জামায়াতে ইসলামী – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Sun, 27 Oct 2024 03:38:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 আটাশে অক্টোবরের লগি-বৈঠা হত্যাযজ্ঞের ‘মাষ্টারমাইন্ড’ শেখ হাসিনা https://coxsbazarshomachar.com/2024/10/27/%e0%a6%86%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%97%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2024/10/27/%e0%a6%86%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%97%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%be/#respond Sun, 27 Oct 2024 03:38:13 +0000 https://coxsbazarshomachar.com/?p=2173

নিজস্ব প্রতিবেদক:

জামায়াতে ইসলামীর এসিসটেন্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক ছাত্রনেতা মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার হত্যাযজ্ঞের ‘মাষ্টারমাইন্ড’ হলেন শেখ হাসিনা। তিনিই সেদিন ডাক দিয়েছিলেন সারাদেশ থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের লগি-বৈঠা নিয়ে ঢাকায় আসতে।

তিনি বলেন, বিশ্ববিবেক বিষ্ময় নিয়ে সেদিন তাকিয়ে দেখেছিল আওয়ামী লীগ কিভাবে মৃত মানুষের উপর দাঁড়িয়ে নর্তন-কুর্তন করেছিল।

২০০৬ সালের ২৮ অক্টোবর দেশজুড়ে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠা তান্ডবে নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শনিবার (২৬ অক্টোবর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার আমীর আবদুল্লাহ আল ফারুখের সভাপতিত্বে কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরী হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি মুহাম্মদ শাহজাহান প্রশ্ন তুলেন, একাত্তর সালের মিমাংসিত বিষয় নিয়ে যদি দীর্ঘকাল পর বিচার করতে পারে আওয়ামী লীগ, তাহলে ২০০৬ সালের লগি-বৈঠা হত্যাকাণ্ডের বিচার কেন এতোদিন পর বিশেষ ট্রাইব্যুনালে করা যাবে না?

তিনি বলেন, সেদিন ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা আল্লাহর রাসূলের নেতৃত্বের অনুসারীদের মতো আমাদের নেতাদের সামনে মানবঢাল হয়ে রক্ষা না করতেন, হয়তো আমাদের অনেক নেতাকেই শাহাদতের অমীয়সুধা পান করতে হতো।

তাঁর মতে, জামায়াত ইসলামী ও ছাত্র শিবির ইসলামী আন্দোলনের কাংখিত একটি কাফেলার নাম। এই কাফেলার পেছনে কাজ করেছে শত শত নেতা-কর্মীর খুন। এমনও আছে- তাদের কোথায় মৃত্যু হয়েছে, কোথায় কবরস্থ করা হয়েছে আমাদের জানা নেই। এভাবে অনেক ভাইকে গুম করে ফেলা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশকে যদি স্বাধীনতার চেতনায় কাংখিত লক্ষ্যের দিকে নিতে হয়, তাহলে ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলতে হবে। এদেশে খুনিদের স্বপ্ন বাস্তবায়ন হবে না, শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হবে।

এই আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারী।

কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের এসিসটেন্ট সেক্রেটারি জাহেদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য জাফর উল্লাহ ইসলামাবাদী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, পেশাজীবী শাখা সেক্রেটারী কামরুল হাসান, শহর জামায়াত সাংগঠনিক সেক্রেটারি দরবেশ আলী, শহর শ্রমিক কল্যাণ সভাপতি সরওয়ার কামাল সিকদার, সদর এসিসটেন্ট সেক্রেটারি আজিজুল ইসলাম প্রমূখ।

]]>
https://coxsbazarshomachar.com/2024/10/27/%e0%a6%86%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%85%e0%a6%95%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%97%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a0%e0%a6%be/feed/ 0
জুলুমতন্ত্রের অবসান ঘটাতে ছাত্রশিবির প্রস্তুত: কেন্দ্রীয় সভাপতি  https://coxsbazarshomachar.com/2024/09/04/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a7%81%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a4/ https://coxsbazarshomachar.com/2024/09/04/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a7%81%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a4/#respond Wed, 04 Sep 2024 13:46:22 +0000 https://coxsbazarshomachar.com/?p=1646 মাসুদ পারভেজ:

ছাত্র-জনতা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছে ঠিক সেভাবে জুলুমতন্ত্রের অবসান ঘটিয়ে দেশের প্রতিটি সেক্টরে ইনসাফ কায়েম করার জন্য ছাত্রশিবিরের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম।

বুধবার (৪  সেপ্টেম্বর) সকালে নগরের আর বি কনভেনশন হলে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা আয়োজিত সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম বলেন, ছাত্রশিবিরের প্রত্যেকটি নেতাকর্মীকে নৈতিক প্রশিক্ষণ নিতে হবে। ক্যাম্পাসগুলোতে তরুণ ছাত্রসমাজকে মাদক-সন্ত্রাস থেকে দূরে রেখে ইসলামের সুমহান আদর্শের পরিচয় তুলে ধরতে হবে।

পাশাপাশি ক্যাম্পাসগুলোতে শান্তি প্রতিষ্ঠায় প্রত্যেকটি জনশক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, তাকওয়াবান মানুষ হিসেবে ছাত্রশিবিরের জনশক্তিরা নিজেদের গড়ে তুলবে পাশাপাশি  সাধারণ মানুষদের ভালোবাসতে হবে এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে হবে।

ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে সকল জুলুম-বাধা আদর্শিক শক্তি দিয়ে প্রতিহত করেছে, তাই দেশের যেকোন সংকট ও ক্রান্তিকালে ছাত্রশিবির সর্বশক্তি দিয়ে সকল ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিবে।

ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি তানজির হোসেন জুয়েলের পরিচালনায় সাথী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ, প্লানিং অ্যান্ড ডেভলপমেন্ট সম্পাদক ডা. উসামা রাইয়ান, ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের অর্থ সম্পাদক মমিনুল ইসলাম, অফিস সম্পাদক খুররম মুরাদ, অন্যান্য সেক্রেটারিয়েট, থানা সভাপতি, বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

]]>
https://coxsbazarshomachar.com/2024/09/04/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a7%81%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%98%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a4/feed/ 0
বহু বছর গুম থাকার পর মুক্তি পেলেন গোলাম আযম ও মীর কাশেমের ছেলে https://coxsbazarshomachar.com/2024/08/06/%e0%a6%ac%e0%a6%b9%e0%a7%81-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4/ https://coxsbazarshomachar.com/2024/08/06/%e0%a6%ac%e0%a6%b9%e0%a7%81-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4/#respond Tue, 06 Aug 2024 10:06:02 +0000 https://coxsbazarshomachar.com/?p=1119 অনলাইন ডেস্ক :

জামায়াতে ইসলামীর সাবেক আমির ও যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত গোলাম আযমের ছেলে সাবেক সেনা কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী এবং জামায়াতে ইসলামীর মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা মীর কাসেম আলীর ছোট ছেলে মীর আহমদ বিন কাসেমকে মুক্তি দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন ‘মায়ের ডাক’ ডিজিএফআই সদর দপ্তরে   অন্যান্য বন্দিদের মুক্তির বিষয়ে জানতে চাইলে ডিজিএফআইএর পরিচালক (অ্যাডমিন) আজমিন তামজিদ জানান,আয়নাঘরের বন্দিদের’ বিষয়ে আগামীকাল বুধবার সকালে পরিবারদেরকে জানানো হবে।

তিনি বলেন, এখানে কোনো বন্দি নেই। বন্দিদের বিষয়ে আগামীকাল সকালে আপডেট জানানো হবে।

ডিজিএফআই সদর দপ্তরে মায়ের ডাকের সহপ্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস, বিশিষ্ট ফটোসাংবাদিক শহিদুল আলম এবং নারী অধিকার নেত্রী শিরিন হকের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

মায়ের ডাকের অন্যতম সমন্বয়ক এবং ‘গুম’ হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন আফরোজা ইসলাম আঁখি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আযমী ও আরমানকে পাওয়া গেছে।

তিনি বলেন, এত বছর ধরে তাদের ক্যান্টনমেন্টের ভেতরে আটকে রাখা হয়েছিল।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে গোপনে কারাবন্দি রাজনৈতিক বন্দিদের খবরের জন্য তাদের পরিবার ডিজিএফআই সদর দপ্তরের সামনে জড়ো হন।

নিখোঁজদের কয়েকজনকে ছেড়ে দেওয়ায় স্বজনদের খবরের জন্য তারা আজ সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।

]]>
https://coxsbazarshomachar.com/2024/08/06/%e0%a6%ac%e0%a6%b9%e0%a7%81-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%ae-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4/feed/ 0