চট্টগ্রাম – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Tue, 28 Apr 2026 16:20:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 চকরিয়া ও লোহাগাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত https://coxsbazarshomachar.com/2026/04/28/3516/ https://coxsbazarshomachar.com/2026/04/28/3516/#respond Tue, 28 Apr 2026 13:01:05 +0000 https://coxsbazarshomachar.com/?p=3516 জিয়াউল হক জিয়া,কক্সবাজারঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া ও পাশ্ববর্তী জাঙ্গালীয়া ঢালা সহ পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত আরো কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে হারবাং, মালুমঘাট ও চুনতি জাঙ্গালিয়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মিজানুর রহমান (৩২) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর কালিয়াইশ এলাকার বাসিন্দা।মোঃ ইউসুফ চট্টগ্রামের চাঁদগাঁও এলাকার মুন্সি মিয়ার ছেলে।ইন্দাসারা ভিক্ষু (৪৪) খাগড়াছড়ি জেলার পানছড়ি চৌধুরীর পাড়ার মৃত মংশি মগের ছেলে।তাৎক্ষণিকভাবে বাকী দু’জনের নাম-ঠিকানা জানা হয়নি।

চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন বলেন-সকাল ৮টার উপজেলার হারবাং বাজারের প্রায় ২০০ মিটার উত্তরে একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে,মিজানুর রহমান (৩২) নামের মোটরসাইকেল আরোহী মারা যান।র্দুঘটনা কবলিত গাড়ী দু’টি জব্দ করা হয়েছে।এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মালুমঘাট হাইওয়ে থানার এসআই জিয়া উদ্দিন বলেন-সকাল সাড়ে ১০টার দিকে মালুমঘাট বাস-স্টেশনের উত্তরে হাসিনাপাড়া রাস্তার মাথাস্হ মহাসড়কে যাত্রীবাহি পূরবী বাস (চট্রমেট্রো ব-১১-০২৩৬) ও প্রাণ কোম্পানির কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো উ- ১৪-১৯৪১) মূখোমুখি সংঘর্ষে মো. ইউসুফ নিহত হন।এতে আরো কয়েকজন হালকা-পাতলা আঘাত পেয়েছে।র্দূঘটনা কবলি গাড়ী দু’টি জব্দ করা হয়।এ ঘটনায় অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে দোহাজারী হাইওয়ে থানার ইনর্চাজ সালাহউদ্দিন চৌধুরী বলেন-সকাল ৯টার দিকে পাশ্ববর্তী লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় কক্সবাজার থেকে খাগড়াছড়িগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে,ঘটনাস্থলে ৩জন নিহত হয়েছে। এতে আরো কয়েকজন আহত হন।তাদেরকে চমক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ইন্দাসারা ভিক্ষু (৪৪) নাম ঠিকানা পাওয়া গেলেও বাকী দু’জনের নাম-ঠিকানা জানা যায়নি।তবে শণাক্তের চেষ্টা চলছে।
স্হানীয়রা জানান-চালকদের অসর্তকতা আর অদক্ষ চালকের কারণে প্রতিনিয়ত র্দুঘটনা ঘটেই চলছে।

]]>
https://coxsbazarshomachar.com/2026/04/28/3516/feed/ 0
চট্রগ্রাম অঞ্চলের ফরেস্ট রেঞ্জার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন https://coxsbazarshomachar.com/2026/03/15/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f/ https://coxsbazarshomachar.com/2026/03/15/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f/#respond Sun, 15 Mar 2026 07:09:50 +0000 https://coxsbazarshomachar.com/?p=3452 জিয়াউল হক জিয়া,কক্সবাজারঃ
চট্টগ্রাম অঞ্চলের বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন শেষে আত্ম-প্রকাশ করা হলো।

ফরেস্ট রেঞ্জার্স কমিটিতে সভাপতি পদের মনোনীত হয়েছেন মেহরাজ উদ্দীন ও সাধারণ সম্পাদক পদে সিফাত আল রাব্বানী।

গত মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে চট্টগ্রামের কপার চিমনি নামক অভিজাত রেস্টুরেন্টের কনভেনশন হলরুমে বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন সংগঠনের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইফতার মাহফিল ও বর্ধিত আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. সুমন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য প্রকাশ করা হয়।

প্রেস-বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে-সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক এবং চট্টগ্রাম অঞ্চলের আহ্বায়ক কমিটির সুপারিশের ভিত্তিতে আগামী দুই বছরের (২০২৬–২০২৮) জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে,এই আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে।একই সঙ্গে নবগঠিত কমিটিকে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।অনুমোদিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক রিয়াদুর রহমান ভূইয়া, কোষাধ্যক্ষ জাকারিয়া ফেরদৌস এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবির হাসান।

তবে ১১ মার্চ বুধবার বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভেরিফাইড পেইজে চট্টগ্রাম অঞ্চলের নবগঠিত কমিটির আত্ম-প্রকাশের ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।

সভাপতি হিসাবে মনোনীত মেহরাজ উদ্দিন প্রতিবেদককে জানান-আমাকে চট্টগ্রাম অঞ্চলের বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আঞ্চলিক কমিটির সভাপতি মনোনীত করায়,আমি কেন্দ্রীয় কমিটি সহ ফরেস্ট রেঞ্জার পরিবারের সকল সদস্যের কাছে কৃতজ্ঞ। আপনাদের এই বিশ্বাসের মর্যাদা রক্ষায় আমি সদা সচেষ্ট থাকব।
আপনাদের সেবায় এবং সংগঠনের কল্যাণে আমরা সর্বদা নিয়োজিত। সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেছেনরেছেন তিনি।

]]>
https://coxsbazarshomachar.com/2026/03/15/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%85%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f/feed/ 0
জব্বারের বলী খেলায় আবারও  চ্যাম্পিয়ন বাঘা শরীফ https://coxsbazarshomachar.com/2025/04/25/%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2025/04/25/%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/#respond Fri, 25 Apr 2025 16:13:14 +0000 https://coxsbazarshomachar.com/?p=2923 অনলাইন ডেস্কঃ

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলার ১১৬ তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লা জেলার বাঘা শরীফ। কুমিল্লা সদরের সদরের রাশেদ বলীকে পরাজিত করে তিনি চ্যাম্পিয়ন হন। তিনি পর পর দুইবার চ্যাম্পিয়ন হলেন।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায় লালদীঘি মাঠে নির্মিত বিশেষ বালুর মঞ্চে শুরু হয় বলী খেলা। এই বলী খেলায় দেশের বিভিন্ন জেলা থেকে দেড় শতাধিক বলী অংশ নেন। সর্বশেষ ধাপে সন্ধ্যা ৬টায় কুমিল্লার রাশেদ বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন বলী হিসেবে খেতাব অর্জন করেন বাঘা শরীফ বলী।

সিএমপি কমিশনার হাসিব আজিজ বলী খেলা উদ্বোধন করেন। টানা সোয়া দুই ঘণ্টা ধরে চলে বলী খেলা। সন্ধ্যা ৬টার দিকে চ্যাম্পিয়নের ফলাফল ঘোষণা করেন মেলা কমিটির সদস্যরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন বলীর হাতে ট্রফি ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বলীখেলা আয়োজক কমিটির সদস্যসচিব, আবদুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল।

]]>
https://coxsbazarshomachar.com/2025/04/25/%e0%a6%9c%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
ঈদুল ফিতরের দিনে সড়ক দুর্ঘটনায় ঝরলো ৫টি প্রাণ https://coxsbazarshomachar.com/2025/03/31/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2025/03/31/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0/#respond Mon, 31 Mar 2025 12:12:07 +0000 https://coxsbazarshomachar.com/?p=2825 জিয়াউল হক জিয়া ::
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সড়কে ঝরলো ৫টি প্রাণ।এতে আহত হন অন্তত আরো ১২ জন যাত্রী।
সোমবার (৩১ মার্চ) ঈদের দিন সকাল ৭টা ২৫ মিনিটে উপজেলার চুনতির জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আদার মানিক মো. পারভেজে ছেলে মো. জাহেদ, একই এলাকার আলমের ছেলে রিফাত (২৯), একই ইউনিয়নের চরপাড়ার নুরুল ইসলামের ছেলে নাজিম, উপজেলার সুখছড়ি মৌলভীপাড়ার আমির হোসেনের ছেলে জিয়ান হোসেন অপু ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়ার আবদুস ছাত্তারের ছেলে ছিদ্দিক।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম জানান, সকালে বাস-মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

]]>
https://coxsbazarshomachar.com/2025/03/31/%e0%a6%88%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0/feed/ 0
বেতাগী আনজুমানে রহমানিয়ায় হাজারো মানুষ সেবা পেল https://coxsbazarshomachar.com/2025/02/11/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%97%e0%a7%80-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/ https://coxsbazarshomachar.com/2025/02/11/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%97%e0%a7%80-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/#respond Tue, 11 Feb 2025 14:37:42 +0000 https://coxsbazarshomachar.com/?p=2645 প্রেস বিজ্ঞপ্তি :

সৈয়দুল আযম আল্লামা হযরত ক্বারী হাকিম হাফেজ মুহাম্মদ বজলুর রহমান মোহাজেরে মক্কী (রহঃ) বার্ষিক পবিত্র ইছালে ছাওয়াব মাহফিল, বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার বার্ষিক সভা ও বেতাগী আনজুমানে রহমানিয়ার ৩৮ তম বার্ষিক সম্মেলন উপলক্ষে বিনামূল্যে সমন্বিত চিকিৎসা, চক্ষু, ডায়াবেটিক ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প ১০ ফেব্রুয়ারী’২৫ সোমবার সকাল  ৯টা হতে  ২টা পর্যন্ত রাঙ্গুনিয়া দরবার-এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হয় ।

বিনামূল্যে আয়োজিত চিকিৎসা সেবা ক্যাম্পটি যৌথ ভাবে বাস্তবায়ন করেছে বেতাগী আন্জুমানে রহমানিয়া , লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি , ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার- আইওয়াইসিএম, চট্টগ্রাম চ্যাপ্টার, হযরত শাহ্ জিল্লুর রহমান (রহ.) লায়ন্স আই সেন্টার  ও হযরত শাহ্ জিল্লুর রহমান (রহ.) ফাউন্ডেশন  । আর সার্বিক ভাবে সহযোগিতা করেছে ডাঃ নুরুল ইসলাম মেমোরিয়াল ইনস্টিটিউট অব এপ্লাইড হেলথ সাইন্স হাসপাতাল (ইউএসটিসি) চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল , বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসা প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ও  রহমানিয়া ইয়ুথ ফোরাম ।

চিকিৎসা ক্যাম্পে সভাপতিত্ব করেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্ন্তজাতিক  লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের ২য় ভাইস জেলা গর্ভনর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন এমজেএফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেকেন্ড সেঞ্চুরী এ্যামবেসেডর প্রাক্তন লায়ন্স জেলা গর্ভনর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দীকি পিএমজেএফ,সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাংবাদিক কামাল পারভেজ, লায়ন্স গর্ভনর এডভাইজর ও লিও ক্লাব এডভাইজর লায়ন নুরুল আরশাদ চৌধুরী,লায়ন মোহাম্মদ শওকত ইসলাম খান,লায়ন মোহাম্মদ মুসা,লায়ন কাশেম শাহ,লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান, লায়ন মিজানুল করিম,লায়ন আবু হানিফ লিটন,,আইওয়াইসিএম চট্টগ্রামের প্রধান তত্তাবধায়ক মোঃ মহিন উদ্দিন লিটন,লিও জেলার জয়েন্ট ট্রেজার লিও এডভোকেট জয়নুল আবেদীন, আইওয়াসিএম চট্টগ্রাম চ্যাপ্টার এর সেক্রেটারী ফারহানা আকতার যুথী ,লিও রিপন, লিও হায়দার প্রমূখ ।

চিকিৎসা সেবা ক্যাম্পটির বাস্তবায়নে সার্বিক ভাবে তত্তাবধান করেন বেতাগী আনজুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট, আন্তর্জাতিক লায়ন্স জেলা ৩১৫ বি ৪, বাংলাদেশের  লিও জেলা ৩১৫বি ৪, বাংলাদেশ এর প্রাক্তন লিও জেলা সভাপতি ও আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার এর প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান ।

ডাঃ নুরুল ইসলাম মেমোরিয়াল ইনস্টিটিউট অব এপ্লাইড হেলথ সাইন্স হাসপাতাল (ইউএসটিসি) এর পরিচালক ও হেড অব সার্জারী ডাঃ মোহাম্মদ বদিউল আলম ও ডাঃ. নূর উদ্দিন জাহেদ সহকারী অধ্যাপক নেফ্রোলজি এর নেতৃত্বে  এই বিনামূল্যে সমন্বিত চিকিৎসা সেবা ক্যাম্পে ডাঃ মিনহাজ উদ্দিন সহকারী অধ্যাপক মেডিসিন , ডাঃ রকিবুল আহসান শহীদী মেডিকেল অফিসার মেডিসিন , ডা. নাসরীন ফেরদৌস সহযোগী অধ্যাপক গাইনি ও অবস্ট , ডাঃ আলিয়া আমিন-উল-হক সহকারী অধ্যাপক গাইনি ও অবস্ট,ডাঃ আঞ্জুমান আরা বেগম রেজিস্ট্রার গাইনি ও অবস্ট , ডাঃ বায়তুল মোকাদ্দেস বেলালী টুম্পা মেডিকেল অফিসার গাইনী ও অবস্ট , ডাঃ মুবাশ্বশিরা শারমিন মেডিকেল অফিসার গাইনি ও অবস্ট ,  ড. সানজিদা ইন্টার্ন গাইনি অ্যান্ড অবস্ট , ডাঃ আনিশা ইন্টার্ন গাইনি ও অবস্ট , ডাঃ মাহবুব ইন্টার্ন গাইনি ও অবস্ট , ড. জোবায়ের ইন্টার্ন গাইনি ও অবস্ট , ডাঃ মোহাম্মদ বেলাল উদ্দিন সহকারী অধ্যাপক শিশুরোগ, ডাঃ আব্দুল মান্নান রেজিস্টার পেডিয়াট্রিক্স , ডাঃ সাইমুল মেডিকেল অফিসার পেডিয়াট্রিক্স ,ডাঃ রিয়াজ ইন্টার্ন পেডিয়াট্রিক্স ,ডাঃ মোঃ ফাহাদ গনি সহযোগী অধ্যাপক ও হেড অর্থোপেডিকস ,ডাঃ এস.এম. মহিউদ্দিন আরজু সহকারী অধ্যাপক সার্জারি , ডাঃ মালিহা সুবাত রেজিস্ট্রার সার্জারি , ড. ফয়সাল ইন্টার্ন সার্জারি, ডাঃ প্রীতি ইন্টার্ন সার্জারি, ডাঃ তানভীর রহমান সহকারী অধ্যাপক ইউরোলজি , ডাঃ মোঃ নাজামুল হক সহকারী অধ্যাপক (সিসি) ইউরোলজি , ডাঃ মিঠুন বৈদ্য মেডিকেল অফিসার ইউরোলজি, ডাঃ মোঃ হাসান উল্লাহ সহকারী অধ্যাপক ও প্রধান শিশু সার্জারি , ডাঃ মোঃ হাসান মুরাদ সহকারী অধ্যাপক সিসিও,  ডাঃ রাইসুল ইসলাম মেডিকেল অফিসার সিসিইউ, ড. খোন্দকার আবদুল্লাহ আল মাহমুদ সহকারী অধ্যাপক ইএনটি ,ডাঃ মোঃ জিয়াউর রহমান রেজিস্ট্রার ইএনটি ,ডাঃ অপূর্ব কুমার রায় মেডিকেল অফিসার চর্মরোগ বিশেষজ্ঞ এর মাধ্যমে  মেডিসিন, গাইনি, চক্ষু, চর্ম, শিশু, নাক, কান ও গলা, সার্জারী, অর্থোপেডিক, নেফ্রোলজী পেডিয়াটিক সার্জারী, কার্ডিওলর্জী বিষয়ে চিকিৎসা প্রদান করেন, এবং লায়ন্স চ্ক্ষু হাসপাতালের ডাঃ সাইফুল ইসলাম রিয়াদ, এর নেতৃত্বে চ্ক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প ও আইওয়াসিএম ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির স্বেচ্ছাসেবীদের মাধ্যমে ব্লাড গ্রুপিং, কর্ণছেদন ও চিকিৎসকদের ব্যবস্থাপত্রের ভিত্তিতে বিনামূল্যে ঔষধ প্রদান করেন ।

লায়ন্স জেলা ভাইস জেলা গর্ভনর কামরুজ্জামান লিটন বলেন শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক কাজে বেতাগী আনজুমানে রহমানিয়ার ভূমিকা অনন্য । বেতাগী আনজুমানে রহমানিয়া ও লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি এবং ইউএসটিসি ও আইওয়াসিএম প্রায় এক যুগের অধিক সময় ধরে যে চিকিৎসা সেবা প্রদান কওে যাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয় । আজকেও হাজারো মানুষ সেবা পেল বেতাগী আনজুমানে রহমানিয়া লায়ন্স ইম্পেরিয়ার সিটিও আই্ওয়াইসিএম’র যৌথ ফ্রি মেডিকেল ক্যাম্পে ।

]]>
https://coxsbazarshomachar.com/2025/02/11/%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%97%e0%a7%80-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/feed/ 0
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন শপথ নিয়েছেন https://coxsbazarshomachar.com/2024/11/03/%e0%a6%9a%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8/ https://coxsbazarshomachar.com/2024/11/03/%e0%a6%9a%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8/#respond Sun, 03 Nov 2024 09:56:11 +0000 https://coxsbazarshomachar.com/?p=2203 অনলাইন ডেস্ক :

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সাড়ে তিন বছর পর নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ে নির্বাচিত মেয়র ডা. শাহাদাত হোসেন শপথ নিয়েছেন। রবিবার তাকে শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

শপথ অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে হতাহতদের স্মরণ করে উপদেষ্টা হাসান আরিফ বলেন, ‘এ শপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপ্লবোত্তর সময়ে এ শপথ অনুষ্ঠিত হলো।’

শপথ নিয়ে ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে মন্তব্য করেন। চট্টগ্রামকে গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি করা তার নির্বাচনী ইশতেহার ছিল জানিয়ে সেসব বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করে যাওয়ার ঘোষণা দেন নতুন এই মেয়র।

সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি মেয়রের শপথ গ্রহণের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগ সচিব মো. নজরুল ইসলাম।

উপদেষ্টা হাসান আরিফ বলেন, ডা. শাহাদাত হোসেন বিপ্লবোত্তর বাংলাদেশের একটি প্রধান নগরীর মেয়র হয়েছেন। ছাত্র-জনতার আত্মত্যাগের শিক্ষাকে বুকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তিনি ভূমিকা রাখবেন, এটাই প্রত্যাশা।

উপদেষ্টা আরও বলেন, আমরা গ্রিন চট্টগ্রাম দেখতে চাই। জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম দেখতে চাই। ক্লিন সিটি হিসেবে নগরবাসীরও একই প্রত্যাশা।…বৈষম্যহীন শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় মেয়র শাহাদাত হোসেনের কাছে দেখতে চাই। আমি মনে করি, এ প্রত্যাশা চট্টগ্রামের প্রতিটি নাগরিকের। আমাদের প্রত্যাশা বৈষম্যহীন বাংলাদেশের।

শপথ নিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। যদি চট্টগ্রাম শহরের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যায় বাংলাদেশ এগিয়ে যাবে। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি। গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি- এসব আমার নির্বাচনী ইশতেহার। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করে যাব।’

মেয়র শাহাদাতের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে ৫২ হাজার ৪৮৯ ভোট পান।

পরে একই সালের ২৪ ফেব্রুয়ারি চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে ডা. শাহাদাত হোসেন নির্বাচন কমিশনারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সরকার পরিবর্তনের পর গত ১ অক্টোবর সেই মামলার রায়ে শাহাদাতকে নির্বাচিত ঘোষণা করেন চট্টগ্রামের নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীন।

]]>
https://coxsbazarshomachar.com/2024/11/03/%e0%a6%9a%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%b8/feed/ 0
মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত https://coxsbazarshomachar.com/2024/10/25/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2/ https://coxsbazarshomachar.com/2024/10/25/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2/#respond Fri, 25 Oct 2024 10:22:06 +0000 https://coxsbazarshomachar.com/?p=2165 মাসুদ পারভেজ:

চট্টগ্রাম: কদম মোবারক মুসলিম এতিমখানার উদ্যোগে এতিমখানা প্রাঙ্গণে বৃটিশবিরোধী আন্দোলনের অগ্রপথিক, উপমহাদেশে মুসলিম সাংবাদিকতার পথিকৃৎ, সাহিত্যিক মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

এতিমখানা পরিচালনা পরিষদের সহ সভাপতি লায়ন সৈয়দ মোরশেদ হোসেনের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সভায় প্রধান অতিথি ছিলেন অর্থনীতিবিদ ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান।

সদ্যপ্রয়াত ভাষাবিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মনিরুজ্জামানকে উৎসর্গ করে আয়োজিত কর্মসূচিতে শিক্ষা প্রসার ও সমাজ উন্নয়নে অনন্য অবদানের জন্য পূর্ব বাংলার প্রথম মুসলিম চিকিৎসক ডা. এম.এ. হাসেমকে মরণোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কদম মোবারক প্রাক্তন শিক্ষার্থী পরিষদের মঈনুল ইসলাম ও মো. কায়ছার হামিদের সঞ্চালনায় সভায় অতিথি আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী, শিক্ষাবিদ ও লেখক ড. শামসুদ্দিন শিশির, ইসলামাবাদীর দৌহিত্র এএমএস ইসলামাবাদী গাজী, প্রিন্সিপাল ড. মোহাম্মদ সানাউল্লাহ, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী, আলাউদ্দিন আলী নূর, বীর মুক্তিযোদ্ধা শফি খান, সোহেল মো. ফখরুদ্দীন, আবুল কাশেম, মোহাম্মদ হাবিব উল্লাহ, আজাদ উল্লাহ খান, আবু জহুর, মো. ইলিয়াছ হোসেন, মো. ইলিয়াছ, আবদুল আলিম, মো. নবাব মিয়া, মো. আরিফ, হাফেজ মিজানুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর সিকান্দার খান বলেন, মনিরুজ্জামান ইসলামাবাদীর জীবনাদর্শ ও বহুমাত্রিক কর্মযজ্ঞ অনুসরণীয় হয়ে থাকবে। মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী আজীবন জনহিতকর, জাতীয় উন্নতিমূলক বহুমাত্রিক কর্মযজ্ঞে নিবেদিত ছিলেন।

বিপ্লবী এই কীর্তিমান বাংলার মুসলিম সমাজের জাগরণে অনবদ্য ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, মনিরুজ্জামান ইসলামাবাদী মানুষের আত্মমুক্তির জন্য বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন।

তাঁর ভাবনা চিন্তায় ছিলো মানুষের জাগতিক পরিবর্তন ও আত্মিক উন্নয়ন। তাঁর ইচ্ছে ছিলো আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা।
বাদে ফজর খতমে কোরআন, মিলাদ মাহফিল, মুনাজাত, কবর জিয়ারত ও বিভিন্ন সংগঠন-প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, হিফজ সমাপ্তকারীদের পাগড়ি প্রদান, আলোচনা সভা ও তাবারুক বিতরণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধায় দিনব্যাপী কর্মসূচি সমাপ্ত হয়।

]]>
https://coxsbazarshomachar.com/2024/10/25/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2/feed/ 0
আদালতে আইনজীবীদের হট্টগোল, এজলাস থেকে নেমে গেলেন বিচারকরা https://coxsbazarshomachar.com/2024/10/22/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8b/ https://coxsbazarshomachar.com/2024/10/22/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8b/#respond Tue, 22 Oct 2024 14:24:55 +0000 https://coxsbazarshomachar.com/?p=2150 মাসুদ পারভেজ:

চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকরা মামলা না শুনে এজলাস থেকে নেমে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত এক ব্যক্তির মামলায় বিচারিক আদেশ নিয়ে বিচারকের সঙ্গে আইনজীবীদের তর্কাতর্কি ও হট্টগোলের ঘটনার কারনে। প্রথমে এক আদালতের বিচারক বিব্রত হয়ে এজলাস থেকে নেমে যান। এ খবর ছড়িয়ে পড়লে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের অন্য বিচারকরাও মামলা না শুনে এজলাস থেকে নেমে যান।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মহানগর হাকিম অলি উল্লাহর আদালতে হট্টগোলের ঘটনা ঘটে। এ ঘটনার পর দুপুরে অন্য বিচারকরাও মামলা না শুনে এজলাস থেকে নেমে যান।

প্রত্যক্ষদর্শী আইনজীবী সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৭ জুলাই নগরীর মুরাদপুর এলাকায় ছাত্রলীগের হামলায় আহত হন শোয়াইবুল ইসলাম। আহত এ ভুক্তভোগী মহানগর হাকিম আদালতে একটি মামলার আবেদন করেন। মামলাটি মহানগর হাকিম অলি উল্লাহর আদালতে শুনানি হয়। মামলায় ১২৬ জনের নাম উল্লেখ করা হয়। আদালতে ওই মামলায় বাদীর আইনজীবী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী। সম্প্রতি চট্টগ্রাম জেলা পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

জানা যায়, বাদী মামলার আবেদনে মামলাটিকে থানায় এজাহার হিসেবে গ্রহণ করার আবেদন করেন। কিন্তু মামলার আবেদন শুনানিতে আদালত বাদীর জবানবন্দি নেন। জবানবন্দি গ্রহণের সময় বাদীর কাছে মামলায় থাকা আসামিদের নাম জানতে চান বিচারক। কিন্তু বাদী কয়েকজনের নাম বলে থেমে যান। এসময় আইনজীবী আদালতকে বলেন, এভাবে সবার নাম বলা সম্ভব নয়। পরে বিষয়টি নিয়ে বিচারক ও আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন এবং বিব্রত হয়ে এজলাস থেকে নেমে যান বিচারক অলি উল্লাহ। এ ঘটনা জানাজানি হলে মহানগর হাকিম আদালতের অন্য বিচারকরাও এজলাস থেকে নেমে যান।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পিপি আশরাফ হোসেন চৌধুরী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুরাদপুর এলাকায় আহত এক ভিকটিম আদালতে মামলার আবেদন করেন। মামলার অভিযোগটি থানায় এজাহার হিসেবে নিতে আদালতে আবেদন করা হয়। কিন্তু বিচারক বাদীর কাছে আসামিদের নাম জানতে চান। এভাবে সব আসামির নাম বলা সম্ভব নয়। আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এরপর আমাকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়েছে।’

এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ‘মহানগর হাকিম আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়েছে শুনেছি। বিষয়টি নিয়ে কথা বলছি।’

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান মঙ্গলবার দুপুরে বলেন, ‘মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানির সময় আইনজীবী ও বিচারকের মধ্যে হট্টগোল হয়েছে। এখন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/10/22/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8b/feed/ 0
‘ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া মানে হাজারও শহীদের রক্তের সঙ্গে বেইমানি’ https://coxsbazarshomachar.com/2024/10/19/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc/ https://coxsbazarshomachar.com/2024/10/19/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc/#respond Sat, 19 Oct 2024 11:55:06 +0000 https://coxsbazarshomachar.com/?p=2138 মাসুদ পারভেজ:

বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী।

চট্টগ্রাম: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেছেন, দেশ থেকে ফ্যাসিবাদীরা পালিয়ে গেলেও ফ্যাসিবাদের মূল এখনও রয়ে গেছে। যদি এটিকে চূড়ান্তভাবে নির্মূল করতে না পারি তাহলে আমাদের লক্ষ্য অর্জন হবে না।

কারণ ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া মানে শত শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা।

শনিবার (১৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত ‘গণমাধ্যম ও ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কাদের গণি চৌধুরী বলেন, কারা ফ্যাসিবাদের দালাল তা আমরা জানি। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে গিয়ে প্রশংসা করতো, অথচ কোনো প্রশ্ন করতো না।

তেল মেরে বিভিন্ন সুযোগ-সুবিধা নিতো। মনে হতো প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন যেন সংবর্ধনা অনুষ্ঠান।

তিনি বলেন, আমরা জুলাই-আগস্ট আন্দোলন ভুলে যাইনি। আন্দোলনে নিরীহ শিক্ষার্থীদের পাখির মতো হত্যা করেছে। যারা ফ্যাসিবাদের দালাল, তাদের সঙ্গে কোনও আপোষ করা হবে না।

কাদের গণি আরও বলেন, আমাদের নিজেদেরকে নিয়ে কথা বলতে হবে। আমরা সংবাদমাধ্যম হতে পেরেছি কিন্তু গণমাধ্যম হতে পারিনি। এখন বগলদাবা সাংবাদিক, সম্পাদকের অভাব নেই। তারা আমাদের সাংবাদিকদের মান-মর্যাদা নষ্ট করেছে। বিভিন্ন সুবিধার জন্য তারাই ফ্যাসিবাদীদের কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়েছে। একজন সৎ সাংবাদিক কখনও ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করে না, কখনো খামের জন্য অপেক্ষা করে না। আমরা (সাংবাদিকরা) কি সমাজের অতন্দ্র প্রহরী হতে পেরেছি? আমরা সাংবাদিকতা নয়, চাটুকারিতাই করেছি। তাইতো ফ্যাসিবাদের দোসর হয়ে কাউকে কাউকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আমাদের ভুলগুলো বলতে হবে। আজ সময় এসেছে সৎ সাংবাদিকতা ফিরিয়ে আনার, ফ্যাসিবাদ যেখানে আসবে সেখানেই প্রতিবাদ করার। সাংবাদিকতাকে লাথি মেরে আমরা দলদাস হয়ে গেছি। হলুদ সাংবাদিকতা, তথ্য সন্ত্রাস সঠিক সাংবাদিকতাকে ম্লান করে দিচ্ছে।

সাগর-রুনি হত্যার বিচার যেসব বিশ্বাসঘাতকদের কারণে এখনও হয়নি তাদেরও বিচারের আওতায় আনা হবে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা ও প্রথিতযশা সাংবাদিক শফিক রেহমানের ওপর নির্যাতন নিয়ে তৎকালীন সময়ে কোনও মিডিয়া তেমন ভূমিকা রাখেনি বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সভায় সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য জাহেদুল করিম কচি বলেন, মহান বিপ্লবের মধ্যদিয়ে দেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে। বিগত সরকার সাংবাদিকদের বিরুদ্ধাচরণ করেছে। যেসব সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন তাদের পুর্নবাসন করার দাবি জানাই।

এসময় চট্টগ্রামের প্রশাসনে আওয়ামী লীগের প্রেতাত্মা যারা রয়েছে, অবিলম্বে তাদের অপসারণও দাবি করেন তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, সিনিয়র সাংবাদিক মাঈনুদ্দীন কাদেরী শওকত, একাত্তর টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি রফিকুল ইসলাম সেলিম, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, মাহবুব রশিদ, কামরুল হুদা, ওয়াহিদ জামান, এসএ টিভির ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান নুরুল আলম মিন্টু, বাসস’র বিশেষ প্রতিনিধি মিয়া মোহাম্মদ আরিফ, সাংবাদিক শাহ নেওয়াজ রিটন, যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মজুমদার নাজিম উদ্দীন,দৈনিক অগ্নিশিখা পত্রিকার বিভাগীয় ব্যুরো মাসুদ পারভেজ, প্রমূখ,,।

সভা শেষে সদ্য প্রয়াত বিএফইউজে’র সভাপতি রুহুল আমিন গাজীর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

]]>
https://coxsbazarshomachar.com/2024/10/19/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc/feed/ 0
চট্টগ্রামে মর্গে মরদেহ ফেলে পালানোর ঘটনায় ৩ জন গ্রেফতার https://coxsbazarshomachar.com/2024/10/18/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b9-%e0%a6%ab/ https://coxsbazarshomachar.com/2024/10/18/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b9-%e0%a6%ab/#respond Fri, 18 Oct 2024 09:45:23 +0000 https://coxsbazarshomachar.com/?p=2128 মাসুদ পারভেজ:

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে যাওয়ার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার চট্টগ্রামের হাটজারী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন তসলিমা আফরোজ (৪০), নাজিফা সালসাবিন (৩০) ও মো. লোকমান (৫৩)। গ্রেফতার দুই নারী ভিকটিমের স্বামীর বোন এবং অন্যজন ভগ্নিপতি। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জাবিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত মঙ্গলবার রাতে নয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধুর লাশ চমেক হাসপাতালে রেখে পালিয়ে যান তার স্বামী। ওই গৃহবধূর গলায় ফাঁস লাগানোর চিহ্ন ছিল। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধার হওয়া গৃহবধূর নাম শাহনাজ কামরুন নাহার (২৫)। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী। বাড়ি পটিয়ার হাইদগাঁও এলাকায়। স্বামীর নাম প্রিন্স মোহাম্মদ আল ফাহাদ চৌধুরী। নগরীর কসমোপলিটন আবাসিক এলাকার ৫ নম্বর সড়কে কাশেম বিল্ডিংয়ের চতুর্থ তলায় থাকতেন শাহনাজ ও তার স্বামীর পরিবার।

অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, ভিকটিমকে তার শ্বশুরবাড়ির লোকজনের যৌতুকের দাবিতে ক্রমাগত শারীরিক ও মানসিক নির্যাতন করতো। নির্যাতন সহ্য করতে না পেরে কসমোপলিটন এলাকায় শ্বশুরের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই নারী। পরে ভিকটিমের শ্বশুরবাড়ির লোকজন তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শাহনাজকে মৃত ঘোষণা করলে তার মরদেহ হাসপাতালের মর্গে রেখে পরিবারের সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের ভাই শাহনেওয়াজ (৩৫) বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন।

]]>
https://coxsbazarshomachar.com/2024/10/18/%e0%a6%9a%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b9-%e0%a6%ab/feed/ 0