শিক্ষা – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Thu, 05 Dec 2024 03:36:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.6 ভারতের পতাকা মাড়ানোর ভাইরাল ছবিটি ‘এআই’ দিয়ে তৈরি : রিউমর স্ক্যানার https://coxsbazarshomachar.com/2024/12/05/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2024/12/05/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be/#respond Thu, 05 Dec 2024 03:36:30 +0000 https://coxsbazarshomachar.com/?p=2373 অনলাইন ডেস্ক :

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনের সমাপ্তি ঘটে। সরকার পতনের পরের দিনগুলোতে দেশে সহিংসতা আরও প্রকট আকার ধারণ করে। এ সময় সারা দেশে রাজনৈতিক সহিংসতা, লুটপাট ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটে।

এই অভ্যন্তরীণ অস্থিরতার প্রভাব ভারত-বাংলাদেশ সম্পর্কেও পড়ে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ভারতে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এরই ধারাবাহিকতায় কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের সামনে জাতীয় পতাকা পোড়ানো এবং আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটে।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যায়, বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরিহিত এক ব্যক্তি ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়াচ্ছেন। তবে এই ছবি বাস্তব নয়, এটি বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি। বিষয়টি জানিয়েছে ফ্যাক্ট চেক বা তথ্য যাছাই সংস্থা রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার বলছে, টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়ানোর ভাইরাল ছবিটি বাস্তব নয় বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে।

তারা আরও জানায়, ছবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ ব্যবহার করে কোনো নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। রিউমর স্ক্যানারের অনুসন্ধানেও ছবিটি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হতে দেখা গেছে। সাধারণত এমন কোনো ঘটনা ঘটলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পাশাপাশি জাতীয় গণমাধ্যমেও প্রতিবেদন আকারে প্রকাশিত হয়।

উদাহরণ দিয়ে ফ্যাক্ট চেকার সংস্থাটি বলে, কিছুদিন আগে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতের ও ইসরায়েলের পতাকা মাটিতে এঁকে তার ওপর হেঁটে প্রতিবাদ করার ঘটনা ঘটে। সেই ঘটনার বিষয়ে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনগুলোতে ঘটনার প্রাসঙ্গিক ছবি ও বিস্তারিত তথ্যও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এই ছবির ক্ষেত্রে এমনটি দেখা যায়নি।

দাবি করা ছবির সূত্রপাত অনুসন্ধানে স্ক্যানার টিম দেখে, এটি গত ১ ডিসেম্বর ‘Voice of Bangladeshi Hindus’ নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে প্রথম প্রচারিত হয়। এই অ্যাকাউন্ট থেকে আগেও বিভিন্ন গুজব ছড়ানোর নজির পেয়েছে রিউমর স্ক্যানার টিম।

ভাইরাল ছবিটি গভীরভাবে বিশ্লেষণ করেছে রিউমর স্ক্যানার টিম। বিশ্লেষণে দেখা যায়, ছবিতে থাকা ব্যক্তির ডান পায়ের একটি আঙুল অস্বাভাবিকভাবে অর্ধেক দেখা যাচ্ছে। পাজামার একটি ভাঁজ এমনভাবে রয়েছে, যা দেখতে ধুতির মতো মনে হয়। বাংলাদেশের পতাকার লাল বৃত্তের কাপড়ের ভাঁজও স্বাভাবিক নয়। এ ছাড়া ছবির আলোর প্রতিফলন, ছায়া ও ব্যক্তির চোখের অভিব্যক্তিতেও অসামঞ্জস্য দেখা গেছে। এ ধরনের অসামঞ্জস্য সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ছবির ক্ষেত্রে দেখা যায়।

তথ্য যাচাইকরণ সংস্থাটি বলেছে, এ ধরনের অসামঞ্জস্য লক্ষ করার পর ছবিটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইট ব্যবহার করা হয়। এসব ওয়েবসাইটের বিশ্লেষণে ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি হওয়ার পক্ষে ৯৯ শতাংশ পর্যন্ত নিশ্চিত ফলাফল পাওয়া গেছে।

রিউমর স্ক্যানার জানায়, ডিপফেক শনাক্তকরণ প্ল্যাটফর্ম ট্রুমিডিয়ার পর্যবেক্ষণও বলছে, আলোচিত ছবিতে ম্যানিপুলেশনের উল্লেখযোগ্য প্রমাণ রয়েছে। অর্থাৎ ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে।

সুতরাং বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরা এক ব্যক্তি ভারতের জাতীয় পতাকা পায়ে মাড়াচ্ছেন, এমন দাবি করা ও প্রচার করা ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি; যা মিথ্যা।

]]>
https://coxsbazarshomachar.com/2024/12/05/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%be%e0%a6%95%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be/feed/ 0
ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান চুনতি ডেপুটি পরিবারের ঐতিহ্যের ধারক https://coxsbazarshomachar.com/2024/08/26/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf/ https://coxsbazarshomachar.com/2024/08/26/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf/#respond Mon, 26 Aug 2024 15:38:54 +0000 https://coxsbazarshomachar.com/?p=1520 অনলাইন ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও দেশের রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তাকে ভিসি হিসেবে নিয়োগে সম্মতি দিয়েছেন বলে সূত্রে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় কোনো পদে না থেকে হঠাৎ করে তাকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ায় শিক্ষার্থীসহ জনসাধারণের মনে প্রশ্ন জেগেছে, কে এই অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

ঢাবি ক্যাম্পাসে রাজনীতিবিমুখ শিক্ষক হিসেবে পরিচিত অধ্যাপক নিয়াজ আহমেদ। কোনো দলের রাজনৈতিক সভা সমাবেশে তাকে দেখা যায়নি। সবসময়ই একাডেমিক বিষয়ে প্রাধান্য পাওয়ায় তিনি রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে রয়েছেন। সম্প্রতি তার ৩৫ পৃষ্ঠার জীবন বৃত্তান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। তার তত্ত্বাবধানে বর্তমানে দেশে এবং দেশের বাইরের ১৭ জন পিএইচডি গবেষক ও ৮ জন এমফিল গবেষক গবেষণায় নিয়োজিত রয়েছেন। তিনি দুই শতাধিক গবেষণামূলক প্রবন্ধ ও বইয়ের রচয়িতা।

অধ্যাপক নিয়াজ আহমদ খান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিখ্যাত চুনতি গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার প্র-পিতামহ খান বাহাদুর নাসির উদ্দিন খান এবং অবিভক্ত ভারতের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর ছিলেন। পিতামহ কবীর উদ্দিন আহমেদ খান ছিলেন আসাম-বেঙ্গল সিভিল সার্ভিসের ডেপুটি কালেক্টর ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট। এ কারণে, অত্র এলাকায় তাদের বাড়িটি ‘ডেপুটি বাড়ি’ হিসেবে বিশেষ পরিচিত লাভ করে।

অধ্যাপক নিয়াজ খানের বাবা ড. শফিক আহমদ খান অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং ষাটের দশকের প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণ রসায়ন বিভাগ প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছিলেন।

পেশাগত জীবনে অধ্যাপক নিয়াজ আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ‘অধ্যাপক’ ছিলেন। পরবর্তী সময়ে ২০০৬ সালে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগে। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি এই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি এই বিভাগেই অধ্যাপনা করছেন।

ঢাবির উপাচার্য হওয়ার আগে অধ্যাপক নিয়াজ আহমেদ খান দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) এর উপ-উপাচার্য ও উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক (গ্রেড-১) ও সাবেক বিভাগীয় প্রধান, ব্র্যাক ইউনিভার্সিটি অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার এবং সেন্টার অব রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অধ্যাপক ড. খান মর্যাদাপূর্ণ কমনওয়েলথ বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সোয়ানসি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পোস্ট ডক্টরাল গবেষণা সম্পাদন করেন।

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চ শিক্ষাগ্রহণ ও গবেষণা করে দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন।

তিনি নিয়মিত একাডেমিক ডিগ্রির পাশাপাশি অন্যান্য দক্ষতা অর্জনে নিয়োজিত ছিলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্সোনাল ম্যানেজমেন্ট থেকে ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্টে (প্রথম শ্রেণিতে প্রথম) এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস-সোয়ানসি থেকে ডিপ্লোমা ইন ভলেন্টারি অ্যান্ড কমিউনিটি অরগানাইজেশন্স (ডিস্টিংশন) ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস-ল্যাম্পিটার থেকে প্রফেশনাল সার্টিফিকেট ইন ইন্টারপারসনাল স্কিলস ফর ভলান্টিয়ার (ডিস্টিংশন) অর্জন করেন।

শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কুইন এলিজাবেথ হাউজে ‘দক্ষিণ এশীয় ফেলো’, তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেনের অধ্যাপক (২০১৮), যুক্তরাষ্ট্রের প্রিস্টন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি (২০১৪), আমেরিকান ইউনিভার্সিটি অব ডায়ালগ (২০১৮) এর খণ্ডকালীন গবেষক। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ফেলো (২০১৫ থেকে বর্তমান) ও সিনিয়র অ্যাডভাইজার (২০১৬-১৮) ইস্ট ওয়েস্ট (২০০৬ থেকে বর্তমান), নর্থ সাউথ (২০০৯ থেকে বর্তমান), ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (২০০১ থেকে বিভিন্ন মেয়াদে চলমান) এডজাঙ্কট প্রফেসর।

এছাড়া তিনি, মিশরের আমেরিকান ইউনিভার্সিটি ইন কায়রোতে ‘ডিস্টিংগুইসড ভিজিটিং রিসার্চার’, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ‘অধ্যাপক’, থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির ‘এশিয়ান রিসার্চ ফেলো’ এবং অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভারসিটির ‘ভিজিটিং স্কলার’, ২০০৪-০৮ সাল পর্যন্ত কানাডার রয়েল রোডস ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস ১৯৯৬-৯৭ এর ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি বিশ্বব্যাংক, জাতিসংঘ, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আমেরিকান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যুক্তরাজ্য সরকারের সোয়ানসি-বে রেশিয়াল ইকুইটি কাউন্সিল এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন পরিকল্পনা, প্রকল্প ও কর্মসূচিতে উপদেষ্টা ও পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অধ্যাপক নিয়াজ সরকারের উচ্চপর্যায়ে ও সামাজিকভাবে বিভিন্ন সংগঠনে দায়িত্ব পালন করেছেন। তিনি পরিবেশ ও টেকসই উন্নয়ন নিয়েও গবেষণা চালিয়েছেন। বিশেষজ্ঞ প্রশিক্ষক, গবেষণা নির্দেশক ও শিক্ষা উপদেষ্টা হিসেবে প্রধান জাতীয় প্রতিষ্ঠানসমূহ যেমন : ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, ফরেন সার্ভিস একাডেমি বাংলাদেশ, বাংলাদেশ বন একাডেমি, আর্মি আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল এবং বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি আরণ্যক ফাউন্ডেশন, বাংলাদেশের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান।

প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালের ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। পরে কোটা সংস্কার আন্দোলনে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তিনি পদত্যাগ করলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. নিয়াজ আহমেদকে উপাচার্য হিসেবে নিয়োগ দেন।

]]>
https://coxsbazarshomachar.com/2024/08/26/%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%85%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a6%95-%e0%a6%a8%e0%a6%bf/feed/ 0
প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম পুরোদমে চালুর নির্দেশ https://coxsbazarshomachar.com/2024/08/13/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2024/08/13/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87/#respond Tue, 13 Aug 2024 07:15:28 +0000 https://coxsbazarshomachar.com/?p=1248 অনলাইন ডেস্ক:

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোয় পুরোদমে শ্রেণি কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ও শিশু কল্যাণ ট্রাস্টের মহাপরিচালককে এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় দাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ৩ আগস্ট জারি করা অফিস আদেশের কার্যকারিতা রহিত করা হলো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোয় পূর্ণোদ্যমে শ্রেণি কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও উদ্ভূত পরিস্থিতির কারণে ১৬ জুলাই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

ওই সময় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

]]>
https://coxsbazarshomachar.com/2024/08/13/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87/feed/ 0
মহাকাশেও প্রাণ সঞ্চার সম্ভব! https://coxsbazarshomachar.com/2024/08/12/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae/ https://coxsbazarshomachar.com/2024/08/12/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae/#respond Mon, 12 Aug 2024 05:05:15 +0000 https://coxsbazarshomachar.com/?p=1216 অনলাইন ডেস্ক ::

ভর শূন্য অবস্থা। পৃথিবীর বায়ুমণ্ডলের কোনও প্রভাব নেই। তা সত্ত্বেও মহাকাশে যে প্রাণ সঞ্চার সম্ভব তা এবার প্রমাণ করে দেখালেন বিজ্ঞানীরা।

মহাকাশ বিজ্ঞানে একের পর এক বিস্ময় সামনে আসছে। এবার মহাকাশে প্রাণ সঞ্চারও যে অসম্ভব নয় তা প্রমাণ করে দিলেন বিজ্ঞানীরা। তাঁরা দেখিয়ে দিলেন মহাশূন্যেও প্রাণ বেড়ে উঠতে পারে। আর তা বেড়ে উঠতে পারে স্বাভাবিক নিয়মেই।

জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপকদের একটি দল ইঁদুরের ভ্রূণ মহাকাশে পাঠায়। হিমশীতল অবস্থায় সেটিকে মহাকাশে বিশেষভাবে পাঠানো হয়।

মহাকাশে স্পেস স্টেশনে বিজ্ঞানীরা সেই ভ্রূণকে বড় করার চেষ্টা করতে থাকেন। সেই চেষ্টা সফলও হয়। ইঁদুরের সেই ভ্রূণ বড় হতে থাকে। ভরশূন্য অবস্থায় যে একটি প্রাণ বড় হতে পারে নিজের নিয়মে তা এতদিন ভাবনার অতীত ছিল। এবার সেটাও সম্ভব বলে দেখিয়ে দিল জাপান।

অবশ্যই মহাকাশ গবেষণার ক্ষেত্রে এ এক বড় পদক্ষেপ। আগামী দিনে মানুষ পৃথিবীর বাইরে অন্য কোনও গ্রহ বা উপগ্রহে বসতি স্থাপনের কথা ভাবছে। সেক্ষেত্রে সেখানে প্রাণের সঞ্চারও স্বাভাবিকভাবে হওয়া দরকার। তারই প্রথম পদক্ষেপ সফল করে দেখাল জাপান।

জাপানের বিজ্ঞানীরা এই ভ্রূণটির বড় হওয়া যে মাধ্যাকর্ষণহীন অবস্থাতে খুব স্বাভাবিক হতে পারে তা দেখিয়ে দিলেন। পরে অবশ্য পৃথিবীতেও একই পরীক্ষা করার পর মহাকাশে বড় হওয়া ভ্রূণ এবং পৃথিবীতে একই পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়া ভ্রূণের ফারাক বুঝতে মহাকাশে বড় হওয়া ভ্রূণটিকে ফর্মালিনের সাহায্যে পৃথিবীতে পাঠানো। হয়।

]]>
https://coxsbazarshomachar.com/2024/08/12/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%93-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%b8%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae/feed/ 0
খুটাখালী কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন https://coxsbazarshomachar.com/2024/06/13/%e0%a6%96%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6-%e0%a6%b6%e0%a6%bf/ https://coxsbazarshomachar.com/2024/06/13/%e0%a6%96%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6-%e0%a6%b6%e0%a6%bf/#respond Thu, 13 Jun 2024 17:00:33 +0000 https://coxsbazarshomachar.com/?p=866 জিয়াউল হক জিয়া :
কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা-প্রতিষ্ঠান চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নস্হ “কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন (স্কুল) এর ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচন অবাধ,সুষ্ঠ,নিরপেক্ষ এবং আনন্দঘন পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ নজরুল ইসলাম ও প্রধান শিক্ষক মুহাম্মদ তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্কুলের হলরুমে ভোট গ্রহন করা হয়েছে।

নির্বাচনে বিজয়ী হলেন যারাঃ-শিক্ষক প্রতিনিধি হিসেবে মাষ্টার মিজানুর রহমান ও মাষ্টার এস,এম মুমিনুল হক চৌধুরী। শিক্ষিকা প্রতিনিধি হিসেবে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন ফাতেমা জান্নাত ও নির্বাচনে বিজয়ী হন লুৎফুন্নেছা আক্তার।

মাধ্যমিক শাখায় নির্বাচিত হয়েছেন-মেহের আলী ও জিয়াউল করিম(বাবুল)। প্রাথমিক শাখায় নির্বাচিত হয়েছেন-এ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল হামিদ ও ইউপি সচিব মুহাম্মদ হুমায়ুন কবির।

বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দেওয়া তথ্যমতে-মাধ্যমিক শাখায় ভোটার ছিলেন ৮৮৮ জন ও প্রাথমিক শাখায় ১৬৮জন। ভোটারেরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করে ম্যানেজিং কমিটির নির্বাচন সফল করেছেন বলে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও ধন্যবাদ জানিয়েছেন।

নির্বাচনের দায়িত্ব পালন করা উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ নজরুল ইসলাম বলেন,কোন ধরনের হৈ-চৈ বিহীন ভোটারেরা শান্তি-শৃঙ্খলা বজায় রেখে ভোট প্রদান করেছেন।সকল প্রার্থীসহ পোলিং এজেন্টের উপস্থিতিতে ভোট গণনা শেষে ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/06/13/%e0%a6%96%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%86%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b6-%e0%a6%b6%e0%a6%bf/feed/ 0
এআই প্রযুক্তি বলে দেবে কুকুরের ঘেউ ঘেউ-এর অর্থ https://coxsbazarshomachar.com/2024/06/09/%e0%a6%8f%e0%a6%86%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81/ https://coxsbazarshomachar.com/2024/06/09/%e0%a6%8f%e0%a6%86%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81/#respond Sun, 09 Jun 2024 10:01:47 +0000 https://coxsbazarshomachar.com/?p=809 অনলাইন ডেস্ক :

কুকুরের ঘেউ ঘেউয়ের অর্থ বোঝা যাবে এমন একটি চমৎকার প্রযুক্তি আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিশিগানের একদল বিজ্ঞানী।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এআই প্রযুক্তি ব্যবহার করে প্রাণীর ভাষা বোঝার বিষয়টি নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। তারা ধারাবাহিকতায় ইউনিভার্সিটি অব মিশিগানের একদল বিজ্ঞানী এআই ব্যবহার করে কুকুরের ভাষা বোঝার এক এআই প্রযুক্তি আবিষ্কার করেছেন।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এআই ব্যবহার করেই এবার স্পষ্ট বোঝা যাবে কোনো নির্দিষ্ট কুকুর ঘেউ ঘেউ করে কি বোঝাতে চায়। বোঝা যাবে সে কখন শান্ত আর রাগান্বিত।

প্রাণী মাত্রই শব্দ করে মনের ভাব প্রকাশ করে। তবে এ শব্দ কেবল সমগোত্রীয় প্রাণীই বুঝতে পারে। অন্য গোত্রীয় প্রাণীরা তা স্পষ্ট বা ভালভাবে বুঝতে পারে না।

কিন্তু মানুষ একটি উন্নত প্রাণী হিসেবে অন্য গোত্রের প্রাণীদের ভাষা অনুমানের ভিত্তিতে বোঝার চেষ্টা করে। কুকুর প্রাণীদের মধ্যে অন্যতম প্রভুভক্ত প্রাণী।

ইউনিভার্সিটি অব মিশিগানের বিজ্ঞানীরা বলছেন, পোষা কুকুর যে ভাষায় মনের ভাব প্রকাশ করে তা উদঘাটন করতে পেরেছেন তারা। তাদের দাবি, এআই যন্ত্রের সাহায্যে এক বিশেষ কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছেন তারা। এর মাধ্যমে মানুষ সহজেই বুঝতে পারবে কোনো নির্দিষ্ট কুকুর রাগান্বিত নাকি শান্ত।

ইউনিভার্সিটি অফ মিশিগান-এর এআই ল্যাবরেটরির প্রধান রাদা মিহালসিয়া এ প্রসঙ্গে বলেন, কুকুরের স্বরের তারতম্য অনুসারে এ এআই টুলটি কাজ করে। এআই-এর অগ্রগতি মানুষের সঙ্গে প্রাণীর যোগাযোগে বিপ্লব ঘটাতে পারে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/06/09/%e0%a6%8f%e0%a6%86%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%95%e0%a7%81/feed/ 0
মহাবিশ্বে এলিয়েন থাকার দাবি জোরদার হচ্ছে! https://coxsbazarshomachar.com/2023/10/08/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2023/10/08/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/#respond Sun, 08 Oct 2023 13:45:32 +0000 https://coxsbazarshomachar.com/?p=655 প্রখ্যাত বিজ্ঞান লেখক, ঔপন্যাসিক আর্থার সি ক্লার্ক বললেন ‘দুটো সম্ভাবনা বিরাজ করছে। মহাবিশ্বে আমরা হয় নিঃসঙ্গ অথবা আমরা নিঃসঙ্গ নই। দুটোই আমাদের জন্য সমানভাবে ভয়ংকর।’ 

তারা কারা? তারা এলিয়েন নয় কি?

এলিয়েন কারা?

১৯৬৫ সালে প্রকাশিত হ্যারি হ্যারিসনের ‘প্লেগ ফ্রম দ্য স্পেস’-এর দুটি পঙ্ক্তি: তারা পরস্পরের দিকে তাকায়—মানুষ এবং এলিয়েন; আরও সঠিকভাবে বলতে হয় এলিয়েন এবং ইলিয়েন—কারণ পরস্পরের কাছে তারা এলিয়েন। এলিয়েন মানে ভিন্ন ধরনের, এলিয়েন মানে অপরিচিত।

বিষয়টি মাথা ঘুরিয়ে দেবার মতো। আমরা যাদের এলিয়েন মনে করছি, তারা যদি সত্যিই থেকে থাকে, তারাও তো আমাদের এলিয়েনই ভাবছে। যে বিশ্বসুন্দরীকে দেখে আমরা মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকছি, আমাদের ধারণাও নেই যে তাকে দেখে অন্য ভুবন থেকে আসা এলিয়েন হয়তো বলছে: ও মাই গড—এত কুৎসিত প্রাণী। আমাদের মেয়েরা কত সুন্দর!

এলিয়েনের সাথে মানুষের প্রথম সাক্ষাৎ কবে ঘটল? এলিয়েন নিয়ে গবেষণায় যারা মেতে আছেন, তারা জোর দিয়ে বলছেন খ্রিষ্টজন্মের ১৪৪০ বছর আগে (তার মানে ৩৪৬৩ বছর আগে) প্রাচীন মিসরের ভাটি অঞ্চল ষষ্ঠ ফেরাওর রাজত্বকালে একটি অগ্নিবিস্ফোরক সেখানকার আকাশ পরিভ্রমণ করেছে। পরবর্তীকালে এই চাকতিই আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও হিসেবে পরিচিত হয়েছে। এর যাত্রীই এলিয়েন।

প্রাচীন গ্রিসের অ্যানাক্সিমেন্ডার খ্রিষ্টজন্মের ৬১০ বছর আগে কসমিক প্লুরালিজমের ধারণাটি দিয়েছেন। মহাবিশ্বে মানুষই একমাত্র জীবিত ও সঞ্চরণশীল প্রাণী নয়, আরও অনেকেই আছে। তারা কেমন, তাদের সংখ্যা কত, আমাদের ধারণাই নেই।

বিজ্ঞান লেখক কার্ল সাগান তার নাট্যচিত্র ‘কনটাক্ট’-এ লিখেছেন: যদি শুধু আমরাই হয়ে থাকি, তাহলে তো মহাকাশের বিপুল পরিসরের ভয়ংকর অপচয়। 

অসাধারণ পর্যবেক্ষণ। মহাবিশ্বের এত অপচয়ের কারণ নেই।

বিংশ শতকের শুরুর দিকে পদার্থবিজ্ঞানী এনরিকো ফার্মির একটি প্রশ্ন মনুষ্য সমাজে বড় ধরনের নাড়া দিয়েছে: বিশাল পরিসরের এই মহাবিশ্বে আমরা কেন এখনো বুদ্ধিদীপ্ত ‘এক্সট্রাটেরিস্ট্রিয়াল লাইফ খুঁজে পাইনি?’ এই পৃথিবীবহির্ভূত জীবন কিংবা মানুষই এলিয়েন কিংবা এক্সট্রাটেরিস্ট্রিয়াল লাইফ। কিংবা এনরিকো ফার্মির প্রশ্নটি এমনও হতে পারে—এলিয়েনরাই বা মানুষকে খুঁজে পায়নি কেন?

নাকি তারা মানুষকে খুঁজে পেয়েছে, তবে মানুষকে নিকৃষ্ট প্রজাতির প্রাণী মনে করে তাদের প্রতি আগ্রহী হয়ে ওঠেনি। তাই যদি হয়, এটা বিদ্যাবুদ্ধির অহংকারে ভরপুর মানুষের গণ্ডদেশে এটা হবে কষে দেওয়া এক চপেটাঘাত। পদার্থবিজ্ঞানীর প্রশ্নটি জ্যোতির্বিজ্ঞানী ও মহাকাশ গবেষকদের অসম্পূর্ণতার দিকটি একদিকে যেমন তুলে ধরেছে, অন্যদিকে কল্পবিজ্ঞান লেখকদেরও তাদের কল্পনার জাল বিস্তৃত করে লিখে যাওয়ার প্রেরণা দিয়েছে।

কনস্ট্যানটিন মাইলোকোভস্কি মনে করেন, মহাবিশ্বের সর্বত্রই সেখানকার উপযোগী যথার্থ জীবন বিরাজমান। বিল ওয়াটারসন ঠাট্টা করেই হয়তো তার কমিক স্ট্রিপ ‘কেলডিন অ্যান্ড হনর্স’-এ বলছেন, পৃথিবীর বাইরে মহাবিশ্বে যে বুদ্ধিমান জীবন রয়েছে, তার নিশ্চিত প্রমাণ পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করার মতো বোকামি তারা করেনি।

এরিক আইডলের মহাজাগতিক সংগীত: চলো প্রার্থনা করি মহাকাশে কোথাও যেন বুদ্ধিমান প্রাণী থাকে। কারণ, পৃথিবীটা আহাম্মকে ভরে গেছে। 

বিখ্যাত কল্পবিজ্ঞান লেখক এইচ জি ওয়েলস ‘দ্য ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস’-এ লিখেছেন: ঊনবিংশ শতকের শেষ বছরগুলোতে কেউই বিশ্বাস করত না যে মানুষের চেয়ে অধিকতর বুদ্ধিসম্পন্ন কেউ কেউ নিবিড়ভাবে এবং কাছে থেকে তাদের পর্যবেক্ষণ করছে: অবশ্য তারা মানুষের মতোই মরণশীল।

দার্শনিক হেরোডোটাসকে লেখা এপিকিউরাসের চিঠিতে উল্লেখ করা হয়েছে: আমাদের পৃথিবীর মতো এবং আমাদের পৃথিবীর চেয়ে ভিন্ন ধরনের অগণিত বিশ্ব রয়েছে। আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে, সেই সব বিশ্বে আমরা পৃথিবীতে যেমন প্রাণী, উদ্ভিদ ও অন্যকিছু দেখতে পাই, সেখানেও তা রয়েছে। 

পুরোনো দিনের সিনেমায় ফ্লাইং সসার

ওয়ার্নার ফন ব্রাউন ১৯৩০ সালে লিখেছেন: আমাদের মহাকাশের ১০০ বিলিয়ন নক্ষত্রের একটি হচ্ছে আমাদের সূর্য। আমাদের মহাকাশ হচ্ছে মহাবিশ্বের অসংখ্য মহাকাশের একটি। কাজেই এই অতিকায় পরিসরে একমাত্র আমরাই জীবন্ত প্রাণী—এটা ভাবা মহামূর্খতা ছাড়া আর কিছুই নয়।

প্রাচীনতম সাহিত্যকর্ম ‘এপিক অব গিলগামেশ’ মহাজগতিক বিষয় স্পষ্ট করেছে; অনেকেই মনে করেন, বিজ্ঞান-জ্ঞানের অপর্যাপ্ততার কারণে এই রচনা বিভ্রান্তিকর। অন্যরা মনে করেন, কল্পবিজ্ঞানের মাধ্যমে এই গ্রন্থ থেকে বিজ্ঞান বিপ্লবের সূচনা। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিটার স্টারোকের আমেরিকান অ্যাস্ট্রোনোমিকাল সোসাইটির ১৩৫৬ সদস্য বিজ্ঞানীর উপর পরিচালিত সমীক্ষায় ৬২ জন জানিয়েছেন, তাদের মহাকাশ সফরে তারা অদ্ভুত কিছু দেখেছেন এবং অনুভব করেছেন। কৌতূহলের বিষয় হচ্ছে, আনবিক যুগে অ্যাটমিক পাওয়ার প্ল্যান্টের কাছাকাছি ইউএফও দৃশ্যমান হয়েছে, ১৬০ জনেরও বেশি প্রত্যক্ষদর্শী রিপোর্ট করেছেন। জ্যোতির্বিজ্ঞানী ও মহাকাশচারী  ফ্র্যাঙ্ক ড্রেক ১৯৬০ সালে প্রথম এলিয়েনের সাথে যোগাযোগ স্থাপনের বৈজ্ঞানিক উদ্যোগ নিয়েছিলেন। ওয়েস্ট ভার্জিনিয়ায় ন্যাশনাল  রেডিও অ্যাস্ট্রোনমি অবজার্ভেটরিতে ৮০ ফুট উঁচু ডিশ স্থাপন করেন। তিনি এলিয়েনদের সাথে কথোপকথন করতে চেয়েছিলেন। কিন্তু কোনো এলিয়েনের সাড়া না পাওয়ায় প্রকল্পটি ব্যর্থ হয়। তবে ফ্রাঙ্ক ড্রেক এলিয়েন সম্ভাবনা নিয়ে যে তাত্ত্বিক জ্ঞান সম্প্রসারিত করে, তা একালে ড্রেক থিওরির আওতায় বিশ্লেষণ করা হয়। মহাকাশবিজ্ঞানীরা সৌরজগতে পরিবেশ বিশ্লেষণ করে চারটি সম্ভাব্য এলিয়েন স্পষ্ট নির্ধারণ করেছেন: মঙ্গলগ্রহের ভূগর্ভ, শনির উপগ্রহ এসসেলাডাস এবং জুপিটারের উপগ্রহ ইউরোপা ও ক্যালিস্তো। জুপিটারের বরফাচ্ছাদিত অংশের তলদেশে সমুদ্র থাকতে পারে।

গ্রেট ফিল্টার হচ্ছে একটি তাত্ত্বিক শক্তি ও বাধা, যা পৃথিবীর মানুষকে এলিয়েনের সাথে যোগাযোগ করা থেকে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই বাধা জাগতিক সভ্যতা ও এলিয়েনের মধ্যে দেয়াল সৃষ্টি করে রেখেছে। 
বেলগ্রেডের অ্যাস্ট্রোনমিক্যাল অবজার্ভেটরি এবং অক্সফোর্ডের ফিউচার অব হিউম্যানিটি ইনস্টিটিউট একটি ‘এস্টিভেশন’ (ধবংঃরাধঃরড়হ) হাইপপোথিসিস প্রচার করেছে। তাতে এলিয়েনের উপস্থিতি স্বীকার করে বলা হয়েছে, বর্তমানে তারা গভীর হাইবারনেশনে রয়েছে, যেমন করে ভালুক ও ব্যাঙ দীর্ঘ শীতনিদ্রায় যায়। কিন্তু ‘গাইয়ান বটলনেক’ তত্ত্ব অনুযায়ী জীবনের উদ্ভব ও বিকাশের জন্য বিশেষ ধরনের পরিবেশগত আস্থা বিরাজ করা প্রয়োজন। পৃথিবী ছাড়া অন্য কোথাও তা না থাকায় এলিয়েন থাকার কোনো সম্ভাবনা নেই। এদিকে সৌরজগতের ভেতরেই ২০১৫ সালে প্লুটো গ্রহের বরফাচ্ছাদিত পৃষ্টদেশ নিয়ে গবেষণায় বিজ্ঞানীরা লুক্কায়িত সাগর, পর্যাপ্ত মিথেন ও নাইট্রোজেন গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেছেন। এ অবস্থায় জীবনের অস্তিত্ব থাকা অবাক হবার ব্যাপার নয়।

২০০৬ সালে নভোচারীগণ সাধারণ মহাজাগতিক ধ্বনির ৬ গুণ উচ্চস্বরের একটি ধ্বনি মহাকাশে শুনেছেন এবং রেকর্ড করেছেন। তার আগেই এলিয়েন স্বর রেকর্ড করার জন্য ৫৫টি ভাষায় অভিবাদনসহ একটি গোল্ড প্লেটেড রেকর্ডার মহাকাশে পাঠানো হয়েছে। 

মিল্কিওয়ের শতভাগের এক ভাগও আমাদের পর্যবেক্ষণের আওতায় পুরোপুরি আসেনি। বিজ্ঞানীরা মনে করেন, অন্তত ৫০ ভাগ যখন তাদের যন্ত্রে পূর্ণভাবে ধরা পড়বে, তখন থেকে এলিয়েনদের দেখা সম্ভব হবে। কাজেই মহাকাশবিজ্ঞানে মানুষের সক্ষমতা বৃদ্ধি করা এবং অপেক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

এলিয়েন অতি প্রাচীনতম প্রাণীর একটি। টার্নবুল মনে করেন, এদের জন্ম ৩ বিলিয়ন বছর আগে। বিজ্ঞানীরা এটাও মনে করছেন, এক্স-প্ল্যানেট (সৌরপদ্ধতির বাইরের গ্রহ) এলিয়েন জীবনধারণে সহায়তা করছে, এলিয়েনের জন্য বাসযোগ্য স্থানের বিকাশ ঘটাচ্ছে।

এলিয়েন দর্শনের সবচেয়ে বেশি খবর এসেছে ১৯৫০ থেকে ১৯৭০ দশকের মাঝামাঝি পর্যন্ত। এসব খবর গবেষণার বিষয় হয়ে উঠেছে। হঠাৎ বেড়ে যাওয়ার কারণ সায়েন্স ফিকশনের ব্যাপক পঠন, অনেকেই তা মনে করেন।

মিল্কিওয়েতে পৃথিবীর কাছাকাছি ৩৮০০ এক্সপ্ল্যানেট চিহ্নিত হয়েছে। কিন্তু পৃথিবীর মতো গ্রহের সংখ্যা ৪০ বিলিয়ন বলে মনে করা হয়, তাহলে এটা স্পষ্ট—আমাদের অনাবিষ্কৃত মহাকাশই অসীম পরিসরে, এখনো অনেক জানার বাকি।

বায়োসিগনেচার হচ্ছে যেসব গ্যাস, যা প্রাণের অস্তিত্বের সাক্ষ্য দেয়। এমন একটি গ্যাস মিথেন। মহাকাশ বিজ্ঞানীরা অক্সিজেন ওজোনের সাথে মিশে থাকা মিথেনেরই অনুসন্ধান করেন। ১৮৪৮ সালে টমাস ডিক সৌরজগতে প্রতি বর্গমাইলে ২৮০ জন মানুষের হিসাব করে দেখেছেন প্রাণীর সংখ্যা আসলে ২২ ট্রিলিয়ন। মানুষ তো এর অতি সামান্য অংশ। বাকিরা কারা? এর একটি উল্লেখযোগ্য অংশ তার মতে হয়তো এলিয়েন। 

এলিয়েন নিয়ে সাম্প্রতিক জ্ঞান

এলিয়েন হান্টারদের জন্য ২০২১ সালটা করোনাকালের মধ্যে হলেও আশ্বস্তকর কিছু সংবাদ দিয়েছে।

পেন্টাগন বিস্তারিত এক রিপোর্টে জানিয়েছে, ২০০৪ থেকে ২০২১ পর্যন্ত ১৪৪টি ইউএফও দেখার ঘটনা ঘটেছে। পেন্টাগণ এটাকে বলছে ইউএপি—আনআইডেন্টিফাইড এরিয়েল ফেনোমেনা ঘটিত হুমকি কিংবা ঝুঁকি। বিষয়টি মার্কিন সরকার জানে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়: এলিয়েন কিংবা ইউএপির শক্তির উৎস কী—সহজ জবাব ব্ল্যাকহোল। এই কালো গহ্বর সূর্য কিংবা অন্য যেকোনো নক্ষত্রের চেয়ে এক লক্ষ গুণ বেশি আলোর প্রতিফলন ঘটাতে পারে। হয়তো সেখানে এলিয়েন সভ্যতাও গড়ে উঠে থাকতে পারে। এলিয়েন গ্রহগুলো কেন পৃথিবীর মতো হতে যাবে? অবশ্যই তা ভিন্ন ধরনের। যেমন হাইসিয়ান প্ল্যানেটের উল্লেখ করা হয়েছে। তা বিপুল পরিমাণ হাইড্রোজেনসমৃদ্ধ। এই গ্রহ পৃথিবীর চেয়ে আড়াই গুণ বড়। শনি গ্রহের চাঁদে জীবন থাকার সম্ভাবনা আরও জোর দিয়ে বলা হয়েছে। সৌরমণ্ডলীতে এলিয়েন জাঙ্ক রয়েছে বলে মনে করা হচ্ছে, যা এত দিন বিজ্ঞানীরা উপেক্ষা করেছেন। পৃথিবীর চারপাশের অন্তত সহস্র এলিয়েন গ্রহ পৃথিবীর মানুষের জন্ম ও বেড়ে ওঠা পর্যবেক্ষণ করছে। আমাদের প্রযুক্তিগত অগ্রগতি এখনো আশানুরূপ নয়। এলিয়েন এসে পৃথিবীর মানুষ কিডন্যাপ করে নিয়ে যাবার যেসব গল্প মুখে মুখে রটেছে, তা আসলে একধরনের মনুষ্য স্বপ্ন।

১৯ অক্টোবর ২০১৭ একজন কানাডিয়ান নভোচারী রবার্ট ওয়েরিকের টেলিস্কোপে অদ্ভুত একটা কিছু ধরা পড়ে। টেলিস্কোপের রেজল্যুশন সর্বোচ্চ, এর অবস্থান পৃথিবীপৃষ্ঠ থেে দশ হাজার ফুট উপরে। মহাজাগতিক বস্তুকণা, যা পৃথিবীসদৃশ সাধারণত ৪০ হাজার মাইল বেগে ছোটে। কিন্তু ওয়েরিক যা দেখেছেন, তা প্রায় পাঁচ গুণ অধিক গতির, ঘণ্টায় দুই লক্ষ মাইল। এটা কি এলিয়েনদের কোনো বাহন?

শার্লক হোমস বলেছেন, আপনি যখন অসম্ভবকে অপসারণ করবেন, অবশিষ্ট যা থাকবে, অসম্ভব মনে হলেও সেটাই সত্য।

এলিয়েন সত্য। ‘হোমো সেপিয়েন্স’-এর উদ্ভব মাত্র ৩ লক্ষ ১৫ হাজার বছর আাগে আর এলিয়েন ৩ বিলিয়ন বছর আগেকার। কে বেশি বিশ্বাসযোগ্য—মানুষ না এলিয়েন?

আমাদের যেসব এলিয়েন সিনেমা দেখতে হয়, তার বড় অংশই ‘ইনভেশন অব দ্য এলিয়েন’—পৃথিবী অবরুদ্ধ, আক্রান্ত। আমরা কেন এলিয়েনদের বাসভূমি দখলে নিতে পারছি না—কল্পনার দীনতার কারণেই কি!
লেখক :: আন্দালিব রাশদী

]]>
https://coxsbazarshomachar.com/2023/10/08/%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0/feed/ 0
যে ওয়েবসাইট থেকে ফাঁস হচ্ছে কোটি কোটি নাগরিকের তথ্য https://coxsbazarshomachar.com/2023/07/10/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8-%e0%a6%b9%e0%a6%9a/ https://coxsbazarshomachar.com/2023/07/10/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8-%e0%a6%b9%e0%a6%9a/#respond Mon, 10 Jul 2023 03:41:52 +0000 https://coxsbazarshomachar.com/?p=568 সরকার ঘোষিত ২৯টি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো প্রতিষ্ঠানের মধ্য থেকে নাগরিকদের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পলক জানান, এ ২৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭ নম্বর প্রতিষ্ঠানটি হচ্ছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন)। এই প্রতিষ্ঠান থেকেই তথ্য ফাঁস হয়েছে।

রোববার (৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ভবনে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা আগেই এই বিষয়টি শনাক্ত করেছিলাম। এই প্রতিষ্ঠানের ত্রুটিতে তথ্যগুলো উন্মুক্ত ছিল। যাদের গাফলতিতে এ তথ্যগুলো উন্মুক্ত ছিল, তাদের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করব।

২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় তথ্যের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে সরকারি ২৯টি প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষণা করে সরকার। প্রতিষ্ঠানগুলো হলো রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড, সেতু বিভাগ, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, জাতীয় ডেটা সেন্টার (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (নির্বাচন কমিশন সচিবালয়), সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্প, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইমিগ্রেশন পুলিশ, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড, বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ, রেজিস্ট্রার জেনারেল কার্যালয় (জন্ম ও মৃত্যুনিবন্ধন), ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।

প্রসঙ্গত, গত ২৭ জুন দক্ষিণ আফ্রিকার কম্পিউটার নিরাপত্তা সমাধান সংস্থা বিটক্র্যাকের সাইবার সিকিউরিটির গবেষক ভিক্টর মার্কোপোলোস দেখতে পান, বাংলাদেশের পাঁচ কোটিরও বেশি নাগরিকের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সরকারি ওয়েবসাইটে ঢুকলেই পাওয়া যাচ্ছে। অভিযোগ উঠেছে, গুগলে সার্চ করলেই যে কেউ ওয়েবসাইটটিতে ঢুকে পাঁচ কোটি নাগরিকের নাম, জন্ম তারিখ ও এনআইডি নম্বর দেখতে পারছেন।

]]>
https://coxsbazarshomachar.com/2023/07/10/%e0%a6%af%e0%a7%87-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%81%e0%a6%b8-%e0%a6%b9%e0%a6%9a/feed/ 0
চকরিয়ায় প্রধানমন্ত্রীর উপহার ৭৮৭ শিক্ষার্থী মোবাইল ট্যাবলেট পেয়ে উচ্ছ্বসিত https://coxsbazarshomachar.com/2023/06/27/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80/ https://coxsbazarshomachar.com/2023/06/27/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80/#respond Tue, 27 Jun 2023 06:38:55 +0000 https://coxsbazarshomachar.com/?p=442 নিজস্ব প্রতিবেদক :

আধুনিক ও তথ্য-প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জন করাসহ স্মার্ট শিক্ষার্থী হিসেবে নিজেকে গড়ে তোলার লক্ষ্যে সারাদেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার মাধ্যমিক স্তরের (মাদরাসাসহ) ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৮৭ জন মেধাবী শিক্ষার্থী পেয়েছে মোবাইল ট্যাবলেট। মূলত: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহারস্বরূপ এই মোবাইল ট্যাবলেট আনুষ্ঠানিকভাবে হাতে হাতে বিতরণ করা হয়েছে এসব শিক্ষার্থীর মাঝে।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের সুগন্ধা হলরুমে এই মোবাইল ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও জেপি দেওয়ান। এতে অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, জেলার সহকারী পরিসংখ্যান কর্মকর্তা ফারুকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নুরুল কবির (চকরিয়া), সাইফুল ইসলাম (লামা), মিসবাউল ইসলাম মুন্না (সদর), চকরিয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, হিসাবরক্ষণ কর্মকর্তা নন্দন পাল, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক তপন মল্লিক প্রমুখ।

চকরিয়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নুরুল কবির জানান, সরকার সারাদেশে এসব মোবাইল ট্যাবলেট দিয়ে জনশুমারির কার্যক্রম সম্পন্ন করেন। এর পর সেই মোবাইল ট্যাবলেটগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহারস্বরূপ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের বিভাগভিত্তিক এক, দুই ও তিন নম্বর মেধাক্রমের শিক্ষার্থীদের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। সেই হিসেবে প্রতিটি প্রতিষ্ঠানের ১৮ জন করে মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হয়েছে এই মোবাইল ট্যাবলেট।

তিনি আরও জানান, উপজেলার ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৭৮৭ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে এই মোবাইল ট্যাবলেট। তন্মধ্যে দুটি (বালক ও বালিকা) সরকারি উচ্চ বিদ্যালয়, ৩৪টি এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয় এবং ২৩টি মাদরাসা রয়েছে।

ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের পর ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং প্রতিটি শিক্ষার্থী যাতে আধুনিক ও তথ্য-প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জন করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সেজন্যই এই উদ্যোগ।’

]]>
https://coxsbazarshomachar.com/2023/06/27/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80/feed/ 0
এআই প্রযুক্তির সাহায্যে স্বয়ংক্রিয় ডাবিং সুবিধা নিয়ে আসছে ইউটিউব https://coxsbazarshomachar.com/2023/06/24/%e0%a6%8f%e0%a6%86%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%af%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2023/06/24/%e0%a6%8f%e0%a6%86%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%af%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87/#respond Sat, 24 Jun 2023 14:16:04 +0000 https://coxsbazarshomachar.com/?p=392 কক্সবাজার সমাচার ডেস্ক:

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এআই প্রযুক্তির ব্যাপক উন্নতি সাধন হয়েছে। যার ফলে মানুষের দৈনন্দিন কাজ আরও সহজ হয়ে গেছে। এবার এই প্রযুক্তি কাজে লাগিয়েই নিজেদের ভিডিওতে স্বয়ংক্রিয় ডাবিং সুবিধা নিয়ে আসছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইট ইউটিউব। এআই এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই অন্য ভাষার ভিডিওতে কণ্ঠ যোগ (ডাবিং) করতে পারবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) হলও এমন একটি প্রযুক্তি যা তথ্য বিশ্লেষণের মাধ্যমে মানুষের বুদ্ধি ও চিন্তাশক্তির আদলে কাজ করে। সাধারণত অ্যালগরিদম ও মেশিন লার্নিং-সুবিধা কাজে লাগিয়ে বিশাল তথ্যভাণ্ডার বিশ্লেষণ করে ফলাফল ও অনুমান জানিয়ে থাকে। মানুষ বেশিক্ষণ কাজ করলে ক্লান্ত হয়ে যায়, বিরতির প্রয়োজন হয়। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিরতির প্রয়োজন নেই।

যুক্তরাষ্ট্রের ভিডকন সম্মেলনে নতুন এ সুবিধার ঘোষণা দিয়ে ইউটিউব জানিয়েছে যে তাদের অ্যালাউড টিম এই প্রকল্পে কাজ করবে। অ্যালাউড কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডাবিং সুবিধা দিয়ে থাকে। এটি গুগলের ১২০টি ইনকিউবেটরের একটি।

ইউটিউব ক্রিয়েটর প্রোডাক্টসের পণ্য ব্যবস্থাপনার ভাইস প্রেসিডেন্ট আমজাদ হানিফ এক সাক্ষাৎকারে বলেছেন, কয়েকশ নির্মাতার সঙ্গে এরই মধ্যে টুলটি নিয়ে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হয়েছে। আপাতত অ্যালাউডে কয়েকটি ভাষা সমর্থন করছে। পরবর্তীকালে এতে আরও ভাষা যুক্ত করা হবে। এখন অ্যালাউড ইংরেজি, স্প্যানিশ ও পর্তুগিজ—এই তিনটি ভাষা সমর্থন করে।

অ্যালাউডের ওয়েবসাইটে বলা হচ্ছে, ভিডিওর ভাষা অন্য ভাষাতে রূপান্তরের আগে প্রথমে ট্রান্সক্রিপ্ট করবে। এই ট্রান্সক্রিপ্ট ব্যবহারকারী দেখতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী সম্পাদনা করতে পারবেন। এরপর এটি অনুবাদ করে অন্য ভাষায় ডাবিং করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। গুগল এ সুবিধা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে।

সাম্প্রতিক সময়ে এআই দিয়ে নিত্য নতুন সুবিধা নিয়ে আসছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। চ্যাট জিপিটি, মিড জার্নি, ডেল- ই এর মত জনপ্রিয় সেবাগুলো প্রযুক্তি ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তবে অনেক প্রযুক্তিবিদরা ধারণা করছেন সতর্কতার সাথে ব্যবহার না করলে মানবসভ্যতার জন্য ধ্বংসও বয়ে আনতে পারে এআই।

]]>
https://coxsbazarshomachar.com/2023/06/24/%e0%a6%8f%e0%a6%86%e0%a6%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%af%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87/feed/ 0