মোঃ নাজমুল হুদা, বান্দরবানঃ বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত অসহায় জনগণের মাঝে আলীকদমে ১০০ শীতার্ত পরিবারকে পৌঁছে দেয়া হলো শীত উপহার শীতবস্ত্র বিতরণ করেছে আলীকদম সেনা জোন। মানবিক সহায়তার অংশ হিসেবে রবিবার (২৫ জানুয়ারি, ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিন্ধুমুখ পাড়া, ইন্দুমুখ পাড়া ও বড় আগলা পাড়ায় মোট ১০০টি পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। এ সময় সেনা জোনের অন্যান্য কর্মকর্তা, সদস্যবৃন্দ, স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় তিনি মূরং কমপ্লেক্সে সুবিধাবঞ্চিত মূরং শিশুদের জন্য বিনামূল্যে আবাসন ও শিক্ষাসুবিধার কথা উল্লেখ করেন এবং জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে মূরং যুবকদের জন্য বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে।বক্তব্যের শেষাংশে তিনি যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে।
Leave a Reply