মন্ত্রী – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Wed, 03 Jun 2026 07:07:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত https://coxsbazarshomachar.com/2026/06/03/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d/ https://coxsbazarshomachar.com/2026/06/03/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d/#respond Wed, 03 Jun 2026 07:07:20 +0000 https://coxsbazarshomachar.com/?p=3689 কক্সবাজার সমাচার ডেস্ক:

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

(২ জুন) জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে ড. খলিলুর রহমান বিজয়ী হন।

১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি দেশের ভোট। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১টি দেশের সমর্থন।

আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ৮১তম অধিবেশনে বৈশ্বিক এই ফোরামের নেতৃত্ব দেবে বাংলাদেশ।

এই নির্বাচনে জয়ের মধ্য দিয়ে খলিলুর রহমান এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন খলিলুর রহমান।

নিউ ইয়র্ক সময় সকাল ১০টায় ইউএনএইচকিউর জেনারেল অ্যাসেম্বলি হলে নির্বাচন অনুষ্ঠিত হয়।

]]>
https://coxsbazarshomachar.com/2026/06/03/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d/feed/ 0
১০০ শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য স্থান পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী https://coxsbazarshomachar.com/2024/07/06/%e0%a7%a7%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%b6%e0%a6%af%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d/ https://coxsbazarshomachar.com/2024/07/06/%e0%a7%a7%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%b6%e0%a6%af%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d/#respond Sat, 06 Jul 2024 14:05:00 +0000 https://coxsbazarshomachar.com/?p=1062 মাসুদ পারভেজ :
চট্টগ্রামে ১০০ শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে সাতটায় স্থানটি পরিদর্শনে যান তিনি। এসময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, দুই বছরের মধ্যে ভবন নির্মাণের কাজ শেষ করতে চায় চীন। আমরাও চাই একই সময়ে সবকিছু দিয়ে ইউনিটটি চালু করতে। ওই পরিকল্পনা নিয়ে আমরা এগুচ্ছি।

প্রধানমন্ত্রী চীন সফর করে আসার পর এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পরিদর্শন শেষে মন্ত্রী চমেক হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন। এ সময় হাসপাতালের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এমআরআই মেশিন নষ্ট থাকার বিষয়টি অবহিত করা হলে তিনি এ নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, আমি এই মেডিক্যাল কলেজের ছাত্র হিসেবে বলছি না, একজন চিকিৎসক, একজন মন্ত্রী হিসেবে বলছি- ঢাকা মেডিক্যালের পর চট্টগ্রাম মেডিক্যালের অবস্থান। এখানে যদি এই মেশিন নষ্ট থাকে এটি ঠিক করা জরুরি। এ সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন মন্ত্রী।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি সারাজীবন ডাক্তারি করে আসছি। মন্ত্রী হয়েছি মাত্র ছয় মাস, এর আগে আপনাদের মত আমিও অনেক দৌড়াদৌড়ি করেছি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ আমার সেকেন্ড হোম। এখানে হাসপাতালের পরিচালক, কলেজের অধ্যক্ষ আছেন। আমি একটি অনুরোধ করবো, আপনারা আমাকে একটি তালিকা করে দেন; কোনটা কাজটা আগে করতে হবে, কোনটা পরে।

ইউরোলজি ওয়ার্ডে গিয়ে রোগীর চাপ দেখেছি। কক্সবাজার, রাঙ্গামাটি, নোয়াখালী থেকে রোগী এখানে আসছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে প্রায় আমাকে আবেদন দেওয়া হয়, বিশেষ করে গাইনি বিভাগ থেকে। প্রায় চিকিৎসক ঢাকা চলে যেতে চায়। গাইনি বিভাগ থেকে যদি সবাই চলে যেতে চায়, তাহলে চলবে কিভাবে?

আমরা একটা নীতিমালা করতে যাচ্ছি। একটা সুন্দর নীতি অনুযায়ী আমি যাতে সব মেডিক্যাল কলেজে পোস্টিং দিতে পারি- সেই কাজ করছি। আমি ঠিক করেছি ঢাকায় বেশিদিন থাকবো না। মাত্র দুইদিন থাকবো। আর বাকি দিন আমি বাইরে ঘুরে বেড়াবো।

মন্ত্রী বলেন, আমি দুঃখের সাথে বলছি- মেডিক্যাল কলেজগুলোতে, একটি সরকারি হাসপাতালে বিকেল পাঁচটায় গিয়ে কাউকে পাইনি। আমার কাছে এরকম প্রমাণ আছে। অনুরোধ করছি, আপনারা আমাকে সার্ভিস দেন। আপনাদের জন্য যা দরকার করবো।

আপনাদের জন্য স্বাস্থ্য সুরক্ষা আইন নিয়ে গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ে মিটিং করেছি। পার্লামেন্টে এটি নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছি। চিকিৎসকদের সুরক্ষা, চিকিৎসকদের মান-সম্মান এটা আমার টপ প্রায়োরিটি। আমার চিকিৎসকদের ভালোভাবে রাখতে পারলে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা থাকবে। আমি যদি তাদের বাসস্থান ঠিক রাখতে না পারি, তাহলে কোনদিন তাদের থেকে সার্ভিস আশা করতে পারি না। তাদের জন্য চিকিৎসার সব সাপোর্ট দিতে হবে। তাহলে ঢাকা শহরে রোগীর চাপ কমে যাবে। আমি আপনাদের মিথ্যা আশ্বাস দিয়ে যাবো না। যেটুকু পারবো সেটুকুই বলবো। একদিনে বা রাতারাতি সবকিছু সমাধান করতে পারবো না। আপনারা আমাকে সহযোগিতা করলে লক্ষ্যে পৌঁছাতে পারবো।

তিনি বলেন, আমি মাননীয় সংসদ সদস্যদের প্রায় সময় অনুরোধ করি- আপনারা একটু আপনাদের হাসপাতালগুলোতে যান। হাসপাতালে গিয়ে নিজেদের চেকআপ করান। তাহলে হাসপাতালের মান অনেক বাড়বে।

গতকাল একটি প্রাইভেট হসপিটালে গিয়েছি। ক্লিনিক চলবে কিন্তু ইমার্জেন্সিতে একটা ডাক্তার এপ্রোভ করবেন না, একটা অক্সিজেনের সিলিন্ডার থাকবে না- এটা মেনে নেওয়া যায় না।

আমি সাংবাদিক ভাইদের সবসময় বলি- এটি অভিযান নয়, এটি হচ্ছে পরিদর্শন। এসময় জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলিকপ্টার সংযোজনের ইচ্ছে প্রকাশ করেন মন্ত্রী।

ডা. সামন্ত লাল সেন বলেন, আজকে চমেক হোস্টেলের সামনে দিয়ে আসছিলাম। ডিজি সাহেবকে বললাম, সেই হোস্টেল আছে এখনও। এতগুলো ছেলে-মেয়ে থাকে, এটা দ্রুত সংস্কার করা দরকার।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, আমাদের কক্সবাজার, রাঙ্গামাটি, নোয়াখালীর মেডিক্যাল কলেজ হাসপাতালের সব ডিপার্টমেন্টকে যদি স্বাবলম্বী করতে পারি তাহলে এখানে চাপ কমে আসবে।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার, জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরীসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী মেডিক্যাল কলেজ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবার মান দেখতে তিনি হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং হাসপাতালে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এরপর ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে একটি কমিউনিটি ক্লিনিকও পরিদর্শন করেন তিনি। এসময় চিকিৎসাসেবার মান যাচাই করতে কমিউনিটি ক্লিনিকে দায়িত্বরত স্বাস্থ্যকর্মীর হাতে নিজের ডায়াবেটিস পরীক্ষা করেন স্বাস্থ্যমন্ত্রী।

]]>
https://coxsbazarshomachar.com/2024/07/06/%e0%a7%a7%e0%a7%a6%e0%a7%a6-%e0%a6%b6%e0%a6%af%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d/feed/ 0
এসিল্যান্ডের কাছে সেবাগ্রহীতারা যেন সম্মান পায় : ভূমিমন্ত্রী https://coxsbazarshomachar.com/2024/06/12/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a7%8d/ https://coxsbazarshomachar.com/2024/06/12/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a7%8d/#respond Wed, 12 Jun 2024 11:29:38 +0000 https://coxsbazarshomachar.com/?p=848 মাসুদ পারভেজ :
ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, এসিল্যান্ডের কাছে গেলে প্রত্যেক নাগরিককে সম্মান দিয়ে কথা বলবেন। প্রথমে তাকে বসতে দিবেন। এক অফিস থেকে অন্য অফিসে না ঘুরিয়ে জটিল সমস্যা সুন্দর করে সমাধান করবেন। কোনভাবেই নাগরিকদের সঙ্গে অসদাচরণ করা যাবে না। সুন্দর করে বুঝিয়ে বলবেন। মনে রাখতে হবে, আপনারা নাগরিকের সেবক। নাগরিকের টাকায় আপনাদের বেতন-ভাতা হয়।

বুধবার (১২ জুন) বেলা ১১টার দিকে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে ভূমি সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত স্মার্ট বাংলাদেশ: স্মার্ট ভূমিসেবা ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী। এ সুন্দর চট্টগ্রামকে আরও সুন্দর করে সাজাতে চাই। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই।

তিনি বলেছেন, দেশে একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না। তিনি কথা রেখেছেন, চট্টগ্রামকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করা হচ্ছে। নদী, পুকুর ও জলাশয় সংরক্ষণের বিষয়ে কঠোর বার্তা দেন মন্ত্রী।

তিনি বলেন, নদী সংরক্ষণ করতে হবে। কোনভাবেই নদী বা নদীর আশপাশ ভরাট করা যাবে না। আমরা এসব বিষয় তীক্ষ্ণ সৃষ্টিতে দেখছি৷ আমাদের পুকুর ও জলাশয় সংরক্ষণ করতে হবে। কৃষি জমির শ্রেণী কোনভাবেই পরিবর্তন করা যাবে না। ফসলি জমি ও কৃষি জমির শ্রেণী পরিবর্তন কঠোরভাবে রোধ করতে হবে। যেভাবে কৃষি জমি চলে যাচ্ছে, ৫০ থেকে ৭০ বছর পর আর কোনও কৃষি জমি থাকবে না। তাই আমাদের সজাগ হতে হবে। কোনভাবেই যাতে মাটি ভরাট করে কৃষি ও ফসলি জমি নষ্ট করা না হয়।

তিনি বলেন, জমির সুষ্ঠু ব্যবস্থাপনা না হলে আমরা শান্তিতে বসবাস করতে পারবো না। আমরা সবাই একে অন্যের সমালোচনা করি। কিন্তু নিজের সমালোচনা কেউ করি না। নিজের সমালোচনা নিজে যদি করি তাহলে অনেক কিছুর পরিবর্তন আসবে। বহুতল বিশিষ্ট ভবনে বসবাস করলেই শান্তি আনে না। সবাই মিলে সুষ্ঠু পরিবেশে বসবাস করাটাই শান্তির। আমরা চাই পরিচ্ছন্ন একটি সমাজ ব্যবস্থা। সেখানে সবাই শান্তিতে বসবাস করবে।

মন্ত্রী বলেন, ভূমি সংক্রান্ত যে জটিলতা সেগুলো আমরা নিরসন করছি। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা প্রয়োজন। আমরা যারা শিক্ষিত তারাও ভূমির অনেক বিষয়ে জানি না। তাই নবম শ্রেণির পাঠ্যবইয়ে ভূমি সংক্রান্ত বেশকিছু বিষয় রাখা হয়েছে। যাতে অন্তত নবম শ্রেণি পর্যন্ত পড়লেও ভূমি সংক্রান্ত একটি ধারণা পাওয়া যায়।

তিনি বলেন, ভূমি সপ্তাহ উদযাপন করেই বসে থাকলে চলবে না। সব অফিসেই আমাদের সারাবছর ভূমি সংক্রান্ত ভূমিসেবা কার্যক্রম চালিয়ে যেতে হবে। আমরা জেলা থেকে ইউনিয়ন পর্যায়েও ভূমি সংক্রান্ত সকল বিষয় হাতে-কলমে শেখাতে চাই।

অনলাইনে ভূমি সংক্রান্ত সকল কাজ করার ব্যবস্থা আমরা করেছি। একজন গ্রাহক ঘরে বসেই ভূমি সংক্রান্ত সকল সেবা নিতে পারবে। ‘সিভিল মামলায় গেলে সে পরিবার একেবারেই শেষ। তার বাবা ছেলেকে, ছেলে তার ছেলেকে এ মামলা দিয়ে যায়। এতে কোন সামাধান হয় না। উল্টো টাকা-পয়সা হারিয়ে পথে বসতে হয়। তাই আমাদের ভূমি আইন সম্পর্কে জানতে হবে। জটিল বিষয় সমাধানের দিকে আসতে হবে। একে অপরকে ছাড় দিতে হবে। এ মানসিকতা তৈরি করতে হবে’ বলেন ভূমিমন্ত্রী।

বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেন, শুধু ভূমি বা জমির মালিক হলেই হবে না। সেটির বৈধ মালিকানা থাকতে হবে। মামলা জটিলতা থেকে মুক্তি পেতে যে পরিমাণ জমির দাম তার চেয়ে বেশি টাকা দিতে হচ্ছে জমিটি উদ্ধার করতে। যার কারণে তৈরি হচ্ছে মানসিক অশান্তি। আমাদের ভূমি সংক্রান্ত আইন জানতে হবে এবং সে আইন মানতে হবে। জমি কেনার সময় সমস্ত কাগজপত্র সঠিক কিনা তা যাচাই করে দেখতে হবে। যাতে এ জমি কেনার পর কাগজপত্র নিয়ে জটিল পরিস্থিতিতে পড়তে না হয়।

তিনি আরও বলেন, একটা চক্র সৃষ্টি হয়েছে যারা জটিলতাপূর্ণ জমি ক্রয় করছে কম দামে। পরে সেগুলো বিভিন্নভাবে জমির প্রকৃত মালিককে হয়রানি করে তারা হাতিয়ে নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি সংক্রান্ত সকল সেবা অনলাইনে নিয়ে এসেছেন। স্মার্ট ভূমিসেবা নিশ্চিত করেছেন। ঘরে বসেই এখন ভূমি সংক্রান্ত সকল কাজ করা যাচ্ছে। সেবাগ্রহীতারা হয়রানিমুক্ত ভূমিসেবা পাচ্ছে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/06/12/%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%97%e0%a7%8d/feed/ 0
দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম হচ্ছে: পাপন https://coxsbazarshomachar.com/2024/06/12/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae/ https://coxsbazarshomachar.com/2024/06/12/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae/#respond Wed, 12 Jun 2024 09:39:32 +0000 https://coxsbazarshomachar.com/?p=845 অনলাইন ডেস্ক :
দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

‘উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব স্টেডিয়াম নির্মিত হচ্ছে বলে জানান তিনি।

১১ জুন, মঙ্গলবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মো. মজিবর রহমানসহ বেশ কয়েকজন সংসদ সদস্যের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নাজমুল হাসান বলেন, প্রকল্পের প্রথম পর্যায়ে এরই মধ্যে ১২৫টি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ১৮৬টি স্টেডিয়াম নির্মাণের কাজ চলমান।

এমপি খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশব্যাপী খেলাধুলার প্রসারে জাতীয় ক্রীড়া পরিষদ সারাবছর নিরবচ্ছিন্নভাবে খেলাধুলা পরিচালনার জন্য ক্রীড়াসামগ্রী ক্রয় বাবদ প্রতি বিভাগের ক্রীড়া সংস্থাকে ৫০ হাজার এবং প্রতিটি জেলা ক্রীড়া সংস্থাকে এক লাখ টাকা দিয়ে থাকে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/06/12/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae/feed/ 0
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পৌঁছেছেন https://coxsbazarshomachar.com/2024/06/08/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2024/06/08/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be/#respond Sat, 08 Jun 2024 08:57:52 +0000 https://coxsbazarshomachar.com/?p=793 কক্সবাজার সমাচার ডেস্ক:
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৮ জুন, শনিবার দুপুরে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

দিল্লির বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের পাসপোর্ট কনস্যুলার ও অভিবাসী বিষয়ক সচিব মুকতেশ পরদেশী, বাংলাদেশে ভারতের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাসহ অন্যান্য কর্মকর্তারা। পরে বিমানবন্দরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বরণ করে ভারত।

আগামীকাল রবিবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন। শপথ অনুষ্ঠানে যোগদান শেষে আগামী ১০ জুন দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রবিবার শপথ নেবেন নরেন্দ্র মোদি। কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর তিনিই হচ্ছে ভারতের দ্বিতীয় ব্যক্তি, যিনি টানা তৃতীয়বার দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন।

প্রধানমন্ত্রী হওয়ার পর গত বুধবার (৫ জুন) টেলিফোনে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাপকালে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গবন্ধুকন্যাকে আমন্ত্রণ জানান মোদি। প্রধানমন্ত্রী তার আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন। সাত দফা ভোটগ্রহণের পর গত মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এককভাবে ২৪০টি এবং তার নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯২টি আসন পেয়ে সরকার গঠন করে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/06/08/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be/feed/ 0
দেশবাসীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না : প্রধানমন্ত্রী https://coxsbazarshomachar.com/2023/10/11/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8/ https://coxsbazarshomachar.com/2023/10/11/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8/#respond Wed, 11 Oct 2023 04:26:29 +0000 https://coxsbazarshomachar.com/?p=658

কক্সবাজার সমাচার ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতির ভাগ্য নিয়ে আর কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সেজন্য দেশবাসীর প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।তিনি বলেন, ‘বাঙালি জাতিকে আমি আহ্বান জানাই- জাতির ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে।’

প্রধানমন্ত্রী বলেন, এই দেশ আমাদের, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। কাজেই জাতির পিতার আদর্শ নিয়ে বিশে^ এগিয়ে যাবে এবং বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ।২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, স্মার্ট জনগোষ্ঠী,স্মার্ট ইকোনমি, স্মার্ট গভমেন্ট, স্মার্ট সোসাইটি-এই আমরা গড়ে তুলবো। এটাই আমাদের লক্ষ্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মুন্সিগঞ্জ জেলার লৌহজংয়ের মাওয়া রেলওয়ে স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধনকালে দেওয়া প্রধান অতিথির ভাষণে একথা বলেন। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে যারা ভোটের কথা বলে, অবাধ নিরপেক্ষ নির্বাচনের কথা বলে-আওয়ামী লীগ সরকারে আছে বলেই এদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়। আর যারা নির্বাচনের ধোঁয়া তুলে আমাদের প্রতিদিন ক্ষমতা থেকে হটায় তারা কখনো অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় না।  কারণ তাদের প্রতিষ্ঠাই হয়েছে একজন অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাত দিয়ে এবং ভোট চুরি করা ছাড়া কোনদিন ক্ষমতায় আসে নাই। যে কারণে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি-জামাত নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ৩ শ’ আসনে মাত্র ২৯টি আসন পেয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, তারপর থেকে তারা নির্বিাচন বয়কট আর নির্বাচন নিয়ে খেলা, অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা, মানুষের জীবন নিয়ে খেলা- এই ধ্বংসযজ্ঞেই মেতে আছে।

জাতির পিতার ৭ মার্চের ভাষণের সেই অমোঘ মন্ত্র ‘বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবা না’ স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, বিদেশি অর্থায়ন বন্ধের পর আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের যে ঘোষণা দিয়েছিলাম, আজকে তা করে দেখিয়েছি। আবারও প্রমাণ করেছি বাঙালি ঐক্যবদ্ধ থাকলে কেউ তাকে দাবিয়ে রাখতে পারবে না। পদ্মা সেতু নির্মাণ নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে ড. ইউনূসের নাম উল্লেখ না করে তিনি বলেন, সামান্য একটি ব্যাংকের এমডি পদে থাকতে পারবে না বয়সের কারণে, সেটা বলার জন্য বিশ্ব ব্যাংক তারপক্ষে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। এরপরই আমরা ঘোষণা দিয়েছিলাম নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করবো।

‘পদ্মা নদী রেলে করে পাড়ি দেয়া, আজকে দিনকে সেই স্বপ্ন পূরণের দিন’ হিসেবে উল্লেখ করে তিনি চলমান বিশ^মন্দা প্রেক্ষাপটে দেশের সকল অনাবাদি জমিকে চাষের আওতায় আনার মাধ্যমে সার্বিক উৎপাদন বাড়ানোয় তাঁর আহ্বানেরও পুনরোল্লেখ করেন। তিনি বলেন, কারো কাছে হাত পেতে বা মাথা নিচু করে নয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাংলাদেশে প্রতিটি মানুষ বিশ^ দরবারে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে চলবে এটাই আমাদের লক্ষ্য।

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্থানীয় সংসদ সদস্য (মুন্সিগঞ্জ-২) সাগুফতা ইয়াসমিন এমিলি, সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বক্তৃতা করেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর স্বাগত বক্তৃতা করেন।অনুষ্ঠানে ঢাকা ও যশোরের মধ্যে রেল যোগাযোগের ওপর একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান ও প্রকল্প পরিচালক আফজাল হোসেন মঞ্চে উপস্থিত ছিলেন।

]]>
https://coxsbazarshomachar.com/2023/10/11/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%a8/feed/ 0
ফ্রিল্যান্সারদের আয়ে কর নেই, আছে প্রণোদনা: পলক https://coxsbazarshomachar.com/2023/10/01/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2023/10/01/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0/#respond Sun, 01 Oct 2023 05:50:56 +0000 https://coxsbazarshomachar.com/?p=649 তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কোনো উৎসে কর দিতে হবে না। সব ধরনের আয়করমুক্ত থাকবে ফ্রিল্যান্সিং খাত। তাছাড়া এই আয়ের রেমিট্যান্স আনা হলে সরকার ৪শতাংশ প্রণোদনা দিয়ে যাচ্ছে এবং তা অব্যাহত আছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘বিএফএসআই ক্লাউড এবং সাইবার সিকিউরিটি’ শীর্ষক নলেজ শেয়ারিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফেলিসিটি ইন্টারনেট ডাটা সেন্টার এ অনুষ্ঠানের আয়োজন করে।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তিবান্ধব আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে ফ্রিল্যান্সিং খাতের উন্নয়ন ও বিকাশে ফ্রিল্যান্সারদের জন্য প্রশিক্ষণ, উদ্যোক্তা হিসেবে তৈরি করতে অনুদান প্রদান, তাদের আইডিসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে। সাম্প্রতিক সময়ে সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে এবং ফ্রিল্যান্সারদের বিভ্রান্ত করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। এমনকি তারা বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও আমাকে নিয়েও অপপ্রচারে লিপ্ত।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের সঙ্গে কথা বলে আমি নিশ্চিত হয়েছি, ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কোনো ধরনের উৎসে কর দিতে হবে না। তারা আয়করের আওতার বাইরে থাকবেন। এমনকি ফ্রিল্যান্সাররা দেশে রেমিট্যান্স আনলে তাদের ৪ শতাংশ ইনসেনটিভ দেওয়া হয়, যা দেশের অর্থনীতিতে অবদান রাখছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বের নানা প্ল্যাটফর্ম থেকে যে পরিমাণ ডাটা বর্তমানে বাংলাদেশে আসছে, সেগুলো যদি পুরোটা সংরক্ষণ করতে পারি, তাহলে বিলিয়ন ডলার বিজনেস অপোরচুনিটি তৈরি হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফর উল্লাহ, ফাইবার অ্যাট হোম লিমিটেডের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী এবং বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম প্রমুখ।

]]>
https://coxsbazarshomachar.com/2023/10/01/%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b0/feed/ 0
সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আন্তরিক : তথ্যমন্ত্রী https://coxsbazarshomachar.com/2023/10/01/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2023/10/01/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be/#respond Sun, 01 Oct 2023 05:08:40 +0000 https://coxsbazarshomachar.com/?p=646 তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে যথেষ্ট আন্তরিক, বরং বিএনপি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে।

তিনি বলেন, খালেদা জিয়া যতোবারই হাসপাতালে গেছে ততবারই বিএনপি বলেছে বিদেশ না পাঠালে খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন এবং তাকে বাচাঁনো কঠিন হবে। কিন্তু প্রতিবারই আল্লাহর রহমতে তিনি হাসপাতালে বাংলাদেশের চিকিৎসকদের চিকিৎসা ও সেবায় সুস্থ হয় বাড়ি ফেরত গেছেন। এখনো বেগম খালেদা জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা পায় সরকার সেজন্য যা কিছু করা দরকার সেটি করছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শেখ রাসেল এভিয়ারি পার্কে নতুনভাবে চালুকৃত ক্যাবলকার (রোপওয়ে) উদ্বোধন শেষে বেগম খালেদা জিয়াকে সরকার হত্যার চেষ্টা করছে বলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু’র বক্তেব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের পরিবেশ প্রকৃতি রক্ষার জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, সেকারণে দেশের পরিবেশ আগের চেয়ে অনেক ভালো। দেশে বন আচ্ছাদিত ভূমির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। একইসাথে দেশে বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণও বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শেখ রাসেল এভিযারি অ্যান্ড ইকো পার্ক স্থাপন করতে পেরেছি। আজ থেকে প্রায় দশ বছরেরও বেশি সময় আগে এই পার্কে আসা-যাওয়া মিলে ২.৪ কিলোমিটার দৈর্ঘ্যের ক্যাবল কার (রোপওয়ে) স্থাপন করা হয়েছে। এই পার্কের উন্নয়নের জন্য সরকার আরও ১২৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

তিনি আরও বলেন, সেই বরাদ্দ থেকে আরও দুই কিলোমিটার দীর্ঘ ক্যাবল স্থাপন করা হবে। মোট ৪.৪ কিলোমিটার ক্যাবল কার স্থাপিত হবে। দেশের কোথাও এতো দীর্ঘ ক্যাবল কার নেই। শেখ রাসেল এভিয়ারি পার্কে বিদেশের অনেক জাতের পাখি আছে, আমাদের দেশে অনেক সাফারি পার্ক আছে কিন্তু এরকম এভিয়ারি আমাদের দেশে আর কোথাও নাই। এটিই দেশের প্রথম এভিয়ারি পার্ক। আমি মনে করি শেখ রাসেল এভিয়ারি পার্কে ক্যাবল কার পুর্ণোদ্যমে যখন চালু হবে তখন দেশ এবং বিদেশের পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত হবে।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আয়োজনে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুফল প্রকল্পের প্রকল্প পরিচালক ও উপ-প্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফও আবদুল্লাহ আল মামুন, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী প্রমুখ।

]]>
https://coxsbazarshomachar.com/2023/10/01/%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a6%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be/feed/ 0
৬০ বিঘার বেশি কৃষি জমির মালিক হওয়া যাবে না: ভূমিমন্ত্রী https://coxsbazarshomachar.com/2023/09/13/%e0%a7%ac%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%98%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2023/09/13/%e0%a7%ac%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%98%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be/#respond Wed, 13 Sep 2023 14:45:16 +0000 https://coxsbazarshomachar.com/?p=643 ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, একজন ব্যক্তি ৬০ বিঘার বেশি কৃষি জমির মালিক হতে পারবেন না। এমনকি উত্তরাধিকার সূত্রে হলেও। তিনি বলেন, তবে সমবায় সমিতি, কোম্পানি ও শিল্পকারখানাসহ কিছু কিছু ক্ষেত্রে এই আইন শিথিল করা হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

কোন ব্যক্তি একক নামে ৬০ বিঘার বেশি কৃষি জমির মালিক হতে পারবেন না বলে আইনে বলা আছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ভূমিমন্ত্রী বলেন, এ আইনে ব্যক্তিগতভাবে ষাট বিঘার বেশি কৃষি জমির মালিক কেউ হতে পারবেন না।

বঙ্গবন্ধুর আমলে এটি ১০০ বিঘা ছিল। এরশাদ এসে ষাট বিঘা করেছেন।

কিন্তু অনুমতি নিয়ে কোনো কোম্পানি ৫০০ কিংবা এক হাজার বিঘা জমিও নিতে পারবে।  

তিনি বলেন, আইনের পাঁচ নম্বরে বলা আছে, উত্তরাধিকার সূত্রে অর্জিত জমি ৬০ বিঘার বেশি হলে ভূমির মালিক তার পছন্দ অনুসারে ৬০ বিঘা জমি রাখতে পারবেন।

অবশিষ্ট জমি সরকারি বিধির মাধ্যমে ক্ষতিপূরণের বিনিময়ে খাস করতে পারবেন। অথবা ষাট বিঘার বেশি কৃষি জমি থাকলে সেটি বিক্রি করেও দিতে পারেন।

কার ষাট বিঘার বেশি জমি আছে, তা সরকার কীভাবে জানবে, প্রশ্নে তিনি বলেন, আমাদের কাছে এ সংক্রান্ত ডেটাবেজ আসছে। তখন সব পরিষ্কার হয়ে যাবে। দেশের যে কোনো জায়গায় জমি থাক না কেন, তা স্বয়ংক্রিয়ভাবেই ডেটাবেজ দেখে বলা যাবে—আপনার নামে কতটুকু জমি আছে। এমন না যে, আপনি চট্টগ্রামে কিছু কিনলেন, আবার রংপুরে কিনলেন, এভাবে ফাঁকি দিলেন। তা পারবেন না, ডেটাবেজে সব চলে আসবে।

ভূমিমন্ত্রী বলেন, আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। কিন্তু যখন এই ভূমি দান করতে যাবেন, তখন নতুন করে রেকর্ড করতে হবে। এখন কেউ যদি কাউকে জমি দান করেন, যাকে দান করা হচ্ছে, তার যদি এরই মধ্যে ষাট বিঘা জমি থাকে, সেই দান তিনি নিতে পারবেন না। যদি সেক্ষেত্রে ষাট বিঘার কম জমি থাকে, তাহলে যতটুকু কম, ততটুকু নিতে পারবেন।

এ সময়ে ভূমি সচিব খলিলুর রহমান বলেন, ষাট বিঘা কৃষি জমি রাখা যাবে। কিন্তু শর্ত মেনে এর বেশিও রাখা যাবে। যেমন, সমবায় সমিতির অনুকূলে সবাই মিলে যদি আরও বেশি জমি রাখতে চান, তাহলে রাখা যাবে। কেউ যদি চা কিংবা কফির বাগান করতে চান, সেখানে তো ষাট বিঘা জমিতে হবে না। সেক্ষেত্রে শর্ত শিথিল করা হয়েছে।

সচিব বলেন, এই আইনটা এসেছে ১৯৮৪ সালের ভূমি সংস্কার আইন থেকে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আইন দিয়ে ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের নভেম্বর সামরিক আইনে যেসব অধ্যাদেশ ছিল, সেগুলো বিলুপ্ত হওয়ায়। সুপ্রিম কোর্টের রায়ে ওই সময়ের আইনকে অসাংবিধানিক ঘোষণা করে বলেছে যে, এগুলো ভাষান্তর ও যুগোপযোগী করতে হবে। অর্থাৎ ১৯৮৪ সালের ল্যান্ড রিফর্মস অর্ডিন্যান্সকে ভাষান্তর করে ভূমি সংস্কার আইন করা হয়েছে। শুধু ছোটোখাটো কিছু সংযোজন করা হয়েছে।

সরকারিসহ রেলওয়ের জমি বেদখলে। তা উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, সময় পরিবর্তন হয়ে গেছে। আমাদের নিয়মিত রেকর্ড হালনাগাদ হচ্ছে। প্রতিবছর জমি উদ্ধার হচ্ছে। সরকারি জমি সরকারিই থাকবে। ভাসমান কিছু লোক সরকারি জায়গায় বাস করেন। সেটা অস্থায়ী, স্থায়ী না। কারণ ওই জমি যতদিন সরকারের কাজে লাগবে না, ততদিন তারা থাকতে পারবেন।

]]>
https://coxsbazarshomachar.com/2023/09/13/%e0%a7%ac%e0%a7%a6-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%98%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be/feed/ 0
শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলে শিক্ষকদের সব কিছুই পূরণ হবে: শিক্ষামন্ত্রী https://coxsbazarshomachar.com/2023/08/30/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8/ https://coxsbazarshomachar.com/2023/08/30/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8/#respond Wed, 30 Aug 2023 03:34:24 +0000 https://coxsbazarshomachar.com/?p=621 কক্সবাজার সমাচার ::

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা আমাদের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছেন। আমাদের যেতে হবে অনেক দূর। শিক্ষায় যা কিছু উন্নয়ন শেখ হাসিনার হাত ধরে হয়েছে, যতটুকু পথ হাঁটার কথা শেখ হাসিনার হাত ধরেই হাঁটতে হবে।

শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা ধৈর্য ধরে আছেন, আশায় আছেন, আগামী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে আসলে আপনাদের যত দাবি আছে, যতদ্রুত সম্ভব তার সব কিছুই পূরণ হবে ইনশাআল্লাহ।

ডা. দীপু মনি বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থাটা আমরা যেভাবে চাই, তার মূল কেন্দ্রে শিক্ষক। কাজেই শিক্ষক যদি মানসম্পন্ন না হন, শিক্ষকের মনে যদি প্রশান্তি না থাকে, তিনি যদি মন খুলে তার শিক্ষার্থীকে শেখাতে না পারেন, তাহলে আমরা যত কারিকুলামই করি, যা কিছুই করি, সেখানে ঘাটতি থেকে যাবে। কাজেই শিক্ষকরা জরুরি, প্রধানমন্ত্রী সেটা ভালো করেই বুঝেন। সেজন্য আজ পর্যন্ত যা কিছু হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। তাহলে আপনারা তো আস্থা রাখতে পারেন, আমাদের যতদূর পথ হাঁটার কথা শেখ হাসিনার হাত ধরেই হাঁটতে হবে।

শিক্ষকদের দাবির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় অনেক কিছু চাওয়ার আছে, শিক্ষকদের অনেক কিছু চাওয়ার আছে, এগুলো যৌক্তিক। সেই যৌক্তিক চাওয়াগুলো আমরা নিশ্চয় পূরণ করবো। কিন্তু সেটার জন্য আন্দোলন করার এই মুহূর্তে সঠিক সময় নয়। আমি মাঝে মাঝে জোকস করে বলি এখন নির্বাচনের সময় আন্দোলনের মৌসুম। সেই মৌসুম ভেবে কেউ কেউ রাস্তায় নেমে যান, আবার একটু উসকানিও থাকে। আগামী নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আবারও দেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।তারপরে আমাদের চাওয়া যা কিছু আছে, সবই পূরণ হবে ইনশাল্লাহ।

]]>
https://coxsbazarshomachar.com/2023/08/30/%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8/feed/ 0