কক্সবাজার সমাচার https://coxsbazarshomachar.com তথ্য প্রকাশে অবাধ ও নিরপেক্ষ Thu, 01 Oct 2026 11:34:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.10 চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ https://coxsbazarshomachar.com/2026/10/01/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%9c/ https://coxsbazarshomachar.com/2026/10/01/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%9c/#respond Thu, 01 Oct 2026 11:34:02 +0000 https://coxsbazarshomachar.com/?p=4022 নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসান হত্যা মামলায় আনোয়ার হোসেন ওরফে কালু ড্রাইভারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে সোপর্দ করার পর তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আনোয়ার হোসেন কালু কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে এলাকাবাসী সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাকে বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করা হয়। সেখানে তিনি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে জিসান হত্যাকাণ্ডের বিষয়ে জবানবন্দি দেন।

ওসি আরিফুর রহমান জানান, জিসান হত্যা মামলায় কালু ড্রাইভারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এই নৃশংস হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর চকরিয়ায় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়। অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দুই নারীসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

]]>
https://coxsbazarshomachar.com/2026/10/01/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%9c/feed/ 0
লামা-ফাইতং সড়কের বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে যাতায়াত https://coxsbazarshomachar.com/2026/09/27/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%a4%e0%a6%82-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%85/ https://coxsbazarshomachar.com/2026/09/27/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%a4%e0%a6%82-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%85/#respond Sun, 27 Sep 2026 13:57:14 +0000 https://coxsbazarshomachar.com/?p=4019 মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা উপজেলার গুরুত্বপূর্ণ লামা-ফাইতং সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, রোগী ও যানবাহন চালকদের প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশের পিচ ও মাটি উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ফাইতং সড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় মুরুং পাড়া,ফাদুরছড়া,ব্রিকফিল্ড এলাকার কয়েকটি স্থানে ও বদরটিলা নামক স্থানে সড়কের বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষাকালে এসব গর্তে পানি জমে দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এছাড়াও বদরটিলার নিচে ব্রীজটি দু,পাশে আবার ভেঙে ঝুঁকিপূর্ণ গতের সৃষ্টি হয়েছে।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, জীবিকা ও দৈনন্দিন প্রয়োজনের কারণে প্রতিদিন তাদের এই সড়ক দিয়ে চলাচল করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থা থাকলেও কাঙ্ক্ষিত সংস্কার না হওয়ায় তাদের দুর্ভোগ দিন দিন বাড়ছে।

ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহকারী আবু তাহের,আব্দুর রহমান,সাইফুলসহ কয়েকজন জানান , “আমাদের জীবন-জীবিকা এই মোটরসাইকেল চালানোর ওপর নির্ভরশীল। কিন্তু রাস্তার অবস্থা খারাপ হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।”

স্থানীয় ব্যবসায়ী কফিল উদদীন, রুবেল, পুতু,সোলতান জানান, এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য গজালিয়া-বানিয়াছড়া সড়কটি মেরামত করা জরুরি। পাশাপাশি ভারী যানবাহন চলাচল হতে দূরে থাকার দরকার।

চিয়ন মুরুং পাড়ার কারবারি চিংতক ম্রো বলেন, আমাদের পাড়া থেকে অসুস্থ রোগীদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যেতে অনেক সমস্যা হয়। রাস্তার খারাপ অবস্থার কারণে একজন প্রসূতি রোগীর মৃত্যু হয়েছে। মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত এই সড়ক সংস্কার করা জরুরি।

লামার ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উমর ফারুক বলেন, “সড়কটির বেহাল অবস্থা নিয়ে প্রায় তিন মাস আগে উপজেলা এলজিইডি অফিসে চিঠি দিয়েছি। কিন্তু এখনো কোনো সমাধান হয়নি।

স্থানীয়দের দাবি, লামা-ফাইতং সড়কটি দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় মেরামতের উদ্যোগ নেওয়া হলে দুর্গম এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি রোগীসহ জরুরি সেবাপ্রার্থীদের দুর্ভোগও কমবে।

লামা উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ আবু হানিফ বলেন, এ বিষয়ে অফিস অবগত আছেন, সংস্কারের জন্য উপরে জানানো হয়েছে এবং সমাধানের আমরা চেষ্টা করছি।

]]>
https://coxsbazarshomachar.com/2026/09/27/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%87%e0%a6%a4%e0%a6%82-%e0%a6%b8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%85/feed/ 0
লামায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার https://coxsbazarshomachar.com/2026/09/27/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2026/09/27/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87/#respond Sun, 27 Sep 2026 12:13:17 +0000 https://coxsbazarshomachar.com/?p=4016 মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে হাত-পা বাঁধা ছগির (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে লামা থানা পুলিশ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে লামার রূপসীপাড়া ইউনিয়নের হাতিরঝিরি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত ছগির লামার রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে। রূপসীপাড়া ইউনিয়ন

পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ আলম জানান, পাহাড়ে জুমে কৃষি কাজে নিয়োজিত লোকজন কাজ করতে গেলে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে লামা থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করেন।

লামা থানার ভারপ্রাপ্ত কমকর্তা কাইছার হামিদ জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তদন্তে সত্যতা বেরিয়ে আসবে।

]]>
https://coxsbazarshomachar.com/2026/09/27/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%81%e0%a6%a7%e0%a6%be-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87/feed/ 0
চকরিয়ায় উচ্ছেদের পর মুরগির খামারে আগুন, প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ https://coxsbazarshomachar.com/2026/09/21/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81/ https://coxsbazarshomachar.com/2026/09/21/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81/#respond Mon, 21 Sep 2026 14:09:38 +0000 https://coxsbazarshomachar.com/?p=4013 চকরিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে নির্মিত মুরগির খামারের অর্ধেক অংশ উচ্ছেদের পর অবশিষ্ট অংশে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে আগুন লাগানো হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে অভিযোগ উঠেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ের ভান্ডারির ডেবা এলাকায় সেগুনবাগানসংলগ্ন সংরক্ষিত বনভূমিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হারবাং বনবিটের সংরক্ষিত বনভূমি দখল করে ওই এলাকায় মুরগির খামারটি নির্মাণ করা হয়। শনিবার দিনের বেলায় বন বিভাগ অভিযান চালিয়ে খামারের প্রায় অর্ধেক অংশ উচ্ছেদ করে। একই সঙ্গে অবশিষ্ট অংশ রাতের মধ্যে নিজ উদ্যোগে অপসারণের নির্দেশ দেওয়া হয় খামার মালিক মোজাহের আহমদকে।
অভিযোগ রয়েছে, ওই রাতেই কে বা কারা খামারের অবশিষ্ট অংশের চালে আগুন ধরিয়ে দেয়। এতে স্থাপনার বেশ কিছু অংশ পুড়ে যায়।
স্থানীয় কয়েকজনের দাবি, বন বিভাগের উচ্ছেদ অভিযানের পর খামার মালিক নিজেই আগুন লাগিয়ে থাকতে পারেন। তাঁদের ধারণা, ঘটনার দায় অন্য কারও ওপর চাপানোর উদ্দেশ্যে এমনটি করা হয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি।
খামার মালিক মোজাহের আহমদ বলেন, ‘সকালে বন বিভাগের লোকজন এসে আমার খামারের অর্ধেক ভেঙে দেয়। বাকি অংশে মুরগি উঠানোর পরিকল্পনা করেছিলাম। রাতে কে বা কারা আগুন লাগিয়ে তা পুড়িয়ে দিয়েছে। ব্যাংক থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়ে খামারটি করেছিলাম। এখন আমার সবকিছু শেষ হয়ে গেছে।’ তিনি ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিচারের দাবি জানান।
হারবাং বনবিট কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, সংরক্ষিত বনভূমি দখল করে নির্মাণ করা স্থাপনার বিরুদ্ধে ইতোমধ্যে কয়েক দফা অভিযান পরিচালনা করা হয়েছে। সর্বশেষ শনিবার অভিযান চালিয়ে বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সেখানে ফলদ গাছের চারাও রোপণ করা হয়েছে। বাকি অংশ রাতের মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল মোজাহের আহমদকে। আগুন লাগার বিষয়টি তদন্ত করে এর প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সরকারি বনভূমিতে অবৈধভাবে নির্মাণ করা একটি খামারের চালে রাতের আঁধারে আগুন দেওয়ার ঘটনা সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

]]>
https://coxsbazarshomachar.com/2026/09/21/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%89%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81/feed/ 0
সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন https://coxsbazarshomachar.com/2026/09/20/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%81%e0%a6%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%87/ https://coxsbazarshomachar.com/2026/09/20/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%81%e0%a6%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%87/#respond Sun, 20 Sep 2026 16:44:05 +0000 https://coxsbazarshomachar.com/?p=4010 নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার সাহারবিল ইউনিয়নে ইউনিক ফাউন্ডেশনের আয়োজনে ‘নতুন কুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫’-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শনিবার বিকেলে ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব উল্লাহ মনিরীর সভাপতিত্বে এবং ইউনিক ফাউন্ডেশনের সমন্বয়কারী মাস্টার নুর মোহাম্মদের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক সিনিয়র শিক্ষক সরওয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবক শিব্বির আহমদ ওসমানী, বিএমএস উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মহসিন আনোয়ার, নতুন কুঁড়ি মেধাবৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক অ্যাডভোকেট সালাহউদ্দিন কাদের, দৈনিক যুগান্তরের চকরিয়া প্রতিনিধি সাংবাদিক মনসুর মহসিন, শহিদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মিসবাউল হক, ব্যবসায়ী খানে আলম ও নুরুল ইসলাম প্রমূখ।
শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত দের পক্ষ থেকে বক্তব্য রাখেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৭ম শ্রেণির শিক্ষার্থী সামিউল কাদের।

আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট, শিক্ষা উপকরণ ও সনদপত্র তুলে দেওয়া হয়।

]]>
https://coxsbazarshomachar.com/2026/09/20/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%81%e0%a6%81%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%bf-%e0%a6%ae%e0%a7%87/feed/ 0
রাস্তার পাশে পানিভর্তি ড্রেইনে পড়ে ইমন নামের এক শিশুর মৃত্যু https://coxsbazarshomachar.com/2026/09/18/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a1/ https://coxsbazarshomachar.com/2026/09/18/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a1/#respond Fri, 18 Sep 2026 17:13:33 +0000 https://coxsbazarshomachar.com/?p=4007 জিয়াউল হক জিয়াঃ
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজীপাড়া থেকে হেতালিয়াপাড়াস্হ যাতায়াত সড়কের পাশে পানিভর্তি ড্রেইন পড়ে আরিফুল হাসান ইমন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।মৃত্যুকালে শিশু ইমনের বয়স ১বছর ২মাস।
শিশু ইমন হাজীপাড়ার বাসিন্দা মৃত সিকান্দার কালুর ছেলে প্রবাসী মোঃ এনামের প্রথম পুত্র।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে সবার অজান্তে খেলার চলে ড্রেইন পড়ে মৃত্যু হয়েছে।
শিশুটির মা রানু আকতার জানান-আমাদের অজান্তে আমার ছেলে ইমন থির-থির করে হেঁটে হঠাৎ রাস্তার দিকে চলে যায়।রাস্তার পাশে খোলা পানিভর্তি ড্রেইনে পড়ে র্দূগন্ধযুক্ত পানি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে।এমতাবস্থায় ছেলেটি খুঁজতে গিয়ে ড্রেইনের পানিতে ভাসমান দেখে উদ্ধার করে,ঈদগাঁওর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।এরপর খবর পেয়ে থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।স্হানীয় চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান ড্রেইনের জমাট পানি নিস্কাশনের ব্যবস্হা করবেন মর্মে প্রতিশ্রুতি দিয়েছেন বলেই,এশারের নামাজের পর জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।এমন কথা বলতে-বলতে কান্না ভেঙে পড়েছেন।
খুটাখালীর চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান বলেন-শিশুটির মৃত্যুর বিষয়ে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন আর শোকাহত পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করেন।এছাড়াও সম্প্রতি সংস্কার করা ড্রেইনের জমাট পানি দ্রুত নিস্কাশনের ব্যবস্হা করে,বিপদমুক্ত করবেন বলে স্হানীয় বাসিন্দাদের কাছে ওয়াদা করেছেন বলে জানিয়েছেন।
চকরিয়া থানার এসআই বাবুল বলেন-ড্রেইনের পানিতে পড়ে ইমন নামের এক শিশুর আকস্মিক মৃত্যু হয়েছে।তবে স্হানীয় চেয়ারম্যানের জনগণের সামনে ড্রেইনের পানি নিস্কাশনের ব্যবস্হা দ্রুত করবেন মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।শিশুটির মৃত্যুর বিষয়ে ভুক্তভোগী পরিবারের কোন অভিযোগ নেই বলে জানিয়েছেন শিশুর মা রানু,এমনটাই উল্লেখ করেন একর্মকর্তা।

]]>
https://coxsbazarshomachar.com/2026/09/18/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%a1/feed/ 0
লামায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু https://coxsbazarshomachar.com/2026/09/18/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0/ https://coxsbazarshomachar.com/2026/09/18/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0/#respond Fri, 18 Sep 2026 17:08:55 +0000 https://coxsbazarshomachar.com/?p=4004 মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামায় পুকুরের পানিতে ডুবে নাহিদ নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ স্থানীয় বাসিন্দা সুমন ও নুরু বানু দম্পতির ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু নাহিদ বাড়ির পাশের মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে পানিতে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা পুকুর থেকে নাহিদকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য লামা উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।​ কোমলমতি এই শিশুর মৃত্যুতে পরিবার ও পুরো এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)কাইছার হামিদ সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।

]]>
https://coxsbazarshomachar.com/2026/09/18/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%81%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%b0/feed/ 0
লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ শুরু https://coxsbazarshomachar.com/2026/09/15/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf/ https://coxsbazarshomachar.com/2026/09/15/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf/#respond Tue, 15 Sep 2026 10:38:28 +0000 https://coxsbazarshomachar.com/?p=3999 মোঃ নাজমুল হুদা, লামাঃ

বান্দরবানের লামায় কারিগরি শিক্ষার প্রসার ও বেকার যুবক-যুবতীদের কর্মমুখী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে লামা টেকনিক্যাল ইনস্টিটিউটের কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে দুটি কোর্সের পাঠদান শুরু হয়েছে। মঙ্গলবার(১৫ আগস্ট ২০২৬) সকালে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দক্ষতা অর্জনের নতুন সুযোগঃ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় শিক্ষিত ও অর্ধশিক্ষিত তরুণ-তরুণীদের একটি অংশ বেকার থাকছেন। এ বাস্তবতায় স্বল্পমেয়াদি ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ করে তোলার উদ্যোগ হিসেবে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা চাকরির পাশাপাশি নিজস্ব উদ্যোগে কাজ করার সুযোগ পাবেন। বিশেষ করে কম্পিউটার প্রশিক্ষণ তথ্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের পথ খুলতে পারে। অন্যদিকে সেলাই প্রশিক্ষণ নারীদের ঘরে বসে বা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আয় করার সুযোগ সৃষ্টি করতে পারে।

অনুষ্ঠানে যারা ছিলেন পাঠদান শুরুর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা টেকনিক্যাল ইনস্টিটিউটের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম রুহুল আমিন।

প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক লামা পৌর মেয়র আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু থোয়াইনু অং চৌধুরী, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এম তমিজ উদ্দিন, গজালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিশ্বনাথ দে এবং শিক্ষানুরাগী মায়েছা মার্মাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন বলেন, “লামা উপজেলার ইতিহাসে আজ একটি স্মরণীয় দিন।” তিনি বলেন, বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি লামা টেকনিক্যাল ইনস্টিটিউটের কার্যক্রম এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন, লামা টেকনিক্যাল ইনস্টিটিউটের মাধ্যমে উপজেলার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এম তমিজ উদ্দিন বলেন, বেকারত্ব দূরীকরণে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ এবং অর্জিত দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান।

প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও ভবিষ্যৎ প্রত্যাশাঃ লামা টেকনিক্যাল ইনস্টিটিউটের লক্ষ্য হচ্ছে স্থানীয় পর্যায়ে কারিগরি ও কর্মমুখী শিক্ষার সুযোগ সৃষ্টি করা এবং তরুণ প্রজন্মকে প্রচলিত শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মদক্ষতায় দক্ষ করে তোলা। লামার ভৌগোলিক ও সামাজিক বাস্তবতায় এ ধরনের একটি প্রতিষ্ঠান স্থানীয় মানবসম্পদ উন্নয়ন এবং আত্মকর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের পাঠদান শুরু করা হয়। ভবিষ্যতে প্রশিক্ষণের পরিধি বাড়িয়ে আরও বেশি তরুণ-তরুণীকে কর্মমুখী প্রশিক্ষণের আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।

]]>
https://coxsbazarshomachar.com/2026/09/15/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%9f%e0%a7%87%e0%a6%95%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%a8%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%bf/feed/ 0
বান্দরবানে ফেরা বম পরিবারগুলোর পুনর্বাসনে এগিয়ে এলো রুমা জোন https://coxsbazarshomachar.com/2026/09/12/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%ae-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2026/09/12/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%ae-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be/#respond Sat, 12 Sep 2026 09:53:11 +0000 https://coxsbazarshomachar.com/?p=3996 মোঃ নাজমুল হুদা, বান্দরবানঃ পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের রুমা উপজেলায় ২০২৪ সালের নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ভারতের মিজোরামে আশ্রয় নেওয়া বম সম্প্রদায়ের পরিবারগুলো ধীরে ধীরে নিজ পাড়া ও বসতভিটায় ফিরে আসছে। এসব পরিবারের নিরাপদ প্রত্যাবর্তন, পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রুমা জোনের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রদান করে আসছে।

২০২৪ সালের নিরাপত্তাজনিত পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে বিভিন্ন পাড়ার বেশ কিছু পরিবার নিজ বাড়িঘর ছেড়ে মিজোরামে আশ্রয় নিয়েছিল। বর্তমানে রুমার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তারা পর্যায়ক্রমে নিজ পাড়ায় ফিরে আসছে। এ পর্যন্ত বিভিন্ন পাড়ায় ৬৮টি পরিবার ফিরে এসে পুনর্বাসিত হয়েছে। এসব পরিবারকে প্রয়োজন অনুযায়ী রেশন, আর্থিক সহায়তা, ঘর মেরামতের জন্য ঢেউটিন, সোলার সামগ্রী, ফলজ গাছের চারা ও জীবিকা নির্বাহের উপকরণ প্রদান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি ভারতের মিজোরাম থেকে দার্জিলিং পাড়ায় ফিরে এসেছে বম সম্প্রদায়ের একটি পরিবার। পরিবারের সদস্যরা হলেন মালমিন সাম বম (৩০), জিংনিজুয়াল বম (২৯) এবং তাদের সন্তান রামথার ইয়াক বম। দীর্ঘদিন মিজোরামে অবস্থানের পর রুমার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তারা নিজ পাড়ায় ফিরে এসে পুনরায় বসতি স্থাপন করেছে।
পরিবারটির পুনর্বাসনে রুমা জোনের পক্ষ থেকে ৫০ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি তেল, ৫ কেজি লবণ, ৫ কেজি আলু ও ৫ কেজি পেঁয়াজসহ প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী প্রদান করা হয়। এছাড়া বসতঘর মেরামতের জন্য ৩ বান্ডিল ঢেউটিন, একটি সোলার প্যানেল এবং ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
একইভাবে মিজোরাম থেকে নাজেরাত পাড়ায় ফিরে এসেছে বম সম্প্রদায়ের পাঁচ সদস্যের একটি পরিবার। পরিবারের সদস্যরা হলেন লাল সান ঙাক বম, ভান ঠুয়াই কিম বম, জেনদির বম (১২), উডেন বম (১০) ও মারকাজ বম (৬)। ২০২৪ সালের জানুয়ারিতে নিজ পাড়া ছেড়ে যাওয়া পরিবারটি পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সম্প্রতি নিজ পাড়ায় ফিরে আসে।
ফিরে আসা পরিবারটিকে রুমা জোনের পক্ষ থেকে এক মাসের রেশন হিসেবে ৭২ কেজি চাল, ১২ কেজি ডাল, ১২ কেজি তেল, ১০ কেজি চিনি ও ১ কেজি চা-পাতা প্রদান করা হয়। পাশাপাশি ঘর মেরামতের জন্য ৩ বান্ডিল ঢেউটিন এবং ৩০টি ফলজ গাছের চারাদেওয়া হয়েছে। পরিবারের শিশুদের শিক্ষাজীবন পুনরায় শুরু করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
এর আগে মিজোরাম থেকে নিজ পাড়ায় ফিরে আসা মুলফি পাড়ার জিং এং পার বম, পিতা লাল জার লম বম-এর পরিবারকেও ধাপে ধাপে পুনর্বাসন সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যাবর্তনের পর তাকে ২০,০০০ টাকা আর্থিক সহায়তা ও ৩০ দিনের রেশন প্রদান করা হয়। পরবর্তীতে বসতঘর মেরামতের জন্য ঢেউটিন এবং পরিবারের নারী সদস্যকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।
রুমা জোনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন পাড়ার বাইরে অবস্থানের কারণে জরাজীর্ণ হয়ে পড়া বসতঘর পুনর্নির্মাণ, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও জীবিকার বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রত্যাবর্তনকারী পরিবারগুলোকে পর্যায়ক্রমে সহায়তা করা হচ্ছে। এর মাধ্যমে পরিবারগুলো নিজ পাড়ায় থেকেই স্বাভাবিক ও স্বাবলম্বী জীবনযাপন করার সুযোগ পাচ্ছে।
ভারতের মিজোরাম থেকে নিজ পাড়া ও বসতভিটায় ফিরে আসতে ইচ্ছুক পরিবারগুলোর নিরাপদ প্রত্যাবর্তন, পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনযাত্রায় পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করে যাবে। পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

]]>
https://coxsbazarshomachar.com/2026/09/12/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%ae-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be/feed/ 0
চকরিয়ার দুইনারী ইয়াংছা চেকপোস্টে ৩ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক https://coxsbazarshomachar.com/2026/09/08/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%82%e0%a6%9b%e0%a6%be/ https://coxsbazarshomachar.com/2026/09/08/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%82%e0%a6%9b%e0%a6%be/#respond Tue, 08 Sep 2026 09:10:20 +0000 https://coxsbazarshomachar.com/?p=3993 নিজস্ব প্রতিবেদকঃ

পার্বত্য লামায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা-সহ দুই নারী পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) গতরাত পৌন ১১টার দিকে উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইয়াংছা চেকপোস্টে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে,চকরিয়া বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা একটি জীপগাড়ী সন্দেহজনক গতিরোধ করে চেক করা হয়।এসময় তাদের হেফাজতে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগের ভিতরে থেকে খাকি রঙে টেপ দিয়ে মোড়ানো দু’ইটি নীল পলিথিন ব্যাগ পাওয়া যায়।এরপর টেপ খুললে গাঁজা পাওয়া গেলে,তা আমরা ওজন দিয়ে দেখি ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।তারপর দুইনারীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন—কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রোকেয়া জান্নাত (৫০) ও রিতা মনি (২০)।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন,ইয়াংছা চেকপোস্টে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৩কেজি ১০০কেজি গাঁজা উদ্ধার সহ দুইনারী পাচারকারীকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
তিনি আরো জানান-“মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

]]>
https://coxsbazarshomachar.com/2026/09/08/%e0%a6%9a%e0%a6%95%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%82%e0%a6%9b%e0%a6%be/feed/ 0