1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার

চকরিয়ায় পৃথক দু’টি স্হানে অভিযানঃজরিমানা সহ ৪টি মেশিন,পাইপ ধ্বংস আর বালু জব্দ

  • পোস্টিং সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

জিয়াউল হক জিয়াঃ
চকরিয়া উপজেলার আমাইন্যারচর আর উত্তর হারবাংনে অবৈধ বালু উত্তোলন সময় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়।
গত ২৮ ফেব্রুয়ারীতে পৌরসভার আমাইন্যার চর ও ১লা মার্চ উত্তর হারবাংনে অভিযানটি পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রতিবেদককে জানান-পৌরসভার আমাইন্যারচর এলাকার দুইটি স্পটে আনুমানিক ২লক্ষ ৫০ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয় এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি বড় ড্রেজার ও বড় পাইপ লাইন অকেজো করে ধ্বংস করা হয়েছে।জব্দকৃত বালি আগামি ২ মার্চ স্হানে উন্মুক্তভাবে নিলাম দেওয়া হবে।
ম্যাজিষ্ট্রেট আরো জানান-উত্তর হারবাংনে মো: মোরশেদ আলম মানিক নামক এক ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এসময় বালি উত্তোলনের কাজে ব্যবহৃত দুইটি মেশিন জব্দ করা হয় ও পাইপ লাইন অকেজো করে ধ্বংস করা হয়।অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলমান থাকবে৷
উল্লেখ্য,অবৈধ বালি উত্তোলনে ভূমি ব্যবহারের সুযোগ করে দিলে দাগ ও খতিয়ান অনুযায়ী ভূমির মালিকানা যার, তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com