প্রেস রিলিজঃ
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চকরিয়া পৌরসভাধীন বিভিন্ন মার্কেট এলাকায় ক্রেতা ও সাধারণ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে অদ্য ২১/০২/২০২৬ ইং তারিখে চকরিয়া থানা পুলিশের এর নেতৃত্বে বিশেষ সাড়াশি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চকরিয়া পৌরসভার নিউ মার্কেট, জনতা মার্কেট ও চকরিয়া সিটি সেন্টার এলাকায় ছিনতাইয়ের সময় নিম্নবর্ণিত ০৪ (চার) জন ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়ঃ
১। আব্দুল্লাহ (২৬), পিতা-মৃত নুরুল কবির, মাতা-ছফুরা খাতুন, সাং-মাইজ কাকারা, ০২নং ওয়ার্ড, কাকারা ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।
২। রাহাত হোসেন (৩৩), পিতা-জাহেদ হোসেন, মাতা-মঞ্জুরা বেগম, সাং-মধ্যম পাড়া, ০৩নং ওয়ার্ড, সাহারবিল ইউপি, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।
৩। মোঃ আরমান (৪১), পিতা-মৃত ফেরদৌস আহমদ, সাং-সোসাইটি পাড়া, ০৮নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।
৪। মোহাম্মদ দিদারুল ইসলাম, পিতা-মৃত দেলোয়ার হোসেন, মাতা-মৃত আমিনা বেগম, সাং-বাজার পাড়া, ০১নং ওয়ার্ড, চকরিয়া পৌরসভা, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
চকরিয়া থানা পুলিশ ঈদুল ফিতরকে কেন্দ্র করে মার্কেট ও জনবহুল এলাকায় নিয়মিত সাদা পোষাকে ও পুরা পোষাকে টহল সহ বিশেষ অভিযান অব্যাহত রাখবে। জনসাধারণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে থানায় অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
Leave a Reply