বান্দরবান – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Thu, 27 Aug 2026 16:41:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.8 লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত https://coxsbazarshomachar.com/2026/08/27/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%98%e0%a7%8b/ https://coxsbazarshomachar.com/2026/08/27/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%98%e0%a7%8b/#respond Thu, 27 Aug 2026 16:41:47 +0000 https://coxsbazarshomachar.com/?p=3962 মোঃ নাজমুল হুদা, লামা, বান্দরবান: লামাকে পূর্ণাঙ্গ জেলা বাস্তবায়নের দাবিতে বান্দরবানের লামায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক থেকে লামার স্থগিত জেলা কার্যক্রম পুনর্বহাল করে দ্রুত পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামা উপজেলা থেকে কোনো সদস্য বা প্রতিনিধি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় লামা প্রেসক্লাবে লামা উন্নয়ন ও জেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
লামা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন লামা উন্নয়ন ও জেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এম. রুহুল আমিন, সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামানসহ কমিটির অন্যান্য সদস্য। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, সামাজিক, পেশাজীবী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে লামাকে জেলা হিসেবে বাস্তবায়নের দাবির পক্ষে ৮ পৃষ্ঠার একটি খসড়া প্রস্তাবনা উপস্থাপন করেন কমিটির আহ্বায়ক এম. রুহুল আমিন। এতে লামার প্রশাসনিক ইতিহাস, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, আয়তন, যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক সম্ভাবনা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন ও অবকাঠামোসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা বলেন, লামার ভৌগোলিক অবস্থান, আয়তন, জনসংখ্যা ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় নিয়ে এটিকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবি যৌক্তিক। তাদের দাবি, একসময় লামা জেলা হিসেবে ২১ দিন কার্যক্রম পরিচালনা করেছিল। পরে নির্বাহী আদেশে সেই কার্যক্রম স্থগিত করে লামাকে পুনরায় বান্দরবান জেলার উপজেলায় ফিরিয়ে দেওয়া হয়।

এ সময় বক্তারা ২১ দিনের স্থগিত জেলা কার্যক্রম পুনর্বহাল করে দ্রুত লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবি জানান।

এদিকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামা উপজেলা থেকে কোনো সদস্য বা প্রতিনিধি না রাখায় উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তাদের মতে, জেলার গুরুত্বপূর্ণ একটি উপজেলার জনগণের প্রতিনিধিত্ব জেলা পরিষদে না থাকায় স্থানীয় মানুষের দাবি ও স্বার্থ যথাযথভাবে তুলে ধরার সুযোগ সীমিত হতে পারে। তাই জেলা পরিষদে লামার ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করারও দাবি জানান তারা।

বৈঠকে অ্যাডভোকেট সাদেকুল মাওলা ইরাক বলেন, লামাকে জেলা বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান আইনি জটিলতাগুলো পর্যালোচনা করা হবে। প্রয়োজন হলে আদালতের শরণাপন্ন হয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বক্তারা আরও বলেন, লামাকে জেলা করার দাবি কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক দাবি নয়; এটি লামার সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের দাবি। তাই দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এ দাবি বাস্তবায়নে এগিয়ে যেতে হবে।
বৈঠকে সাংবাদিক নজরুল ইসলাম, মোহাম্মদ কামরুজ্জামান, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম খন্দকার, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
দীর্ঘ আলোচনা শেষে লামার স্থগিত জেলা কার্যক্রম পুনর্বহাল, দ্রুত পূর্ণাঙ্গ জেলা ঘোষণা এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদে লামার ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়। পরে সভার সভাপতি সাংবাদিক প্রিয়দর্শী বড়ুয়া বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন।

]]>
https://coxsbazarshomachar.com/2026/08/27/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%98%e0%a7%8b/feed/ 0
লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি https://coxsbazarshomachar.com/2026/08/25/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%ae%e0%a6%a8%e0%a6%82-%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%82%e0%a6%9b%e0%a6%be-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf/ https://coxsbazarshomachar.com/2026/08/25/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%ae%e0%a6%a8%e0%a6%82-%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%82%e0%a6%9b%e0%a6%be-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf/#respond Tue, 25 Aug 2026 08:23:56 +0000 https://coxsbazarshomachar.com/?p=3958 মোঃ নাজমুল হুদা,লামা: বান্দরবানের লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নকে বিভক্ত করে প্রস্তাবিত ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ নামে নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন। এ সময় ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ইউপি প্রশাসনিককর্মকর্তা সোহেল খন্দকার, ইউনিয়ন বিএনপির নেতা ফজিল আলম চৌধুরী, সাবেক চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার,ইউপি মেম্বার ওমর ফারুক, অপ্রোসিং মার্মা, আনাই মার্মা সুমি,মোঃ ইসমাইলসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গণশুনানিতে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় প্রস্তাবিত নতুন ইউনিয়ন গঠনের যৌক্তিকতা, সীমানা নির্ধারণ, প্রশাসনিক সুবিধা এবং স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে মতামত গ্রহণ করা হয়।

সভায় স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত ইয়াংছা এলাকার উন্নয়ন ও জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে দ্রুত ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ বাস্তবায়নের দাবি জানান।

গণশুনানিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয় জনগণের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

]]>
https://coxsbazarshomachar.com/2026/08/25/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a7%ae%e0%a6%a8%e0%a6%82-%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%82%e0%a6%9b%e0%a6%be-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf/feed/ 0
লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত https://coxsbazarshomachar.com/2026/08/18/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d/ https://coxsbazarshomachar.com/2026/08/18/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d/#respond Tue, 18 Aug 2026 15:08:03 +0000 https://coxsbazarshomachar.com/?p=3952 মোঃ নাজমুল হুদা, লামাঃ বন্যা কবলিত জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী আচরণ নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কমিউনিটি নেতৃবৃন্দের সম্পৃক্তকরণে একটি কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ আগস্ট, ২০২৬ তারিখে লামা উপজেলার রূপসী পাড়া ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসী পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, প্রশাসনিক কর্মকর্তা মানিক বড়ুয়াসহ,মেম্বারগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এনজিও প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ। সভায় বন্যার সময় নিরাপদ আশ্রয়ে যাওয়া, শিশু ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশুদ্ধ পানি পান ও স্বাস্থ্যবিধি মেনে চলা, ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্ক থাকা এবং দুর্যোগকালীন সরকারি সতর্কবার্তা অনুসরণসহ বিভিন্ন জীবন রক্ষাকারী আচরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সহকারী তথ্য অফিসার বলেন, “দুর্যোগের সময় একটি সঠিক তথ্য যেমন মানুষের জীবন রক্ষা করতে পারে, তেমনি গুজব বা ভুল তথ্য মানুষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তাই বন্যা বা ভূমিধসের আশঙ্কার সময় সরকারি ও দায়িত্বশীল সূত্রের সতর্কবার্তা অনুসরণ করতে হবে এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে। একই সঙ্গে পরিবারের শিশু, বয়স্ক ও বিশেষভাবে ঝুঁকিপূর্ণ সদস্যদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে।” তিনি দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় দুর্যোগকালে প্রদত্ত সরকারি সেবা, সহায়তা ও ত্রাণের বিনিময়ে কোনো ধরনের লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করা হয়। এ ধরনের কোনো ঘটনা ঘটলে অভিযোগ বক্সে অভিযোগ প্রদান এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য অংশগ্রহণকারীদের অনুরোধ করা হয়।
সভায় রূপসী পাড়া ইউপি চেয়ারম্যান তার বক্তব্যে বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি, জীবন রক্ষাকারী আচরণ অনুসরণ এবং কমিউনিটি পর্যায়ে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

]]>
https://coxsbazarshomachar.com/2026/08/18/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%80%e0%a6%ac%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%95%e0%a7%8d/feed/ 0
লামায় রূপ কুমার এখন ইসলাম ধর্মে আল আমিন https://coxsbazarshomachar.com/2026/08/16/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2026/08/16/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be/#respond Sun, 16 Aug 2026 14:49:16 +0000 https://coxsbazarshomachar.com/?p=3949 মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা উপজেলায় রূপ কুমার চাকমা নামে এক যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরের পর তিনি নিজের নাম পরিবর্তন করে মো. আল আমিন রেখেছেন। তিনি জানিয়েছেন, মুসলিম ধর্মের প্রতি ভালবাসা, ধর্মীয় অনুশীলন, আচার-আচরণ ও ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়েই নিজ ইচ্ছায় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

ইসলাম গ্রহণকারী ওই যুবক রাঙ্গামাটি জেলার জুরাইছড়ি থানার ধুমধুমাই ইউনিয়নের কান্দাররাছড়া গ্রামের ৮নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। বর্তনান ঠিকানা- কম্পোনিয়া (৬ নং ওয়ার্ড),সরই ইউনিয়ন, লামা,বান্দরবান। তার পিতার নাম আনন্দ হ্রদয় চাকমা,মাতা জ্ঞানন্দীনি চাকমা। সে পেশায় একজন শ্রমিক।

সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) কক্সবাজার চকরিয়ায় নোটারী পাবলিকের কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে নাম পরিবর্তনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। পরে স্থানীয় এক ইমামের কাছে কালিমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিষয়টি তিনি নিজেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।

এফিডেভিটে উল্লেখ করা হয়েছে, তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের রীতিনীতি, আদর্শ ও মূল্যবোধ গভীরভাবে পর্যবেক্ষণ ও অধ্যায়ন করিয়া আসিতেছি। এই ধর্মের প্রতি অন্তরে গভীর বিশ্বাস ও অনুরাগ হইয়া আমি সম্পূর্ণ স্বেচ্ছায়, সজ্ঞানে, কাহারও জোরজবরদস্তি,ভয়ভীতি বা প্রলোভন ছাড়া উক্ত ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন। আরও মুসলিম বন্ধুদের নামাজ, রোজাসহ বিভিন্ন ধর্মীয় অনুশীপলন দেখে তিনি ইসলামের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। ধীরে ধীরে ইসলাম সম্পর্কে জানার পর তিনি ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।

ইসলাম গ্রহণের পর মো.আল আমিন বলেন,আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তিনি ভালো আছেন এবং সবার কাছে দোয়া কামনা করেন, যাতে ইসলামের প্রতি ভালবাসা, শিক্ষা ও মূল্যবোধ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারেন।

এ বিষয়ে কম্পোনিয়া পাড়ার স্থানীয় ইউছুপ সওঃ, বাবুল সওদাগর, মোঃ খলিল,মুসলিম ফরিদসহ কয়েকজন ব্যক্তি তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় জানান, ছেলেটি নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছে। পরিবারের সদস্যরা নিজেদের ধর্মে থাকলেও ছেলের সিদ্ধান্তকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন এবংআমরা সবাই তার মঙ্গল কামনা করছি।

তিনি স্থানীয় এক মুসলিম পরিবারের মেয়েকেও ইসলামি শরীয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বলে জানা গেছে।
লামা উপজেলার সরই ইউনিয়নের স্থানীয় মেম্বার মোঃ নাছির উদ্দীন বলেন,আল আমিন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি। তিনি নিজের স্বাধীন সিদ্ধান্তে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

সহকারি তথ্য অফিসার লামা সার্কেল ও সরই ইউনিয়ন পরিষদ এর প্রশাসক মোঃ রাশেদুল হক চৌধুরী বলেন, আমি এ বিষয়ে মাধ্যমে শুনেছি, তিনি আইন ও সরকারি বিধান অনুযায়ী যেসব সহযোগিতা প্রাপ্য সেগুলো পাবেন।

]]>
https://coxsbazarshomachar.com/2026/08/16/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%96%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be/feed/ 0
আলীকদমে কলা গাছের সাথে এ কেমন শত্রুতা https://coxsbazarshomachar.com/2026/08/15/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80%e0%a6%95%e0%a6%a6%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%8f-%e0%a6%95/ https://coxsbazarshomachar.com/2026/08/15/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80%e0%a6%95%e0%a6%a6%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%8f-%e0%a6%95/#respond Sat, 15 Aug 2026 14:44:38 +0000 https://coxsbazarshomachar.com/?p=3945 মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের ভরীরমূখ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে কৃষক আবু বক্কর এর রোপিত বাগানের প্রায় ১৫০ টি কলা গাছ কেটে সাবাড় বা নষ্ট করে পেলেছে প্রতিপক্ষরা। গত বুধবার (১২ আগষ্ট, ২০২৬ ইং) বিকালে ভরিরমূখ পাড়াস্থ (৫ নং ওয়ার্ড) ক্ষতিগ্রস্থ আবু বক্কর এর বাড়ির পাশে রোপির কলা বাগানে দলবল ও দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এ ঘটনা ঘটায় একই উপজেলার হেলাল উদ্দিন সওদাগর গং।

সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা যায়, বর্ণিত এলাকায় জমি সংক্রান্ত বিরোধীয় জায়গায় পৃথকভাবে গত ১০.০৫.২০২৬ ইং অনুমানিক রাত ২ ঘটিকার সময় কৃষক আবু বক্কর বাড়িতে না থাকার সুযোগে বেআইনিভাবে ক্ষতিগ্রস্ত এর পিতার নামীয় জায়গায় অনধিকারে প্রবেশ করিয়া দলবল নিয়ে ১৫০ টি কলাগাছ কাটিয়া ক্ষতি সাধন করে তখন আমার স্কুল বড়ুয়া মেয়ে হালিমাতুস সাঈদি সান্তামনি (১৭) প্রতিবাদ করিলে অভিযুক্তরা –

বিশেষ করে হেলাল উদ্দীন সওদাগরের ছেলে আবিদ (২৬),উমরা খানম (৫০) স্বামী হেলাল উদ্দিন উভয় সাং আলীকদম বাজার পাড়া,২ নং ওয়ার্ড, আলীকদম সদর ইউনিয়ন, কানা মেম্বার আর্মি ক্যাম্প পাড়ার নুরু মিয়ার ছেলে মিয়াজান (১৮),সেখানে বিভিন্ন এলাকার নেজাম উদ্দীন এর ছেলে মোঃ রাজন (১৮), মৃত জালাল আহমেদের ছেলে মোঃ আরাফাত (২৭) সহ অজ্ঞাত আরও ৪/৫ লোক ঘটনায় ছিল। অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে মারধর করিয়া তার শরীরে বিভিন্ন অংশে ফুলাজখম করে। এঘ টনায় আমি অসহায় হয়ে আলীকদম থানায় একটি অভিযোগ দায়ের করি এটি এখনও চলমান রয়েছে।

দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে ঘটনার বিষয়টি স্থানীয়ভাবে আপোষ মীমাংসার জন্য আমাকে আশ্বাস দেন। কিন্তু বিবাদীগণ তাদের প্রভাব প্রতিশক্তির জোরে থানার কথা অমান্য করিয়া ১২.০৮.২০২৬ ইং তারিখে আবার অনুমান দুপুর ১.৩০ ঘটিকায় বিবাদীগণসহ আরও অজ্ঞাত নামা ৪/৫ লোকের হাতে দেশীয় অস্ত্র দা দিয়ে আমার রোপিত ২০০ টি কলাগাছ ও কলার ছড়ি কাটিয়া আমার প্রায় ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) ক্ষতি সাধন করে। তখন আমার স্ত্রী ও স্কুল বড়ুয়া মেয়ে প্রতিবাদ করিলে বিবাদীগণ আরও ক্ষিপ্ত হাতে দিয়ে আঘাত করার উদ্দেশ্য তাদের দিকে ছুটে তারা তাদের অবস্থা বেগতিক দেখিয়া দৌড়ে নিজ বাড়িতে ডুকে কোন রকমে প্রাণে রক্ষা পান।
উক্ত ঘটনা নিয়ে যে কোন সময় এলাকায় শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশং কা বিদ্যমান রয়েছে।

এ বিষয়ে অভিযুক্তদের কোন বক্তব্য জানা সক্ষম হয়নি।

এ বিষয়ে স্থানীয় চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ এর মেম্বার শাহ জাহান জানান,সেখানে কলাগাছ কাটা বিষয়ে শুনেছি। এর আগে দু,একবার ঘটনা হয়েছিল।

]]>
https://coxsbazarshomachar.com/2026/08/15/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80%e0%a6%95%e0%a6%a6%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a5%e0%a7%87-%e0%a6%8f-%e0%a6%95/feed/ 0
আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ যুবক আটক https://coxsbazarshomachar.com/2026/08/12/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80%e0%a6%95%e0%a6%a6%e0%a6%ae%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%a9%e0%a7%af-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8/ https://coxsbazarshomachar.com/2026/08/12/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80%e0%a6%95%e0%a6%a6%e0%a6%ae%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%a9%e0%a7%af-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8/#respond Wed, 12 Aug 2026 15:55:13 +0000 https://coxsbazarshomachar.com/?p=3931 মোঃ নাজমুল হুদা,লামাঃ বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানায়, মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে আলীকদম থানা পুলিশের একটি মোবাইল টিম এবং আলীকদম সেনাজোনের একটি টহল দল আলীকদম-থানচি সড়কের ১১ কিলোমিটার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে ওই এলাকার বাসিন্দা মাংরুম ম্রোকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার করা হয়।

আটক মাংরুম ম্রো আলীকদম সদর ইউনিয়নের ২৯১ নম্বর তৈনফা মৌজার লংধং পাড়ার বাসিন্দা। অভিযান শেষে উদ্ধার হওয়া গুলিগুলো জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে তাকে আলীকদম থানায় নিয়ে আসেন।

আলীকদম থানার পুলিশ জানায়, এ ঘটনায় এসআই মোহাম্মদ আব্দুস ছালাম বাদী হয়ে অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এফ) ধারায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনচার্জ(তদন্ত) আমজাদ হোসেন বলেন,
৩৩৯ রাউন্ড গুলিসহ আটক একজনকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

]]>
https://coxsbazarshomachar.com/2026/08/12/%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80%e0%a6%95%e0%a6%a6%e0%a6%ae%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%a9%e0%a7%af-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b8/feed/ 0
লামায় এসএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে কোয়ান্টাম কসমো স্কুল https://coxsbazarshomachar.com/2026/08/12/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab/ https://coxsbazarshomachar.com/2026/08/12/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab/#respond Wed, 12 Aug 2026 10:45:34 +0000 https://coxsbazarshomachar.com/?p=3928 মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা উপজেলায় ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষার ফলাফলে এবারও শীর্ষস্থান অর্জন করেছে সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ‘কোয়ান্টাম কসমো স্কুল’। এ স্কুলের জেনারেল শাখা থেকে ৭৫ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে ৭১ উত্তীর্ণ হয়। এদের মধ্যে জিপিএ-৫ পায় ১৩ জন। এছাড়াও এই স্কুলের রয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল শাখা। সেখান থেকে দুই ট্রেডে ৬৯ জন এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬৫জন উত্তীর্ণ হয়, জিপিএ-৫ পায় ৯জন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক ঘোষিত ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি, ৪টি মাদরাসার দাখিল ও ৫টি ভোকেশনাল কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ১ হাজার ৩৫৪ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৭৯ জন।

এর মধ্যে মাদ্রাসার জেনারেল পর্যায়ে ১২৩ পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৫৮ জন, ফেল করে ৬৫ জন, জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন, ভোকেশনাল মাদ্রাসা পর্যায়ে মোট পরীক্ষা দেয় ৬জন শিক্ষার্থীর মধ্যে পাশ করে ৪ জন। স্কুল পর্যায়ে জেনারেল শাখা থেকে ১ হাজার ১১৫ পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৫২৫ জন, জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। ভোকেশনাল থেকে ১১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৮৯জন, জিপিএ ৫ পায় ১২জন। উপজেলার স্কুল পর্যায়ে ৪টি ও মাদ্রাসা পর্যায়ে ১টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফলে সবচেয়ে বেশি খারাপ করে চিউনী পাড়া উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ জন। কেউ জিপিএ-৫ পায়নি।

পাশের হার শতকরা ২৬.০৯ জন।এ প্রসঙ্গে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র ইনচার্জ ছালেহ আহমদ বলেন, লেখাপড়া ও খেলাধুলার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা নিয়মিত মেডিটেশন চর্চা করে। ফলে তারা সহজে লেখাপড়ায় মন দিতে পারে। আর স্কুলটি আবাসিক হওয়ায় ছাত্র-ছাত্রীদের ওপর শিক্ষকদের আন্তরিক চেষ্টা তো আছেই। তিনি আরো বলেন, বিদ্যালয়ের সকল শিক্ষকের আন্তরিক পাঠদান এবং শিক্ষার্থীদের অধ্যাবসায়ের ফলশ্রুতিতে এ ফলাফল অর্জিত হয়েছে।বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টপদ্যায় জানান, লামা উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ ও শতভাগ পাশের হারে শীর্ষ স্থান অর্জন করে ভারমূর্তি উজ্জ্বল করেছে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। স্কুলগুলোর এ র‌্যাংকিং করা হয় মোট শিক্ষার্থীর সংখ্যা, জিপিএ-৫ ও পাশের হারের ভিত্তিতে বলে জানান তিনি।

]]>
https://coxsbazarshomachar.com/2026/08/12/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab/feed/ 0
আআলীকদমে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ https://coxsbazarshomachar.com/2026/08/08/%e0%a6%86%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80%e0%a6%95%e0%a6%a6%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95/ https://coxsbazarshomachar.com/2026/08/08/%e0%a6%86%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80%e0%a6%95%e0%a6%a6%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95/#respond Sat, 08 Aug 2026 11:28:47 +0000 https://coxsbazarshomachar.com/?p=3919 মোঃ নাজমুল হুদা, লামাঃ

বান্দরবানের আলীকদমে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. হোসেন নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় চালক, সুপারভাইজার ও যাত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে আলীকদম-চকরিয়া সড়কের তারাবনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া থেকে আলীকদমগামী মাতামুহুরী পরিবহনের বাসটির সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা, আলীকদম থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

গুরুতর আহত বাসের হেলপার মো. হোসেনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

এ ঘটনায় মোট ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চালক ও সুপারভাইজারও রয়েছেন।

একই দিনে আলীকদম-চকরিয়া সড়কের লাইনঝিরি এলাকায় কংক্রিটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার ঘটনাও ঘটেছে। একই দিনে একই সড়কে পরপর দুটি দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

পাহাড়ি এই সড়কে ভারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ, চালকদের সতর্কতা এবং সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

]]>
https://coxsbazarshomachar.com/2026/08/08/%e0%a6%86%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80%e0%a6%95%e0%a6%a6%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95/feed/ 0
লামার ফাইতংএ কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ https://coxsbazarshomachar.com/2026/07/28/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%a4%e0%a6%82%e0%a6%8f-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%95%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6/ https://coxsbazarshomachar.com/2026/07/28/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%a4%e0%a6%82%e0%a6%8f-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%95%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6/#respond Tue, 28 Jul 2026 14:34:40 +0000 https://coxsbazarshomachar.com/?p=3907 মোঃ নাজমুল হুদা,লামাঃ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ফাইতং ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা কৃষকদলের আহবায়ক ইব্রাহিম, যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মিলন, লামা উপজেলা মহিলা দলের নেত্রী জোসনা বেগম, ফাইতং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নবাব মিয়া, ফাইতং ইউনিয়ন কৃষকদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক বিপ্লব হায়দার রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহাব উদ্দিন এবং ফাইতং ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি আমজাদ হোসেন।
এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

এসময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগিয়ে তা পরিচর্যার আহ্বান জানান।
কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

]]>
https://coxsbazarshomachar.com/2026/07/28/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%a4%e0%a6%82%e0%a6%8f-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%95%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6/feed/ 0
লামার সরইতে যৌথ অভিযানে এক পিকআপ কঁচি বাঁশ পুরুল খাদ্য জব্ধ https://coxsbazarshomachar.com/2026/07/24/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a7%8c%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%8f/ https://coxsbazarshomachar.com/2026/07/24/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a7%8c%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%8f/#respond Fri, 24 Jul 2026 16:50:08 +0000 https://coxsbazarshomachar.com/?p=3898 মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা উপজেলার সরই বনবিট ও পুলিশের যৌথ অভিযানে এক পিকআপ ভর্তি কঁচি বাঁশ বা বাঁশ পুরুল খাদ্য করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৩ টায় কেয়াজু পাড়া বাজারের উত্তর পাশে মনুরটেক নামক রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে এ অবৈধ কচি বাঁশ খাদ্য গাড়িসহ জব্ধ করা হয়েছে।

সরেজমিনে ও সংশ্লিষ্ট সূত্রে জানায়, বান্দরবানের টংগাবতীসহ অন্যান্য পাহাড়ি এলাকা হতে সংগ্রহ করা কচি বাঁশ একটি অসাধু চক্র বাণিজ্যিক ভিত্তিতে বাজারজাত করার উদ্দেশ্য এ কচি বাঁশ খাদ্য গাড়ির মাধ্যমে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তি লামার সরই বনবিট অফিস ও পুলিশ ফাঁড়ির লোকজনের অভিযানে এগুলো গাড়িসহ (গাড়ি নং লট-২০) আটক করে পরে সরই বনবিট অফিসে নিয়ে আছেন। এখনও সরই বন বিট অফিসে জব্দ করা অবস্থায় রয়েছে।

অসমর্থিত সূত্রে স্থানীয় কয়েকজন জানান, বাঁশের প্রজনন মাস (জুন,জুলাই ও আগষ্ট) এ তিন মাস পাহাড়ের প্রকৃতিকভাবে প্রচুর বাঁশ গজায় এবং এ সময় সরকারিভাবে বাশঁ কাটা ও পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ রকম অবৈধ অনৈতিক কাজ করা দেশের অনেক ক্ষতি। জব্ব করা বাঁশ পুরুল প্রায় ১০০০ কেজি হবে বলে জানান।
তারা আরও জানান এই এক গাড়ি বাঁশ পরিপক্ব হলে এ রকম ১০০ গাড়ি হবে। সে জন্য সংশ্লিষ্ট সকল ও সাধারণ মানুষের অনেক বেশি সচেতন থাকা জরুরি।

এসময় অভিযানে অংশ নেন সরই সরই বনবিট অফিসার মোঃ মিজানুর রহমান, ফোর্স হিসেবে ছিলেন সরই পুলিশ ফঁড়ির ইনচার্জ খন্দরকার সেলিম শাহরিয়ার,বন স্টাফ সিরাজুল ইসলাম, রনি কুমার সুশীল, নুরুল আলমসহ অন্যান্যরা।

এ বিষয়ে সরই বনবিট কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে চালিয়ে গাড়িসহ জব্ধ করেছি। পাশাপাশি বন আইনে মামলা প্রক্রিয়াধীন।

]]>
https://coxsbazarshomachar.com/2026/07/24/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%af%e0%a7%8c%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%8f/feed/ 0