1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার

কক্সবাজার-১ আসনে ৯৫ হাজার ভোটের ব্যবধানে সালাহউদ্দিন আহমদ নির্বাচিত

  • পোস্টিং সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি ৯৪ হাজার ৪৪৭ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবদুল্লা আল ফারুখকে পরাজিত করেছেন। তিনি মোট ১৭৭ কেন্দ্রের সবগুলো কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৭৫৮ ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১লাখ ২৫ হাজার ৩১১ ভোট।

কক্সবাজার-১ আসনটি  চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে  গঠিত। এ আসনে এবারের ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৪০ হাজার ৪৬৮ জন। তার মধ্যে পুরুষ ২ লাখ ৯০ হাজার ২৭৫ জন ও মহিলা ভোটার ২ লাখ ৫০ হাজার ১৯২ জন।

উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। ফলে এবারসহ চতুর্থ বারের মতো নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com