অন্য দল – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Sun, 08 Sep 2024 14:43:19 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.6 জাতীয় নাগরিক কমিটি’র আত্মপ্রকাশ https://coxsbazarshomachar.com/2024/09/08/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a4/ https://coxsbazarshomachar.com/2024/09/08/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a4/#respond Sun, 08 Sep 2024 14:41:55 +0000 https://coxsbazarshomachar.com/?p=1692 অনলাইন ডেস্ক :

ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখার লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি।

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫৫ সদস্য বিশিষ্ট ‘জাতীয় নাগরিক কমিটি’ নামক প্ল্যাটফর্মটি আত্মপ্রকাশ করে।

কমিটির আহ্বায়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সদস্য সচিব ডাকসু’র সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। কমিটির মুখপাত্র করা হয়েছে সামান্তা শারমিনকে এবং বাকি ৫২ জনকে কমিটির সদস্য করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের সরকার গঠিত হলেও পূর্বের ফ্যাসিবাদী ব্যবস্থা এখনও জনগণের সাফল্যের প্রতিদ্বন্দ্বিরূপে সক্রিয়। নিপীড়ক রাষ্ট্রযন্ত্রের ধ্বংসাবশেষ প্রতি পদে রাষ্ট্রের পুনর্গঠনকে বাধাগ্রস্ত করছে। ফলে, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজপথে নেমে আসা জনতাকে সংগঠিত করা, ৮ আগস্টে গঠিত সরকারকে যুগপৎ সহযোগিতা করা এবং জবাবদিহিতার আওতায় আনা এবং  জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা নাগরিক দায়িত্ব পালনের অঙ্গীকার করছি।’

বিজ্ঞপ্তিতে নাগরিক কমিটি প্রাথমিক ৮টি লক্ষ্যের কথা জানিয়েছে।

এগুলো হলো:

১. ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা।

২. ছাত্র-জনতার উপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা

৩. রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সাথে সহযোগিতা ও জবাবদিহিতার পরিসর তৈরি করা

৪. বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সাথে আলোচনা, মত বিনিময় ও গণমুখী কর্মসূচীর মাধ্যমে সর্বস্তরের জনতাকে সংহত করার লক্ষ্যে কাজ করা।

৫. দেশের সর্বস্তরের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত করে রাখার লক্ষ্যে ফ্যাসিবাদী কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা

৬. জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ এবং প্রবাসী বাংলাদেশিদের সাথে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন করা

৭. রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী প্রস্তাবনা তৈরি ও সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষপে গ্রহণ করা

৮. গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণআলোচনার আয়োজনের ব্যবস্থা করা।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আছেন লিয়াজো কমিটির সদস্য আরিফুল ইসলাম আদীব।

বাকি সদস্যরা হলেন- সাইফ মোস্তাফিজ, মনিরা শারমিন, নাহিদা সারোয়ার চৌধুরি, সারোয়ার তুষার, মুতাসিম বিল্লাহ, আশরাফ উদ্দিন মাহদি, আলাউদ্দিন মোহাম্মদ, অনিক রায়, জাবেদ রাসিন, মো. নিজাম উদ্দিন, সাবহানাজ রশীদ দিয়া, প্রাঞ্জল কস্তা, মঈনুল ইসলাম তুহিন, আব্দুল্লাহ আল আমিন, হুযাইফা ইবনে ওমর, শ্রবণা শফিক দীপ্তি, সায়ক চাকমা, সানজিদা রহমান তুলি, আবু রায়হান খান, মাহমুদা আলম মিতু, অলিক মৃ, সাগুফতা বুশরা মিশমা, সৈয়দ হাসান ইমতিয়াজ, তাসনিম জারা, মোহাম্মদ মিরাজ মিয়া, আজহার উদ্দিন অনিক, মেসবাহ কামাল, আতাউল্লাহ, এস. এম. শাহরিয়ার, মানজুর-আল- মতিন, প্রীতম দাশ, তাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, মাজহারুল ইসলাম ফকির, সালেহ উদ্দিন সিফাত, মুশফিক উস সালেহীন, তাহসীন রিয়াজ, হাসান আলী খান, আব্দুল আহাদ, ফয়সাল মাহমুদ শান্ত, মশিউর রহমান, আতিক মুজাহিদ, তানজিল মাহমুদ, আবদুল্ল্যাহ আল মামুন ফয়সাল, ফারহাদ আলম ভূঁইয়া, এস.এম. সুজা, আরিফুর রাহমান, কানেতা ইয়া লাম লাম, সৈয়দা আক্তার, স্বর্ণা আক্তার, সালমান মুহাম্মাদ মুক্তাদির ও আকরাম হুসেইন।

]]>
https://coxsbazarshomachar.com/2024/09/08/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a4/feed/ 0
জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেপ্তার https://coxsbazarshomachar.com/2024/08/26/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%95-%e0%a6%87%e0%a6%a8/ https://coxsbazarshomachar.com/2024/08/26/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%95-%e0%a6%87%e0%a6%a8/#respond Mon, 26 Aug 2024 12:21:40 +0000 https://coxsbazarshomachar.com/?p=1513

অনলাইন ডেস্ক :

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাদের মধ্যে এবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করার কথা জানাল পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বলেন, সোমবার রাজধানীর উত্তরা থেকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেছেন তারা।

“নিউ মার্কেট থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় উনাকে গ্রেপ্তার দেখানো হবে।”

এর আগে গত বৃহস্পতিবার ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।

পরে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যার অভিযোগে ঢাকার নিউ মার্কেট থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্যের’ অভিযোগে গত ২২ অগাস্ট ঢাকার আদালতে আরেকটি মামলা হয়, সেখানে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের পাশাপাশি জাসদ সভাপতি ইনুকেও আসামি করা হয়।

বিচারপতি মানিককে শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করার কথা জানায় বিজিবি।

হাসানুল হক ইনু ২০১৪-২০১৯ মেয়াদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করেও তিনি হেরে যান।

]]>
https://coxsbazarshomachar.com/2024/08/26/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a6-%e0%a6%b8%e0%a6%ad%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%95-%e0%a6%87%e0%a6%a8/feed/ 0
রাশেদ খান মেনন গ্রেপ্তার https://coxsbazarshomachar.com/2024/08/22/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2024/08/22/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0/#respond Thu, 22 Aug 2024 13:33:56 +0000 https://coxsbazarshomachar.com/?p=1441 অনলাইন ডেস্ক :

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার পার্টির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীতে মেননের নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র ছাত্র-জনতা হত্যার ও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করা অভিযোগে তাকে আসামি করা হয়েছে।

তবে, রাশেদ খান মেননকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে– ডিবি পুলিশের পক্ষ থেকে এখনও তা নিশ্চিত করে জানানো হয়নি।

]]>
https://coxsbazarshomachar.com/2024/08/22/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%a6-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%a8%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
তিন দফায় মোসাদের সঙ্গে নুরের বৈঠক! https://coxsbazarshomachar.com/2023/06/22/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%ab%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a8/ https://coxsbazarshomachar.com/2023/06/22/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%ab%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a8/#respond Thu, 22 Jun 2023 16:33:00 +0000 https://coxsbazarshomachar.com/?p=294 তিন দফায় মোসাদের সঙ্গে নুরের বৈঠক!গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরের সঙ্গে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের তিন দফা বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

২২ জুন, বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন দূতাবাসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, নুরের সঙ্গে কাতার, দুবাই ও ভারতে তিন দফা বৈঠক হয়েছে মোসাদের, আমাদের গোয়েন্দা সংস্থার ছবি পেয়েছি। যদি তিনি (নুর) অস্বীকার করে থাকেন, সেটা ফিলিস্তিনের জন্য ভালো। তবে যদি সত্য হয়ে থাকে, তবে বাংলাদেশের নিরাপত্তার জন্যও হুমকি।

তিনি বলেন, ইসরাইল থেকে টাকা নেয়া মানুষ কখনো নেতা হতে পারে না। মোসাদ থেকে টাকা নেয়া কখনো বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর নয়।

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর আরও জোরালো ভূমিকা রাখার সুযোগ রয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে ৭০ টন খাদ্যসামগ্রী দিচ্ছে ওআইসিভুক্ত দেশগুলো। চার হাজার পরিবারের কাছে এ খাদ্যসামগ্রী পৌঁছে যাবে।

এদিকে মোসাদের সঙ্গে বৈঠকের বিষয়টি নাকচ করে নুরুল হক নুর বলেন, সংবাদ সম্মেলন করে মিডিয়ায় একাধিকবার পরিষ্কার করেছি যে, এ রকম কোনো বৈঠক হয়নি।

]]>
https://coxsbazarshomachar.com/2023/06/22/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%a6%e0%a6%ab%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a8/feed/ 0