1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

১২ ফেব্রুয়ারী বাংলাদেশে ধানের শীর্ষের ভূমিধস বিজয় হবে-সালাহউদ্দিন আহমদ

  • পোস্টিং সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

জিয়াউল হক জিয়া,কক্সবাজারঃ
আল্লাহর রহমতে আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীর্ষের ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। জনগণের সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মধ্যে দিয়ে বিএনপি এমন একটি সরকার গঠন করবেন,যে সরকারের মালিক হবে সকল জনগণ,তখনই জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফেরত পাবেন। আপনার ভোট আপনি দিবেন,যাকে খুশি তাকে দিবেন,আপনার পছন্দের প্রার্থীকে দিবেন,হারানো গণতন্ত্রকে শক্তিশালী করবেন। বাংলাদেশে যেন আর কোনদিন এই কথা শুনতে না হয়,কেউ গুম হয়েছে। কোন মা’কে যেন সন্তান কখন ঘরে ফিরবে,এমন বেদনা অনুভব করতে না হয়,সেই লক্ষে বিএনপি এমন একটটি বাংলাদেশ বিনির্মান করবেন, যে দেশে আর কোন মানুষ গুম হবেনা।এছাড়াও যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তাদের মর্যাদাবান করতে হবে। বিএনপির ৩১দফা কর্মসূচি,বিএনপির প্লান,পরিকল্পনা এবং রাষ্ট্রীয় চিন্তাভাবনা,এদেশের মানুষ পছন্দ করেন। তাহলে অবশ্যই তারা বিএনপি কে ভোট দিবে। অন্য যে রাজনৈতিক দল গুলো নির্বাচন করছেন,তারাও তাদের কর্মসূচি,পরিকল্পনা প্রকাশ করবে। জনগণ তাদের টা পছন্দ করলে তাদেরকে ভোট দিবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য,এমনই হওয়া উচিত।কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে-দেশে একটা আছে,তাদেরকে ভোট দিলে,মরলে,পরে জান্নাত পাবেন।এমন ধোঁকাবাজি থেকে আপনাদেরকে সজাগ আর সচেতন থাকতে হবে।
ভেজা কন্ঠে বলেন-আমি ৩৫ বছর আপনাদের সঙ্গে আছি।২০০৮ সালে জেল হাজতে থাকাকালে আমার সহধর্মিণীকে বিপুল ভোটে বিজয় করেছিলেন।তাই আমিও আমার পরিবার সকলের কাছে চির ঋণী হলাম,চির কৃতজ্ঞ।আমি বিশ্বাস করি,আপনারা আমাকে ভুব বেশি ভালোবাসেন।দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে জীবন বিপন্ন হতে বসেছিল।আমরা গণতন্ত্রকে হারিয়ে ফেলি,কেউ মুক্ত পরিবেশে কথা বলতে পারেনি।এখন ফ্যাসিষ্টের বিদায় হলো,গণতন্ত্র কন্ঠরোধ প্রক্রিয়া চলছে।তাই আগামী ১২ তারিখ ধানের শীর্ষে ভোট দিয়ে গণতন্ত্রাতিক অধিকার রক্ষা করবেন,বিএনপি জনগণের পাশে ছিল,আছে,থাকবে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১ টায় চকরিয়ার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী,সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু,সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ ভক্ত অসংখ্য জনতারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com