বৃহত্তর চট্রগ্রাম – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Fri, 17 Jul 2026 15:07:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.6 বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল https://coxsbazarshomachar.com/2026/07/17/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa/ https://coxsbazarshomachar.com/2026/07/17/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa/#respond Fri, 17 Jul 2026 15:07:03 +0000 https://coxsbazarshomachar.com/?p=3866 মোঃ নাজমুল হুদাঃ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেছেন, বান্দরবানের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে। এছাড়া ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি ও সুদ এক মাসের জন্য মওকুফ করা হয়েছে। এ সুবিধার মেয়াদ আরও দুই-এক মাস বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

শুক্রবার (১৭ জুলাই) বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্টহাউসে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। কোথায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের জীবনযাত্রা কতটা ব্যাহত হয়েছে এবং দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন—এসব বিষয়ে তিনি নিয়মিত নির্দেশনা দিচ্ছেন এবং প্রতিনিধিদের মাঠে পাঠাচ্ছেন।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মানুষের নিয়ন্ত্রণের বাইরে। তবে ক্ষয়ক্ষতি কমিয়ে এনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সরকারের বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন আরও বলেন, পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নারী উদ্যোক্তারা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের কথা বিবেচনা করে তাদের ঋণের কিস্তি ও সুদ এক মাসের জন্য মওকুফ করা হয়েছে। এই সময়সীমা আরও বাড়ানো যায় কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
তিনি বলেন, একসঙ্গে সবাইকে পুনর্বাসন করা সম্ভব না হলেও অগ্রাধিকার ভিত্তিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আগে পুনর্বাসন করা হবে। এরপর পর্যায়ক্রমে অন্য ক্ষতিগ্রস্তদেরও পুনর্বাসনের আওতায় আনা হবে।
কৃষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, যাদের ফসল ও কৃষি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করুন। পাশাপাশি বন্যাকবলিত এলাকার গবাদিপশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। তিনি জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতোমধ্যে জেলা প্রশাসককে পর্যাপ্ত ত্রাণসহ ২০ লাখ টাকা দেওয়া হয়েছে। প্রয়োজন হলে আরও বরাদ্দ দেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীসহ সরকারের সবাই দিনরাত কাজ করছেন যাতে বন্যাদুর্গত মানুষ দ্রুত স্বস্তি ফিরে পান।
বক্তব্যের শেষদিকে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে বৈষম্যহীন, সম্প্রীতি ও সমঅধিকারভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাবধী মারমা, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওয়াহাবুল ইসলাম খন্দকার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) হাসান চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

]]>
https://coxsbazarshomachar.com/2026/07/17/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa/feed/ 0
লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি https://coxsbazarshomachar.com/2026/07/11/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a7%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2026/07/11/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a7%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/#respond Sat, 11 Jul 2026 14:34:09 +0000 https://coxsbazarshomachar.com/?p=3850 মোঃ নাজমুল হুদা,লামাঃ বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পাহাড় ধসে নিহতদের পরিবারের খোঁজখবর নিয়েছেন সংসদ সদস্য সাচিং প্রু জেরি। শনিবার (১১ জুলাই) সকাল ১১টার দিকে তিনি আজিজনগরের মিশনপাড়ায় পাহাড় ধসের ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে এমপি সাচিং প্রু জেরি নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নিহত দুই পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ, জেলা বিএনপির সদস্য আলহাজ নাজেমুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন আমু এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতারা।

সাচিং প্রু জেরি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমি ক্ষতিগ্রস্ত এলাকায় এসেছি এবং তাঁর পক্ষ থেকে নিহত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছি।

প্রাকৃতিক দুর্যোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব না হলেও সচেতনতা ও আগাম প্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষকে সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।

পরে তিনি আজিজনগর চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের উত্তর পাশের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন এবং দ্রুত ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ ছাড়া সরকারের পক্ষ থেকে আজিজনগরের ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের জন্য জরুরি খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পরিদর্শন শেষে সংসদ সদস্য সাচিং প্রু জেরি লামা ও আলীকদম উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।

]]>
https://coxsbazarshomachar.com/2026/07/11/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a7%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/feed/ 0
লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু https://coxsbazarshomachar.com/2026/07/09/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a7%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b9/ https://coxsbazarshomachar.com/2026/07/09/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a7%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b9/#respond Thu, 09 Jul 2026 05:19:27 +0000 https://coxsbazarshomachar.com/?p=3830 মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে টানা অতিবৃষ্টির কারণে ভয়াবহ পাহাড়ধসে শিশুসহ একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো লামা।

বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়া (পাগলির জিরি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতভর ভারী বৃষ্টির পর হঠাৎ পাশের পাহাড়ের একটি অংশ ধসে একটি বসতঘরের ওপর এসে পড়ে। এ সময় ঘরের সবাই ঘুমিয়ে ছিলেন।
মুহূর্তেই ঘরটি মাটিচাপা পড়ে গেলে ঘটনাস্থলেই শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন।
দীর্ঘ চেষ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

এ মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
টানা বর্ষণে পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় নিহতরা হলো- আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড মিশন পাড়ার বাসিন্দা মৃত আদম আলীর ছেলে মো. ইউনুস (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২) এবং তাদের ছেলে মো. সোলেমান (৪)।

এর প্রায় দেড় ঘণ্টা পর, ভোর সাড়ে ৫টার দিকে একই এলাকায় আরেকটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে একতলা পাকা ঘরের দেয়াল ও মাটির নিচে চাপা পড়ে মো. জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তারের (২৫) মৃত্যু হয়। তাদের বাড়ি চট্টগ্রামের হালিশহরের রামপুরায়। তারা আজিজনগরের মিশন পাড়ায় ভাড়াটিয়া হিসেবে ছিলেন।

আজিজনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোবারক হোসেন মহরম বলেন, ভোর ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এ সময় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করি।

লামা থানার ওসি মোহাম্মদ কায়ছার হামিদ জানান, এক পরিবারের তিনজন ও আরেক পরিবারের দুজন নিহতের ঘটনা ঘটেছে। লাশগুলোর সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, পাহাড়ধসে ৫ জনের মৃত্যুর খবর পেয়েছি। আমরা প্রতিনিয়ত পাহাড়ের পাদদেশ থেকে সরে যেতে মাইকিং করে সবাইকে অনুরোধ করছি।

]]>
https://coxsbazarshomachar.com/2026/07/09/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a7%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b8%e0%a6%b9/feed/ 0
সরইতে ব্রীজের সড়ক ভেঙে বিচ্ছিন্ন দুর্ভোগে প্রায় ৫০০ পরিবার https://coxsbazarshomachar.com/2026/07/07/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%99%e0%a7%87-%e0%a6%ac/ https://coxsbazarshomachar.com/2026/07/07/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%99%e0%a7%87-%e0%a6%ac/#respond Tue, 07 Jul 2026 14:36:39 +0000 https://coxsbazarshomachar.com/?p=3818 মোঃ নাজমুল হুদা, লামাঃ

বান্দরবানের লামা উপজেলার ৫নং সরই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভাইগ্যার দোকান এলাকার পোলো খালের ব্রিজসংলগ্ন সড়কটি ভেঙে মাটি সরে যাওয়ায় অন্তত ৬টি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ,টানা তিনদিন বৃষ্টি হওয়ায় সড়কটি ভেঙে যাওয়ায় কেয়াজুপাড়া, ধুমছা পাড়া, বটতলি পাড়া, আন্দারি ভাতখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের এলাকায় বসবাসরত প্রায় ৫০০ পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা বিদ্যালয় ও পরীক্ষাকেন্দ্রে যেতে পারছে না। জরুরি প্রয়োজনে রোগী পরিবহন, কৃষিপণ্য আনা-নেওয়া এবং দৈনন্দিন যাতায়াতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জাহেদ,নুরুক ইসলাম, শুক্কুর,শাসসুসহ অনেকে জানান, সাম্প্রতিক ভারী বৃষ্টির কারণে সড়কের একটি বড় অংশ ধসে পড়ে। দ্রুত সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে পুরো সড়কটি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে দুর্ভোগের অবসান ঘটে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত হয়।

স্থানীয় ইউপি মেম্বার শিশু আক্তার বলেন, জনস্বার্থে ব্রীজ সংলগ্ন রাস্তাটি মেরামত করা জরুরি হয়ে পড়েছে।

]]>
https://coxsbazarshomachar.com/2026/07/07/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%99%e0%a7%87-%e0%a6%ac/feed/ 0
বান্দরবানে টানা বৃষ্টিতে বিপর্যস্ত , লামা-আলীকদম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন https://coxsbazarshomachar.com/2026/07/06/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2026/07/06/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/#respond Mon, 06 Jul 2026 15:44:10 +0000 https://coxsbazarshomachar.com/?p=3813 মোঃ নাজমুল হুদা,বান্দরবানঃ টানা অতিভারী বৃষ্টিতে বান্দরবানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মাতামুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় লামা-আলীকদম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া পাহাড়ধসে রুমা-বগালেক সড়কেও যান চলাচল বন্ধ হয়ে গেছে। অন্যদিকে সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় থানচি উপজেলার তিন্দু, রেমাক্রী ও নাফাখুম এলাকায় ভ্রমণে পর্যটকদের সাময়িকভাবে সতর্ক করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিতে লামা-আলীকদম সড়কের বিভিন্ন স্থানে কোমরসমান পানি জমে যাওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে রুমা উপজেলার পেঁপেবাগান এলাকায় পাহাড়ধসের ঘটনায় রুমা-বগালেক সড়ক এবং বান্দরবান-থানচি সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

বান্দরবান আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, গত ২৪ ঘণ্টায় সোমবার বিকেল তিনটা পর্যন্ত জেলায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতিভারী বৃষ্টিপাতের মধ্যে পড়ে।

কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মারমা ও টংকাবতী ইউনিয়নের চেয়ারম্যান মায়ং ম্রো প্রদীপ জানান, পাহাড়ধসের ঝুঁকিতে থাকা এলাকার বাসিন্দাদের মাইকিং করে সতর্ক করা হচ্ছে। তাঁদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা আক্তার বিথী বলেন, রোববার থেকে চলমান ভারী বৃষ্টির কারণে রুমা-বগালেক সড়কের মধ্যবর্তী অংশে পাহাড়ধস হয়েছে। ফলে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, আলীকদম-লামা সড়কের রেপারপাড়ি এলাকা পরিদর্শন করা হয়েছে। সেখানে সড়কের ওপর কোমরসমান পানি রয়েছে। কয়েকজন মোটরসাইকেল আরোহী ও পর্যটক আটকা পড়েছেন। নৌকার মাধ্যমে তাঁদের পারাপারের চেষ্টা চলছে। তবে সাধারণ যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

তিনি বলেন, সড়কের পাশ দিয়ে মাতামুহুরী নদী প্রবাহিত হওয়ায় নদীর পানি বাড়লেই সড়ক প্লাবিত হয়। এটি ড্রেনেজ সমস্যাজনিত নয়। বৃষ্টি কমলে সড়কের পানিও নেমে যাবে।

বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দেব জানান, সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাতামুহুরী নদীর পানি বিপৎসীমা ১১ দশমিক ৮০ মিটার অতিক্রম করে ১১ দশমিক ৯৪ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছিল। অন্যদিকে সাঙ্গু নদীর পানি বেড়ে ৯ দশমিক ৭২ মিটার উচ্চতায় পৌঁছালেও তা এখনো বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটারের নিচে রয়েছে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, বান্দরবান-থানচি সড়কে পাহাড়ধসের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। সড়কটি সচল করতে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কাজ করছে।

তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ঝুঁকি নিয়ে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে নদীর পানি ও স্রোত স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনে নদীপথে যাতায়াত না করার আহ্বান জানানো হয়েছে।

বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলার সাত উপজেলার নির্বাহী কর্মকর্তা, হেডম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার ২২০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

]]>
https://coxsbazarshomachar.com/2026/07/06/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/feed/ 0
নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে ৬ রোহিঙ্গা শ্রমিককে অপহরণ https://coxsbazarshomachar.com/2026/07/04/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%82%e0%a6%9b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2026/07/04/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%82%e0%a6%9b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be/#respond Sat, 04 Jul 2026 15:42:59 +0000 https://coxsbazarshomachar.com/?p=3807 মোঃ নাজমুল হুদা, লামাঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একটি রাবার বাগান থেকে ছয় রোহিঙ্গা শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। তবে কারা তাদের অপহরণ করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার দুপুরে নাইক্ষ্যংছড়ি থানার ওসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
অপহৃত ব্যক্তিরা মিয়ানমারের নাগরিক হওয়ায় তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার বড়ইঝিরি এলাকায় একটি রাবার বাগানে কয়েকজন রোহিঙ্গা শ্রমিক কাজ করছিলেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাগানের শ্রমিকদের থাকার কক্ষে একদল সশস্ত্র ব্যক্তি ঢুকে অস্ত্রের মুখে ছয় শ্রমিককে তুলে নিয়ে যায়।

রাবার বাগানের মালিক মো. কাওছার বলেন, জঙ্গল পরিষ্কারের কাজ শেষে শ্রমিকরা রাতে থাকার কক্ষে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাদের জোর করে তুলে নিয়ে যায়। কেন তাদের নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন। আলীক্ষ্যং পুলিশ ফাঁড়িকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অপহৃতদের উদ্ধারে গুরুত্ব দিয়ে তদন্ত ও অভিযান চলমান।

]]>
https://coxsbazarshomachar.com/2026/07/04/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%82%e0%a6%9b%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be/feed/ 0
লামায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক উপহার বিতরণ https://coxsbazarshomachar.com/2026/07/02/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%b9/ https://coxsbazarshomachar.com/2026/07/02/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%b9/#respond Thu, 02 Jul 2026 14:11:15 +0000 https://coxsbazarshomachar.com/?p=3790 মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা উপজেলায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে অসহায় ও উপকারভোগীদের মাঝে আর্থিক উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই ২০২৬) লামা উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বান্দরবান-৩০০ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এর সভাপতিত্বে এ সময় বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক পৌর মেয়র আমির হোসেনসহ জেলা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর তহবিল থেকে এ ধরনের আর্থিক সহায়তা সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এতে উপকারভোগীরা আর্থিকভাবে কিছুটা হলেও স্বস্তি পাবেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা এ সহায়তার জন্য সরকার ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

]]>
https://coxsbazarshomachar.com/2026/07/02/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%b9/feed/ 0
লামায় কোয়ান্টামের বৃদ্ধাশ্রমের বিরোধীয় জমি বিরোধ সমঝোতায় মিটেছে  https://coxsbazarshomachar.com/2026/07/01/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d/ https://coxsbazarshomachar.com/2026/07/01/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d/#respond Wed, 01 Jul 2026 08:55:25 +0000 https://coxsbazarshomachar.com/?p=3787 মোঃ নাজমুল হুদা, লামাঃ লামায় কোয়ান্টামের বৃদ্ধাশ্রমে বিরোধীয় জমি উভয় মধ্যে সমঝোতায় নিষ্পত্তি হয়েছে। ২৯ জুন সোমবার বিকাল ৩ টায় বান্দরবানের লামা থানায় কোয়ান্টাম ফাউন্ডেশন এবং আব্দুল গফুরের মধ্যে কোয়ান্টাম বৃদ্ধাশ্রমের জায়গা নিয়ে চলমান সীমানা বিরোধ নিরসনে এক জরুরি শালিসী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে লামা সার্কেলের এএসপি জনাব মাসুম সরদার এবং লামা থানার সেকেন্ড অফিসার নাসির উদ্দিন উপস্থিত থেকে উভয় পক্ষের বক্তব্য শোনেন।

এতে কোয়ান্টামের পক্ষে প্রতিনিধিত্ব করেন অ্যাডভোকেট ফয়সাল আজিজ, পারভেজ মাসুদ, আসাদুজ্জামান খান, সাজেদুর রহমান, মনোয়ার হোসেন ও হাবিবুর রহমান এবং অপরদিকে আব্দুল গফুর এর পক্ষে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন (রাবার কামাল), আব্দুল গফুর , জয়নাল আবেদীন (জানু মেম্বার), আনোয়ার হোসেন (কালা আনোয়ার), গিয়াস উদ্দিন (সরদার) এবং রফিকুল ইসলাম।

দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষের সম্মতিতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়:
১. বর্তমানে কোনো পক্ষই নতুন করে কোনো সীমানা নির্ধারণ বা কাঠামো তৈরি করবে না। যে যার বর্তমান জায়গার সীমানা অনুযায়ী স্থিত অবস্থা বজায় রাখবেন এবং এলাকায় একটি সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবেন।

২. কোয়ান্টামকে হেয় করে টানানো সব ধরনের আপত্তিকর ‌ও উসকানিমূলক ব্যানার অবিলম্বে অপসারণ করা হবে।
৩. এলাকার পরিস্থিতি পুরোপুরি শান্ত হওয়ার পর উভয় পক্ষ যৌথভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সরকারি সার্ভেয়ারের জন্য আবেদন করবেন। পরবর্তীতে সরকারি সার্ভেয়ার এসে মূল কাগজপত্র ও দলিল অনুযায়ী বিরোধপূর্ণ জায়গা পরিমাপ করে সীমানা নির্ধারণ করে দেবেন। উভয় পক্ষই কর্তৃপক্ষের সেই চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবেন।

৪. সার্কেল এএসপি জানু মেম্বারকে আপত্তিকর ব্যানার অপসারণ এবং জায়গা পরিমাপের বিষয়ে উভয় পক্ষের মধ্যে মধ্যস্থতার দায়িত্ব অর্পন করেন।

]]>
https://coxsbazarshomachar.com/2026/07/01/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a6%e0%a7%8d/feed/ 0
লামায় নারী পর্যটককে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ https://coxsbazarshomachar.com/2026/06/28/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9f%e0%a6%95%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d/ https://coxsbazarshomachar.com/2026/06/28/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9f%e0%a6%95%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d/#respond Sun, 28 Jun 2026 09:30:20 +0000 https://coxsbazarshomachar.com/?p=3775 নিজস্ব প্রতিবেদকঃ

বান্দরবানের লামায় অবস্থিত মাতামুহুরি রিভার সাইড রিসোর্টে এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টা, মারধর, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগে থানায় লিখিত অভিযোগ ( আবেদন) জমা পড়েছে।
অভিযোগকারী আবু ছিদ্দিক (৩৫) কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার জিন্দাবাজার এলাকার বাসিন্দা। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৫ জুন দুপুরে তিনি তার পরিচিত দুই নারী পর্যটককে নিয়ে মানিকপুর ঘাট থেকে নৌকা ভ্রমণে বের হন। ভ্রমণকালে সঙ্গে থাকা এক নারী পর্যটকের হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দিলে জরুরি পরিস্থিতিতে তারা নিকটস্থ মাতামুহুরি রিভার সাইড রিসোর্টে আশ্রয় নেন।

অভিযোগ অনুযায়ী, রিসোর্টে প্রবেশের পর রিসোর্টের মালিক রাশেদ কৌশলে তাদের একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেন। পরে অসুস্থ নারী পর্যটকের সঙ্গে আপত্তিকর আচরণ ও ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে। এতে বাধা দিলে আবু ছিদ্দিককে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, এ সময় অভিযুক্তরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং সঙ্গে থাকা দুই নারীকে ভয়ভীতি দেখিয়ে বাথরুমে নিয়ে গিয়ে জোরপূর্বক আপত্তিকর ছবি ধারণ করে। এছাড়া তাদের কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, প্রাণনাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ ৪৮ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে আরও ১ হাজার টাকা আদায় করা হয়। পাশাপাশি তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি প্রকাশ করা হলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির কথাও অভিযোগে বলা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী ও সঙ্গে থাকা নারী পর্যটকরা মানসিকভাবে ভেঙে পড়েন। পরে বিষয়টি নিয়ে লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে লামা রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট সাদেকুল মাওলা ইরাক বলেন, “ভুক্তভোগীদের আইনি সহযোগিতায় সর্বোচ্চ সহায়তা করা হবে। ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আমরা প্রশাসনকে সহযোগিতা করবো।”
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

]]>
https://coxsbazarshomachar.com/2026/06/28/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%9f%e0%a6%95%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d/feed/ 0
লামা পৌরসভার সোয়া ১১ কোটি টাকা বাজেট ঘোষণা https://coxsbazarshomachar.com/2026/06/25/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a7%a7%e0%a7%a7-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f/ https://coxsbazarshomachar.com/2026/06/25/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a7%a7%e0%a7%a7-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f/#respond Thu, 25 Jun 2026 13:04:55 +0000 https://coxsbazarshomachar.com/?p=3766 মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা অনুষ্ঠান বৃহস্পতিবার (২৫ জুন) পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।

বাজেট অধিবেশনে পৌর প্রশাসক আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১১ কোটি ২৩ লাখ ৩ হাজার ৬১৩ টাকা আয়-ব্যয়ের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন। বাজেটে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সেবা সম্প্রসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনকল্যাণমূলক বিভিন্ন খাতে গুরুত্বারোপ করা হয়েছে।

অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে সকলের সহযোগিতা কামনা করেন।

পৌর প্রশাসক মোঃ মঈন উদ্দিন বলেন, “স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌরবাসীর প্রত্যাশা পূরণে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।”

বাজেট ঘোষণার মাধ্যমে আগামী অর্থবছরে লামা পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে উপস্থিত ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেন।

]]>
https://coxsbazarshomachar.com/2026/06/25/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a7%a7%e0%a7%a7-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%9f/feed/ 0