রাজনীতি – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Wed, 27 May 2026 10:17:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী https://coxsbazarshomachar.com/2026/05/27/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%af/ https://coxsbazarshomachar.com/2026/05/27/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%af/#respond Wed, 27 May 2026 10:17:18 +0000 https://coxsbazarshomachar.com/?p=3674 নিজস্ব প্রতিবেদকঃ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন সহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুমহান শিক্ষা দেয়। একইসঙ্গে ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের প্রেরণা জোগায়। তিনি বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা লাভ করে যখন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ সেই আনন্দে সমভাবে অংশ নিতে পারে। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে তিনি বিত্তশালী ও সামর্থ্যবানদের প্রতি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, নিরাপদ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে প্রশাসন, পুলিশ সহ সরকারের বিভিন্ন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আরো বলেন, শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পবিত্র ঈদ-উল-আযহার শিক্ষা আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং সবাই যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে- সে প্রত্যাশা ব্যক্ত করেন।

]]>
https://coxsbazarshomachar.com/2026/05/27/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%88%e0%a6%a6-%e0%a6%89%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%af/feed/ 0
সাবেক এমপি জাফরের সর্বোচ্চ শাস্তির দাবিতে পেকুয়ায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিক্ষোভ https://coxsbazarshomachar.com/2025/07/03/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9a/ https://coxsbazarshomachar.com/2025/07/03/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9a/#respond Thu, 03 Jul 2025 11:09:29 +0000 https://coxsbazarshomachar.com/?p=3234 জিয়াউল হক জিয়াঃ

কক্সবাজার-১,চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি ও চকরিয়া উপজেলা আ’লীগের সভাপতি জাফর আলমের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখান প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর পশ্চিম জোন বিএনপির সভাপতি শাহনেওয়াজ আজাদ এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান এম বাহদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ডা. বেলাল হায়দার, জেড এম মোসলেম উদ্দিন, যুবদল সভাপতি কামরান জাদিদ মুকুট, কৃষকদল সভাপতি আবু ছিদ্দিক রনি, শ্রমিকদলের আহ্বায়ক হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্লাহ, ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ হোছাইন এবং মহিলাদল নেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু প্রমুখ।
বিক্ষোভে শতাধিক নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরাও অংশ নেন।

এদিকে,সাবেক এমপি জাফর আলম বর্তমানে রিমান্ডে রয়েছেন। গত বুধবার তাকে পেকুয়া থানায় আনা হয়। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের দিন বিএনপির এজেন্টকে মারধরের অভিযোগে ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ হোছাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।পরে আদালত ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।তবে এরপূর্বেও ২টি মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর সহ মোট ৭দিনের রিমান্ড চলছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বলেন-সাবেক এমপি জাফর আলমকে রিমান্ডে এনে জিজ্ঞেসাবাদ চলছে।এতে থানা অঙ্গজুড়ে অতিরিক্ত নিরাপত্তা সহ কঠোর সর্তকতা অবলম্বনে রয়েছেন পুলিশ।

উল্লেখ্য-চকরিয়া থানায় দায়ের হওয়া পাঁচটি মামলায় ১৪ দিনের রিমান্ড শেষ করা হয়েছে। সব মিলিয়ে সাতটি মামলায় মোট ২১ দিনের রিমান্ডে থাকছেন সাবেক এমপি জাফর।

]]>
https://coxsbazarshomachar.com/2025/07/03/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ab%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9a/feed/ 0
নির্বাহী বিভাগকে দুর্বল করে গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করা যায় না: সালাহউদ্দিন আহমদ https://coxsbazarshomachar.com/2025/06/26/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b2/ https://coxsbazarshomachar.com/2025/06/26/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b2/#respond Thu, 26 Jun 2025 13:28:54 +0000 https://coxsbazarshomachar.com/?p=3200 অনলাইন ডেস্ক ::

শুধুমাত্র নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এখন প্রবণতা দেখা যাচ্ছে সংস্কার কমিশনের প্রচেষ্টার মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনে…নির্বাহী বিভাগকে যত বেশি নিয়ন্ত্রিত করা যায়। অতীতে একজন স্বৈরাচার হয়েছিল সেজন্য নির্বাহী বিভাগ আমরা বিলুপ্ত করতে পারব না এবং দুর্বল করতে পারব না। একজন সংসদীয় পদ্ধতিতে স্বৈরাচার প্রতিষ্ঠা করেছিল। সেজন্য তো আমরা আইনসভাকে বিলুপ্ত করতে পারব না, দুর্বল করতে পারব না। নির্বাহী বিভাগ, বিচার বিভাগকে তার কাজ করতে দিতে হবে।

‘সেখানেই থাকবে একটা কমপ্লিট ব্যালেন্স অব পাওয়ার। সেটাকে আমরা আইনের ভাষায় যেটা বলি যে একটা সেপারেশন অব পাওয়ার থিওরির যেটা মূল কথা—স্টাবলিশিং হারমোনিয়াস কোঅপারেশন অ্যামাং অল অরগানস অব দ্য স্টেট। তাহলে একটি আরেকটির ওপরে অত্যধিক অধিকার প্রয়োগ করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারে না। একটি আরেকটির ব্যালেন্সিং পাওয়ার বা পাহারাদার হিসেবে কাজ করে।’

তিনি বলেন, আমাদেরকে চেষ্টা করতে হবে চেক অ্যান্ড ব্যালেন্স এবং একটা হারমোনিয়াস কোঅপারেশনের। একটা মধুর সম্পর্ক এবং পাহারাদার সৃষ্টি করা। সেফগার্ড সৃষ্টি করার জন্য সব অর্গানগুলোকে সেভাবে শক্তিশালী করা। সব গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো, যাতে করে তারা নিজস্ব এখতিয়ারের মধ্যে স্বাধীনভাবে কাজ করতে পারে। এতে করে আর কোনোদিন এদেশে স্বৈরাচারের উৎপত্তি হবে না।

‘আমরা ক্রমান্বয়ে সেদিকে যাচ্ছি, আমরা ৭০ অনুচ্ছেদের মধ্যে সংস্কার এনেছি। এতে সবাই ঐকমত্যে পৌঁছেছে। এখন একটা প্রস্তাব আরও দিয়েছি আমরা, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে উভয় পক্ষের সদস্যদের মধ্যে গোপন ব্যালটে স্বাধীনভাবে এমপিরা ভোট দেবে, সেটা আরেকটা বিপ্লব হবে। আর প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরে সীমাবদ্ধ করলাম আমরা। এটি কি আমাদের একটা বড় ধরনের অর্জন নয়? কিন্তু আমরা যদি প্রতিক্ষেত্রে নির্বাহী বিভাগকে সীমাবদ্ধ করি আইনিভাবে ও সাংবিধানিকভাবে, তাইলে নির্বাহী বিভাগ দুর্বল হবে। এরফলে রাষ্ট্র পরিচালনা করা যাবে না, সরকারও পরিচালনা করা যাবে না।’

বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপি সেই সংস্কার চায় যেই সংস্কারের মধ্যে কোনো বিভাগের অধিকার খর্ব হবে না, যেই সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মিত হবে, যার ফলশ্রুতিতে দেশ ও জাতির মধ্যে একটা অর্থনৈতিক মুক্তি অর্জন হবে।

গণমাধ্যমকে নিয়ে তিনি বলেন, সাংবাদিকরা মনে রাখবেন, আপনারা যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন। যেই দেশে ফ্রিডম অব প্রেস শতভাগ, সেই দেশের গণতন্ত্রও শতভাগ, যা আমাদেরকে বিশ্বাস করতে হবে।

আপনারা যারা সাংবাদিকতার সঙ্গে জড়িত আছেন, তাদের অনেক বেশি দায়িত্ব এই জাতি বিনির্মাণের জন্য। ভবিষ্যৎ শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো এবং রাষ্ট্র দাঁড় করার জন্য আপনাদেরকে অবিরাম সংগ্রাম করতে হবে কলমের মধ্য দিয়ে। ফ্রিডম অব প্রেস যেন এনসিওর করা হয়। আমাদের যা যা ব্যবস্থা নেওয়া দরকার এবং সরকার ও রাজনৈতিক দলের পক্ষ থেকে সহযোগিতা থাকবে এ ব্যাপারে।

‘দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছেন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য। সব সময়ের জন্য আমাদের দেশে নির্বাচনকালীন সময়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বহাল থাকতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ একটি নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা হয়, তাহলে কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায়।’

]]>
https://coxsbazarshomachar.com/2025/06/26/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be%e0%a6%97%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b2/feed/ 0
সাবেক সিইসি হুদার হেনস্তায় দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা: সালাহউদ্দিন https://coxsbazarshomachar.com/2025/06/23/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4/ https://coxsbazarshomachar.com/2025/06/23/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4/#respond Mon, 23 Jun 2025 09:27:35 +0000 https://coxsbazarshomachar.com/?p=3179 অনলাইন ডেস্ক :

সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে হেনস্তা করার ঘটনায় দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ‘শৃঙ্খলাবিরোধী ব্যবস্থা’ নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বিএনপির অবস্থান ‘মব’ সংস্কৃতির বিরুদ্ধে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা মব কালচারে বিশ্বাস করি না, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং আদালতের রায় বাস্তবায়ন হবে,বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে।”

জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির করা মামলার আসামি হওয়ার ছয় ঘণ্টা পরই কথিত জনতা রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরার বাসা থেকে আটক করে সাবেক সিইসি নুরুল হুদাকে। আটকের সময় কথিত জনতা নূরুল হুদার ওপর চড়াও হয়। তারা বাসায় ঢুকে সাবেক সিইসিকে অপদস্থ করে। ওই সময় কথিত জনতার মধ্যে থাকা কেউ কেউ ফেইসবুকে লাইভও করেন।

এমন একটি লাইভে দেখা যায় নূরুল হুদার গলায় জুতার মালা পরিয়ে দেন এক ব্যক্তি। তার গেঞ্জির কলার ধরে রেখে বক্তব্য দিতে দেখা যায় ওই ব্যক্তিকে। এসময় ওই ব্যক্তির পাশে পুলিশের পোশাক পরা একজনকে দেখা যায়।

পরে তাকে হেফাজতে নেয় পুলিশ। উত্তরা পশ্চিম থানার একজন কর্মকর্তা বলেন, পুলিশ যাওয়ার আগেই ‘মব’ তাকে যথেষ্ট হেনস্থা করে ফ্ল্যাট থেকে নামিয়ে আনে।

সাবেক সিইসির বিচার পক্রিয়া নিয়ে সালাহউদ্দিন বলেন, তার গ্রেপ্তার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়ায় আইনগতভাবে যথাযথভাবে পরিচালিত হবে এটা তারা প্রত্যাশা করেন।

“তবে তার ওপরে যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে এটা আমরা সমর্থন করি না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বিএনপির যেকোনো নেতা-কর্মী এই ঘটনায় জড়িত থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন (শৃঙ্খলাবিরোধী ব্যবস্থা) আমরা নেব। এটা আমাদের (বিএনপি) অবস্থান।”

সালাহউদ্দিন বলেন, “আমরা চাই, কোনো ব্যক্তি যতবড় অপরাধীই হোন না কেনো তার আইনি এবং সাংবিধানিক অধিকার যেন ভোগ করার অধিকার অক্ষুন্ন থাকে।“

নুরুল হুদার ‘দলীয়করণের’ সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, দেশের গণতন্ত্রকে ধবংস করার জন্য এবং নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি বিনষ্ট করার জন্য যে কজন ব্যক্তি দায়ী তার মধ্যে নুরুল হুদা ‘অন্যতম’।

“শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনকে দীর্ঘায়িত করার জন্য কয়েকটি রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানকে পুরোপুরি কুলষিত এবং ধবংস করার জন্য আরও কয়েকজন ব্যক্তি দায়ী। যেমন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক।“

বিএনপি কখনোই এ ধরনের অপসংস্কৃতিতে ‘বিশ্বাস করে না’ বলে জানিয়েছেন তিনি।

]]>
https://coxsbazarshomachar.com/2025/06/23/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%87%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4/feed/ 0
ঐকমত্য না হলে মানুষ আস্থা হারাবে: সালাহউদ্দিন আহমেদ https://coxsbazarshomachar.com/2025/06/22/%e0%a6%90%e0%a6%95%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2025/06/22/%e0%a6%90%e0%a6%95%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be/#respond Sun, 22 Jun 2025 12:56:04 +0000 https://coxsbazarshomachar.com/?p=3167 নিজস্ব প্রতিবেদক :

রোববার (২২ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আাপকালে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন বলেন, পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বিএনপি সেই দাবিই আবারো জানিয়েছে। তবে মেয়াদ এবং বারের বিতর্কে না থেকে সর্বোচ্চ বছর উল্লেখ করার কথা আমরা বলেছি। নির্দিষ্ট কত বছর সেটি দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

এছাড়া সাংবিধানিক কাউন্সিল এবং উচ্চকক্ষের সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে আলোচনা হবে। আগামী দুইদিন দলীয় ফোরামে আলোচনা করে পরে তা বৈঠকে তোলা হবে বলেও জানান বিএনপির এ সিনিয়র নেতা।

এছাড়া কমিশনের পক্ষ থেকে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং গণতন্ত্র মূলনীতি করার প্রস্তাবনা এসেছে জানিয়ে তিনি আরও বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়েছে বিএনপি। পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থানের মূলনীতি চায় বিএনপি। যেখানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রয়েছে, বিসমিল্লাহ আছে ও ধর্ম নিরেপক্ষতা নেই। এরসঙ্গে ৪টি শব্দ যুক্ত হতে পারে বলে মত বিএনপির।

তবে এসব বিষয়ে ঐকমত্য হয়নি উল্লেখ কবরে সালাহউদ্দিন বলেন, জাতীয় ঐকমত্যে না আসা গেলে, রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে সারাদিন আলোচনা করে কোনো ফলাফলে না আসতে পারার বিষয়টি হতাশাব্যাঞ্জক। আমরা প্রত্যশা করি, মিনিমাম একটি জায়গায় যাতে আসা যায়, কারণ ঐকমত্যে পৌঁছাতে না পারলে মানুষ রাজনীতিবিদদের ওপর আস্থা হারাবে।

]]>
https://coxsbazarshomachar.com/2025/06/22/%e0%a6%90%e0%a6%95%e0%a6%ae%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%81%e0%a6%b7-%e0%a6%86%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be/feed/ 0
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসি https://coxsbazarshomachar.com/2025/05/12/%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d/ https://coxsbazarshomachar.com/2025/05/12/%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d/#respond Mon, 12 May 2025 16:12:59 +0000 https://coxsbazarshomachar.com/?p=2978 অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার রাত সোয়া ৯টার দিকে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

আখতার আহমেদ বলেন, ‘আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সে অনুযায়ী আজকে আমরা গেজেট নোটিফিকেশনে জারি করেছি, আপনারা গেজেটের কপিটা বিজি প্রেস থেকে পেয়ে যাবেন।’

কী কারণে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, ‘এটা হলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বলে বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন, সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি।’

এর আগে আজ বিকেলে সরকারের জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে।

]]>
https://coxsbazarshomachar.com/2025/05/12/%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8-%e0%a6%b8%e0%a7%8d/feed/ 0
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাই–সালাহউদ্দিন আহমদ https://coxsbazarshomachar.com/2025/05/11/%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae-2/ https://coxsbazarshomachar.com/2025/05/11/%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae-2/#respond Sun, 11 May 2025 15:40:27 +0000 https://coxsbazarshomachar.com/?p=2970 অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর সরকারি নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে ‘নাগরিক কোয়ালিশন সেমিনার’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ ইজ নো মোর পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ একটা মাফিয়া পার্টি, এটা একটা ফ্যাসিবাদী দল। সুতরাং রাজনৈতিক তকমা দিতে চাই না। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই, গণতন্ত্রের চর্চা নেই।

তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইনে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় এজন্য সরকারকে সন্ত্রাসবিরোধী আইনে কিছুটা সংশোধনী আনতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে কি এখন পৃথিবী স্বীকৃতি দেয়? দেশের মানুষ কি স্বীকৃতি দেয়? আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী শক্তি, আওয়ামী লীগ একটি মাফিয়াতন্ত্রে পরিণত হয়েছিল। আওয়ামী লীগ দীর্ঘদিন ফ্যাসিবাদ ও মাফিয়া তন্ত্রের চর্চা করেছে বাংলাদেশের মানুষের ওপরে। তাদের অত্যাচার, নিপীড়ন, গণহত্যার মধ্য দিয়ে তাদের পরিসমাপ্তি ঘটিয়েছে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শাহবাগে কেন যাবো? আমরা তো আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে লিখিতভাবে কয়েক মাস আগে প্রধান উপদেষ্টাকে দিয়েছি, মৌখিকভাবে বলেছি, বিভিন্ন সভা-সেমিনারে বক্তব্য রেখেছি। আমাদের শাহবাগে গিয়ে এ কথা বলতে হবে কেন?

]]>
https://coxsbazarshomachar.com/2025/05/11/%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae-2/feed/ 0
আরেকটা গাজায় পরিণত হতে চাই না আমরা :: ফখরুল https://coxsbazarshomachar.com/2025/04/28/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a3%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a/ https://coxsbazarshomachar.com/2025/04/28/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a3%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a/#respond Mon, 28 Apr 2025 16:49:12 +0000 https://coxsbazarshomachar.com/?p=2930
অনলাইন ডেস্কঃ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আর যুদ্ধ দেখতে চাই না।’

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগড়াবাড়ি শেখ বাজারে গণ-সংযোগের অংশ হিসেবে পথসভায় এ মন্তব্য করেন তিনি।

মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডর দেওয়ার বিষয়ে বাংলাদেশের অন্তর্বতী সরকার যে নীতিগত সম্মতি দিয়েছে, সেই প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য হিউম্যানিটিরিয়ান প্যাসেজ নিয়ে ইউনূস সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন, সব রাজনৈতিক দলের সঙ্গে বসে সরকারের সে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।’

এতে দেশের ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির’ মুখে পড়বে বলে তিনি মন্তব্য করেছেন।

সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, ‘সংস্কার কি? আমি বুঝি না। আমি বুঝি গণতন্ত্র, আমি বুঝি মানুষের অধিকার। ইউনূস সরকারের প্রধান দায়িত্ব একটা নির্বাচন করা। সবাই মিলে আমরা অধ্যাপক ইউনূস সরকারকে দায়িত্ব দিয়েছি।’

দেশের স্বার্থে, মানুষের নিরাপত্তার স্বার্থে নির্বাচন দেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘সংস্কারের পাশাপাশি নির্বাচনের ব্যবস্থা করা আপনাদের উচিত। নির্বাচনের সঠিক দিনক্ষণ ও সঠিক রোডম্যাপ দেন অতি শীঘ্রই। এদেশের মানুষ তাদের নিজস্ব সরকার দেখতে চায়।’

]]>
https://coxsbazarshomachar.com/2025/04/28/%e0%a6%86%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a3%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a/feed/ 0
হারবাং ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা নুরুল আলমের মৃত্যুতে সালাহ উদ্দিন আহমদের শোক https://coxsbazarshomachar.com/2025/04/11/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a3/ https://coxsbazarshomachar.com/2025/04/11/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a3/#respond Fri, 11 Apr 2025 13:29:40 +0000 https://coxsbazarshomachar.com/?p=2866 নিজস্ব প্রতিবেদকঃ

চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান ও প্রবীণ বিএনপি নেতা নুরুল আলম নুরু চেয়ারম্যানের (৮৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (১১ এপ্রিল) ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, প্রবীণ বিএনপি নেতা নুরুল আলমের মৃত্যুতে বিএনপি একজন আজীবনের বিশ^স্থ সহকর্মীকে হারিয়েছে। চকরিয়া উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে নুরুল আলম নুরু চেয়ারম্যানের ত্যাগ ও অবদান অনস্বীকার্য উল্লেখ করে বিবৃতিতে তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্যেখ্য নুুুরুল আলম নুরু চেয়ারম্যান আজ (১১ এপ্রিল, ২০২৫) দিবাগত রাত ০১ টার দিকে বার্ধক্যজনিত রোগে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনী সহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী রেখে যান। নুরুল আলম নুরু চেয়ারম্যান উত্তর হারবাং চেয়ারম্যান পাড়ার আব্দুল করিমের পুত্র। আজ শুক্রবার বিকাল ৫ টায় উত্তর হারবাং উলুমে দ্বীনিয়াহ মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্টিত হওয়ার কথা রয়েছে।
মরহুম নুরুল আলম হারবাং ইউনিয়নের দুই মেয়াদে চেয়ারম্যান ছিলেন। প্রথমবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৮৩-১৯৮৭ সাল পর্যন্ত। ১৯৯২ সালে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হলে ১৯৯৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি দীর্ঘদিন উত্তর হারবাং সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সভাপতি এবং চকরিয়া উপজেলা বিএনপির সহ সভাপতি ছিলেন। আমৃত্যু তিনি চকরিয়া উপজেলা বিএনপির উপদেষ্ঠা কমিটির সদস্য ছিলেন।

]]>
https://coxsbazarshomachar.com/2025/04/11/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a3/feed/ 0
চকরিয়ায় খুটাখালী কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন-সালাহউদ্দিন আহমেদ https://coxsbazarshomachar.com/2025/04/02/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2025/04/02/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0/#respond Wed, 02 Apr 2025 09:02:28 +0000 https://coxsbazarshomachar.com/?p=2828 জিয়াউল হক জিয়াঃ

স্বাধীনতার ৫৫ বছরের শেষ সময়ে এসে সকল আলোচনা-সমালোচনা এড়িয়ে কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কক্স এইড ফাউন্ডেশনের শিক্ষা প্রকল্পের আওতায় প্রতিষ্ঠা হলো
কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৭নং খুটাখালী ইউনিয়নস্হ “খুটাখালী কলেজ” নামক শিক্ষা-প্রতিষ্ঠান।
বুধবার (২ এপ্রিল) সকাল ১১ টার দিকে খুটাখালী বাজারের দক্ষিণ পাশে মহাসড়ক সংলগ্ন”খুটাখালী কলেজ এর ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,খুটাখালী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এসএম আবুল হোছাইন,সঞ্চালনা করেন,বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী এ্যার্টনী জেনারেল কুতুবউদ্দিন তুষার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন-চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সাংসদ হাসিনা আহমেদ,চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন-খুটাখালীর কিশলয় স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হওয়াতে শিক্ষার্থীরা শিক্ষার আলোতে আলোকিত হয়ে সারাদেশে সরকারী,বেসরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত থাকায় এলাকার সুনাম ছড়িয়ে পড়েছে।সেক্ষেত্রে একটি কলেজ বহু আগেই হওয়া দরকার ছিল।যাই হোক এখন যেহেতু প্রতিষ্ঠা হয়েছে।সেহেতু আমার অনুরোধ থাকবে মেধাবী প্রভাষক-প্রভাষিকা নিয়োগ দিয়ে আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তোলা।এছাড়াও কলেজের মূল কার্যক্রম শুরু হলে,তখন আমার পক্ষ থেকে কলেজটির জন্য ৫লক্ষ টাকার অনুদান বরাদ্দ থাকবে,দিব।ফ্যাসিবাদী সরকার শিক্ষার মান ধ্বংস করে দিয়েছে।তাই শিক্ষা-প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসনকে আরো মনোযোগী হওয়ার আহবান জানান,পাশাপাশি দলীয় নেতাকর্মীকে নবগঠিত খুটাখালী কলেজের প্রতি সুদৃষ্টি আর সহযোগিতার জন্য আন্তরিক হতে বলেন।কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষা-প্রতিষ্ঠানের বিকল্প নেই।পরিশেষে কলেজে সফলতা কামনা করেছেন তিনি।
কক্স এইড ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুর রহিম সহ ফাউন্ডেশনের অন্যন্যা দায়িত্বশীল ও সদস্যবৃন্দ এবং চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক,সদস্য সচিব এম মোবারক আলী,সাবেক অধ্যক্ষ এসএম মনজুর সহ বিএনপির অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা-কর্মী,বিভিন্ন কলেজ,স্কুল,মাদ্রাসার শিক্ষক,সাংবাদিক,এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

]]>
https://coxsbazarshomachar.com/2025/04/02/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%96%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0/feed/ 0