1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
উচ্ছেদ আতংক আর হয়রানি বন্ধ সহ এলাকার উন্নয়নে মা-বোনেরা ধানের শীষে ভোট দিন সালাহউদ্দিনের গণমিছিলে লাখো মানুষের ঢল ভোটাধিকার প্রয়োগে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান চকরিয়ার ১৩০টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও বডিওর্ণ ক্যামেরার সংযোগ স্থাপন সম্পন্ন  সরই বন ক্যাম্প ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল গোল কাঠ জব্দ মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রভাব বাংলাদেশে পড়বে না -বিজিবি সিলেটে ৩ দিনের কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের পরিচিত সভা ও মিলনমেলা এদেশের সনাতনী ধর্মাবলম্বীরা স্বাধীনতার পক্ষেই ছিল-সালাহউদ্দিন আহমেদ লামায় অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান ১০ লক্ষ টাকা জরিমানা ১২ ফেব্রুয়ারী বাংলাদেশে ধানের শীর্ষের ভূমিধস বিজয় হবে-সালাহউদ্দিন আহমদ এদেশের সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিত করে থাকেন বিএনপি-সালাহউদ্দিন আহমেদ

উচ্ছেদ আতংক আর হয়রানি বন্ধ সহ এলাকার উন্নয়নে মা-বোনেরা ধানের শীষে ভোট দিন

  • পোস্টিং সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজার-১,চকরিয়া-পেকুয়া আসনের ধানের শীষ তথা বিএনপির মনোনিত প্রার্থী ও বিএনপির স্হায়ী কমিটির সদস্য এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ’কে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাতে পারলে,খুটাখালীবাসীর বনবিভাগ কর্তৃক উচ্ছেদ আতংক আর সত্য-মিথ্যা মামলার হয়রানি বন্ধ সহ এলাকার উন্নয়নের স্বার্থ রক্ষায় এগিয়ে আসার আহবান স্হানীয় নেতাদের।
রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত খুটাখালীর ৪নং ওয়ার্ডের নলবুনিয়া এলাকায়,একাংশ ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত মহিলাদের নিয়ে করা বিশাল উঠান বৈঠক সম্পন্ন হয়েছে।
উঠান বৈঠকটি মাষ্টার এসএম আবুল হোছাইন এর সভাপতিত্বে,সাবেক যুবনেতা মোহাম্মদ আলী আহমদের সঞ্চালনায়,অতিথি হিসাবে বক্তব্য রাখেন-ইউনিয়ন বিএনপির আহবায়ক ছৈয়দ আলম,সদস্য সচিব আকতার কামাল,ইউনিয়ন বিএনপির উপদেষ্টা এসএম মনজুর,বাংলাদেশ বার কাউন্সিলের সহকারী এ্যার্টানী জেনারেল কুতুবউদ্দিন তুষার,ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক সাদেকুর রহমান,আনিছুর রহমান,নাছির উদ্দিন,সদস্য সরোয়ার আলম,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান,ইউনিয়ন ওলামা দলের আহবায়ক আবুল বশর,ইউনিয়ন যুবদলে সম্পাদক শীর্ষ মোঃ রাসেল,যুগ্ম সম্পাদক ও ৩নং ওযার্ডের সভাপতি দিল মোহাম্মদ,ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আবুল কাশেম,সদস্য সচিব জিয়া হায়দার সহ ওয়ার্ড বিএনপির নেতাকর্মী সহ ৫শতাধিক মহিলারা উপস্থিত ছিলেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন-৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম মাঝি,ইসলাম মাঝি,জসিম উদ্দিন মাঝি,রাহমতুল্লাহ মাঝি সহ বিএনপি ও যুবদলের নেতাকর্মী উঠান বৈঠকটির আয়োজন করেছেন।

বক্তারা বলেন-আমাদের নেতা সালাহউদ্দিন আহমেদ এমপি ও মন্ত্রী থাকাকালীন যেন উন্নয়ন খুটাখালীতে হয়েছিল।এরপরে গেল ১৭ বছর ফ্যাসিস্ট আ’লীগের আমলে আর কোন উন্নয়ন এলাকায় হয়নি।বর্তমানে ইউনিয়নের চেয়ারম্যান টানা ১৫বছর এলাকায় কোন উন্নয়ন আর হয়রানি বন্ধে কোন ভূমিকা রাখতে পারেনি।তাই আমরা এলাকার মা-বোনদেরকে কথা দিচ্ছি,জলোচ্ছ্বাস আর সাইক্লোন এর জন্য খাস,পিএফ আর রির্জাভ বসবাসরত কোন পরিবারকে উচ্ছেদ আতংক বোধ করতে হবে না।এছাড়াও বনবিভাগের হয়রানি মূলক মামলা,প্রভাব বিস্তারে অবৈধভাবে টাকা আদায় শতভাগ বন্ধ করা হবে।এরপরও অবহেলিত খুটাখালীর গ্রামীণ জনপদের উন্নয়ন,খুটাখালী ছড়া দুইপাশে ব্লক বসিয়ে টেকসই বাঁধ,মহাসড়ক হয়ে মহেশখালী বন্দর সড়ক নির্মাণ কাজ করবেন বলে আমাদের নেতা প্রতিশ্রুতবদ্ধ।লবণের ন্যায্যমূল্য ও চিংড়ী ন্যায্য দাম সহ ডাকাতি,চুরি,মাদকদ্রব্য বন্ধের কাজ করবেন আমাদের নেতা সালাহউদ্দিন।
বক্তারা আরো বলেন-বিএনপি রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় গেলে,কৃষি,ফ্যামেলি ও স্বাস্থ্য কার্ড অবশ্যই দেওয়া হবে।এমনকি শিক্ষার মানোন্নয়নে বিএনপি উপবৃত্তি চালু করেছিল,এখনো চলমান আছে।এছাড়াও বয়স্ক,বিধবা,পঙ্গুভাতা চালু করেছিল বিএনপি।নারীদের মানোন্নয়নে কাজ করে,করবেন বিএনপি।যারা ধর্মের দোহাই দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে,তারা গ্রামের সাধারণ নারীদেরকে টাকা দিয়ে ক্রয় করে ভোট নিতে চাই।তাহলে বুঝতে হবে এসব ধোঁকাবাজি কথা।জামায়াত যদি কুরআনের আইন বাস্তবায়ন চাইতো,তাহলে হিন্দু এমপি প্রার্থী দিত না।আসুন এলাকার উন্নয়ন সমৃদ্ধির জন্য,রাষ্ট্রের উন্নয়নের জন্য,আমরা আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে সালাহউদ্দিন ভাইকে বিপুল ভোটে বিজয় করি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com