1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
খুটাখালীতে ইফতার মাহফিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় সমিতির পাশ বহি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সরই কেয়াজুপাড়া বাজারে মোবাইল কোর্ট ও জরিমানা পেকুয়ায় নির্বিচারের কাটা হচ্ছে পাহাড়,পাচার হচ্ছে মাটিঃভুমিধসের শঙ্কায় ৩টি পরিবার লামার ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত খুটাখালীতে ৩টি দোকান পুড়ে ছাঁই ক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ টাকা চকরিয়ায় মার্কেট অভিযান ৪ ছিনতাইকারী আটক সালাহউদ্দিন আহমদ স্বাধীনতা উত্তরকালে কক্সবাজার জেলার প্রথম মন্ত্রী শাহেদের অকাল মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমেদের শোক চকরিয়ায় গাড়ি চাপায় শিশু নিহত আলীকদমে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার

খুটাখালীতে ইফতার মাহফিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় সমিতির পাশ বহি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

  • পোস্টিং সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

জিয়াউল হক জিয়াঃ
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত”ইফতার মাহফিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় সমিতির পাশ বহি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে ইসলাম বাজারস্হ বিএনপি ও সহযোগী সংগঠনের অফিসে আয়োজনটি করা হয়।
সমিতির দায়িত্বশীলরা জানান-বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় সমিতির সদস্য সংখ্যা হবে ২০০জন।উক্ত সমিতির সকল সদস্য কেবল বিএনপি পরিবারের লোকজন।একতা,সততা,নিষ্ঠা সহ অরাজনৈতিক সংগঠন।২৭ ফেব্রুয়ারী (শুক্রবার) ২০২৬ ইং সমিতির যাত্রা শুরু করেছেন বলে জানান তারা।
সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন-খুটাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক ছৈয়দ আলম,সদস্য সচিব আকতার কামাল,যুগ্ম-আহবায়ক আনিছুর রহমান,নাছির উদ্দিন,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান মেম্বার,ইউনিয়ন যুবদলের সভাপতি আরাফাত কামাল জিকু,যুগ্ম-সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ,৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম মাঝি,নুরুল ইসলাম মাঝি,৩নং ওয়ার্ড বিএনপির নেতা জায়তুনুর রহমান,মোজাহিদুল হক নায়েফ,আবুল হোসেন,৪নং ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ আলী,জসিম উদ্দিন,সহযোগী সংগঠনের নেতা ফুটবল খেলোয়াড় মোস্তফা কামাল, নুরুল হক,প্রবাসী নাছির উদ্দিন,আব্দু রশিদ,মোঃ কালু,আব্দুল মতলব প্রমূখ।
ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সদস্য সচিব বলেন-খুটাখালীর ৩ ও ৪নং ওয়ার্ডের বিএনপি পরিবারের লোকজন নিয়ে করা বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় সমিতির যাত্রা শুরু।স্বাধীনতা অর্জন চেয়ে রক্ষা করা কঠিন।সুতরাং সমিতির সুনাম অক্ষুন্ন রাখতে কার্যকরী পরিষদ,পরিচালনা পরিষদ গঠন,ত্রি-মাসিক মিটিং বাধ্যতামূলক করতে হবে।সমিতির উত্তোলনকৃত ফি ব্যাংককে জমা দিতে।সমিতির শৃঙ্খলা,স্বচ্ছতা,জবাবদিহিতা বাধ্যতামূলক করা আবশ্যক হতে হবে।সমিতির দায়িত্বশীল আর সদস্যদের মধ্যে কোন রকম মনোমালিন্যতা থাকা যাবেনা।সকলের মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক,একতা,সততা,নিষ্ঠা,সহমর্মিতা,সহনশীলতা বজায় রেখে চলার আহবান জানান।তাহলে সমিতির ভবিষ্যতে উজ্জ্বল হবে এমন আশাবাদী হয়ে সমিতির উত্তরোত্তর সফলতা কামনা করেন বক্তারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com