স্কুল – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Tue, 13 Aug 2024 07:15:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম পুরোদমে চালুর নির্দেশ https://coxsbazarshomachar.com/2024/08/13/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2024/08/13/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87/#respond Tue, 13 Aug 2024 07:15:28 +0000 https://coxsbazarshomachar.com/?p=1248 অনলাইন ডেস্ক:

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোয় পুরোদমে শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ও শিশু কল্যাণ ট্রাস্টের মহাপরিচালককে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় দাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ৩ আগস্ট জারি করা অফিস আদেশের কার্যকারিতা রহিত করা হলো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোয় পূর্ণোদ্যমে শ্রেণি কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও উদ্ভূত পরিস্থিতির কারণে ১৬ জুলাই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

ওই সময় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

]]>
https://coxsbazarshomachar.com/2024/08/13/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87/feed/ 0
চকরিয়ায় প্রধানমন্ত্রীর উপহার ৭৮৭ শিক্ষার্থী মোবাইল ট্যাবলেট পেয়ে উচ্ছ্বসিত https://coxsbazarshomachar.com/2023/06/27/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80/ https://coxsbazarshomachar.com/2023/06/27/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80/#respond Tue, 27 Jun 2023 06:38:55 +0000 https://coxsbazarshomachar.com/?p=442 নিজস্ব প্রতিবেদক :

আধুনিক ও তথ্য-প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জন করাসহ স্মার্ট শিক্ষার্থী হিসেবে নিজেকে গড়ে তোলার লক্ষ্যে সারাদেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার মাধ্যমিক স্তরের (মাদরাসাসহ) ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৮৭ জন মেধাবী শিক্ষার্থী পেয়েছে মোবাইল ট্যাবলেট। মূলত: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহারস্বরূপ এই মোবাইল ট্যাবলেট আনুষ্ঠানিকভাবে হাতে হাতে বিতরণ করা হয়েছে এসব শিক্ষার্থীর মাঝে।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের সুগন্ধা হলরুমে এই মোবাইল ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও জেপি দেওয়ান। এতে অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, জেলার সহকারী পরিসংখ্যান কর্মকর্তা ফারুকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নুরুল কবির (চকরিয়া), সাইফুল ইসলাম (লামা), মিসবাউল ইসলাম মুন্না (সদর), চকরিয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, হিসাবরক্ষণ কর্মকর্তা নন্দন পাল, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক তপন মল্লিক প্রমুখ।

চকরিয়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নুরুল কবির জানান, সরকার সারাদেশে এসব মোবাইল ট্যাবলেট দিয়ে জনশুমারির কার্যক্রম সম্পন্ন করেন। এর পর সেই মোবাইল ট্যাবলেটগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহারস্বরূপ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের বিভাগভিত্তিক এক, দুই ও তিন নম্বর মেধাক্রমের শিক্ষার্থীদের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। সেই হিসেবে প্রতিটি প্রতিষ্ঠানের ১৮ জন করে মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হয়েছে এই মোবাইল ট্যাবলেট।

তিনি আরও জানান, উপজেলার ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৭৮৭ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে এই মোবাইল ট্যাবলেট। তন্মধ্যে দুটি (বালক ও বালিকা) সরকারি উচ্চ বিদ্যালয়, ৩৪টি এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয় এবং ২৩টি মাদরাসা রয়েছে।

ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের পর ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং প্রতিটি শিক্ষার্থী যাতে আধুনিক ও তথ্য-প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জন করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সেজন্যই এই উদ্যোগ।’

]]>
https://coxsbazarshomachar.com/2023/06/27/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80/feed/ 0