1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
মরিচ্যায় তেলের পাম্পে অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে মারধর করা আজম গ্রেপ্তার চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক-৪ ডুলাহাজারায় ট্রেনের কাটায় পড়ে শিশু আবিরের মৃত্যু উচ্ছেদে সৈকতের বালিয়াডি ফাঁকা হলেও দাঁডিয়ে আছে ড্রাগন মার্কেট চট্রগ্রাম অঞ্চলের ফরেস্ট রেঞ্জার্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন বাঁকখালীতে বনবিভাগের অভিযানে বসতঘর-তামাক চুল্লিসহ দুই করাতকল উচ্ছেদ স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে চকরিয়ায় অপহৃত পারভেজ ১৬ ঘন্টার মধ্যে উদ্ধার খুটাখালীতে ডাকাতিঃ স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট চকরিয়ায় পৃথক দু’টি স্হানে অভিযানঃজরিমানা সহ ৪টি মেশিন,পাইপ ধ্বংস আর বালু জব্দ খুটাখালীতে ইফতার মাহফিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় সমিতির পাশ বহি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

সরই বন ক্যাম্প ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল গোল কাঠ জব্দ

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ নাজমুল হুদা, বান্দরবানঃ বান্দরবানের লামার সরই বন ক্যাম্প ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমান গোল কাঠ জব্দ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী, ২০২৬ ইং) দুপুরে সরই-লুলাইং রাস্তার মধ্যবর্তী স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সড়ক – লুলাইং সড়কে মাঝে পাচারের উদেশ্যে কিছু অসাধু লোক অবৈধভাবে কর্তনকৃত কিছু হাতির টানা শিউরী গাছ, জামসহ বিবিধ গোল কাঠ সরই বন ক্যাম্প ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় অনুমানিক ৪০০ (চারশত) ঘন ফুট গোল কাঠ জব্দ করা হয়।

পরে এগুলো ডলুছড়ি রেঞ্জের সরই বন ক্যাম্পে (সরই বাজার সংলগ্ন) অফিসে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এ সমস্ত জব্দকৃত গাছে বাজার মূল্য অনুমানিক ৪ লক্ষ টাকা হবে। প্রক্রিয়াক্রমে বর্ণিত কাঠ গুলো নিলামে সরকার মোটা অংকের রাজস্ব সংগ্রহ হবে।

বন বিভাগ সূত্রে আরও জানা যায়, অভিযানের সময় বন বিভাগের অনুমোদন ছাড়াই কাটা ও মজুদ করে রাখা বিপুল পরিমাণ গোল কাঠ উদ্ধার করা হয়। এসব কাঠ ইটভাটা ও বিভিন্ন স্থানে পাচারের প্রস্তুতি চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে সরই বন ক্যাম্পের বিট কর্মকর্তা মোঃ আব্দুল করিম জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে বন বিভাগ। জব্দকৃত কাঠ বন আইনে মামলার আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে।

এ বিষয়ে ডলুছড়ি রেঞ্জ অফিসার এস.এম হাবিবুল্লাহ বলেন, বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে গাছ কাটা ও কাঠ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লামার বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের এ রকম অভিযান নিয়মিত হচ্ছে,সেক্ষেত্রে পরিবেশ- প্রতিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com