1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় সাংবাদিকদের উপর হামলার হোতা বালুদুস্য নাজিম দুইদিনের পুলিশ রিমান্ডে  চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯৯ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত

খুটাখালীতে ৩টি দোকান পুড়ে ছাঁই ক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ টাকা

  • পোস্টিং সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

জিয়াউল হক জিয়াঃ

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পাগলিরবিল এলাকায় ৩টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।পুড়িয়ে যাওয়া দোকানপাটের মালামাল সহ প্রায় ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ব্রীজ সংলগ্ন খুটাখালী ইউপির ১নং ওয়ার্ডের পাগলিরবিল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত দোকানীরা হলেন- ডাঃ জুয়েল এর হোমিওপ্যাথিক দোকান,আবুল নসর কুলিং কর্ণার এবং মোঃ হাছান এর মুদি সহ কুলিং কর্ণার দোকান।সকলই একই স্হানের বাসিন্দা।

ক্ষতিগ্রস্ত দোকানী ডাঃ নুরুল কবির প্রতিবেদককে জানান-কুলিং কর্ণার আবুল নসরের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নি কান্ডের সূত্রপাত ঘটেছে বলে আবুল নসর নিজেই স্বীকার করছেন।আমার দোকানের লাগোয়া নসরে দোকান।তার দোকানে হঠাৎ আগুন জ্বলে উঠে।তখন আমার দোকান বন্ধ ছিল।এমতাবস্থায় সিলিন্ডারের আগুন মূর্হুতে মধ্যে ছড়িয়ে পড়লে,আমার দোকানে থাকা প্রায় ৮লাখ টাকার ওষুধ পুড়ে যায়। তেমনিভাবে নসর আর হাছানের দোকানেরও বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে প্রায় ২২ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে চকরিয়া সদর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই সব পুড়ে শেষ। তখনও আগুন চলমান ছিল।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।এখন দোকানের মালামাল সহ ছাউনিও পুড়ে ছাঁই হয়ে গেছে।আমরা সবাই ঋণগ্রস্ত মানুষ।

স্থানীয় ইউপি মেম্বার ছলিম উল্লাহ বলেন-হঠাৎ আগুন লেগে তিন দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।এতে ২০/২২ টাকার মালামাল পুড়ে গেছে।বিষয়টি আমি চেয়ারম্যানকে জানিয়েছি।চেয়ারম্যানের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হবে। ক্ষতিগ্রস্তগ্রস্ত দোকান দেখতে খুটাখালী বিএনপির কয়েকজন নেতাকর্মীরা এসেছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com