জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় গভীররাতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সহ নারী-পুরুষ চারজন লোককে আটক করেন থানা পুলিশ।
বুধবার (১৮ মার্চ) রাত ১টা ২০মিনিটের সময় চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আমানপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন-ইমতিয়াজুল কাদের রায়হান (২৮),নাছির উদ্দিন (৩৫),খুর্শিদা বেগম (৩৫) ও ইসমত আরা (৩৮)।
এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মনির হোসেন জানিয়েছেন-পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পৌরসভার ১নং ওয়ার্ডের আমানপাড়া এলাকায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছেন।গোপন সংবাদ পেয়ে নজরদারিতে রাখি।তারা গভীররাত ১টা ২০মিনিটের দিকে ডাকাতেরা ডাকাতির জন্য প্রস্তুতি নিয়ে বের হচ্ছিল।এমতাবস্থায় নজরদারিতে রাখা পুলিশ সদস্যেরা তাদেরকে ধাওয়া করলে,তারা পালানোর চেষ্টা করে।কিন্তু পুলিশ জীবন ঝুঁকি নিয়ে অস্ত্র সহ নারী-পুরুষ মিলে চারজনকে আটক করতে সক্ষম হয়েছে।
আটকের পরে ধৃতদের দেখানো মতে-১টি একনলা এলজি বন্দুক,১টি দুনলা এলজি বন্দুক,১০ রাউন্ড তাজা কার্তুজ,১টি হাইয়েস গাড়ি,২টি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল (পালসার ১৫০ সিসি ও সুজুকি জিক্সার),২টি গ্রিল/তালা কাটার মেশিন,১টি লোহার পোড়াবাড়ি,১টি হাতুড়ি,১টি রাম দা ও ১টি কাঠের বাটযুক্ত চাকু উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত ডাকাতির সরঞ্জামপাতি সহ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা করা হয়।সে মতে ধৃতদেরকে আলামত সমূহে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ্দ করা হয়েছে। তবে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।
Leave a Reply