকার ধারণ করে। এ সময় সারা দেশে রাজনৈতিক সহিংসতা, লুটপাট ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটে।

এই অভ্যন্তরীণ অস্থিরতার প্রভাব ভারত-বাংলাদেশ সম্পর্কেও পড়ে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এরই ধারাবাহিকতায় কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের সামনে জাতীয় পতাকা পোড়ানো এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটে।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায়, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরিহিত এক ব্যক্তি ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়াচ্ছেন। তবে এই ছবি বাস্তব নয়, এটি বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি। বিষয়টি জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাছাই সংস্থা রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার বলছে, টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়ানোর ভাইরাল ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

তারা আরও জানায়, ছবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করে কোনো নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। রিউমর স্ক্যানারের অনুসন্ধানেও ছবিটি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে দেখা গেছে। সাধারণত এমন কোনো ঘটনা ঘটলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পাশাপাশি জাতীয় গণমাধ্যমেও প্রতিবেদন আকারে প্রকাশিত হয়।

উদাহরণ দিয়ে ফ্যাক্ট চেকার সংস্থাটি বলে, কিছুদিন আগে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতের ও ইসরায়েলের পতাকা মাটিতে এঁকে তার ওপর হেঁটে প্রতিবাদ করার ঘটনা ঘটে। সেই ঘটনার বিষয়ে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনগুলোতে ঘটনার প্রাসঙ্গিক ছবি ও বিস্তারিত তথ্যও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এই ছবির ক্ষেত্রে এমনটি দেখা যায়নি।

দাবি করা ছবির সূত্রপাত অনুসন্ধানে স্ক্যানার টিম দেখে, এটি গত ১ ডিসেম্বর ‘Voice of Bangladeshi Hindus’ নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে প্রথম প্রচারিত হয়। এই অ্যাকাউন্ট থেকে আগেও বিভিন্ন গুজব ছড়ানোর নজির পেয়েছে রিউমর স্ক্যানার টিম।

ভাইরাল ছবিটি গভীরভাবে বিশ্লেষণ করেছে রিউমর স্ক্যানার টিম। বিশ্লেষণে দেখা যায়, ছবিতে থাকা ব্যক্তির ডান পায়ের একটি আঙুল অস্বাভাবিকভাবে অর্ধেক দেখা যাচ্ছে। পাজামার একটি ভাঁজ এমনভাবে রয়েছে, যা দেখতে ধুতির মতো মনে হয়। বাংলাদেশের পতাকার লাল বৃত্তের কাপড়ের ভাঁজও স্বাভাবিক নয়। এ ছাড়া ছবির আলোর প্রতিফলন, ছায়া ও ব্যক্তির চোখের অভিব্যক্তিতেও অসামঞ্জস্য দেখা গেছে। এ ধরনের অসামঞ্জস্য সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ছবির ক্ষেত্রে দেখা যায়।

তথ্য যাচাইকরণ সংস্থাটি বলেছে, এ ধরনের অসামঞ্জস্য লক্ষ করার পর ছবিটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইট ব্যবহার করা হয়। এসব ওয়েবসাইটের বিশ্লেষণে ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার পক্ষে ৯৯ শতাংশ পর্যন্ত নিশ্চিত ফলাফল পাওয়া গেছে।

রিউমর স্ক্যানার জানায়, ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম ট্রুমিডিয়ার পর্যবেক্ষণও বলছে, আলোচিত ছবিতে ম্যানিপুলেশনের উল্লেখযোগ্য প্রমাণ রয়েছে। অর্থাৎ ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সুতরাং বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরা এক ব্যক্তি ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়াচ্ছেন, এমন দাবি করা ও প্রচার করা ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি; যা মিথ্যা।

]]>
https://coxsbazarshomachar.com/2024/12/05/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be/feed/ 0
ট্রাম্প জাতীয় গোয়েন্দা পরিচালক বানালেন তুলসিকে https://coxsbazarshomachar.com/2024/11/15/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2024/11/15/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be/#respond Fri, 15 Nov 2024 11:04:17 +0000 https://coxsbazarshomachar.com/?p=2273

অনলাইন ডেস্ক :

ইরাক যুদ্ধে অংশ নেওয়া, ডেমোক্রেটিক দলীয় সাবেক এমপি এবং পরে রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়া তুলসি গ্যাবার্ডকে (৪৩) যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

তিনি হাওয়াইয়ের ডেমোক্র্যাটিক দলীয় এমপি ছিলেন। গ্যাবার্ডেকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে ১৮টি গোয়েন্দা সংস্থার দ্বায়িত্ব দিয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে ৭৬ বিলিয়ন ডলারের বাজেটও তদারকির দায়িত্ব পেয়েছেন তিনি।

অতীতের জাতীয় গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের মতো কোনো বিশেষ অভিজ্ঞতই নেই তার। সরকারের কোনো শীর্ষস্থানীয় পদেও ছিলেন না কখনো। এরপরও তাকেই জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।

তুলসি নাম দেখে অনেকে তাকে ‘ভারতীয় বংশোদ্ভূত’ মার্কিন নাগরিক মনে করে থাকেন। আসলে তা নয়। বংশগত দিক থেকে ভারতের সাথে তাদের পরিবারের কোনো সম্পর্কই নেই। বিষয়টি তিনি বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফোরামে বারবার স্পষ্ট করেছেন।

মাইক গ্যাবার্ড ও মাক্যারল গ্যাবার্ড দম্পত্তির পাঁচ সন্তানের মধ্যে চতুর্থ তুলসি গ্যাবার্ড ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের সামোয়ায় জন্মগ্রহণ করেন। তার বয়স যখন দুই বছর, তখন তার পরিবার হাওয়াইতে চলে যায়। সেখানেই বড় হন তুলসি।

তিনি মিশ্র সংস্কৃতির পরিবারে বেড়ে উঠেছেন। তার বাবা মাইক গ্যাবার্ড সামোয়ান ও ইউরোপীয় বংশোদ্ভূত। আর মাক্যারলের জন্ম ও বেড়ে ওঠা যথাক্রমে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ও মিশিগান রাজ্যে। ক্যারল প্রথম জীবনে হিন্দু ধর্মের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং সেখান থেকেই নিজের সন্তানদের হিন্দু নাম রাখেন।

তুলসি বাড়িতেই হাই স্কুল পর্যন্ত পড়াশোনা করেছেন। তবে এর মধ্যে ফিলিপিন্সের একটি বালিকা বোর্ডিং স্কুলে দুই বছর পড়াশোনা করেছিলেন। ওই সময় পড়াশুনার পাশাপাশি বেশ কয়েকটি সামাজিক সংগঠনে জড়িয়ে পড়েন তিনি।

বাবা মাইক গ্যাবার্ড হাওয়াই রাজ্যের সিনেটর ছিলেন। বাবার অনুপ্রেরণাতেই রাজনীতিতে প্রবেশ করেন তুলসি এবং ২০০২ সালে হাওয়াই প্রতিনিধি পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে লিওয়ার্ড কমিউনিটি কলেজ ত্যাগ করেন। সেখানে তিনি টেলিভিশন প্রোডাকশন বিষয়ে পড়াশোনা করতেন। নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারেই প্রতিনিধি পরিষদের সর্বকনিষ্ঠ নারী প্রতিনিধি নির্বাচিত হন।

প্রতিনিধি পরিষদে দায়িত্ব পালনকালে ২০০৩ সালে হাওয়াই আর্মি ন্যাশনাল গার্ডে যোগ দেন তুলসি। তিনি ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। প্রায় দুই দশক তিনি সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। এর পাশাপাশি পড়াশুনা, রাজনীতি ও চালিয়ে যান।

এবারের প্রেসিডেন্ট নির্বাচনে গত অক্টোবরে উত্তর ক্যারোলিনায় ট্রাম্পের সমাবেশে যোগ দেন তুলসি। এমনকি হ্যারিসের বিরুদ্ধে ট্রাম্পের প্রস্তুতিতেও বিশেষ ভূমিকা পালন করেন।

]]>
https://coxsbazarshomachar.com/2024/11/15/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be/feed/ 0
১৩১ বছরের রেকর্ড ইতিহাস ভেঙে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প https://coxsbazarshomachar.com/2024/11/07/%e0%a7%a7%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%ad/ https://coxsbazarshomachar.com/2024/11/07/%e0%a7%a7%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%ad/#respond Thu, 07 Nov 2024 03:42:34 +0000 https://coxsbazarshomachar.com/?p=2231 অনলাইন ডেস্ক :

চার বছর পর আবারও মার্কিন মসনদে ফিরছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টোরাল কলেজের ম্যাজিক ফিগার করেছেন তিনি। ফলে পুনরায় মার্কিন মসনদে বসতে যাচ্ছেন ট্রাম্প।

বুধবার (০৬ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিএনএনের প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বাংলাদেশের স্থানীয় সময় বুধবার বিকেলে ম্যাজিক ফিগার পার করেন ট্রাম্প। তিনি এখনো পর্যন্ত ইলেক্টোরাল কলেজের ২৭৬টিতে জয় পেয়েছেন। যেখানে নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ২৭০টি কলেজের প্রয়োজন পড়ে।

ট্রাম্প নির্বাচনে গতবার পরাজিত হয়েছিলেন। এরপর এবারের নির্বাচনে আবার জয় পেয়েছেন তিনি। এর মাধ্যমে দেশটিতে সেই ইতিহাসের পুনরাবৃত্তি করেছেন তিনি। হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর আবার হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন ট্রাম্প। এটি ট্রাম্পের দারুণভাবে এক রাজনৈতিক প্রত্যাবর্তনের ইতিহাস হতে চলেছে।

চার বছর পর পুনরায় নির্বাচিত হওয়ার মাধ্যমে আমেরিকার দীর্ঘ এক রেকর্ড ভেঙেছেন তিনি। হোয়াইট হাউস ছাড়ার চার বছর পর আবার হোয়াইট হাউসের বাসিন্দা হতে চলেছেন ট্রাম্প। তার আগে গ্রোভার ক্লিভল্যান্ড এমন ইতিহাস গড়েছিলেন। ১৮৮৫ থেকে ১৮৮৯ পর্যন্ত ২২তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষে দ্বিতীয় মেয়াদের নির্বাচনে প্রার্থী হয়ে হেরে যান তিনি। তারপর ১৮৯৩ সালে পুনরায় ২৪তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন ক্লিভল্যান্ড। দীর্ঘ ১৩১ বছর পর ট্রাম্প সেই ইতিহাসের পুনরাবৃত্তি করলেন।

এদিকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ফক্স নিউজ। সব ভোট গণনা শেষের আগেই প্রাথমিক ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের হিসাব-নিকাশ মতে, আর কোনোভাবেই কমলা হ্যারিসের এগিয়ে যাওয়ার সুযোগ নেই।

ট্রাম্পের জয়ের খবরে বিভিন্ন রাজ্যে উৎসবে মেতেছেন তার সমর্থকরা। ট্রাম্পের নির্বাচনী প্রচারের প্রধান কার্যালয় থেকে বিবিসি জানিয়েছে, ফক্স নিউজ যখন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের জয়ের অনুমান ঘোষণা করছিল তখন হলরুমে উপস্থিত সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। তাদের কান ফাটানো জয়ধ্বনিতে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। এ সময় অনেক সমর্থক আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা একে অপরকে জড়িয়ে ধরে ট্রাম্পের নামে স্লোগান দিতে থাকেন।

অপরদিকে কমলা এখনো হাল ছাড়ছেন না। তার প্রচারশিবিরের সহসভাপতি সেড্রিক রিচমন্ড বলেন, ‘আমাদের এখনো ভোট গণনা করা বাকি আছে। আমাদের এমন রাজ্য রয়েছে যেগুলোর ফল এখনো নিশ্চিত নয়। আমরা রাতেও লড়াই চালিয়ে যাব। যাতে প্রতিটি ভোট গণনা হয়। প্রতিটি কণ্ঠস্বর যাতে নিশ্চিত করা হয়। সুতরাং আপনি (সমর্থক) আজ রাতে ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে ভাষণ শুনতে পাবেন না। তবে আগামীকাল তিনি ভাষণ দেবেন।’

]]>
https://coxsbazarshomachar.com/2024/11/07/%e0%a7%a7%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%ad/feed/ 0