1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি সিলেটে ৩ দিনের কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের পরিচিত সভা ও মিলনমেলা এদেশের সনাতনী ধর্মাবলম্বীরা স্বাধীনতার পক্ষেই ছিল-সালাহউদ্দিন আহমেদ লামায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান ১০ লক্ষ টাকা জরিমানা ১২ ফেব্রুয়ারী বাংলাদেশে ধানের শীর্ষের ভূমিধস বিজয় হবে-সালাহউদ্দিন আহমদ এদেশের সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করে থাকেন বিএনপি-সালাহউদ্দিন আহমেদ আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচন হবে এদেশের মানুষের ভাগ্য বদলের দিন-সালাহউদ্দিন আহমেদ বমু বিলছড়িতে ধানের শীষের জনসভায় সালাহউদ্দিন আহমদ আলীকদমে ১০০ শীতার্ত পরিবারকে পৌঁছে দেয়া হলো শীত উপহার নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে বান্দরবান পুলিশ সুপার

  • পোস্টিং সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

মোঃ নাজমুল হুদা, বান্দরবানঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শন করেন, বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। রোববার (১৮ জানুয়ারি, ২০২৬) সকালে পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম ও দায়িত্ব পালনের অবস্থা পর্যবেক্ষণ করেন। কর্মরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, চিকিৎসা সুবিধা, বিশুদ্ধ পানির ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।বিশেষভাবে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের ওপর জোর দেন।

একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা, জনসচেতনতা সৃষ্টি এবং জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
এসময় পুলিশ সুপার প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল), নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট ফোর্সবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com