Uncategorized – কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Wed, 11 Sep 2024 16:25:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.11 কক্সবাজারে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি নিয়ে স্মারকলিপি https://coxsbazarshomachar.com/2024/09/11/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8b/ https://coxsbazarshomachar.com/2024/09/11/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8b/#respond Wed, 11 Sep 2024 16:25:34 +0000 https://coxsbazarshomachar.com/?p=1765 বার্তা পরিবেশকঃ
কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে “বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ান পরিষদ বুধবার সেপ্টেম্বর সকাল ১১ টায় সংগঠনের নেতৃবৃন্দ কক্সবাজার জেলা প্রশাসকের নিকট এই স্মারকলিপি প্রদান করেন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদকে উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদ ঘোষণা, দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মর্যাদা এবং দশম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবীতে এই স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে উত্থাপিত দাবীতে বলা হয়,
দেশের সকল সরকারি দপ্তরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী প্রকৌশলী হিসাবে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় দশম গ্রেডে বেতন প্রদান করা হয়। এলজিইডি, শিক্ষা প্রকৌশল, গণপূর্ত, সড়ক ও জনপথসহ, পানি উন্নয়ন বোর্ডসহ সরকারি সকল দপ্তরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেডে বেতন দেয়া হয়। অথচ, সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন হয় দপ্তর ভেদে ১৪তম থেকে ১৬তম গ্রেডে।

স্মারকলিপিতে বলা হয়, ২০১৩ সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন গ্রেড দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার সুপারিশ করা হয়। এর আগে ২০০৬ সালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তর থেকেও একই রকম সুপারিশ করা হয়। সবশেষ ২০১৮ সালের ২৯ মে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে ৫২৫১/২০১৩ নম্বর রীট পিটিশনের রায়ে প্রজাতন্ত্রে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ২য় শ্রেণির মর্যাদাসহ দশম গ্রেডে বেতন দেয়ার আদেশ দেয়া হয়। স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ উচ্চ আদালতের ঐ আদেশ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশের আলোকে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদটিকে দ্বিতীয় শ্রেণির মর্যাদায় উন্নীত করে ১০ম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবী জানান।

এসময় স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ম্যানেজমেন্ট সার্ভেয়ার এসোসিয়েশন, বিএমএসএ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মো: মাহম‌ুদুল ইসলাম শামীম, কক্সবাজার জেলা ক‌মি‌টির সভাপ‌তি মো র‌ফিকুল ইসলাম, জেলা ক‌মি‌টির সদস‌্য মো বা‌কিরুল ইসলাম, শহীদুল হাসান, রা‌সেল মজুমদার, মো, ম‌হিউদ্দিন, কামরুল হাসান, নু‌রে আলম, কামরুল হাসান মিনার, নুরুল ইসলাম, সৈকত চাকমা, কক্সবাজার পানি উন্নয়ন্ন বোর্ড এর মোঃ মাসুদ রানা,এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত সার্ভেয়ারসহ এ সময় অনন্যরা উপস্থিত ছিলেন।

]]>
https://coxsbazarshomachar.com/2024/09/11/%e0%a6%95%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ad%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%8b/feed/ 0
আগামীকাল সোমবার থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা https://coxsbazarshomachar.com/2024/08/04/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a9-%e0%a6%a6%e0%a6%bf/ https://coxsbazarshomachar.com/2024/08/04/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a9-%e0%a6%a6%e0%a6%bf/#respond Sun, 04 Aug 2024 16:49:01 +0000 https://coxsbazarshomachar.com/?p=1116 অনলাইন ডেস্ক :

দেশে চলমান উদ্ভূত পরিস্থিতিতে আগামীকাল সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা-সংঘাত ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর ২৪ ও ২৫ জুলাই বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিতভাবে চলে সরকারি-বেসরকারি অফিস।

পরিস্থিতি আরও স্বাভাবিক হলে গত রোব, সোম ও মঙ্গলবার (২৮, ২৯ ও ৩০ জুলাই) অফিস চলে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সময় ধরে চলছে সরকারি-বেসরকারি অফিস।

তবে, গতকাল শনিবার (৩ আগস্ট) থেকে পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে শুরু করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। জনসমুদ্রে পরিণত হয় এ বিক্ষোভ সমাবেশ।

তাদের কর্মসূচিকে ঘিরে আজ রোববার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত বহু হতাহতের খবর পাওয়া গেছে।

সারা দেশে সংঘাত-সংঘর্ষের এসব ঘটনায় আজ রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে। এই সিদ্ধান্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কারফিউ জারি করার কারণে আগামীকাল সোমবার থেকে তিনদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

]]>
https://coxsbazarshomachar.com/2024/08/04/%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a9-%e0%a6%a6%e0%a6%bf/feed/ 0
একটি পতনমুখী প্রজম্মকে বাচাঁতে Golden Generation(GGB) https://coxsbazarshomachar.com/2024/06/23/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac/ https://coxsbazarshomachar.com/2024/06/23/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac/#respond Sun, 23 Jun 2024 13:30:01 +0000 https://coxsbazarshomachar.com/?p=960 একটি পতনমুখী প্রজম্মের সামনে ঐশী জ্ঞান নিয়ে Golden Generation(GGB)
Golden Generation – GGB কর্তৃক পবিত্র রমজান মাস জুড়ে অর্থসহ কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার
ভারুয়াখালী সেন্টারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন আলহামদুলিল্লাহ।
ঈদের আনন্দের নামে অধিকাংশ কিশোর, যুবক, তরুণ, /ছাত্র /ছাত্রী নাাচে,গানে অশ্লীলতায় পূর্ণ নিমজ্জিত, রাস্তা-ঘাটে বের হওয়া অনেকটা অস্বস্তিকর।

তাদের আচরণ, হাবভাবে ঈদের নির্মল ও পবিত্র আনন্দের ধারণাই পাল্টে গেছে নতুন প্রজম্মের নিকট।
মনে হচ্ছে, এক মাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দের নামে বন্ধি শয়তান মুক্ত হয়ে পথে -প্রান্তরে, নগরে-শহরে তার সৈনিকদের পিক-আপ,টমটমসহ বিভিন্ন যানবাহনে তুলে আগামী প্রজন্মকে ধ্বংস করার সর্বশক্তি নিয়োগ করেছে।

শয়তানের সৈনিকদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে সৈনিক সন্তানের পিতা-মাতা/অভিভাবক কিংবা এলাকার উশৃংখল কিছু পাতি নেতা।
আগামী প্রজন্মের এই বেহাল দশা দেখে জাতির ভবিষ্যৎ নিয়ে যখন সবাই হতাশ ঠিক তখনই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে Golden Generation(GGB) ভারুয়াখালী সেন্টার তরুণ, যুবক,কিশোর /কিশোরীদের ঐশী জ্ঞানে সমৃদ্ধ করে এই পতনমুখী প্রজম্মকে রক্ষার প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আলহামদুলিল্লাহ।

পাশে থাকুন-স্বপ্ন সোনালী আগামীর।
এই প্রোগ্রামে আগত সম্মানিত অতিথিবর্গ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, বিজয়ী শিক্ষার্থীরা, গোল্ডেন জেনারেশন ‘র সদস্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার এলাকায় এই ধরনের একটি পবিত্র ও মহৎ প্রোগ্রাম আয়োজন করে আমাদের ছেলেমেয়েদের অনুপ্রাণিত করার জন্য।
গোল্ডেন জেনারেশনের উপদেষ্টা ডাঃ আমিনুল হককে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যিনি সূদুর প্রবাসে থেকেও এই প্রোগ্রাম বাস্তবায়নে সার্বক্ষণিক যোগাযোগ করেছেন, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করেছেন।

]]>
https://coxsbazarshomachar.com/2024/06/23/%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%a8%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9c%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac/feed/ 0
তাহের ও ইলিয়াস এর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ https://coxsbazarshomachar.com/2024/04/10/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d/ https://coxsbazarshomachar.com/2024/04/10/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d/#respond Wed, 10 Apr 2024 08:18:21 +0000 https://coxsbazarshomachar.com/?p=751 প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৯ এপ্রিল স্থানীয় দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকায় শেষের পাতায় ঝিলংজা হাজিপাড়ায় সংঘবদ্ধ চোরের উপদ্রব,আতংক চরমে শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ন উদ্দ্যেশ প্রণোদিত এবং সাজানো নাটক ছাড়া আর কিছ্ইু নয়। উক্ত সংবাদের একাংশে উত্তর হাজিপাড়ার তাহের এবং দক্ষিণ হাজিপাড়ার ইলিয়াসের নাম ব্যবহার করে তাদের সন্ত্রাসী উল্লেখ করে সেখানে আরো বিভিন্ন যে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।

মূলত পূর্ব শত্রুতার জের ধরে অনেকে সংবাদে মিথ্যা ও আজেবাজে কথার ফুলঝুরি সাজিয়ে আসল অপরাধীদের আড়াল করতে চাইছে। আমাদের এলাকাবাসীর কাছে তথ্য নিলে আসল অপরাধীদের মুখোশ উন্মোচন হবে। আর সংবাদে কারো সম্পর্কে না জেনে নাম দেওয়াটা আইনগত ভাবে অন্যায় এবং অপরাধ। তাই ভবিষ্যতে এ বিষয়ে সচেতন থাকার আহবান জানাচ্ছি। একই সাথে দৈনিক কক্সবাজার পত্রিকার উক্ত সংবাদ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী
তাহের ও ইলিয়াস
হাজিপাড়া ঝিলংজা,কক্সবাজার

]]>
https://coxsbazarshomachar.com/2024/04/10/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%87%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d/feed/ 0
হোপ ফাউন্ডেশনের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ https://coxsbazarshomachar.com/2024/01/17/%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%aa-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae/ https://coxsbazarshomachar.com/2024/01/17/%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%aa-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae/#respond Wed, 17 Jan 2024 11:43:19 +0000 https://coxsbazarshomachar.com/?p=719
বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিন মিটাছড়ি চেইন্দা হোপ ফাউন্ডেশনের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ। অনিয়মও দুর্নীতি করে শত কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। তারা হলেন চীফ একাউন্ট এন্ড ফাইনান্স অফিসার মোঃ আরিফুর রহমান ও সিনিয়র একাউন্টস ফাইনান্স অফিসার মোঃ শাহনেওয়াজ কবীর। তাদের একটি সিন্ডিকেট হোপ ফাউন্ডেশন হতে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে হোপ ফাউন্ডেশনরে মত সেবামূলক প্রতিষ্ঠানকে পথে বসিয়েছে।
হোপ ফাউন্ডেশন দীর্ঘ বছর ধরে মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছে। বিভিন্ন সরকারি ও এনজিও সংস্থা কোটি কোটি টাকার বিভিন্ন প্রজেক্ট তাদের দিয়ে থাকে। কিন্তু সম্প্রতি হোপ ফাউন্ডেশন হতে মুখ ফিরিয়ে নিয়েছে বিভিন্ন এনজিও সংস্থা। ফলে ফান্ড ক্রাইসিসে রয়েছে হোপ ফাউন্ডেশন। ইতিমধ্যে দুই শতাধিক কর্মচারী কর্মকর্তা চাকরি হারিয়েছেন। আরো তিন শতাধিক কর্মচারী কর্মকর্তা চাকরী হারানোর ভয়ে আতঙ্কে রয়েছে। এর নেপথ্যে রয়েছে হিসাব শাখার দুই জন কর্মকর্তা এমনটি উল্লেখ রয়েছে দুদকে দেওয়া অভিযোগ পত্রে।
অভিযোগ সূত্রে জানা যায়, চীফ একাউন্ট এন্ড ফাইনান্স অফিসার মোঃ আরিফুর রহমান ও সিনিয়র একাউন্টস ফাইনান্স অফিসার মোঃ শাহনেওয়াজ কবীর এর একটি বড় ধরনের সিন্ডিকেট রয়েছে। উক্ত সিন্ডিকেট বিভিন্নভাবে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তৎমধ্যে উল্লেখযোগ্য ব্লু-মার্ট নামিয় একটি ভুয়া সাপ্লাইয়ার কোম্পানী। ব্ল-মার্ট  নামিয় ভুয়া সাপ্লাইয়ার হতে বিগত পাঁচ বছর ধরে ঝাড়– থেকে শুরু করে মোটরসাইকেল ও বিভিন্ন আসবাবপত্র সাপ্লাই দিয়েছে। ভুয়া ভাউচার, চেকে ট্র্যাজারার আবুল কালামের ভুয়া সিগনেচার তৈরি,কর্মীদের ভুয়া খরচের বিল,হাসপাতালের ভবন তৈরিতে ইকুয়েপমেন্ট ক্রয় সব কিছুতে অনিয়ম করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা।
এসব ধামাচাপা দিতে আভ্যন্তরিন অডিট সৃষ্টি করে এবং কাগজ পত্র গায়েব করার অভিযোগও রয়েছে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলায় মানসিক চাপ সৃষ্টি করে চাকরি হতে অব্যাহতি নিতে বাধ্য করা হয়েছে।চাকরি হারিয়েছন শতধিক ডাক্তার ও কর্মকর্তা কর্মচারী। চট্রগ্রাম জেলা প্রশাসক ও মহেশখালী উপজেলার ইউএনও হোপ ফাউন্ডেশনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। চট্রগ্রাম ও কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় বিভিন্ন প্রজেক্টে ব্যয়কৃত অর্থের কোন সঠিক প্রমান না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করে চিঠি ইস্যু করেছেন বলেও উল্লেখ রয়েছে।
অভিযোগের ব্যাপারে চীফ একাউন্ট এন্ড ফাইনান্স অফিসার মোঃ আরিফুর রহমান মুঠোফোনে বিষয়টি এড়িতে যেতে এসব ব্যাপারে জানতে কান্ট্রি ডিরেক্টরের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন।
সিনিয়র একাউন্টস ফাইনান্স অফিসার মোঃ শাহনেওয়াজ কবীর বলেন, অভিযোগের ব্যাপারে তিনি কিছুই জানেন না। সব অভিযোগ ভিত্তীহীন বলে দাবি করেন।
অভিযোগের ব্যাপারে কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান বলেন, তিনি দীর্ঘদিন হোপ ফাউন্ডেশনে আছেন তার মতে বিষয়টি ষড়যন্ত্র।
]]>
https://coxsbazarshomachar.com/2024/01/17/%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%aa-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae/feed/ 0
পিএমখালীর ডাকাত কালাম ইয়াবা সহ ঢাকায় আটক https://coxsbazarshomachar.com/2024/01/02/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%87%e0%a6%af/ https://coxsbazarshomachar.com/2024/01/02/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%87%e0%a6%af/#respond Tue, 02 Jan 2024 07:11:02 +0000 https://coxsbazarshomachar.com/?p=700 নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার জেলার পিএমখালী ইউনিয়নের আলোচিত আবুল কালাম (প্র: ডাকাত কালাম) ইয়াবা সহ আটক। রাজধানী ঢাকা কদমতলী থানাধীন খানকা শরীফ রোড়ের এবিসি ফ্যান ফ্যাক্টরীর সামনে ডিএমপি পুলিশ ইয়াবা সহ তাকে আটক করে।

মামলার এজাহারে উল্লেখ রয়েছে, অবৈধ মাদকদ্রব্য নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেট যার অনুমানিক মূল্য ২,৪০,০০০/- (দুই লক্ষ চল্লিশ হাজার) টাকা। গত ১৯ই ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশ কদমতলী থানার মামলা নং জিআর ৫৬৫/২৩ ইং।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম প্রকাশ ডাকাত কালাম পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মোঃ বকসুর ছেলে। সে পিএমখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। সে দীর্ঘ দিন ধরে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে যাচ্ছিল। সম্প্রতি অঢল সম্পদের মালিক বনে যাওয়া ডাকাত কালাম অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে অসংখ্য ডাকাতি ও নাশকতার অভিযোগ এমনকি একাধিক মামলা রয়েছে। তার আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিষ্টি বিতরন করছে সাধারন মানুষ।

]]>
https://coxsbazarshomachar.com/2024/01/02/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%87%e0%a6%af/feed/ 0
উখিয়ার তিন সংবাদকর্মীর বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা https://coxsbazarshomachar.com/2023/12/31/%e0%a6%89%e0%a6%96%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2023/12/31/%e0%a6%89%e0%a6%96%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0/#respond Sun, 31 Dec 2023 16:10:39 +0000 https://coxsbazarshomachar.com/?p=697 শাহী কামরানঃ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার তিন সংবাদকমীর্র বিরুদ্ধে কক্সবাজার আদালতে চাঁদাবাজি মামলা দায়ের। গতকাল ৩১ই ডিসেম্বর রবিবার কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজার পুলিশ ব্যুরো অভ ইনবেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন।

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত হাজ¦ী হাকিম আলীর ছেলে চায়না বিশ^বিদ্যালয় শিক্ষার্থী প্রকৌশলী বশির আহমদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। যার মামলা নং সিআর ৮৮৪/২৩ইং।
মামলার চারজন আসামী তৎমধ্যে সংবাদকমীর্ মুসলিম উদ্দীন (২৬), আশিকুর রহমান (২৫), তারেকুর রহমান (২৪) এবং আব্দুর রহিম (২৮) নামের এক সাধারন যুবক।

মামলার এজাহারে উল্লেখ রয়েছে, চায়না বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রকৌশলী বশির আহমদ নিজ গ্রামে ভবনের উদ্দেশ্যে একটি নিমার্ণ কাজ শুরু করেন। উক্ত ভবন নিমার্ণাধীন গত ২৯ই ডিসেম্বর ২০২৩ ইং উল্লেখিত আসামীরা অনধিকার প্রবেশ করেন। এক পর্যায়ে ভবণ নিমার্ণে বাধা দিয়ে ১০ (দশ) লাখ টাকা চাঁদা দাবি করে বসেন। এবং চাঁদা অনাদায়ে ভবণ নিমার্ণের কাজ বন্ধ রাখতে হুমকি ধমকি দেন। এক পযার্য়ে বাদী প্রতিবাদ করায় তাকে মারধর করার অভিযোগও উল্লেখ রয়েছে। ওই দিন রাত অভিযু্ক্তরা তাদের সাঙ্গপাঙ্গো নিয়ে ভবণ নির্মাণাধীন স্থাপনা হতে রড,সিমেন্ট,গাছ সহ প্রায় তিন লক্ষ টাকা সমমূল্যের মালামাল লুট করেন বলে অভিযোগ তুলেন।

মামলার বাদী প্রকৌশলী বশির আহমদ বলেন, আমি একজন বিশ্বিবিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। আমি দেশের প্রচলিত আইন মান্যকারী একজন নাগরিক। আমি ছোট্র একটি ঘর নির্মাণ করতে গিয়ে তাদের ১০ লাখ টাকা চাঁদা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তারা অনধিকার চর্চা করে আমার ভবণ নিমার্ণাধীন যায়গায় এসে চাঁদা দাবি করে,রাতের অন্ধকারে আমার মালামাল লুট করে, নিমার্ণ শ্রমিকদের মারধর করে যার যথেষ্ট স্বাক্ষী আমার কাছে রয়েছে। তিনি আরো বলেন, প্রচলিত আইনে এটির সুষ্টু তদন্ত আশা করেন ও দেশের সবোর্চ্চ আদালতে তাদের শাস্তি দাবি করেন।

অভিযোগের ব্যাপারে ১নং অভিযুক্ত সংবাদকর্মী মুসলিম উদ্দীন বলেন, এখনো কি মামলা হয়েছে, সে কি অভিযোগ লিখেছে আমি অবগত নয়। বশির আহমদের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করায় সে আমার বিরুদ্ধে লেগেছে। সংবাদের জেরে সে আমার বিরুদ্ধে মামলা করেছে হতে পারে। কথার প্রসঙ্গে মামলার বাদী বশির আহমদকে সে বিভিন্ন মামলার আসামি বলে দাবি করে। এমনকি চায়নায় সে জেএমবির ট্রেনিং করছে ও জেএমবির সদস্য বলে দাবি করে। এবং তার কাছে তথ্য প্রমান আছে বলে জানান। চায়নাতে কি কোন জেএমবি সংগঠন আছে বা বাংলাদেশের কোন অপরাধী চায়নায় স্কলার নিয়ে পড়ালেখা করতে পারে এমন প্রশ্নের উত্তরে কোন সদোত্তর পাওয়া যায়নি।

]]>
https://coxsbazarshomachar.com/2023/12/31/%e0%a6%89%e0%a6%96%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0/feed/ 0
খুটাখালীর জঙ্গলে গুলি করে বন্যহাতি হত্যা : বনবিভাগের ভূমিকা রহস্যজনক https://coxsbazarshomachar.com/2023/06/14/%e0%a6%96%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2023/06/14/%e0%a6%96%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0/#respond Wed, 14 Jun 2023 05:34:48 +0000 https://coxsbazarshomachar.com/?p=138 নিজস্ব প্রতিবেদক।।

চকরিয়ার খুটাখালীর সংরক্ষিত বনাঞ্চলের ভেতর অসুস্থতায় নয়, গুলিতেই প্রাণ হারিয়েছিল সেই বন্য হাতিটি। যদিওবা বনবিভাগ শুরুতে গুলির ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এমনকি হাতিটিকে বাচ্চা দাবি করাসহ অসুস্থ হয়েই মারা গেছে মর্মে গত ১০ জুন রাতে থানায় রুজুকৃত সাধারণ ডায়েরিতেও উল্লেখ করা হয়। কিন্তু ১২ জুন গুলি করেই হাতিটিকে হত্যা করা হয়েছে মর্মে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বনবিভাগ অজ্ঞাতনামা দুর্বৃত্ত কর্তৃক গুলিতেই ওই বন্য হাতি গুরুতর আহত হওয়ার কথা স্বীকার করে থানায় মামলা দায়ের করে।

খুটাখালী বনবিট কর্মকর্তা মুবিবুল হক জানান, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তার নির্দেশনা মোতাবেক ১০ জুন থানায় সাধারণ ডায়েরিটি রুজু করা হয়। ডায়েরিতে তিনি উল্লেখ করেন– ৯ জুন রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদ পান খুটাখালী বিটের জঙ্গল খুটাখালী মৌজার সংরক্ষিত বনাঞ্চলের কেশখোলা নামক স্থানে আনুমানিক ৯ বছর বয়সী একটি পুরুষ বন্য হাতি মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে। পরবর্তীতে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীসহ বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর অনুরোধের প্রেক্ষিতে চকরিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ উদ্দিন ও বঙ্গবন্ধু সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ জুলকার নাইন অসুস্থ হাতিটির চিকিৎসা কার্যক্রম শুরু করেন। অথচ থানায় রুজুকৃত এই সাধারণ ডায়েরিতে কোথাও উল্লেখ করা হয়নি হাতিটির মাথায় গুলি বিদ্ধ হওয়ার ঘটনা।

অবশ্য ১২ জুন একই বিট কর্মকর্তা বাদী হয়ে থানায় রুজুকৃত মামলার এজাহারে বলা হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় ১১ জুন সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে মারা যায় বন্য হাতিটি। এর পর নিয়মানুযায়ী হাতিটির ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ফের ডাকা হয় বঙ্গবন্ধু সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ জুলকার নাইন ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাকিম বিল্লাহকে। তাদের দীর্ঘ ময়নাতদন্ত প্রক্রিয়ার প্রতিবেদনে উঠে আসে হাতিটির মাথায় পরপর দুটি গুলি করা হয়। গুলির আঘাতে মস্তিষ্কে গুরুতর জখমের ফলে হাতিটি মারা যায়। সেই প্রতিবেদনের আলোকেই গুলি করে বন্য হাতি হত্যার ঘটনায় থানায় মামলা রুজু করেন খুটাখালী বনবিট কর্মকর্তা মুবিনুল হক।

অভিযোগ ওঠেছে, সংরক্ষিত বনের গোদার ফাঁড়ি ও খুটাখালীর ছড়ার পশ্চিমাংশের আম বাগান এলাকায় বন্য হাতিটি অবস্থান নেয়। এ সময় অজ্ঞাত বাগান মালিক হাতিটিকে তাড়ানোর জন্য কয়েক রাউন্ড গুলি করে। তদ্মধ্যে দুটি গুলি সরাসরি মাথায় বিদ্ধ হয়ে হাতিটি পূর্ব দিকে তথা খুটাখালী বনবিটের কেশখোলা বা ছনখোলার আগা নামক এলাকায় গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু মামলার এজাহারে সেই আম বাগানের মালিকের বিষয়টিও এড়িয়ে যাওয়া হয়েছে। তবে পুলিশের তদন্তে সবকিছু ওঠে আসবে জানিয়ে কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী গতকাল মঙ্গলবার বিকেলে বলেন, যারাই হাতিটিকে গুলি করুক না কেন, আশা করি কেউ ছাড় পাবে না। পুলিশ নিশ্চয়ই সেই ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করতে সক্ষম হবেন। আমরাও পুলিশকে তদন্ত কার্যক্রমে সার্বিক সহায়তা করে যাব।

শুরু থেকেই গুলির ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রেঞ্জ কর্মকর্তার ভাষ্য, হাতিটি সঠিক কী কারণে মাটিতে লুটিয়ে পড়েছিল, তা হঠাৎ করে আমাদের পক্ষে বলাটা সমীচীন ছিল না। তাই বন্য প্রাণী চিকিৎসকের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া গেছে, হাতিটি গুলিতেই মারা পড়েছে। এর পর বনবিভাগ থানায় হাতি হত্যার ঘটনায় মামলা রুজু করে।

হাতিটির ময়নাতদন্ত কার্যক্রম অংশগ্রহণকারী ডা. মোস্তাকিন বিল্লাহ ও হাতেম সাজ্জাদ জুলকার নাইন প্রতিবেদনে উল্লেখ করেছেন হাতিটির মাথায় দুটি গুলি করা হয়। এতে গুলির আঘাতে হাতিটির মস্তিষ্কে গুরুতর জখমের ফলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, বন্য হাতিটিকে যে বা যারাই গুলি করুক না কেন, অবশ্য তাদের শনাক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করবে। কোনো অবস্থাতেই হাতি হত্যায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে তদন্ত কর্মকর্তা একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করাসহ আশপাশের লোকজনের সাক্ষ্য নেওয়া শুরু করেছেন।

]]>
https://coxsbazarshomachar.com/2023/06/14/%e0%a6%96%e0%a7%81%e0%a6%9f%e0%a6%be%e0%a6%96%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0/feed/ 0
Logo https://coxsbazarshomachar.com/2023/06/08/logo/ https://coxsbazarshomachar.com/2023/06/08/logo/#respond Thu, 08 Jun 2023 07:11:00 +0000 https://coxsbazarshomachar.com/?p=53 https://coxsbazarshomachar.com/2023/06/08/logo/feed/ 0