সারাদেশ – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Sat, 25 May 2024 14:49:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.5 উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু রোববার https://coxsbazarshomachar.com/2024/05/25/%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ac/ https://coxsbazarshomachar.com/2024/05/25/%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ac/#respond Sat, 25 May 2024 14:49:24 +0000 https://coxsbazarshomachar.com/?p=781 ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামীকাল রোববার (২৬ মে) থেকে।

সদ্য এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পছন্দের কলেজে ভর্তি হতে প্রতিযোগিতায় নামছে। অন্যান্য বছরের মতো এবারও পুরো ভর্তি প্রক্রিয়া হবে অনলাইনে।

তিন ধাপে ভর্তি কার্যক্রম চলবে আগামী ১১ জুন পর্যন্ত। একাদশে ক্লাস শুরু হবে ১৫ জুলাই। চলতি বছর ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৫০০ টাকা। গত ১৬ মে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে একাদশ শ্রেণিতে ভর্তির এ নীতিমালা প্রকাশ করা হয়।

এবারও নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) একাদশ শ্রেণির ভর্তির আবেদন করা যাবে। অনলাইন ছাড়া সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে ম্যানুয়ালি ভর্তির আবেদন নেওয়া হবে না।

আবেদন ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ পছন্দ করতে পারবে একজন শিক্ষার্থী। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে এর মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।

নির্বাচিত শিক্ষার্থীকে ৩৩৫ টাকা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। ভর্তি নিশ্চিত করার পর সে আরও দুই ধাপে মাইগ্রেশন করতে পারবে। তার পছন্দের কলেজ সিট ফাঁকা থাকা সাপেক্ষে তার মাইগ্রেশন হবে।

যারা ম্যানুয়ালি আবেদন করবে:

পুরো ভর্তি প্রক্রিয়াটি অনলাইনে হলেও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রবাসীদের সন্তান অথবা বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী অথবা খেলাধুলা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় অথবা জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে।

এক্ষেত্রে বোর্ড উপযুক্ত প্রমাণপত্র যাচাই-বাছাই করে শিক্ষার্থী ভর্তির ব্যবস্থা করে দেবে। বিভাগ পরিবর্তন: বিজ্ঞান গ্রুপ থেকে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন। মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণরা এ দুই গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন।

দাখিল উত্তীর্ণ বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি ও সাধারণ গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যেকোনো একটি নির্বাচন করতে পারবেন।

আবেদনের যোগ্য যারা:

২০২২ ও ২০২৪ সালে দেশের যেকোনো শিক্ষা বোর্ড এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি অথবা সমমান পরীক্ষা পাস করা শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য বছরে পাস করা শিক্ষার্থীরাও ম্যানুয়ালি আবেদন করতে পারবে।

বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সনদের মান নির্ধারণের পর ভর্তির জন্য আবেদন করতে পারবে।

ভর্তি ফি :

এবার একাদশ শ্রেণিতে ভর্তির সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ৮৫০০ টাকা। ঢাকা মেট্রোপলিটন এলাকার ইংরেজি ভার্সনের নন এমপিও কলেজগুলো এ হারে ভর্তি ফি নিতে পারবে। আর ঢাকা মেট্রোর বাংলা ভার্সনের ননএমপিও কলেজগুলো একাদশে ভর্তিতে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ টাকা ভর্তি ফি নিতে পারবে।

ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকার বাংলা ভার্সনের ননএমপিও কলেজগুলো সর্বোচ্চ ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনের ননএমপিও কলেজগুলো সর্বোচ্চ ৬ হাজার টাকা ভর্তি ফি নিতে পারবে।

জেলা পর্যায়ের বাংলা ভার্সনের ননএমপিও কলেজগুলো ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনের নন এমপিও কলেজগুলো ৪ হাজার টাকা ফি নিতে পারবেন। আর উপজেলা পর্যায়ের বাংলা ভার্সন ননএমপিও কলেজ ২৫০০ টাকা ও ইংরেজি ভার্সন ননএমপিও কলেজ ৩ হাজার টাকা ফি নিতে পারবে।

অপরদিকে ঢাকা মেট্রোপলিটনের এমপিওভুক্ত কলেজগুলো বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তির ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকার বাংলা ভার্সনের এমপিওভুক্ত কলেজগুলো ও ইংরেজি ভার্সনের এমপিওভুক্ত সর্বোচ্চ ৩ হাজার টাকা ভর্তি ফি নিতে পারবে। জেলা পর্যায়ের বাংলা ভার্সনের এমপিওভুক্ত কলেজ ও ইংরেজি ভার্সনে এমপিওভুক্ত কলেজ ২ হাজার টাকা ফি নিতে পারবেন।

আর উপজেলা পর্যায়ের বাংলা ভার্সনে এমপিওভুক্ত কলেজ ১৫০০ টাকা ও ইংরেজি ভার্সন এমপিওভুক্ত কলেজ ১৫০০ টাকা ফি নিতে পারবে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/05/25/%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ac/feed/ 0
গাজীপুর সিটির প্যানেল মেয়রের বাড়িতে ককটেল নিক্ষেপ ও হামলা https://coxsbazarshomachar.com/2024/01/09/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2024/01/09/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%87/#respond Tue, 09 Jan 2024 16:13:19 +0000 https://coxsbazarshomachar.com/?p=712 মোঃ দলিল উদ্দিন গাজীপুর::
গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. মাসুদুল হাসান বিল্লালের বাড়িতে ককটেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে গাজীপুর মহানগরীর ৩৯নং ওয়ার্ডের সুকন্দিরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছেন।

জাতীয় সংসদ নির্বাচনের আসন, প্রার্থী, ফলাফল ও সব খবর এখানে।
প্যানেল মেয়র ও কাউন্সিলর মো. মাসুদুল হাসান বিল্লাল বলেন, জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি নির্বাচিত হওয়ার পর সোমবার বিকেলে কাউসারের নেতৃত্বে চার-পাঁচশো লোকের একটি আনন্দ মিছিল বের হয়। ওই মিছিল থেকে কাউসারের নেতৃত্বে বেশ কিছু অজ্ঞাত পরিচয়ের যুবক তার বাড়িতে বোমা নিক্ষেপ করে। এতে তার বাড়ির বারান্দায় রাখা জিনিসপত্রে আগুন ধরে যায়।

তিনি বলেন, হামলাকারীরা তার ছেলে মাহবুব হাসান রিলেভকে মারধর করে আহত করে। তাকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় তার ছোট ভাই কামাল ও তার স্ত্রী পলি আক্তারের ওপর হামলা চালিয়ে আহত করে। বোমার বিকট শব্দে অজ্ঞাত পরিচয়ের এক যুবক আহত হয়। পরে আশাপাশের শত শত লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়।

মাসুদুল হাসান বিল্লাল জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিনের নির্বাচন করেন। তাই তার প্রতি ক্ষিপ্ত হয়ে নৌকা প্রতীকের কর্মীরা বাড়িতে ককটেল নিক্ষেপ ও হামলা করে বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ দেবেন বলেও জানান।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/01/09/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%87/feed/ 0
বজ্রপাতে নিহত দুই সহোদর ভাই https://coxsbazarshomachar.com/2023/06/21/%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%ad/ https://coxsbazarshomachar.com/2023/06/21/%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%ad/#respond Wed, 21 Jun 2023 12:34:12 +0000 https://coxsbazarshomachar.com/?p=273 নওগাঁর রানীনগরে বজ্রপাতে সহোদর দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) বেলা ১২টার দিকে উপজেলার মিরাট ইউনিয়নের জালাবাদ গ্রামের কবিরাজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ হোসেন (১০) ও রিফাত (৪) ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, দুই ভাই রিয়াদ হোসেন  ও রিফাত বাড়ির বারান্দায় খেলা করছিল। তাদের মা রান্না ঘরে সবজি কাটছিল। এ সময় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিল ও হালকা বাতাস হচ্ছিল।

ওই মুহূর্তে হঠাৎ তাদের বাড়ির পাশের ইউক্যালিপটাস গাছে বজ্রপাত হলে শিশুদুটি স্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাইয়ের।

বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন রানীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা।

]]>
https://coxsbazarshomachar.com/2023/06/21/%e0%a6%ac%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b9%e0%a6%a4-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%ad/feed/ 0