1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
মরিচ্যায় তেলের পাম্পে অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে মারধর করা আজম গ্রেপ্তার চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক-৪ ডুলাহাজারায় ট্রেনের কাটায় পড়ে শিশু আবিরের মৃত্যু উচ্ছেদে সৈকতের বালিয়াডি ফাঁকা হলেও দাঁডিয়ে আছে ড্রাগন মার্কেট চট্রগ্রাম অঞ্চলের ফরেস্ট রেঞ্জার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন বাঁকখালীতে বনবিভাগের অভিযানে বসতঘর-তামাক চুল্লিসহ দুই করাতকল উচ্ছেদ স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে চকরিয়ায় অপহৃত পারভেজ ১৬ ঘন্টার মধ্যে উদ্ধার খুটাখালীতে ডাকাতিঃ স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট চকরিয়ায় পৃথক দু’টি স্হানে অভিযানঃজরিমানা সহ ৪টি মেশিন,পাইপ ধ্বংস আর বালু জব্দ খুটাখালীতে ইফতার মাহফিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় সমিতির পাশ বহি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

তারেক রহমানের বক্তব্য প্রচারে বাধা নেই: হাইকোর্ট

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

অনলাইন ডেস্ক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশে দেয়া নিষেধাজ্ঞার রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, এর ফলে গণমাধ্যমে তার বক্তব্য প্রচারে বাধা নেই।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

প্রসঙ্গত, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ৭ জানুয়ারি তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের ওপর নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একইসঙ্গে রুল জারি করে।

রুলে তারেক রহমানের বক্তব্য প্রকাশ ও প্রচার নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন বিবাদীদের নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়। ওই রুল শুনানির জন্য আট বছর পর হাইকোর্টে আবেদন জানায় রিটকারী পক্ষ।

কিন্তু তারেক রহমানের ঠিকানা ভুল থাকায় নোটিশ সঠিকভাবে জারি হয়নি। এ কারণে ঠিকানা সংশোধন করে ফের আবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com